এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪০278610
  • *উনি নিজে তো
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৯278609
  • পুলিশের কাছে আমার পুরো চ্যাটলগই আছে, সেটা পড়লে আরো বেশি অ্যাকশন নেওয়া উচিত। আমি তাকে কী লিখেছি, আর লেখার পরেও সে কী বলেছে, সেটা পড়ে।

    কিকিদি, হ্যাঁ, প্রথমে পড়ে প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম। এখন হাসিও পাচ্ছে। মানে এটা যে কোনোদিন এভাবে শুনতে হতে পারে ভাবিনি। আমার মনে হয় কোথাও একটা এই নিয়ে কথা হচ্ছে এবং ছড়াচ্ছে। কিন্তু উনি তো নিজে তো এরকম অভিযোগ করার আগে একটিবার ভেরিফাই করবেন ! আমার ফ্রেণ্ডলিস্ট টা নিজে তো একবার দেখবেন ! শুনলাম, ওনার ওয়ালেও আমাকে নিয়ে এইসব পোস্ট করেছেন, সে আমি দেখ্তেও পারছিনা, কিছু বলতেও পারছিনা। এবার আর কতজনের মধ্যে এটা ছড়াবে কে জানে।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৮278608
  • এদিকে অক্ষ আর স্বর্নেন্দু মোটামুটি এক লাইনে কথা বলেও কিভাবে দ্বিমত হয়ে গেলো যেন। সব খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, রাগ, ভয় এসব মিলিয়ে ঝুলিয়ে।

    যে মহিলা পাইকে নিয়ে ভয় পেয়েছেন, তিনি ও যতটা দেখেছি বেশ ভালো মানুষ, এবং ভালো ভাবনার মানুষ।

    কি যে হচ্ছে, আর এদিকে আমি স্বপ্নে দেখছি শাইলক আমার মাংস কেটে নিতে আসছে, অথচ আমি মোটেই কখন ও ঋভুকে ইংলিশ পড়াতে যাই না। বলতে কি আমার কাছে সে বসতেও চায় না। আমি কেবল লাস্ট মাস তাকে অঙ্ক আর বাংলা কান ধরে পড়িয়েছি।

    তাতে ফল এই, আমি বাংলা ভুলতে বসেছি। অথচ ঋভু বাংলা খুব ভালো বলতে পারে, পড়ার সাবজেক্ট হিসেবে দেখতেই তার যত আপত্তি। আর অঙ্ক কষে তিনি বললেন, তাহলে আগে কেন করতে ইচ্ছে হত না, এবং এখন ও a, b, c -র একটা করেই সব করে ফেলেছেন ভেবে পরেরটাতে চলে যাচ্ছেন। আমি যে কি করি!!
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৩278607
  • পাইএর কিন্তু ফারাবীর সাথে ইন্ট্যারাকশ্যান মানে মেসেজ ইত্যাদি বন্ধ করা উচিৎ, নইলে পুলিশ ওটাকে ব্যবহার করবে কিছু না করার কারণ হিসেবে।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩০278606
  • এদিকে লোকজন পাই কে ফারাবি-র বন্ধু ভাবতে শুরু করেছে। কি ঝাম!!
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১২278605
  • পাই, সাবধান ট্যু দি পাওয়ার ইনফিনিটি হয়ে চলাফেরা কোরো। একা একা কোথাও না যাওয়াই ভাল। এই পশ্চিমবঙ্গে পালিয়ে আসার গুজবটা দেখে অবধি বহুত বাজে লাগছে।
  • I | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৬278604
  • বাংলাদেশের নেটবন্ধুরা অনেকেই খুব হতাশ। পারভেডিং মুড মোটের ওপর বেশ পেসিমিস্ট।
  • সিকি | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৭278603
  • যেমন আছি ইন্দোদাদা, তেমনই আছি। আলাদা আর কী সাবধানে থাকব।

    ঘড়ি দেখলাম, ঠিক আটচল্লিশ ঘন্টা হল এইমাত্র। আমি কিছুতে মন বসাতে পারছি না। এই রকমের আনরেস্ট ফীলিং এর আগে কখনও হয় নি, রাজীব হায়দারের সময়েও হয় নি। কেন এইবারে এ রকম হচ্ছে, কে জানে। অভিজিৎকে আগে থেকেই চিনতাম বলে হয় তো।
  • I | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৯278602
  • পাই / শমীক, সাবধানে থাকিস।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১০278601
  • লেখাঃ লোকগুলো কোথায় তে পোস্ট করলে আসবে না, আসার কথা নয়, প্রথম পেজ থেকে দেখতে হবে।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৯278600
  • ওটা বেশ খানিকক্ষণ আগেই পোস্ট হয়ে গেছে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৭278599
  • ঐ টাতে কিছু সমস্যা হয়েছিলো, আবার পরে পোস্ট করে দেওয়া হবে।
  • Paallin | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৮278598
  • লেখাঃ লোকগুলো কোথায় এ ক্লিকালে "পেজ নট ফাউন্ড" এর এরার পাচ্ছি।
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৯278597
  • হেলো হেলো, আনন্দবাজার থেকে কেউ নীপা চোখ রেখেছেন কি এ পাতায়? তাহলে আপনাদের খবরটায় একটু চেঞ্জ করে দেবেন? কথাটা 'টিসিএস' নয়, শব্দটা হল 'টিএসসি' 'টিচার-স্টুডেন্ট সেন্টার'।

    অভিজিৎ এর খবরটা নিয়ে বলছি।
  • সে | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১০278596
  • সিয়েনেন বিবিসি সর্বত্রই গতকাল থেকেই দেখিয়ে যাচ্ছে। অভিজিৎবাবুর বাবার সাক্ষাৎকারও দেখিয়েছে।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৫278595
  • সিএনেন লাইভে অভিজিৎ রায়ের খবর টা দেখাচ্ছে। তাতে ফেসবুকে হুমকির কথাটাও বলছে দেখলাম...
  • news | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৮278593
  • যা ! সার্ভিস ট্যাক্স বসানয় রেস্টুরেন্টে খাওয়া, জিম, ক্লাবে যাওয়া দামী হয়ে গেল !
    In his Union Budget, Finance Minister Arun Jaitley has hiked service tax rate from 12 per cent to 14 per cent. The increase means utilities will cost more, so bigger phone bills.
    Ordering pizza will be costlier as will eating out in restaurants be.
    Services like consultations with lawyers, gym memberships and club memberships will also cost more from the next financial year.
    The hike in service tax will also impact transactions like buying a house - service tax is a component in property transactions.
    http://profit.ndtv.com/budget/phone-calls-pizza-houses-to-become-costlier-743186?pfrom=home-topstories
  • Manish | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৪278592
  • P.F. এ Employee Contribution optional করে দেওয়া হলো এই Budget এ
  • robu | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫০278591
  • রেমন্ডের এড গুলো কী বাজে হয়ে গ্যাছে…
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৯278590
  • সার্ভিস ট্যাক্স বাড়ার ফলে তো সবাইকে প্রচুর ভুগতে হবে !
  • শ্রী সদা | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২২278589
  • কিকিদি মোটামুটি আমাকে "আঠারো বছর বয়স ক্ষি দুঃসহ" অবস্থায় ভাবছে ঃ) কিন্তু আঠেরোর পরে আরো কিছু বছর বেঁচে নিয়েছি, খুব একটা কপিবুক সেফ খেলার জীবন ও নয়, তো, জীবন অনেক কিছুই ঘাড় ধরে শিখিয়েছে।
    বরং বছরদশেক আগেই ঐ "সব ধর্মই ভালো, মৌলবাদীরা খারাপ" থিওরিতে সাব্স্ক্রাইব করতাম। এখন করিনা।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৫278588
  • শ্রী সদা অনেক ধন্যবাদ। আমি এমনিতেই এমন কিছু লিখিনা যা নিয়ে বিপদে পড়তে পারি। অন্য একটা টইতে একটু আগেই লিখেছি। তবুও মনে করিয়ে দেওয়ার জন্য আবার ধন্যবাদ।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৪278586
  • কর্পোরেট ট্যাক্স ৫% কমলো। সার্ভিস ট্যাক্স, এক্সাইস ডিউটি বাড়লো।
  • b | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৪278587
  • অরুণাচলে বেসিক ল অ্যান্ড অর্ডার নেই কিভাবে জানা গেলো?
  • শ্রী সদা | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৩278585
  • ডিসি, একটা অযাচিত সাজেশন, এইগুলো অনলাইনে লিখবেননা। এখন একটা পোস্টের আইপি বা প্যাটার্ন থেকে হোয়ারাবাউটস বের করা খুব সহজ। আমি নিজে ঠেকে শিখেছি।
  • dc | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৬278584
  • pi, বাপরে! তবে এগুলো মোটামুটি ওপেন সিক্রেট। অয়েল ইন্ডাস্ট্রিতে প্রচুর ঘাপলা হয় আর এই ইন্ডাস্ট্রিতে যারা রিলেটেড তারা সবাই জানে। আর গভীর জলের তিমিদের কি ক্ষমতা সেও মোটামুটি সবাই জানে।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৯278583
  • ডিসি, হুইসেলব্লোয়ার হয়ে যান :P
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৫278582
  • একটা ভাল খবর। NREGA তে ফাণ্ড কমানো হচ্ছেনা।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৩278581
  • উফ! জানি একটু গম্ভীর থাকতে হবে, কিন্তু আমার তা ধর্মে নেই।

    ওরে সদা, তুই এত ছোট্ট (মানে আমাদের তুলনায়) যে না বকে একটু আদর করে দিয়ে গেলাম। হাজার হোক তোদের এই রাগ হওয়াটাও বড় স্বচ্ছ, কোন ঘোলাটে ভাব তোদের চোখে আসেনি। কিন্তু ক্রমশ বয়স বাড়ার সাথে সাথে আর যদি নানারকম পথে চলতে হয়, যাতে জীবনটাকে খুব কাছ থেকে দেখা যায়, তো ভাবনাটা পাল্টে যাবে। তখন এই সদাকে দেখে তুই ও হাসবি। জীবন কোন সোজা নিয়মে চলে না।

    আমি অবশ্য মামুর লেখার সব মন্তব্য এখন ও পড়ে উঠতে পারিনি। কিন্তু যে মানুষটি ধর্ম বিশ্বাস নিয়ে চলেও এই বিশ্বাসে আছেন যে মানুষের বেঁচে থাকাটাই সত্যি, তাতে চাই কি ধর্মকেও নিজের মতন ঘুরিয়ে নিতে চাইছেন(বিশ্বাসী দের অনেক জ্বালা, আমাদের মতন অবিশ্বাসীদের অনেক সুবিধা আছে, ঝট করে নিজের মত সামনে আনতে পারি, দোলাচলে ভুগতে হয় না খুব একটা) তার উপর রাগ না ঝাড়লেও চলবে। বেশি রেগে একজন আরেকজনকে অবিশ্বাস করতে শুরু করলে অনেক মুস্কিল।

    আর বলতে কি কাল থেকে এত অস্থির লাগছে। এখন আমার কম্পু নিয়ে বসার কথাই ছিলো না। কিন্তু এটুকু ও বলে যাই। নিজে যখন মাধ্যমিক দিচ্ছি, তখন ও বাড়ীর ভাবনা মাথার উপর চেপে আছে, নিজের ভাবনা তত তৈরী হয়নি। কাল যখন ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি তখন কি একটা মিস করছিলাম। পরে মনে হলো ঐ ঠাকুর প্রনাম ব্যাপারটা। আমার ছানা আমার একার হাতে বড় হচ্ছে, তাই তার ভাবনাটাও আমার ই তৈরী, এখন ও পর্যন্ত। কিন্তু তখন খানিকটা অসহায় লাগল। মনে হলো আমি যদি আমার মায়ের মত ভগবানের জিম্মায় সব ছেড়ে দিতে পারতাম আর আমার ছানাটা যদি আমাকে দেখে একটু এভাবে ভাবত যে কেউ একজন আমাকে সামলে নেবে, খুব খারাপ ও কিছু হত না। খানিক মানসিক চাপ কমত।( জানি জানি, সবাই বলবে ঠিক করে পড়াশুনা করলে, ইত্যাদি, কিন্তু আমার ভাগ্য সাধারন, পাস নিয়েই ভাবছি আমরা, আর সাধারন মানুষ ই তো বেশি) তো কথাটা এই, কেউ যদি কারোর ক্ষতি না করে নিজে একটু মানসিক শান্তি পায় কিছু থেকে তো তাতেও এত রাগ না করলেই নয়?

    আর সত্যি এইসব কাজে সাধারন মুসলিমরাও এত মার্কড হয়ে যাচ্ছে, যে খারাপ ও লাগে দেখে। অন্য ধর্মের সাধারন মানুষদের মতই তারাও ঘর সংসার, নিজের বিশ্বাস নিয়েই আছে। অথচ সবাই তাদের দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে।

    শুধু একটাই মনে হয়, সেই কোন সুদুর আদ্দিকাল থেকে মানুষ নানারকম ভয় থেকে চারপাশে আরো ভয়ের পরিবেশ সৃষ্টি করে চলেছে। এত কিসের ভয়? আমার সন্ত্রাসবাদীদের খুব ভীতুই লাগে। সাপের মত, সবসময় ভয় পেয়ে চলেছে আর একে তাকে ছোবল মেরে চলেছে। এত কিসের ভয় এদের!

    কিছুদিন আগেই দেশে বিদেশে আর অলীক মানুষ পড়লাম। দুই সৈয়দ এর লেখা। যাগ্গে.................
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত