এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৩278489
  • এতজকে, হ্যাঁ পয়সা ও পলিটিক্স। বাকিসব অপ্রয়োজনীয়।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৩278490
  • *অ্যাডমিনস্ট্রেটিভ
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২278488
  • মুক্তমনা অ্যাডমিন ইস্ট্রেটিভ অ্যাকসেস দিয়ে ডাউন রাখা হয়েছে নিরাপত্তার জন্য।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৮278487
  • হুমায়ুন আজাদের হত্যার কোনো কিনারা হয় নি আজও। এগারো বছর হয়ে গেল। রাজীব হায়্দারের খুনের কিনারা হয় নি, দু বছর হয়ে গেল।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৭278486
  • এইসব চিহ্নিত অপরাধীরা ঘুরে ঘুরে বেড়ায় আর খুন হতে থাকে ভালো লোকেরা। এইসব অপরাধীরা এত ক্ষমতা পায় কী করে? সিস্টেমের বিরাট অংশ কি এরাই কিনে রেখেছে?
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩278483
  • আমি এখন আর মুক্তমনা অ্যাক্সেস করতে পারছিনা। বিকেল (আমাদের) অবধি পারছিলাম।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩278484
  • ansar bangla 7 নামে একটা ট্যুইটার অ্যাকাউন্ট থেকে প্রচুর উল্লাস প্রকাশ হচ্ছে। ফারাবীর বহু পোস্ট এই খুন করা হবেই এই মর্মে তুলে আনা হয়েছেম শেয়ার হচ্ছে ফেবুতে।
    এতসবের পরেও নাকি 'পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোঝার চেষ্টা করছে কেন ঘটেছে'!!!
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩278485
  • সিকি কে ক।

    এইসব দেখে ভয়ানক সব ইচ্ছে হয়। তিতকুটে হয়ে যাচ্ছি যত সময় গড়াচ্ছে।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৯278482
  • আচ্ছা অভিজিত রায়ের ফেবু অ্যাকাউন্ট সম্ভবতঃ হ্যাকড। ওখান থেকে কাউকে কাউকে নক করা হচ্ছে।
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২১278481
  • নাস্তিকরা মোর অর লেস সব ধর্মের চোখেই ঘৃণ্য। কোনো দেশ এই নিয়ে চাপ নেবেও না, দেবেও না। আমেরিকার চাপ দিতে বয়েই গেছে।
  • b | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৯278480
  • একমত। উত্তর না দেওয়া-ই ঠিক হবে। কেসি কয়েকদিন আগে বার্নার্ড শ এর যে কোটেশনটা দিয়েছিলেন।
  • hu | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৮278479
  • ব্যাপারটা কেমন আনরিয়েল লাগছে। বইমেলার জন্য বাড়ি ফিরেছিল লোকটা! সৈকতদা যেখানে লিখেছে সেখানে দেখলাম পাই ফারাবীর একটা পোস্টের স্ক্রীনশট দিয়েছে - অভিজিৎ রায়কে দেশে ফিরলে খুন করা হবে। এর পরেও এই লোকগুলো ছাড়া পেয়ে যাবে!! অভিজিৎ যদি ইউএস সিটিজেন হন তাহলে ইউএস গভর্ণমেন্টেরও চাপ দেওয়া উচিত।
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৪278478
  • কাজে মন বসাতে পারছি না। অসম্ভব ডিসটার্বড লাগছে। অভিজিতের লেখার সঙ্গে আমি প্রায় বারো বছর ধরে পরিচিত।
  • ayan | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫০278477
  • পাইদি সিকি মামু দমদি একটু সাবধানে থেকো
  • adhuli | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০১278476
  • বেশি নিরীশ্বর-বাদীরা লেখা লেখি করলেই মৌলবাদীদের বড় বিপদ।। যারা যত বেশি লেখে, তত বেশি পড়ে, তত বেশি জানে, আর তত কম মানে। দেশে দেশে হীরক রাজার ভিড়, সভ্য মানুষের জন্য দুনিয়াতে জায়গা কোথায় ? সব ধর্মের জন্যই এটা সত্যি, তবে পলিটিকালি কারেক্ট হয়েও বলা যায় ইসলামিক দুনিয়াতে মুক্তমনা মানুষের বাচার সম্ভাবনা কম। এখনো যে তসলিমার ওপর গুপ্ত ঘাতকের আক্রমন হয় নি, এটাই আশ্চর্য।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৫৮278475
  • সারাদিনে গুরু খোলার সময় পাইনি। খুব ডিস্টার্বিং ঘটনা। জাস্ট কিছু বলার নেই।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৩278474
  • 'হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সমাবেশঃ অভিজিৎ হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে হাসপাতালে হাজির হন শতাধিক শিক্ষার্থী। কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ ছাড়া ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলে বিক্ষোভ মিছিল হয়েছে। মেয়েদের হলের ভেতরে মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলো। আজ সকাল ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ-সমাবেশ আহ্বান করেছে। একই সময়ে শাহবাগে গণজাগরণ মঞ্চ অবস্থান করবে।'

    - 'প্রথম আলো' থেকে
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪০278473
  • যাস্ট রিডিকিউলাস যে একটি লোক শুধু ব্লগ লেখার জন্য খুন হয়ে যেতে পারে।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩৪278472
  • ওগুলো বিএনপির দাবী। তারা দাবী করেছে ছাত্রলীগের হাতে অভিজিৎ মারা গেছেন ইভটিজিং আটকাতে গিয়ে। এছাড়াও জামাতের লোকজন দাবী করেছে দেখলাম, হিন্দু মৌলবাদীদের হাতে অভ্জিৎ মারা গেছেন, কারণ তিনি হিন্দু ধর্মের সমালোচনা করতেন।

    পলিটিক্সে এসব হয়।
  • potke | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১০278471
  • লিখতে এখন ইচ্ছে করছেনা তবু,

    আই-আই-টি হায়দ্রাবাদে অন্কের ফ্যকাল্টি নিচ্ছে, কেউ ইন্টারেস্টড হলে সরাসরি এপ্লাই করতে পারেন।
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৪278470
  • আমি ফেসবুকে এখনি দেখলাম যে অভিজিতের স্ত্রীর সাথে ইভ টিজিংয়ে বাধা দেওয়ার জন্যই নাকি অভিজিত ও ওনার স্ত্রীকে আক্রমণ করা হয়।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৮278468
  • অভিজিত যদি ব্রিটিশ নাগরিক হন, তাহলে ইউকে থেকে কিছু চাপ আসতে পারে বাংলাদেশ সরকারের ওপর, অপরাধীদের ধরার জন্য
  • একক | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৯278467
  • বাংলাদেশে কোনো অভিযোগ করে লাভ হয়না।একদিকে চূড়ান্ত করাপ্টেড একটা সরকার উল্টোদিকে এই বেল্লিকগুলো। আর এরা একাও নয়। আরবের টাকা ঢোকে। এই পারে আরব ইসলামকে কাউন্টারটেরর করার কথা বললে আবার লোকজন শান্তির বাণী শোনায়। মাঝখান থেকে প্রাণ যাচ্ছে .......
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০১278466
  • ওদের কাছে যা হায়দার তাই আহমেদ।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৮278465
  • ফেবু গুরু অনেকদিন ছেড়ে দিয়েছি। এখন যাঁরা দায়িত্বে আছেন তাঁদের অনুরোধ কঠোর হতে কিন্তু মাথা টা ঠান্ডা রাখতে। এমন কোনো স্টেপ নেবেননা যাতে আমরা সেফ দিস্ত্যান্সে আছি বলে বেঁচে যাই আর রাগ গিয়ে অন্য কয়েকজনের ওপর পরে। বাংলাদেশ অনেকদিন ধরেই জম্বি ল্যান্ড। ভবিষ্যতে তালিবান শাসন চলবে।

    ইপ্স,সাবধানে থাকিস। জিওট্যাগ ইনএকটিভ রাখলে ভালো।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৩278464
  • শুধু তাই না, এদিকের পুলিশ যাঁরা হ্যান্ডল করছেন তাঁদের পরামর্শ ছাড়া ইন্টার‌্যাকট করাটা ঠিক হবে না।
  • 4z | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৯278463
  • @দমদি, তাও ঠিক। উত্তর দিলে আরো প্রশ্রয় পাবে।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৭278462
  • *রাজীব
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৪278461
  • না না ওকে উত্তর দিও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত