এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৪ এপ্রিল ২০১৭ ১০:৩৬712328
  • ইটা কিন্তু পেঁচা দের নিয়ে একটা রেসিস্ট কমেন্ট হয়ে গেলো।পেঁচা বলে কি মানুষ লয়?
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১০:৪০712329
  • "বাম সমর্থকরা, তিনোরা ও মাওব্যথীরা, সকলেই বিজেপিকে পব-তে ডেকে আনে ও জায়গা করে দেয়"
    অম্বিকেশ হওয়ার ভয়ে আসল ক্থাটা এড়িয়ে যাচ্ছেন যে সেটা তো বোঝাই যাচ্ছে!!
  • dc | ২৪ এপ্রিল ২০১৭ ১০:৪৭712330
  • আসলে তো আমি আপনাকে সাপোর্ট করছি, এড়াবো কেন?
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১০:৫৩712332
  • "উঁহু! "জল পাই" কোথায় আর "জলপাই" কোথায় এক নয়!!
    এখনো যদি এই ফারাক বোঝা না যায় বা ইচ্ছে করে ঘেঁটে দেওয়ার চেষ্টা চলতে থাকে তাহলে সামনে সমূহ বিপদঃ



    <
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১০:৫৩712331
  • "উঁহু! "জল পাই" কোথায় আর "জলপাই" কোথায় এক নয়!!
    এখনো যদি এই ফারাক বোঝা না যায় বা ইচ্ছে করে ঘেঁটে দেওয়ার চেষ্টা চলতে থাকে তাহলে সামনে সমূহ বিপদঃ



    <
  • dc | ২৪ এপ্রিল ২০১৭ ১১:০৫712333
  • ঠিক এই কথাটাই তো আমিও বলছি, যে "জল পাই" কোথায় আর "জলপাই" কোথায় এক নয়!! এমনকি আপনার মতোই দুবার করেই বলছি!! বাম প্যাঁচা, তিনো প্যাঁচা, মাওব্যাথী প্যাঁচা, এদের কারুর সাথেই জলপাইএর তুলনা করা যায়্না, করতে গেলেই ঘেঁটে যায়।
  • হে হে | ২৪ এপ্রিল ২০১৭ ১২:৪২712334
  • যারা নেতাজীকে তোজোর কুকুর বলেছিল তারা সবখানে ছাগল, হায়না, প্যাঁচা, গিরগিটি দেখে বেড়াবে তাতে আর আশ্চর্য কী!
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১২:৪৮712335
  • পব-তে বিজেপির হাত শক্ত করার সব ব্যবস্থাই প্রস্তুত। খামোখা কিছু লোক বিজেপিকে আটকানোর চেষ্টা করছে।
    নেতাজীর জন্যে যাদের এত মায়াকান্না তারা একবার নেতাজীর তৈরি রাজনৈতিক দলটির নেতাদের জিগিয়ে দেখলে পারে যে তারা কেন বামেদের সঙ্গে জুড়ে রয়েছে!!
  • SC | ২৪ এপ্রিল ২০১৭ ১৪:৫১712336
  • আপাতত ভারতমাতা কি জয় আর জয় শ্রীরাম প্রাকটিস করতে থাকুন, নইলে আবার ইতিহাসে চলে যেতে হবে বলছে।
    কে এনেছে, তাই নিয়ে দোষারোপ করতে করতে, দেখতে দেখতে, জয় শ্রী রাম চলে এসেছে। তাড়াতাড়ি প্রাকটিস করে ফেলুন।
  • কল্লোল | ২৪ এপ্রিল ২০১৭ ১৬:২২712338
  • কে কার সাথে কেন জুড়ে আছে, সে এক মস্তো ধাঁধা।
    ১) নেতাজির দল কেন বামেদের সাথে?
    ২) আরএসপি - যারা ঘোষিত ট্রটস্কিপন্থী তারাই বা কেন কমিউনিষ্ট পার্টিদের সাথে?
    ৩) ইন্দিরার হাতে গড়া দল, যারা জরুরী অবস্থা, শিখ দাঙ্গা, কেরালা, ত্রিপুরা ও পবতে বাম হত্যাকারী তাদের সাথে কেন বামেরা বারবার জোট করতে চায়?
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১৭:১২712339
  • কল্লোলদা, এসব ছেড়ে এখন তোমার সেকুলার যুদ্ধের নেতা-নেত্রীদের নিয়ে কিছু বাণী দিও। তারা কেন এখন পব-তে হনুমানের মূর্তি স্থাপনে ব্যস্ত সে আরো বড় ধাঁধা!!।
  • dc | ২৪ এপ্রিল ২০১৭ ১৭:১৮712340
  • হ্যাঁ, এই সেকুলার যুদ্ধে বাম সাপোর্টাররা কেন বিজেপিকে ভোট দিচ্ছে সেটা সত্যি এক বড়ো ধাঁধাঁ।
  • PT | ২৪ এপ্রিল ২০১৭ ১৭:২১712341
  • সত্যি? একেবারে সঠিক তথ্য আছে হাতে প্রমাণ সহ?
  • d | ২৪ এপ্রিল ২০১৭ ১৭:৪৪712342
  • s | ২৫ এপ্রিল ২০১৭ ০৪:৫৭712343
  • ৩৪ বছর তো ইনকিলাব জিন্দাবাদ আর চলবে না চলবে না প্রকটিস করে করে রাজ্যটাকে ফোঁপরা করে ছেড়ে দেওয়া দেখেছি।
    এখন অন্য শ্লোগান প্রাকটিস করে রাজ্যটার কোন উপকার হলে ক্ষতি কি?
  • s | ২৫ এপ্রিল ২০১৭ ০৫:২০712344
  • একটু গ্রাউন্ড রিয়েলিটিও দেখা যাক।
  • dc | ২৫ এপ্রিল ২০১৭ ০৫:৫২712345
  • এই প্রশ্ন করতে হবে যিনি লেখাটা লিখেছেন তাঁকে, মানে আজকাল সম্পাদককে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৫ এপ্রিল ২০১৭ ০৬:৩৩712346
  • অনুমতি ছাড়াই লাভপুরে যাওয়াও হয়েছে, মিছিলও হয়েছে।
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:০৪712350
  • আর গ্রাউন্ড রিয়েলিটি! এই একই জিনিস দুহাজার চোদ্দ সালেও হয়েছিল। বীরভূমে তৃণমূল বিজেপি সংঘর্ষ। রাহুল বাবু নানুরে গিয়ে তৃণমূলের মৃত্যুঘন্টা বাজিয়েছিলেন। তখনও সিউড়ি ইত্যাদিতে বিজেপির সভায় লোক উপচে পড়ত। দুহাজার ষোলো সালের ভোটের পর আবার সব তৃণমূলে ফিরে যায়। কেষ্ট বাবু ম্যাজিক জানেন কিনা :)

    তো দ্যাকেন কদ্দিন বিজেপি এদের ধরে রাখতে পারে। সংগঠন তো নামমাত্র। মিডিয়ায় পয়সা ছড়িয়ে কি আর সংগঠন বাড়ানো যায়। যারা এখন খেপে গিয়ে আসছে, দু বস্তা চাল আর টাকা পেলে খুশি হয়ে অন্যদিকে চলে যাবে। পরের বছর পঞ্চায়েত ভোট। কেষ্ট বাবুর আপিস ভাঙচুর কল্লে কেষ্ট বাবু মোটেই খুশি হবেন না :)
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:০৪712349
  • "এক ধাপ এগিয়ে দলের রাজ্য সভাপতি দিলীপবাবুর হুঙ্কার, ‘‘আমরা গুন্ডাগর্দির বিরুদ্ধে রুখে দাঁড়াই। তার জন্য যদি তরোয়াল ধরতে হয়, গলা ধরতে হয়, বন্দুক ধরতে হয়— তা-ই ধরব!’’"

    এই কথা বামেরা বললে কত টন মোমবাতির শ্রাদ্ধ হয়ে যেত এতক্ষণে। কত রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়ে যেত কলকাতার রাস্তায়। চ্যানেলে চ্যানেলে বা- ও ধা-বুজীরা এই ধমকির পেছনে স্ট্যালিনের অবদানের কথা মনে করিয়ে দিত।
    সেইসব বালখিল্য আর ধান্দাবাজেরা কি এখন জল মাপছে?
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:১৫712351
  • অর্থাৎ কিনা যে বেশী চাল দেবে পাবলিক তার দলে? ঐ আমি যেটাকে ভিক্ষান্ন বলে আসছি বরাবর? কেন্দ্রে থাকার কারণে বিজেপির তো তাহলে চাল দেওয়ার ক্ষমতা বিজেপির অনেক বেশী। সঙ্গে শ্রীঘৃতও দিতে পারে দু-এক ফোঁটা।
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:১৮712352
  • পিটি। জবাব না থাকলে এসব কথা তোমায় মানায় না। তোমার কাছে এই জোটগুলোর মান্যতা নিয়ে যুক্তি থাকলে উত্তর দিও।

    কাঁথিতে তৃণমুলের ভোট বেড়েছে, আর বেড়েছে বিজেপির ভোট। বাম আর কংগ্রেসের ভোট কমেছে।
    তাহলে
    ১) তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদের অনেকেই বিজেপিকেও ভোট দিয়েছে
    ২) বিজেপিকে যারা ভোট দিয়েছে তাদের অনেকেই তৃণমূলকেও ভোট দিয়েছে
    ৩) বাম আর কংগ্রেসের অধিকাংশ বিজেপিকে ভোট দিয়েছে
    ৪) বাম আর কংগ্রেসের অধিকাংশ তৃণমূলকে ভোট দিয়েছে
    ৫) বাম আর কংগ্রেসের একাংশ বিজেপিকে অন্যাংশ তৃণমূলকে ভোট দিয়েছে
    ৬) বেশীরভাগ বামেরা বিজেপিকে ভোট দিয়েছে। বেশীরভাগ কংগ্রেসীরা তৃণমূলকে ভোট দিয়েছে
    ৭) বেশীরভাগ বামেরা তৃণমূলকে ভোট দিয়েছে। বেশীরভাগ কংগ্রেসীরা বিজেপিকে ভোট দিয়েছে
    কোনটা তোমার পছন্দ??
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:২১712353
  • আর আসল রিয়েলিটিটি হচ্ছে গ্রাউন্ড সম্পর্কিত। মানে বালি খাদান। একদল বালি তোলার লাইসেন্স পেয়েছে (সে যেভাবেই হোক) তাই তৃণমূল সরকারকে চোখের মণির মতো রক্ষা করবে :), আরেকদল পায়নি, তাই বিজেপির ল্যাজ ধরে। যদি এরা উপরমহল থেকে প্রশাসনে চাপ দিয়ে কিছু করতে পারে। ময়ুরাক্ষীর পাঁচ কিলোমিটারের মধ্যে অবৈধ বালি খাদানের দখল নিয়েই তো রাজনীতি। রাম ফাম হনুমান ওসব অনেক পরে।
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৩০712354
  • কল্লোলদা
    ভোটের গায়ে যেহেতু ফ্লুওরোসেন্ট লেবেল লাগানো থাকেনা তাই কোন ভোট কোথায় যাচ্ছে তা সঠিক ভাবে মাপা মুস্কিল। তাই হাওয়ায় ভাসানো গপ্প বাজারে ছেড়ে কোন কিছুই প্রমাণ করা যায় না। এইটুকুই শুধু পরিষ্কার যে বাম নেতারা বিজেপির বিরুদ্ধে ক্রমাগত তাদের অবস্থান পরিষ্কার করে রেখেছেন আর সংখ্যায় অনেক না হলেও কিছু কিছু রাস্তায় নামা মিছিলও চোখে পড়েছে।

    তবে তোমার (এবং তোমার মত যারা ভাবে) মুখে কোন প্রশ্ন আর মানাচ্ছে না। যাকে সামনে রেখে বিজেপির সঙ্গে লড়ার কথা বলেছ তাদের হিজাব খসে পড়েছে আর তারা বাঁচার জন্যে এখান হনুমান নিয়ে ব্যস্ত। এত লেখালিখি সেই সিঙ্গুরের কালে করে যদি রাজনাথের সঙ্গে তিনোদের মিটিনের প্রতিবাদ জানাতে তাহলেও এখন তোমার (তোমাদের) কিছু অবস্থান মেনে নেওয়া যেত।

    ভেবে দেখ যে অন্ধ বাম বিরোধীতা, নৈরাজ্যবাদ ও নোটার চর্চা করে তাত্বিকভাবে রাজ্যটাকে কোন নরকের রাস্তায় এনে ফেলেছ!!
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৩৩712355
  • আসানসোলে তৃণমূল সেটাই করেছে তো। বিশ্ব হিন্দু পরিষদ প্রতি বছর ওই রামনবমীর মিছিল করে। লোকাল আখড়া গুলোকে তিনহাজার টাকা করে দিয়ে সে মিছিল হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল। :)
    তবে তৃণমূলের এই রামনবমী ও হনুমানজয়ন্তী পালন মাস্টারস্ট্রোক বলতেই হবে। বিজেপি বুঝেছে যে রাম রাম করে এক্সক্লুসিভিটি আর পাওয়া যাবে না। এই দেখুন না, বাজারসরকার আজ কাগজে লিখেচেন যে, 'অমিতশাহ স্যার' নিদান দিয়েছেন রাম ও হনুমানবাবুকে অগ্রাধিকার না দিয়ে সাংস্কৃতিক অনুষ্টানকে অগ্রাধিকার দিতে হবে। :)
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৩৭712356
  • পিটিদা, যারা অ্যাতদিন বামফ্রন্টকে ভোট দিয়েছিল, তাদের একটা অংশ যে বিজেপিকে ভোট দিয়েছে এটা যে কোনো হিসেবেই আসবে। মেনে নিন। এটা কাঁথিতে লেফটের সাংগঠনিক ত্রুটি দূর্বলতা ইত্যাদি। মুলোরা তারপর মারধরও করেছে প্রচুর। আবার শূন্য থেকে শুরু করতে হবে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৩৮712357
  • সেটা মনে হয় পয়লা বৈশাখে গরুর ন্যাজে মোচড় পড়ার পরের উপলব্ধি।
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৪০712358
  • এইট বির মোড়ে ঐদিন কিছু চাড্ডি দাঁড়িয়েছিল। দেখেছ?
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৪৮712360
  • দশবারোটা পাঁঠা ছিল, নধর নয়, শুকনো মর্কট মতন। ফ্ল্যাগ নিয়ে। ওদের নাকি কিসব দৌড়নোর প্ল্যান ছিল। বিশাল মিছিল দেখে জড়সড় হয়ে এক কোণায় জুলজুল চোখে, দেখে মনে হচ্ছিল কানে নম্বর লটকে দি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন