এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০১278550
  • আমাদের বাড়িরই একতলায় এক ভদ্রলোক তার পরিবার নিয়ে থাকতেন গত বেশ ক বছর। সজ্জন নির্বিরোধী মানুষ, প্রাইভেট সংস্থায় কাজ করতেন। প্রতিমাসে ভদ্রেশ্বরের একটা ফ্যাক্টরিতে তাঁকে কর্মীদের মাইনে পৌঁছে দিতে হতো। ফেব্রুয়ারির গোড়ার দিকে এইরকমই একদিন ওঁকে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। না দিতে চাওয়ায় কাছ থেকেই তিনবার গুলি করে। কয়েকদিন কোমায় থেকে সোমবার মারা গেলেন।
    আমি নিশ্চিত কেউ ধরা পড়বেনা, কারুর শাস্তি হবেনা। সাড়ে তিনলাখ টাকার জন্য একটা লোক মরে গেল।
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৫278549
  • প্রতিপক্ষকে মেরে ফেলা একটা জেনেরিক ট্রেণ্ড। ধর্মে আছে, রাজনীতিতে আছে। এবং সেই মেরে ফেলাকে বিভিন্ন ভাবে থিওরাইজও করা আছে - ধর্মে একরকম ভাবে, রাজনীতিতে একরকম ভাবে। আমরা বেসিকালি এখনও অসহ্য রকম ভাবে অসভ্য, বর্বর।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৮278548
  • রঞ্জনদা ওখানে লিখেও মুছে দিলাম, এখানেই লিখি। বৌদ্ধধর্মে খুনের প্রসঙ্গে, বদু বল সেনা- শ্রীলংকার বুদ্ধিস্ট মিলিট্যান্ট এক্সট্রিমিস্ট দল এবং থাইল্যান্ড, বার্মা এখানেও আরো বেশ কিছু মৌলবাদী সংগঠন আছে তো?
  • b | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৪278547
  • কিছু নমুনা পাওয়া যাবে? এই সব বাণীর?
  • j | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৮278546
  • চটার আছে, মানে ভাবটা হল এই চিটফান্ড সরকারের কাছ থেকে প্রফেট যখন নিয়েছে তখন তুই প্রত্যাখান করার সাহস দেখাস কি করে ?
  • de | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৩278545
  • কসু এইসব করেছে নাকি!

    পুরস্কার নেয়নি তো কসুর ভক্তদের শ্রীজাতর ওপরে চটার কি হোলো?
  • byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৯278544
  • প্রফেট কে? কসু?
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৮278543
  • ওহ! সেই ঝাল এখনও চলছে!
  • শ্রী সদা | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৬278542
  • শ্রীজাত বর্তমান সরকারের তুঘলকি শাসনের প্রতিবাদে সরকারী পুরস্কার নেননি বলে, এবং প্রফেট সেটি নিয়েছেন বলে, প্রফেটের ভক্তকুল চটে গেছে।
    লোকটাকে রোজই ভাবি ফেবুতে আনফলো করবো, কিন্তু করে উঠতে পারিনা। ঐরকম ঐশ্বরিক প্রতিভা, শেষমেশ এই দাঁড়ালো ঃ(
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪১278541
  • কোথায়? কার কুৎসা? কেন?
  • j | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৩278540
  • তবে আশ্চর্য হয়ে গেছি এই কদিনে শ্রীজাতর নীরব সহ্যশক্তি দেখে

    প্রফেট ও ভক্তকুল যেভাবে ক্রমাগত ব্যক্তি কুৎসা করে যাচ্ছে....
  • LB | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২১278539


  • পোশাকটা কোন রঙের?
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৯278538
  • এক্ষুণি হাসিনাকে কনডেম করে একটা স্ট্যাটাস দিক বাংলাদেশের কেউ, দেখবে কেমন লাফিয়ে পড়ে গ্রেপ্তার করে নিয়ে যায়।
  • Paallin | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০২278537
  • আজ সকালে প্রায় প্রতিটা বড় ইউকের কাগজে এইটার কভারেজ দেখে আশা হচ্ছিল যদি ইনটারন্যাশনাল এক্স্পোজারে কিছুটা চাপ পরে। অ্যাট লিস্ট কটা গ্রেফ্তার ও হয় থাবা-বাবার খুনের পরে যেমন হয়েছিল। কিন্তু ভাবছি অলা অব্দ এল-ফাতাহি তো এত এক্স্পোজারের পরেই সেই পাঁচ বছরের সেনটেন্স পেল, বেসিক্যালি কিসুই হবে না। এইটা বাংলাদেশের চার নম্বর ব্লগার হত্যা/অ্যাটাক, এই স্কোরটা বোধহয় আরো বাড়বে। ফেসবুকে লেজিটিমেট প্রোফাইল-ওয়ালা জন্তুগুলোর লম্ফন দেখে আর কোনো রকমের আশার ই স্কোপ নাই।
  • j | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০০278536
  • সো নেটওয়ার্কে প্রফেট ও শিষ্য সম্প্রদায় চুপচাপই আছে
  • একক | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫৭278535
  • ওরা কোনদিন খুঁজে পাবেনা। বিডি পুলিশের সঙ্গে এখানকার আইবি সেলের লোকজন সিভিল ড্রেসে মিশিয়ে অপারেশন চালাক। জঙ্গল সাফ হবে। আগেও তো তাই করেছে। নাথিং নিউ
  • de | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫৫278534
  • হাসিনার নাগরিক নিরাপত্তা নিয়ে বদারেশন বড়ো কম - খুব বাজে অ্যাডমিনিস্ট্রেটর - সরকারের একমাত্র কাজ শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়াতেই শেষ হয়ে যায় না। বহুদিন ধরেই বাংলাদেশ অশান্ত!
  • j | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫৪278533
  • ভারত সরকারের কোনও মুখপাত্র স্টেটমেন্ট দেয় নি এখনও

    স্টেটমেন্ট দিলেও আবার বিপদ অন্যদিকে ! জামাত-বিএনপির সুড়্সুড়ি দিয়ে প্রচারে আরও সুবিধে হবে
  • j | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫১278532
  • সোসাল নেটওয়ার্কে জামাতিরা ওপেন বলে বেরাচ্ছে বেশ করেছে আরও করবে

    এরপরেও যদি বাংলাদেশ পুলিশ বা মিলিটারি অপরাধীদের খুঁজে না পায় .....
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪১278531
  • কবীর থুঃমনের 'মুসলমানবতা' জেগে ওঠে থেকে থেকেই, তা এই বিষয়ে কিছু জাগল কিনা জানতে তো চাইবেই লোকে।
  • Manish | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩০278530
  • aabapa khabar chepeche
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৯278529
  • ঠিক তাই। এক জীবনে সঠিক সময়ে তাঁর ভয়েস শোনা গেছে। পরের জীবনে যাবতীয় বেঠিক সময়ে তাঁর ভয়েস শোনা যাচ্ছে। দাঁড়িপাল্লাটাকে তো যাচাই করে নিতেই হয়।
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫২278528
  • এ কথা বলার সময় এটাও না, কিন্তু মহামহিম কসু তসলিমার বিরুদ্ধে লোক খেপাতে পারেন, খাগড়াগড়ে জামাতিদের সমর্থন করে পঃবঙ্গের অসংখ্য সংখ্যালঘুর অস্তিত্ব বিপন্ন করেন ও প্রকারান্তরে হিন্দুত্ববাদী চাড্ডিদের হাত শক্ত করতে পারেন, তখন এখনই বা তাঁর ক্ষুরধার লেখনী চুপ কেন? স্বাভাবিক প্রত্যাশা বলে তো একটা ব্যপার আছে।
  • kc | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৭278527
  • ন্যাড়াদা, এই কথা বলার সময় এটা নয়, তবু তুমি বললে বলে পাল্টা জিজ্ঞেস করছি, কবীর সুমন কি দাসখত লিখে দিয়েছেন যে কিছু হলেই তাঁকে কিছু বলতে হবে? না বললেই কিছু সমালোচনা? আর বললে তো কথাই নেই।

    কবীর সুমনকে নিয়ে আমার কিছু আশা নিরাশা নেই।
  • LB | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪২278526
  • LB | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০278525
  • লোকে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখুন...



    (বড় গ্রাফিক ছবি, কিছু মনে করবেন না, কিন্তু না দিয়ে থাকা গেলো না)
  • kumu | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৮278524
  • সকলে সাবধানে থেকো।
    আর কী যে বলি---
  • একক | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৫278523
  • তা পোষাবেনা কিন্তু এদের ক্ষেত্রে এফআইআর করা ঠিক রাস্তা। বেশ কয়েকটা কেস খেয়ে থাকলে জেইল থেকে ছাড়া পেতে দেরী হয়। এমব্যাসির থ্রু হওয়া দরকার।
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৮278522
  • নভেম্বর মাসে করেছিল। তবে তার পরেই আমি তাকে ব্লক করে দিই। সে-ও তার ব্লগে আমাকে নিয়ে আর কিছু লেখে নি।

    আসলে আমরা ছোটখাটো মানুষ। খচ্চা করে এসে আমাকে মেরে যাওয়া ওদের পড়তায় পোষাবে না।
  • de | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২২278521
  • * এফ আইআর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত