এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০১ মার্চ ২০১৫ ১২:১২278670
  • মার্ডার ইজ ভ্যালিড কথাটা জোর করে মুখে বসানো হল। উল্টে বলতে চাই কোনো মার্ডারই ভ্যালিড নয়। যাগ্গে, এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবো না।মোবাইল থেকে এর চেয়ে বড় লেখা পোস্ট করা যায় না।
  • | ০১ মার্চ ২০১৫ ১২:১১278669
  • সেদিন একজন ওখানে যান নই, যাঁর যাবার কথা ছিল। তাঁকে কেউ একজন মানা করেছিল ঐদিন ঐসময় ঐদিকে যেতে। তিনি আপাতত ফেবু প্রোফাইল ডিঅ্যাকটিভেট করছেন।
    এরকম আরও কিছু লোক টার্গেট হিসেবে আছে। ইন ফ্যাক্ট সচলের বেশ বড় একটা লেখক অংশই লিস্টে আছে।

    কিন্তু গুরুতেও সবাই এই নাস্তিক ভার্সেস ধর্মান্ধ হিসেবেই দেখছে এটাকে? তোমাদের কারো মনে হচ্ছে না এটা বিগার পলিটিক্সের পার্ট? ইরানে একটা সময় এই ধরণের প্রগতিশীল মুক্তচিন্তার লোককে হত্যা প্রচুর হয়েছে। বাংলাদেশকেও সেই দিকেই নেওয়ার চেষ্টা হচ্ছে।
  • Arpan | ০১ মার্চ ২০১৫ ১২:০৭278668
  • বাংলাদেশে এই চোরাগোপ্তা আক্রমণ আরো কিছুদিন চলবে। শাহবাগ আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন তাদের ওপরও আক্রমণ হবে। গৃহযুদ্ধের পরিস্থিতিও এড়িয়ে যাওয়া যায় না। এপারের কিছু রাজনৈতিক দল তার ফায়দা তোলার চেষ্টা করবে। উভয়তই।

    কিন্তু এ শত্রু বড়, ঐ শত্রু ছোট, এইসব সিলেক্টিভ প্রতিবাদ বা স্ট্র্যাটেজিক নিষ্ক্রিয়তা এসব করার আর বিলাসিতা নেই। অনেকদিন ধরে এই লাইন ফলো করার ব্যাকল্যাশ হিসেবে মুসলমানবতা টাইপের টার্মগুলো জন্ম নিয়েছে।
  • lcm | ০১ মার্চ ২০১৫ ১২:০৫278667
  • বিজ্ঞান আর ধর্মের সংঘাত নেহাতই অপ্রয়োজনীয়।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ১২:০২278666
  • আর এই সকল দিক বাঁচিয়ে চলা যুক্তিগুলির জন্যই এই খুনগুলো হয়েই চলবে।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ১২:০১278665
  • এটা তো ওরাও মেরেছে সুতরাং মার্ডার ইজ ভ্যালিড টাইপের যুক্তি হয়ে গেলো। তাহলে আরকি, ভিশাস সাইকেল চলুক।
  • Arpan | ০১ মার্চ ২০১৫ ১২:০০278664
  • সব নাস্তিকই ধার্মিকবিদ্বেষী না।
  • I | ০১ মার্চ ২০১৫ ১১:৫৪278663
  • যদিও এই কথাটা এখন একদমই বলতে চাইছিলাম না।
  • lcm | ০১ মার্চ ২০১৫ ১১:৫৩278662
  • বড়াই কইয়া দিল
  • I | ০১ মার্চ ২০১৫ ১১:৫১278661
  • তবে কিনা নাস্তিকরাও কিছু কম লোক মারে নি।
  • I | ০১ মার্চ ২০১৫ ১১:৪৫278660
  • ওফ এই হামবড়া বুড়োর লাতিন আমেরিকান গেরিলা-মারানো আর বন্ধ হল না!
  • Tim | ০১ মার্চ ২০১৫ ১১:৪৪278659
  • নাস্তিকেরা কোল্যাটার ড্যামেজ। বিশ্বজুড়ে সমস্ত মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের হয়েও শান্তিতে বসবাস করছে, এই বৃহৎ যজ্ঞে এইটুকু ঘি না দিলে হবে? স্বার্থপর হোস নি।
  • sda | ০১ মার্চ ২০১৫ ১১:৩৭278658
  • আহা নাস্তিকের যে ভাবাবেগ বলে কিছু থাকেনা সেতো কবেই প্রমাণ হয়ে গেছে। নাস্তিকের খুন হওয়ার অধিকার আছে শুধু, আর কিছু করতে গেলেই ম্যাচিস্মো হয়ে যায়।
  • LB | ০১ মার্চ ২০১৫ ১১:৩২278657
  • ওটা কবিতা নাকি ক্যারেজ রিটার্ন মেরে লেখা গদ্য?
  • Phaltu | ০১ মার্চ ২০১৫ ১১:২৩278656
  • নাস্তিক হলেই সেটা এত দেখাবার কি আছে - অনেকদিন শোনার পরে একজনকে বলেছিলাম, ধর্মবিশ্বাসী হলেই বা সেটা নাস্তিকদের সামনে এত দেখাবার কি আছে।
  • lcm | ০১ মার্চ ২০১৫ ১১:১৯278655
  • আগের পাতায় কবীর সুমনের কবিতা...
    বহুমুখী প্রতিভা - গায়ক, সুরকার, গীতিকার, বাদক, অভিনেতা, সঙ্গীত পরিচালক, জার্নালিস্ট, অথর, এমপি, রাজনৈতিক নেতা।
    শতাব্দী রায়-এর ছাড়া হালে এমন বহুমুখী প্রতিভার কাউকে মনে পড়ছে না।
  • সিকি | ০১ মার্চ ২০১৫ ১১:১৩278654
  • "নাস্তিক হলে কি ধর্মবিশ্বাসীদের অপমান করতে হয়" - এই টাইপের লাইনগুলো শুনলে আজকাল আমার তেড়ে খিস্তি করতে ইচ্ছে হয়। আমি বোধ হয় আজকাল খুব খিস্তিপ্রিয় হয়ে যাচ্ছি।
  • b | ০১ মার্চ ২০১৫ ১১:০৯278653
  • কি খারাপ কবিতা রে বাপ। অপ্রিয় কবিতার টইতে যাবে।
  • সিকি | ০১ মার্চ ২০১৫ ১১:০৫278652
  • আমার তো মনে হয়েচে প্রফেট এতগুলো লাইন ধরে জাস্ট হেগেছেন। লেখেন নি।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ১১:০০278651
  • ন্যাড়াদা এগ্রি!
  • ন্যাড়া | ০১ মার্চ ২০১৫ ১০:৫১278650
  • চুনি গোস্বামী, গাভাসকার, কিছুটা জ্যোতি বসু - এরকম কিছু ব্যতিক্রম বাদ দিলে ভারতীয়রা ঠিক সময়ে থামতে শিখল না। মহামহিমের মতন মেগালোমেনিয়াকরা শেষ নিশ্বাস অব্দি নিজের দামামা বাজিয়েই যাবেন।
  • kc | ০১ মার্চ ২০১৫ ১০:৪২278649
  • আমার কিন্তু প্রফেটের আজকের বাণীটা ভাল লেগেছে।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ১০:৪০278648
  • "নাস্তিক হলে কি ধর্মবিশ্বাসীদের অপমান করতে হয়
    আহমদ শরীফ কি নাস্তিক ছিলেন না
    ধর্মবিশ্বাসীদের সমানে
    অপমান করে গেছেন কি তিনি"

    তেমন একটা বিরুদ্ধে বলছে বলে তো মনে হয়্না।
  • LB | ০১ মার্চ ২০১৫ ১০:২৬278647
  • অন্তত যতিচিহ্নগুলো বসিয়ে দিলেও হবে।
  • LB | ০১ মার্চ ২০১৫ ১০:২৩278644
  • কেউ একটু অনুবাদটাও করে দিন।
  • Du | ০১ মার্চ ২০১৫ ১০:২৩278645
  • তাও ভালো, বিরুদ্ধেই বলেছেন। নিজের জায়গা থেকেই বলেছেন যদিও, সেটা তো স্বাভাবিকই।
  • সিকি | ০১ মার্চ ২০১৫ ১০:২৩278646
  • এনাফ!
  • sosen | ০১ মার্চ ২০১৫ ০৯:৫৪278643
  • কসুর বাণী।

    আমার ১৭ নম্বর
    মেহেদি হাসান সুমনের প্রতি –
    কী করি বলো তো মূর্তিমান বসন্ত
    আমি যে রোজ একটু একটু করে টের পাই
    আমি বাঙ্গালি
    ধার্মিক কবি জসিমুদ্দিন যে গান লিখে গেছেন
    ‘প্রাণসখীরে ঐ শুনি কদম্বতলে বংশী বাজায় কে’
    গানটি যে গ্রামোফোন রেকর্ডে মহাকালের জন্য গেয়ে গেছেন
    আব্বাস-উদ্দিন আহমদ
    কী করি বলো তো নবীন বসন্ত
    পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখা আচার্য
    বড়ে গোলাম আলি খান যে লিখে সুর করে ঠুংরি চালে
    গ্রামোফোন রেকর্ড গেয়ে গেছেন
    ‘হরি ওম্ তৎসৎ হরি ওম্
    মহামন্ত্র হরি ওম্’
    তাঁর ছেলেকে রোজ পার্কসার্কাসের ভাড়া বাড়ির সামনে
    ভর দুপুরে কোনও না কোনও পথচারীকে করজোড়ে
    বলতে হতো – ভাইয়া, আসুন, আমার আব্বার সঙ্গে একটু ডাল রুটি সবজি খাবেন
    মেহমান না খেলে আমার আব্বা যে খেতে চান না
    কী করি বলো তো নবীন বসন্ত
    ধার্মিক হিন্দু গায়ক, আচার্য ভীমসেন যোশি
    মিয়াঁ কি মল্লার রাগে বিলম্বিত খেয়াল গাইতেন
    ‘করিম নাম তেরো…’
    কী মুশকিল বলো তো নবীন বসন্ত
    আমার ধর্মপ্রাণ হিন্দু গুরু
    সুরের দীক্ষাগুরু
    ‘সলগ্ বরারি তোড়ি’ রাগে খেয়াল বন্দিশ শিখিয়েছিলেন
    ‘সুমির সাব সুলতান আলম
    নিজামুদ্দিন আউলিয়া…’
    আমায় পথ দেখাও মেহেদি হাসান সুমন
    হে নবীন বসন্ত
    আমার ঐতিহ্য কি মিথ্যে
    সত্য শুধু একদিকে ধর্মবিরোধিতা
    অন্যদিক ধর্মান্ধতা
    বুড়ো হচ্ছি যে সমানে
    রোজ আরও বেশি করে কলিচুন জমছে মাথায়
    পথ দেখাও
    ফেসবুকই তবে আমাদের নতুন ভুবন
    মেঘের আড়াল থেকে ইন্দ্রজিতরা সাঙ্ঘাতিক সব অস্ত্র
    টিপ করে মেরে যাবেন যাকে চাই যাকে খুশি
    চোখা চোখা বাংলায় অপমানের পর অপমান একটানা
    তুমি মিথ্যে আমি সত্য
    নতজানু হও
    এই নাও আর একটা লাথি
    আরও একটা
    দ্যাখো, আমি পারি, আমরা পারি
    একাদশ অক্ষৌহিনী সৈন্য আমাদের
    তোমার সারাগায়ে থাকবে আমার ভারচুয়াল লাথির চোট
    আমার থুথু ভারচুয়াল থুথু লেগে থাকবে তোমার মুখে
    কে সেই মূর্খ কবি এরিখ ফ্রীড, বোকা জার্মান, বোকা মার্ক্সিস্ট
    যে লিখেছিল
    ‘একই মুখে লাথি মারা যায় শুধু একবারই’ –
    বোকা কবিটা ভাবত
    একটা লাথি পড়লেই যে-কোনও মুখ পাল্টে যায়
    তাই দ্বিতীয় লাথিটা আর একই মুখে পড়ে না
    কী করি বলো তো মেহেদি হাসান সুমন, নবীন বসন্ত
    এ-বুড়োকে বুঝিয়ে দাও
    নাস্তিক হলে কি ধর্মবিশ্বাসীদের অপমান করতে হয়
    আহমদ শরীফ কি নাস্তিক ছিলেন না
    ধর্মবিশ্বাসীদের সমানে
    অপমান করে গেছেন কি তিনি
    পথ দেখাও আমার নবীন বসন্ত
    কাছেই সোনারপুর
    সেখানে এক ইসলামী ফাউণ্ডেশন ও গ্রামের চাষীদের চেষ্টায়
    গড়ে উঠেছে শিশুবিকাশ একাডেমি
    সব ধর্মের গরীব গ্রামবাসীদের ছেলেমেয়েরা পড়েন
    সেখানে এক হিন্দু (নামে অন্তত) বিজ্ঞানীর মমতায়
    তৈরি হচ্ছে কম্পিউটার কোর্স
    মওলানা সাহেবরাও সমর্থনে
    সেই স্কুল থেকে প্রথম যে ছাত্র উচ্চমাধ্যমিকে সবচেয়ে ভাল
    ফল করেছিলেন তাঁর আব্বা
    সামনের বাজারে মুর্গি কেটে বিক্রী করেন
    বেশিরভাগ ছাত্রছাত্রীর বাবামা গ্রামের চাষী বা খেটে-খাওয়া লোক
    সকলেই ধার্মিক
    মেহেদি হাসান সুমন, আমার নবীন বসন্ত
    তাঁরা সকলেই কি অজ্ঞানতায় ডুবে থাকা বর্বর
    মৌলবাদী
    কেবল ধর্মই কি মৌলবাদের আঁতুড়ঘর
    যে-কোনও বদ্ধমূল ধারণা বা বিশ্বাস কি একইভাবে আঁতুড়ঘর হতে পারে না
    যারা অভিজৎ রায়কে মারল তারা কি ইসলামের প্রতিনিধি
    যে হিন্দুত্ববাদীরা কিছু বছর আগে অস্ট্রেলিয় যাজক
    গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স্ ও তাঁর দুই ছেলেকে পুড়িয়ে মেরেছিল
    তারা কি হিন্দুধর্মের প্রতিনিধি
    পথ দেখাও হে নবীন বসন্ত আমার
    বেয়র্ট ব্রেশটের গ্যালিলিওকে এক যুবক বললেন
    ‘যে দেশে বীর নেই সেই দেশ দুর্ভাগা’
    বৃদ্ধ গ্যালিলিও বললেন
    ‘যে দেশে বীরের প্রয়োজন আছে সেই দেশ দুর্ভাগা’
    নবীনরা আমায় জানালেন
    অভিজিৎ রায় আমার বিরুদ্ধেও মত ব্যক্ত করেছিলেন
    যদিও তিনি আমার কিছুই জানতেন না চিনতেন না আমায়
    বেশ করেছিলেন তিনি
    যাঁরা যাঁরা একই কাজ করেছেন করে চলেছেন করবেন
    বেশ করেছেন করে চলেছেন করবেন
    আমি বীর নই
    আমার দেশের নাম গানবাজনা
    সে-দেশের বীরের প্রয়োজন নেই
    সে-দেশ দুর্ভাগা নয়
    আমার সেই দেশে সব ধর্মের দর্শনের নাস্তিকতারও জায়গা আছে
    পথ দেখাও আমায় মেহেদি হাসান সুমন
    আমার নবীন বসন্ত
    অভিজিৎ রায়ের ব্লগ আমি কখনও পড়িনি
    তাঁকে যারা মারল তারা দুর্ভাগা
    সারা দুনিয়া আজ নানান ধরণের দুর্ভাগার কবলে
    ফলে বীরের প্রয়োজন আছে
    মোহান্ধদের নানান সমস্যার একটা হলো
    তারা বুঝতে পারে না
    অভিজিৎ রায়ের রক্ত থেকে আরও অভিজিৎ সৃষ্টি হয়
    তারা জন্ম নেবে বাংলার দিকে দিকে
    দুনিয়ার দিকে দিকে
    কোনও এককাট্টা রসকষহীন বেসুরো বেতালা হাম্বড়াইমার্কা
    মৌলবাদ – যে-মতবাদেরই হোক
    শেষ পর্যন্ত হালে পানি পাবে না
    ভুল বললে শুধরে দাও হে নবীন বসন্ত আমার
    যে-মেয়েটির আঙুল খোয়া গেল
    তাঁর বিচ্ছিন্ন আঙুলের কসম
    আমি মুসলমান
    আমি অভিজিৎ রায়ের পক্ষে
    তাঁর স্ত্রীর পক্ষে
    আমি বুড়ো
    এককালে লাতিন আমেরিকান গেরিলারা যা শিখিয়েছিলেন
    তা আর হুবহু করতে পারব না
    তবুও
    গুরুর শিক্ষা মানুষ ভোলে না
    খেয়াল গানের দস্তুর যেমন ভুলব না তেমনি
    খালি হাতে কিছুক্ষণ লড়ে গিয়ে অন্তত একটাকে সাবাড় করার দস্তুরও না
    হে নবীন বসন্ত
    আমায় পথ দেখাও।।
    ++++++++++
    কবীর সুমন ১, ০৩, ২০১৫
  • Abhyu | ০১ মার্চ ২০১৫ ০৯:৩৪278642
  • LB | ০১ মার্চ ২০১৫ ০৯:২৫278641
  • কার কথা হচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত