এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৪:৩৭279540
  • একক,
    চাঁদে করার পড়তায় পোষাবে কি? এত দূরে, জিনিসপত্র দফায় দফায় নিতে খরচ তো ব্যাপক। তার উপরে ঐ বৈরী সারফেস, দুম দুম করে উল্কা ফুল্কা নিত্য পড়ছে, জ্বলে যাবে না, বাতাস নেই, এক্কেবারে হুম্ড়ে সারফেসে পড়বে।
    অল্টারনটিভ একটা ভাবা যায়, হাল্কা পাতলা বেশ বড়োসড়ো সারফেসওয়ালা আর্টিফিশিয়াল স্যাটেলাইট পৃথিবীর খুব কাছের অর্বিটে ছেড়ে দিয়ে তার গোটা সারফেস জুড়ে করা যায়।
  • | | ০৮ মার্চ ২০১৫ ০৪:২৭279539
  • এ আইডিয়া তো আগেও দিয়েছে। বরং ভালো করে পড়ে বুঝলাম কপি পেস্ট করেনি নিজের পোস্ট থেকে। আগে শুধু স্যামসুং ছিল।
  • 4z | ০৮ মার্চ ২০১৫ ০৪:২১279538
  • এগুলো কি একক বলছে, না গাঁজা না শ্রুম??
  • a x | ০৮ মার্চ ২০১৫ ০৪:১৭279537
  • সোহরাব হুরা - রঘু রাই-এর পরে দ্বিতীয় ভারতীয় ম্যাগনামের সদস্য হলেন। আগে কখনও এর নাম শুনিনি। গুগল ইমেজের প্রথম কয়েকটা ছবি একেবারে অন্যরকমের লাগল।
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ০৩:৫২279536
  • এককের যা আইডিয়া, ওর গোটা পাঁচেক স্টার্টাপ খোলা উচিত :)
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:৪১279535
  • মার্কেট একটা ভার্চুয়াল এনটিটি তার জন্যে মানুষের ফিসিকালি থাকার দরকার কী :) চাঁদ টা বেকার পরে আছে। সোলার পাওয়ারড এলইডি দিয়ে পুরো ঢেকে দিয়ে গোটা চাঁদটাকেই একটা বড়সর বিলবোর্ড বানানো যায়। পৃথিবী থেকে কন্ট্রোলড। একবার ফুটে উঠবে "স্যামসাং" আরেকবার "কোকাকোলা"। জাস্ট এক্সাম্পল। এমনিতে সেই এক বোরিং চাঁদ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে :/
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:৩৭279534
  • একজন একবার এক বন্ধুকে জিগায়, "হ্যাঁরে, সেই যে অত বছর আগে শেষবার গেলি, তারপরে তোরা আর চাঁদে গেলি না কেন রে?"
    সেই বন্ধু শুনে বিমর্ষমুখে মাথা নেড়ে বলে, " আরে দূর! গিয়ে দেখি সব ফকফকা! ম্যাকডোনাল্ড নেই, সাবওয়ে নেই, ওয়েন্ডিজ নেই, কুকাউট নেই ওয়ালমার্ট নেই ওয়ালগ্রীন নেই-কিচ্ছু নেই। গিয়ে কী হবে?"
    ঃ-)
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:৩২279532
  • এই ধরণের জায়্গাগুলোতে সাব-সারফেস সব কিছু করা ছাড়া উপায় নেই। হিলি সার্ফেসের তলায় তলায় যে ক্যাভার্নগুলো থাকার সম্ভাবনা আছে, গুহামুখ বানিয়ে সেখান দিয়ে ঢুকে ঢুকে ভিতরে ভিতরে যা যা কন্স্ট্রাকশন ঘরদোর ইত্যাদি বানানো ছাড়া উপায় নেই। সারফেসে সোলারসেল-গার্ডেন এইসব করলেও সেগুলো স্বচ্ছ মজবুত(স্পেস থেকে আসা গ্রহাণুর ইম্প্যাক্টে ভাঙে না) ঢাকনার ভিতরে করতে হবে।
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ০৩:৩২279533
  • মানুষ থাকতে না পারাটাই চিন্তার। মানুষ থাকলেই মার্কেট থাকবে আর কে না জানে মার্কেটের কাছে সবাই ঠাণ্ডা?
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:২৬279531
  • হমম, মানুষ থাকতে না পারাটা চিন্তার নয় কিন্তু এদের যা ওয়েদার তাতে মেশিনপত্তরও বিগড়ে দেবে দেখছি। গোটা চাঁদ সোলার প্যানেল দিয়ে ঢেকে দিলে সেটাও বিগড়ে দিতে পারে যা বুঝলুম।
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:০৮279530
  • একক,
    চাঁদ মঙ্গল এইসবের একই অবস্থা, স্পেসে এমন করে একস্পোজড(মঙ্গলের একটা অ্যাটমোস্ফিয়ার আছে বটে কিন্তু খুব পাতলা) আর একেবারেই প্রাণহীন বলে সারফেসের পুরো কেমিস্ট্রিটাই অন্যরকম।
    আর পরের দিকেরগুলো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এর তো গ্যাস জায়ান্ট, কোনো দাঁড়াবার সারফেস নেই, মেঘের সারফেস। তবে এই বড় গ্রহগুলোর কিছু ভালো ভালো স্যাটেলাইট আছে, ওদের শক্ত সারফেস আছে, কারু কারু অ্যাটমোস্ফিয়ারও আছে।
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:০৩279529
  • অভ্যু,
    নীলমাধব বাহুবলীন্দ্র। ঃ-)
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279512
  • আতোজ

    যাবেনা কেন, হাওয়া মেঠাই তো ? :) খেতে গেলেই গোঁফে লেগে যায় !
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279513
  • নাহ, স্পেস ওয়েদার আলাদা হওয়ার কারনে চাঁদের মাটি ব্যপারটাই দেকছি আলেদা। এতো সাধারণ কেমিকাল বা অপ্টিমেত্রি টেস্ট কল্লেই ধরা পরে যাবে :/ ধুস :/ :/

    বুড়ির চুল ব্যাপারটা একমাত্র আশাপ্রদ। নাইলনের চুলপুটুলি মাদুলি করে বেচা যায়। পাগল ভালো করার মাদুলি। লুনার-লুনাটিক মিশিয়ে ঢপ দিয়ে।
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279514
  • নিশ্চয়। কবছর আগে বোজো একটা ছবি পোস্ট করেছিল তার বিষয় ছিল "আত্রেয়ীদির হাতে বুড়ির চুল" :)
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279515
  • আমাদের ছোটোবেলা একরকম গোলাপীরঙের পাতলা তন্তুর মতন দেখতে মিষ্টি পাওয়া যেত, লোকে বলতো চাঁদের বুড়ির চুল। বড়রা খেতে দিত না, বলতো খেলেই নাকি অসুখ করবে। এখোনো সেই গোলাপী মিষ্টি পাওয়া যায়?
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279516
  • চাঁদের বুড়ির চুল থাকাটা খুব এসেনশিয়াল।
  • a x | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279517
  • হনু তখন কুলদা রায়ের কোন লেখার কথা বলল?
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279518
  • একক,
    এই যে লুনার রেগোলিথ নিয়ে উইকিপিসি-
    http://en.wikipedia.org/wiki/Lunar_soil
  • 4z | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279519
  • ঃ-)))
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279520
  • কিসব ভুলভাল সিনিমা দেকছিলো বল্লো তো !
  • 4z | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279521
  • অপ্পনদা এত রাত্রে অনলাইনে ক্যান?
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279522
  • অনুজীবিহীন মাটি মানে তাতে অর্গ্যানিক কার্বন ট্রেস থাকবেনা তাই তো ? মানে সেটা এনসিওর কল্লেই চাঁদের মাটি বানিয়ে ফেলা যাবে বলছেন ?
  • Arpan | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279523
  • কেসি, কতদিন থাকবা জানাইও। কথা হ্যাজ।
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279524
  • চাঁদ তো শুকনো, প্রাণহীন। ওর মাটি অণুজীবহীন।
  • Arpan | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279525
  • সিকি দেখছি। একটা কী ভয়ানক সিনিমা দেখে উঠলাম। কেন দেখলাম? ঃ((
  • একক | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279526
  • আচ্চ্চা চাঁদের মাটি বেচলে পুলুশ কি বুক্কর্বে ? মানে পুলুশ কীকরে বুঝবে ওটা চাঁদের মাটি নয়। কোনো এমন মৌল বা যৌগ থাকে যা পৃথিবীতে এভেইলেবল না ?
  • a x | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279527
  • হ্যাঁ, সিউডোসেকুলার মত ঐ শব্দটিও বাঙ্গালীর বড় প্রিয় হয়ে উঠেছে তো কেসি ঃ-)
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০279528
  • সন্তু কাকাবাবুর একটা গল্প ছিল সেখানে একটা ছেলে চাঁদের পাথর নিয়ে স্কুলে গিয়েছিল, তাকে নাকি সেটা আর্মস্ট্রং দিয়েছিল (আর্মস্ট্রঙের আসল নাম বজ্রবাহু না কি যেন!!!)
  • Atoz | ০৮ মার্চ ২০১৫ ০১:৫৪279511
  • সরিষার সঙ্গে ছন্দে মেলে এমন আরেকটা জায়্গা আছে, বড়িশা। সেখানে কী জানি একটা মেলা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত