এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ মার্চ ২০১৫ ০৮:৫২279690
  • আচ্ছা আমার একখান চাকরি দরকার। কাকে কাকে কোথায় রেজ্যুমে পাঠাবো?
  • Ruchira | ০৯ মার্চ ২০১৫ ০৮:২৯279689
  • আশাপূর্ণা দেবী উল্টোদিক থেকে বাঙ্গলা লেখা পড়তে পারতেন। সেটাকে কি পাগলামি বলা যায়?

    ওনার লেখাপড়া নিয়ে কারোর মাথাব্যথা ছিলনা - ভাইরা পড়্ত, উনি উল্টোদিকে বসে দেখতেন - সেই থেকে ...
  • - | ০৯ মার্চ ২০১৫ ০৭:০১279688
  • লী-ম ইংরিজি ফাস ক্লাস ফাস। অংকে না। যদ্দুর জানি।
    প্রবন্ধ নিয়ে বক্তব্য নাই, কারণ পড়িই নাই ঃ-)
  • aka | ০৯ মার্চ ২০১৫ ০৬:৫৭279687
  • কেন নয়? ফুকো আসবে অথচ পাগলামির একটাই ডেফিনিশন অমন হয় নাকি? "পাগলামি" না থাকলে সিঙ্গল মাদার হয়ে অমনা জিনিষ নামানো যায় নাকি নাইবা হল অ্যালিসের কপি।

    লীলা মজুমদার ধরি না কেন? অন্কে ফাস ক্লাস ফাস কিন্তু আমরা লীমকে চিনি সাহিত্যিক হিসেবে। সিলভিয়া প্ল্যাথের নামটা বেশ সেক্সি তাই ফুকোর পাগলামির ডেফিনিশনে ওপর দিক স্থান পায়। আশাপূর্ণা দেবী ন শুনে মনে হয় পাগলামি করতে পারে? বলুন, কিন্তু করেছেন, আর একবার ফুকো পড়ে দেখলে বোঝা যাবে। ফুকোর মূল বক্তব্যই ছিল পগলামির ডেফিনিশন কেমন কেমন বদলেছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ইত্যাদি।

    অথচ স্বাতী দেবীর প্রবন্ধে এসবের কোন কিছুই ছিল না।
  • - | ০৯ মার্চ ২০১৫ ০৫:২৬279686
  • কি মুশ্কিল! প্রকৃতির কি ব্যালান্স রাখার দায় নেই? সেন্ট্রিপিটাল-সেন্ট্রিফিউগাল দুইই থাকতে হবে তো, নাকি? সেই জন্য একসঙ্গে দুই প্রজাতিতেই সুকুমার হয় না। আরেকদিকে থাকেন সু-কুমারী ঃ-)
  • phaaltu | ০৯ মার্চ ২০১৫ ০৫:১২279685
  • ডিমবেগুন চট্কে কাচা খেলেই বা আটকাচ্ছে কে? -ঃ)
  • একক | ০৯ মার্চ ২০১৫ ০৪:৫৮279684
  • সুকুমার পাগলামির একটা মাইলস্টোন। বড় কবি-ছোটো কবির ব্যাপার নয় তো এটা। যেমন মেয়েদের মধ্যে সিলভিয়া প্ল্যাথ। পাগলামির মাইলস্টোন। ব্ল্যাক উইডো মাকড়সার মত গিলে নিয়েছেন সবকিছু। এই ব্যাপারটা বলতে গিয়েই জিগাচ্চিলুম মেয়েদের মধ্যে এরকম পাগলামি বেশি দেখা যায়না কেন। সেখানে সুকুমারের পাশে রাউলিং কে রাখা যায় কী ? ওরকম 'শিশুসাহিত্য' পারামিটার নয় তো। তাহলে তো হাস্য-রস পারামিটার ধরে অগডেন ন্যাশ কে সুকুমারের গোত্রীয় বলতে হয়। সেভাবে বলিনি। ন্যাশ অসাধারণ হাস্যরসের কবি। কিন্তু পাগলামির গোত্রে আসেন না।

    এই তর্কটা থেকে আপাতত অব্যাহতি নিচ্ছি। ব্যাপারটা ক্রমশঃ দ্বিজুবাবুর পাগলের একজামের মত হয়ে যাচ্ছে :((
  • aka | ০৯ মার্চ ২০১৫ ০৪:৪০279683
  • ঐ যে দেখলাম মেয়ে সুকুমার রায় সম্ভব নয়। সেটা তাহলে কেন?
  • একক | ০৯ মার্চ ২০১৫ ০৪:৩৬279682
  • আমি আরও উদাহরণ দিচ্ছি, এইযে ফোকলোর সারা পৃথিবী জুড়ে তারপর লালাবাই এগুলো মেয়েদের সৃষ্টি। এরকম আরও প্রচুর প্রচুর। মেয়েরা দুর্দান্ত টেল টেলার। সুকুমার প্রসঙ্গ আদৌ ওই কারনে আসেনি :)
  • aka | ০৯ মার্চ ২০১৫ ০৪:২৮279680
  • একক লিখেছে মেয়েদের মধ্যে প্যাশন কম, তাই মেয়ে সুকুমার রায় হওয়া সম্ভব নয়। একককে একটি উদাহরণ দিই, সিঙ্গল মাদার মেয়েকে গল্প শোনাতে শোনাতে তৈরি হল হ্যারি পটার। এককের আসল স্বাতী ভটচাজ থেকে ফুকোর যোগসূত্র টানতে গিয়ে খানিক এলোমেলো হয়ে গিয়েছে। সাথে মেয়েদের মধ্যে সাইকলজিকাল এক্সেন্ট্রিসিটি মিসিঙ্গ লিনক ছিল তাতে ব্যপারটা আরও মিস লিডিঙ্গ হয়েছে।
  • একক | ০৯ মার্চ ২০১৫ ০৪:২৮279681
  • সবরকম ভাবেই করে খাওয়া যাবে তাহলে। এমনিতেও আফ্রিকায় সেউফল হয় কী হয়না ভেবে আলটিমেটলি লাভ নাই, গুরু বলেছেন :)
  • phaaltu | ০৯ মার্চ ২০১৫ ০৪:২২279679
  • তবে আফ্রিকায় লোকজন ভাজাভুজি করে না, বেক করে।
  • phaaltu | ০৯ মার্চ ২০১৫ ০৪:১৬279678
  • আমি দিই নি, জলীয় পদার্থ যত কম থাকে ভাল। খানিকটা ভেজে দিলেও হয়।
  • একক | ০৯ মার্চ ২০১৫ ০৪:১২279677
  • বাহ বানিয়ে খেতে হবে তো ! বাঁচালেন প্রসংঙ্গ পাল্টে :) টমেটো কুচি দেবো না দেবো না ?
  • phaaltu | ০৯ মার্চ ২০১৫ ০৪:০৭279676
  • বেগুনপোড়া ওমলেট মন্দ নয় খেতে। আমি অবশ্য না পুড়িয়ে জলে সেদ্ধ করে বেগুনের ছাল ছাড়িয়ে নিয়েছিলাম।ভাজা পেঁয়াজ-রসুন, লন্কা, ধনেপাতা, জল-ঝরান বেগুনসেদ্ধ ডিমের মধ্যে চটকে, পুরোটা ছাঁকা তেলে ভাজলাম। প্রথমবার বলে রিস্ক নিলাম না, কাঁচা ডিম হাত দিয়েই চটকালাম।
    ইহা নাকি উত্তর আফ্রিকার দেশগুলিতে জনপ্রিয় খাবার।
  • একক | ০৯ মার্চ ২০১৫ ০৩:৫০279675
  • @আতোজ

    না, বড়ি দেওয়া -সেলাই ফোঁড়াই নয়। ঠিক "প্যাশন" ইকোয়াল টু নয় পাগলামি। আননোন টেরিটরি হিট করে দেখার তীব্র ইচ্ছে -সাধ যাই বলুন সেইটা পাগলামি।
    আমাদের সবার পেছনেই বহুকাল আগে থেকে বাঘ লেগে গ্যাছে। বাঘটা যখন ফিউডাল ছিল, ইন্দাস্ত্রিয়াল সিভিলায়সেষণ আসেনি তখন রূপ ছিল একরকম। তারপর যন্ত্রবাঘ এলো, সেলাই হলো মেশিনে। প্যাত্রিয়ার্কির বাঘটাও তখন যান্ত্রিক হলো কিন্তু। আগের গুণপনা গুলো নস্যাত হয়ে গ্যালো। এপ্লায়েড সায়েন্স এলো, প্রচুর টুলস এলো। মেয়েরা হু হু করে উন্নতি করলেন। সো হওয়াট ?

    বাঘ টা কিন্তু আছেই। সে অনবরত সমস্ত "কাজ" কে যন্ত্রসম্ভব করে তুলছে। যন্ত্র ভার্চুয়ালি সব পারে। পাগলামি করতে পারেনা। দ্যাট সার্চ অফ আণনোন টেরিটরি। বাঘ থেকে বাঁচতে গেলে নারী-পুরুষ সবাইকেই যন্ত্র যা বাই ভার্চু পারেনা তাই করতে হবে। তার জন্যে ওই দর্শন -বিজ্ঞানের মধ্যেই নতুন দেশ খোঁজা দরকার। রুটি বেলে নয়। আর বাঘ্সুমারির হিসেবে মেয়েদের পেছনে এমনিতেই একটা এক্সট্রা বাঘ আছে,পুরুষতন্ত্রের। কাজেই পাগলামির প্রয়োজন তাদের আরও বেশি। তাই না ?
  • ওনার পিয়ে | ০৯ মার্চ ২০১৫ ০৩:৩৩279674
  • এককবাবু এখন গু বনে কাষ্ঠ আহরণে গেছেন। সাড়া দিতে পারবেন নাকো।
  • lcm | ০৯ মার্চ ২০১৫ ০৩:২২279673
  • "... বাথ্থাবে সেলাই করতে করতে হঠাৎ একটা নতুন ডিসাইনের কথা মাথায় আসতেই, ইউরেকা বলে ল্যান্টো হয়ে রাস্তায় বেরিয়ে নাচতে লাগল- এই কাটিং চাই তো? ..."

    হা হা হা
  • Atoz | ০৯ মার্চ ২০১৫ ০৩:০৫279672
  • তখন কবি আবার লিখবেন, "পাগলি তোমার সঙ্গে কী মুশকিল কাটাবো জীবন"
    ঃ-)
  • riddhi | ০৯ মার্চ ২০১৫ ০২:৫৬279671
  • এককের 'পাগল' টা ঠিক প্যশনেট ও না। কাথা সেলাই ফেলাই একেবারেই চলবে না। বরং বাথ্থাবে সেলই করতে করতে হঠাৎ একটা নতুন ডিসাইনের কথা মাথায় আসতেই, ইউরেকা বলে ল্যান্টো হয়ে রাস্তায় বেরিয়ে নাচতে লাগল- এই কাটিং চাই তো? আমার মামার বাড়িতেই দুপিস এরকম আছে। আর ক্লিশে কিন্তু সত্য--যেখানে নারী 'স্বাধীনতা' বেশী সেখানে আরো। বিদেশে বেশী দেশে কম। আস্তে আস্তে পাগল রেশিও সেম হয়ে যাবে। ওয়ান পাগলি ফর ইচ পাগল।
  • Atoz | ০৯ মার্চ ২০১৫ ০২:৪৯279670
  • মাইকেলের মতন পদ্য লিখতে চায় বলে একজন যেমন মদ খেতে শুরু করলো। ঃ-)
    আরে, মদ খায় কোটি কোটি লোক, মাইকেলের মতন পদ্য লেখে ক'জন?
    ঃ-)
  • :) | ০৯ মার্চ ২০১৫ ০২:৪৪279669
  • নেশা জিনিসটার বাজার বখরা আধাআধি হয়ে গেলেই পাগলামোর বখরা আধাআধি হয়ে যাবে। এককের মূল দাবি এখনো বিশেষ গাঁজাখোর শ্রুমখোর মেয়ে দেখা যায় না। তো, হস্টেল লাইফ বাড়ছে, বাইরের দুনিয়ায় পার্টিসিপেট করা মেয়েদের সংখ্যা বাড়ছে। পাগলামি ও বাড়ছে। ইকুয়ালাইজ করতে একটু সময় লাগবে তো।
  • Atoz | ০৯ মার্চ ২০১৫ ০২:৩৭279668
  • এলসিএম, হ্যাঁ, এইগুলোও প্যাশন তো! কিন্তু মুশকিল হলো সমাজ সূক্ষ্মভাবে আগে থেকেই তো ঠিক করে রেখেছে কোনগুলো দামী আর কোনগুলো এলেবেলে হ্যালেফ্যালে। দর্শন বিজ্ঞান টেকনলজি ছবি আংকা বই লেখা এইসবের প্যাশনের যে অনেক দাম, কারণ সাফল্যের সঙ্গে সঙ্গে বিশাল সম্ভাবনা, নামডাক টাকাকড়ি হ্যানো ত্যানো।
    অন্যদিকে কাঁথা সেলাই, ডালবড়ি দেওয়া, পাঁচগুছির বেণুনী, তালপাতার পাখা বানানো, আসন সেলাই---এইসব ছিল টেকেন ফর গ্রান্টেড। এইসবের বিক্রয়যোগ্যতা ছিল না তখন, তবে আস্তে আস্তে বুটিক ফুটিক খুলে এইসব এখন জাতে উঠছে। তবে ঐ সেলাই পাখা পিঠে ডালবড়ির ঠাকুমারা দিদিমারা দেখে যেতে পারলেন না।
  • lcm | ০৯ মার্চ ২০১৫ ০২:৩০279667
  • অ, পাগল=প্যাশনেট।
    কিন্তু তাইলে তো আরো ঝামেলা, মেয়েরা কি ছেলেদের থেকে কম প্যাশনেট?
    আমার এক বন্ধুর ঠাকুমাকে দেখতাম, এক একটি কাঁথা সেলাই-এর প্রজেক্ট করতেন, নকশা ডিজাইন, একদম নতুন ডিজাইন - পুরো ইনোভেটিভ, ইমাজিনেটিভ, আননোন টেরিটরি - আর প্যাশন, সাংঘাতিক!
  • একক | ০৯ মার্চ ২০১৫ ০২:২৯279666
  • আতোজ
    এগুলো একটাও তো অস্বীকার করছিনা। ইতিহাস জুড়ে উদাহরণ। কিন্তু ইতিহাস থেকে উদাহরণ নিয়ে বর্তমান কে ব্যাখ্যা করা একটা ফ্যালাসির জন্ম দেয়। উই ফরগেট টু আস্ক ফর দ্য ইমপসিবল। আমরা সবাই এখানে আটকে। যুক্তির গোবর। এটা পাগলামি ছাড়া পেরোনো সম্ভব না। যতই যুক্তি ভাববো তা আসলে গোবর মাখা সেফটি। হাজাররকম সামাজিক "ভয়" আছে। একেবারেই ডিনাই করার জায়গা নেই।
  • aka | ০৯ মার্চ ২০১৫ ০২:২৬279665
  • কাল ক্যাম্পিঙ্গ করে এলাম শূন্য ডিগ্রি সেলসিয়াসে প্রকৃতির মাঝে ভালো ঘুম হয় নাই। এবারে গাম্পুও ছিল।
  • Atoz | ০৯ মার্চ ২০১৫ ০২:২১279664
  • এলসিএম,
    প্যাশনেটের সংখ্যা। ঃ-)
  • lcm | ০৯ মার্চ ২০১৫ ০২:১৮279663
  • "...পাগলের সংখ্যা না বাড়লে সেই জাত যেমন উন্নত হয়না ... '

    হা হা -- এরপরে আর কোনো কথা নয়।

    পাগলামি নিয়ে শুধু গ্লোরিফিকেশন নয়, একেবারে ইনফ্যাচুয়েশন পর্যায়ে চলে গেছে ঃ-)
  • Abhyu | ০৯ মার্চ ২০১৫ ০২:১৭279662
  • আকা কি আবার দেশে গেল নাকি? বিকেল তিনটে চারটের সময় ঘুমুই ঘুমুই কচ্চে?
  • Atoz | ০৯ মার্চ ২০১৫ ০২:১৫279661
  • আর সেদিক থেকে ভালো করে দেখলে ক'জন ছেলেই বা ঐরকম "পাগল" হয়ে সমস্ত রিস্ক মাথায় নিয়ে নিজের প্যাশনের কাজের দিকে ছুটে যেতে পরে? রাশি রাশি ছেলে নিজের প্যাশনের বিষয় চুলুয় দিয়ে ঐ ডাক্তারি কি ইঞ্জিনিয়ারিং লাইনে ঢুকে পড়ে তারপরে চাকরি বাকরি করে "খাচ্ছেন দাচ্ছেন বাজার যাচ্ছেন চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছেন" এর জগতে ঢুকে পড়ে।
    তবে তবু যায়, তবু কেউ কেউ যায়, কারণ ওদের ক্ষেত্রে ভয় এর মেকানিজম অন্যরকম, ওদের ক্ষেত্রে ফল ব্যাক পজিশন গুলো কিছু কিছু থাকে। বাইচান্স ঝামেলায় পড়ে গেলে সাহায্য পাবার নানা পসিবিলিটি থাকে। মেয়েদের ক্ষেত্রে সেটা খুব কম বা কোনোক্ষেত্রে একেবারেই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত