এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ডিডি | 120.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৫:১০518755
  • আমার আর্লি যৈবনে বিকাশ ভট্ট,নীরদ মজুমদার,গনেশ পাইন ইঃদের সাথে শুভাপ্রসন্নের ছবিরও খুব ভক্ত ছিলাম।

    বেশ বড় সাদা ক্যানভাসে একটা বা কয়েকটা কাক বসিয়ে পুরো ক্যানভাসটা ধরে রাখতো এই লোকটাই। আমরা হাঁ করে দেখতাম ওর ম্যাজিক।

    আনফরটুনেটলি ব্যাটা এখন পলিটিকাল কুতার্কিক আর প্লেইন চামচা হিসেবে এতো কুখ্যাতি জমিয়েছে যে ওর ছবির দিকটা এখন কেউ আর ভাবেই না।
  • PT | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০518756
  • সৌভিককে বর্তমান সরকারের পছন্দ না হওয়ারই কথা। সে নাকি অরাজনৈতিক বাছাই - এমনটা কি কেউ লিখল অন্য কোন টইতে? সত্যি কত নতুন কিছু শেখা যায় এইসব আলোচনা থেকে!! এরপরে কোনদিন শুনতে হবে যে অজয় রায়ও অরাজনৈতিক!!
  • bb | 127.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:০২518757
  • গতকাল আনন্দে একটি আলোচনা হচ্ছিল - অনেকের মধ্যে ছিলেন সমীর আইচ আর অরুণাভ ঘোষ। সমীর বাবু সারাক্ষণ ধরে বলে গেলেন ওনারা নাকি দেশের প্রতি কর্তব্যবোধে এই সব কমিটিতে আছেন - আর অরুণাভবাবু বলে গেলেন এবার পদত্যাগ করুন না বলে। বেশ অসহায় দেখাচ্ছিল সমীর বাবুকে নিজের ডিশিসান কে ডিফেন্ড করতে।
    অবশ্য এটাও জানা গেল উনি বা কাকদাদু নাকি মাত্র ৮ হাজার টাকা পান এই কাজের জন্য আর এক একটি মিটিং এ যেতে ওনাদের অনেক কষ্ট করতে হয়।
    শুধু শাঁওলী মিত্র ইত্যাদিরা বোধহয় ৭০ হাজারী।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৯518758
  • পিটি, অজয় রায় এখন কোন ইন্সটিটিউশনে আছেন?
  • গান্ধী | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:২২518759
  • অজয় রায় শিবপুরের ভিসি এখন
  • অতিথি | 127.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:২৮518760
  • আমাগো, বোতীনেও দিদিরে ধিক্কার দিছে! মহয়রা, পেজখান বান্ধাইয়া রাখেন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:০০518761
  • অজয় রায়ের ব্যক্তিগত মত যাই হোক না কেন, মন্টু প্রসাদকে রাস্টিকেট করার সিদ্ধান্তের প্রতিবাদে এসেফআই সরব। ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশনের রাজনৈতিক অ্যাফিলিয়েশন অবশ্য জানিনা।
  • PT | 213.*.*.* | ২৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৪518763
  • তাইলে কি প্রমাণ হল যে সিপিএম-এর কঠিন সমর্থকরাও নিরপেক্ষভাবে প্রশাসন চালাতে পারে?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১২ ০২:৪৮518764
  • কঠিন প্রশ্ন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৯ সেপ্টেম্বর ২০১২ ০৩:২২518765
  • প্রপোজিশন ইজ ট্রু। নিরপেক্ষভাবে প্রশাসন চালাতে পারে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ৩০ সেপ্টেম্বর ২০১২ ১৩:২১518767
  • "Those laying down the rules should also bear in mind of its consequences when they are not in power." তরুণ নস্কর।
  • quark | 24.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১০:৫১518768
  • রাণীমার নতুন উপদেষ্টামন্ডলী নিয়ে দু-চার পয়সা হবে না?
  • /etc/hosts | 131.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১০:৫৮518769
  • ইনসিডেন্টালি, এই যে ইউজিসি নমিনি সরিয়ে রাজ্যের নমিনি রাখা হবে সিলেকশন কমিটিতে, তার কারণ হল সরকার ঠিক সৌভিক ভট্টচার্য্যকে পছন্দ করছে না। রিসেন্টলি টিএমসিপি একটা ঘেরাও করেছিলো, তখন ব্রাত্য বসু সৌভিক ভট্টাচার্য্যকে ফোন করে বলেন শঙ্কুদেব পন্ডার সঙ্গে আলোচনায় বসতে, উনি রাজী হননি। অতএব...
  • kc | 204.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১১:১১518770
  • ছাপ্পান্ন হাজার বন্ধ কারখানা খুলবেন বলেছিলেন। কটা খুললেন? কবে খুললেন? কোথায় খুললেন? একটু খুলে বলবেন?
    আর ঐ সিঙ্গুরে টাটা-রাজ্য সরকারের চুক্তিটা প্রকাশ করবেন বলেছিলেন সাত দিনের মধ্যে, সেটা কবে হবে?

    কোল ইন্ডিয়ার হাসপাতাল খুলবেন বলেছিলেন দশ বছর আগে, সেটার ক্ষী খপর? ১২৩টা শিলা পুঁতেছেন, সেগুলোরই বা ক্ষী খপর?
  • quark | 24.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১১:২০518771
  • ইয়ে, শিলা কি এখনও জওয়ান?
  • নেতাই | 131.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১১:২৬518774
  • সিঙ্গুর মামলায় এরপরের শুনানি কবে?
  • lcm | 34.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১১:২৬518772
  • ছাপান্ন হাজার বন্ধ কারখানা!! মন্দার বোস এফেক্ট নাকি?
    হাজার হাজার কারখানা, উনি তো মোটে ছাপান্ন টে জানেন
  • quark | 24.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১২:৪১518775
  • খারান মশয়! হিংগুরে জমি লইয়া অইব কী? চাষ যে করবেন, ব্যাচবেন কারে? এপডিআই আসত্যাসে না? ঐডারে ঠ্যাকান আগে। ভোট হোক, মনুদা যাক, এপডিআইয়ের পিন্ডি চটকাই, তারপরে গিয়া ভাববেন হিংগুরের কতা!
  • PT | 213.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১২:৫৯518776
  • তাপ্পরে সেই "বিশ্বমানের রেল স্টেশন?"- হাওড়া নাকি তালিকাতে এক লম্বরে ছেল!! সে সব নিয়ে ঘোর তিনোরাও তো আর কোন উচ্চবাচ্চ করেনা।
  • a | 135.*.*.* | ০৮ অক্টোবর ২০১২ ১৩:১৭518777
  • তিনোমুল এই সান্ধ্য চ্যাট শোগুলোতে খুব বুদ্ধিমানের মত কোন প্রতিনিধি পাঠায় না। এখানে আসে পেরোলে থাকা সমীর আইচ ইত্যাদি, যাদের কোন দায় নেই। ফলে প্রশ্ন করার কোন চান্সও পাওয়া যায় না এই সব প্রতিশ্রুতির কি হল
  • PT | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ১৩:৪৫518779
  • শিক্ষামন্ত্রী কাল টিভিতে জানালেন যে তিনো-বুদ্ধিজীবী আর "এই সরকারকে যারা ভালবাসে" তাদের নিয়ে শনিবারে অর্পিতা, দেবেশ প্রকাশ্য মিটিন করবেন। তাঁর মতে বুদ্ধিজীবীদের মধ্যে "আমরা-ওরা" হয়ে থাকলে "মেনে নিতে হবে।" এই প্রসঙ্গে অরুণাভ ঘোষ জানালেন যে টালিগঞ্জ পাড়ায় একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে কাজ নাই-এই নিয়ে নাকি হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে!!
  • pinaki | 148.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ১৪:২৭518780
  • দেবেশ টা আবার কে?
  • quark | 24.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ১৫:২৩518781
  • সেদিন বিমল চক্রবর্তীকে নিয়ে সেই সভা প্রসঙ্গে টিভিতে কেউ একজন বলছিলেন অভিনয় জগতের মোটামুটি সবাই এসেছিলেন শুধু ব্রাত্য বসু বাদে। তাতে নির্বেদ রায় বললেন আমি আশা করি উনিও আসবেন, আজ না হোক কাল।

    ;-)
  • Rit | 213.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ১৯:০৫518782
  • আচ্ছা PT বাবু কি কেজিপিতে আছেন? ঃ)
  • init.d | 24.*.*.* | ০৯ অক্টোবর ২০১২ ২২:৩৬518783
  • এইটা পড়েন সবাই - http://tinyurl.com/8uc6rnb
  • নেতাই | 131.*.*.* | ১০ অক্টোবর ২০১২ ১১:০২518786
  • খ্যা খ্যা
    গণশক্তির লেখাটা ভালো হয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন