এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০১:৪২279510
  • সরিষায় কি অনেক সর্ষেক্ষেত?
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ০১:৩৯279509
  • কেসি কি সারগাছিতে পড়ত?
  • pi | ০৭ মার্চ ২০১৫ ২৩:২৮279508
  • বিশ্বের অন্যতম বেশি দূষিত শহরটা থেকে ঘুরে এলাম।
    আহ, মনে হচ্ছে, অক্সিজেন নিয়ে এলামঃ)
    আহ কলেজ স্ট্রীট, আহ কফি হাউস, আহ আড্ডা, আহ চুরমুর, আহ ট্রেনের দুলওয়ালী আর ঝালমুড়িওয়ালা, আহ ধর্মতলার মোড়, মিনি মিনি বাস বাস। সব ..
  • নেতাই | ০৭ মার্চ ২০১৫ ২৩:২৫279507
  • হ্যাঁ
  • dd | ০৭ মার্চ ২০১৫ ২৩:১৬279506
  • ফের অমনটা হচ্ছে।
    মানে গুচর সাইট খুলতে গ্যালে কম্পিউটার শাসাচ্ছে। মানা করছে। ভয় দেখাচ্ছে।

    তাও ও পেড়াপেড়ী করলে যদি বা ঢুকতে দিচ্ছে কিন্তু https'র উপর একটা লাল ঢ্যাঁড়া লাগিয়ে দিচ্ছে।

    তবে কি পিছুনে হুলিয়া লাগলো ?
  • কেসি | ০৭ মার্চ ২০১৫ ২৩:১০279505
  • নেতাই, সড়িশায় পড়িনি। হরনাথ মহারাজের সঙ্গে পারিবারিক সখ্যতা আছে। তা তিনিও ট্রান্সফার হয়ে গেলেন। সরিশা মিশন খুব পছন্দের জায়গা।
  • Abhyu | ০৭ মার্চ ২০১৫ ২৩:০৯279504
  • সরিষায় পড়ত না শুধু, চাকরি পাবার পরেও যোগাযোগ ছিল, নয়? মিশনটি বড্ড গরীব... আমাদের ব্যাচেও একজন ছিল সরিষা থেকে
  • robu | ০৭ মার্চ ২০১৫ ২৩:০৭279503
  • হ্যা, সত্যিই সেটা একটা প্রশ্ন। টাইম বের করতে পারলে, আছি। আমাকে আগে থেকে জানাস ঃ-)
  • শ্রী সদা | ০৭ মার্চ ২০১৫ ২৩:০৪279501
  • কেসিদা, মোস্ট বেলকাম। রোবুদা টাইম বের করতে পারে কি না সেটাই প্রশ্ন ঃ)
  • নেতাই | ০৭ মার্চ ২০১৫ ২৩:০৪279502
  • কেসিদা সরিশায় পড়তে?
    ওটা আমার ছোটবেলায় দেশের বাড়ি যাবার রুটে পড়তো। নন্দকুমার, মহিষাদল, গেঁওখালি, নুরপুর, সরিশা, ডায়মন্ড হারবার হয়ে মথুরাপুর।
  • সিকি | ০৭ মার্চ ২০১৫ ২৩:০২279500
  • প্পন মেল দেখো।
  • নেতাই | ০৭ মার্চ ২০১৫ ২৩:০১279499
  • এ মাসের শেষে আমারো বাড়ি যাওয়া আছে
  • শ্রী সদা | ০৭ মার্চ ২০১৫ ২৩:০০279498
  • আজকে ইন্দিরানগরের ভেপারে গেছিলাম। কলেজের এক জুনিয়ার কোলকাতা কগনি ছেড়ে লুরুতে একটা স্টার্টাপ জয়েন করেছে, তার সেলিব্রেশন।
    টেন্ডারলয়েন স্টেক, ফিশ ওরলি আর মাইক্রোব্রিউড বীয়ার দিয়ে জমে গেছিল। রুফটপ, পাগল করা হাওয়া, আকাশে লালচে রং এর একপিস ফাইন চাঁদমামা, আর ডিজে মিক্স এ হাইওয়ে টু হেল .....
    স্বর্গের আগের স্টেশনের জীবনযাত্রায় আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি ঃ)
  • কেসি | ০৭ মার্চ ২০১৫ ২২:৫৭279496
  • এইও বালকের দল, এমাসের সেশে আম্মো যাচ্ছি। আমাকেও দলে নিতে পার। যদি ইচ্ছে হয়।
  • 4z | ০৭ মার্চ ২০১৫ ২২:৫৭279497
  • :-) @ কেসিদা
  • শ্রী সদা | ০৭ মার্চ ২০১৫ ২২:৫৫279495
  • রোবুদা হ্যাজ আল্টিমেটলি অ্যাচিভড হিজ লং ডিজায়ার্ড গাম্ভীর্য (নো হিনী প্লিজ)।
    এই মাসের শেষে কোলকাতা যাচ্ছি, এক হপ্তার জন্যে। একদিন বসা যাক রোবুদা ?
  • কেসি | ০৭ মার্চ ২০১৫ ২২:৪৯279494
  • অক্ষদা, আর হল পলিটিক্যালি কারেক্ট থাকার ইচ্ছা। ... হাহাহা, কেমন দিলাম?
  • কেসি | ০৭ মার্চ ২০১৫ ২২:৪৭279493
  • ফোজ্জি, ফেবু আমি কম চেক করি, ঐ হয়তো দিনে একবার। তার মধ্যে কোনও ডায়ালগে জড়িয়ে গেলে চলতে লাগল। আসলে ছাড়তে চাই এই ভাটের ভাটিয়ালি। বছর শুরুতে রেজলিউশনও নিলাম। একজনকে জাঁক করে বললামও। এক মাস মত কাটিয়েও দিলাম। তারপর আবার যেকে সেই। ধুস।
  • a x | ০৭ মার্চ ২০১৫ ২২:৪৬279492
  • কেসি, আর...?
  • robu | ০৭ মার্চ ২০১৫ ২২:২৪279491
  • ধুস, বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই।
  • Abhyu | ০৭ মার্চ ২০১৫ ২২:২১279490
  • রোবু @ 09:46 PM - বিয়ে করার কুফল।
  • 4z | ০৭ মার্চ ২০১৫ ২২:১৬279489
  • কেসিদা, ফেবু চাইলেই ছাড়া যায়। ট্রাই করেই দেখ একবার
  • সিকি | ০৭ মার্চ ২০১৫ ২২:০৯279488
  • চাগ্রি ছাড়তে পারলে আমাকে এট্টু জানাস - পদ্ধতিটা জেনে নেব।
  • kc | ০৭ মার্চ ২০১৫ ২২:০১279487
  • মাইরি, ইল্লি আর কি!! ধর্মাবতার আমার কিছুই ছেড়ে দিতে ইচ্ছে করেনা। ম্যানিউ, মোহনবাগান, সিপিএম, ট্রটস্কি, কিছুই ছেড়ে দিতে ইচ্ছে করেনা। সারগাছি আর সরিশা মিশন আর কালো রাম কিছুই ছেড়ে দিতে ইচ্ছে করেনা। বিলায়েত, আমির খান, কিশোর কুমার আর আরডি কাউকেই ছেড়ে দিতে ইচ্ছেও করেনা। চাকরিও ছেড়ে দিতে ইচ্ছে করেনা, বরং খুব ভালো ই লাগে। ছেড়ে দিতে ইচ্ছে করে সোশাল মিডিয়া আর লোকজনের সোশাল জমায়েত। আর ছেড়ে দিতে ইচ্ছা করে ...... না: থাক।
  • robu | ০৭ মার্চ ২০১৫ ২১:৪৬279486
  • আমার এই গত ছ মাসে হল, অগস্ট থেকে ঃ-(
  • 4z | ০৭ মার্চ ২০১৫ ২১:৪৫279485
  • রোবু, ওয়েলকাম টু দা চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে ক্লাব :-
    ))
  • robu | ০৭ মার্চ ২০১৫ ২১:৪২279484
  • সোশন সিকি সোশন। মাঝে মাঝে চাগ্রি ছেড়ে দিতে ইচ্ছে করে।
  • সিকি | ০৭ মার্চ ২০১৫ ২১:৩৭279483
  • রোবু কি বেঁচে আছে? তাকে দেখা যায় না কেন?
  • Bhagidaar | ০৭ মার্চ ২০১৫ ২০:৫৩279482
  • ইশ কাল একদম ফিট ছিলামনা। শোষণ শেষে বাড়ি এসে ঝিমোতে ঝিমোতে খেলা দেখছিলাম তারপর ঘুমিয়ে পরেছি।
  • cb | ০৭ মার্চ ২০১৫ ১৭:৪৭279481
  • অর্পণ, ঠিক, ঐ সময়েই কিছু পলিটিকাল জিনিষের মধ্যে ক্রিকেটটা পড়ে যায়, ওখানেই গপ্প শেষ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত