এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ২৭ জুলাই ২০১২ ০৩:৪৯27990
  • অ্যাডমিরেশন পাজি ভাই কিছুই বুঝতে পারছিনা। বাড়ি যাই।
  • pi | ২৭ জুলাই ২০১২ ০৩:৪৮27989
  • ভাই চে তো পাজিই, এখন জানলাম কাক ভি পাজি আছে।
  • pi | ২৭ জুলাই ২০১২ ০৩:৪৭27988
  • 03:09 AM এর জন্য 'অ্যাডমিরেশন' রইলো।
  • র২হ | ২৭ জুলাই ২০১২ ০৩:৪৫27987
  • পাজি ভাই আবার কে? নতুন না পুরনো? ভেতরের না বাইরের? আমরা না ওরা?
  • pi | ২৭ জুলাই ২০১২ ০৩:৪৪27986
  • পাজি ভাই চে চেনা চেনা ঠেকলো।
  • র২হ | ২৭ জুলাই ২০১২ ০৩:৪২27985
  • রাশান যে কঠিন/ কঠিনেরে, নাঃ খুব একটা ভালোবাসিলাম না
    ভালো যদি বাসিতেই হয়/ বাংলারে ভালোবাসা সস্তা/ ততটাপুষ্টিকর নয় যদিও ইদানীং/ তাছাড়া ডাবের জলরে ফটাস জল রে/ঊণকোটি চৌষট্টি ফৈজৎ কেইবা সামলায় এই গভীর গ্রীষ্মকালে তাই/ রাশানরে ভালোবাসাই বা মন্দ কি/এইরূপ চিন্তা আবিল করে/ তড়িৎচূম্বকীয় বার্তা দেয় মগজে ও নানাবিধ স্নায়বিক জালে/ তাছাড়া এই দেশে নানাবিধ চিজ পাওয়া যায়/খেতেও সুস্বাদু, দামেও পুষিয়ে যায় তাই/ রাশানেরে ভালোবাসা যায়/ কিন্তু বড়ই যে কঠিন

    আমি এখন থেকে গদ্য কবিতাই লিখবো। একটু যেন সোজা লাগছে।
  • kk | ২৭ জুলাই ২০১২ ০৩:৩১27984
  • রাশান হাই প্রি-ভেৎ নাকি? আমি তো জানতাম জ্‌দ্রাস্ত্ভুইচে, মানে নমস্কার আর কি। গুডনাইট হলো কাকভি-পাজিভাইচে। থ্যাংকিউ -- স্পাসিবা।
  • র২হ | ২৭ জুলাই ২০১২ ০৩:২৭27983
  • আহা, বিয়ারের ক্যান তো, পুরো মদ নয়, মদের মৃদু সংস্করন
  • a x | ২৭ জুলাই ২০১২ ০৩:১৮27982
  • ধরেছি মৃদুমদ মুষ্টিতে?!! রাম রাম!
  • র২হ | ২৭ জুলাই ২০১২ ০৩:০৯27981
  • দাঁত মাজলেই বা কী হবে যদি পরিবেশ প্রতিকূল হয়ঃ একটি চর্বিতচর্বন মূলক আলেখ্য
    ***********************************************************************************
    এসেছি দাঁত মেজে বসেছি সোফা পেতে ধরেছি মৃদুমদ মুষ্টিতে
    জপেছি রানারানারা প্রনত পীড়পদে ভক্তিভাবালুতা রাতযাপন
    বাহিরে খিল এঁটে ভিতরে পিঠোপিঠি গোষ্ঠী অনুরাগ তুষ্টিতে
    নীলাভ গত আশা ল্যাপীতে ডেটা ঠাসা টিভিতে ঝিরিঝিরি বিজ্ঞাপন
  • sdgsdsdfsfdh | ২৭ জুলাই ২০১২ ০৩:০৪27980
  • সৌদি আরব মনে হয় একমাত্র দেশ যেখানে ইমিগ্রেশন অফিসার পাসপোর্টে স্ট্যাম্প মারতে মারতে এসি এয়ারপোর্টের মধ্যে বসে বিড়ি ফোঁকে। বা সেন্ট্রালি এসি আফিসে নিজের অফিসঘরে বসে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিগারেট খায়। তবে রমাদানের সময় প্রকাশ্যে সিগারেট, জল বা খাবার খেলে পুলিশ ধরে নিয়ে যায়।
  • | ২৭ জুলাই ২০১২ ০৩:০০27979
  • সিগ্রেট সম্পর্কে জানার জন্যে দমবন্ধ করে অপেক্ষা কচ্ছি
  • kc | ২৭ জুলাই ২০১২ ০২:৫৬27978
  • পান আর পানজাত দ্রব্য এসব দেশে আনা ও ব্যবহার করা যে এক্কেরে নিষিদ্ধ, এটাতো কলকাতা অ্যারপোর্টেই ইমিগ্রেশনের ওখানে বড় বড় করে বাংলাতেই লেখা আছে।
  • pi | ২৭ জুলাই ২০১২ ০২:৫১27977
  • পান, পান, পানু তিনটেই নিষিদ্ধ ?
  • sdfsdsfdsgsd | ২৭ জুলাই ২০১২ ০২:৪৭27976
  • বাই দ্য ওয়ে, সৌদি আরবে সিনেমা-থিয়েটার ইত্যাদি কোনোরকম পাবলিক এন্টারটেইনেন্টও নিষিদ্ধ।
  • kc | ২৭ জুলাই ২০১২ ০২:৪১27974
  • সার্ত্র
    আরে এটাতো নতুন আবিস্কার দেখছি। আগেকার গুরুতে সার্ত্র লেখা যেতনা।
  • siki | ২৭ জুলাই ২০১২ ০২:৪১27975
  • যেটা বলার মতন, সেটা হল, দুবাইয়ের রাস্তায় কোনও পুলিশ নেই, এমনি পুলিশও নেই, ট্রাফিক পুলিশও নেই। পুরো শহরটা ক্যামেরা দিয়ে কম্পিউটার দিয়ে কন্ট্রোলড। আইনভঙ্গকারীর কঠিন শাস্তি, জেল জরিমানা। পেট্রল এখানে ভাচ্চুয়ালি ফ্রি, তাই সব হাই এন্ডীর গাড়ির রমরমা। দু একটি রেস্টুরেন্টের ডেলিভারি বয় ছাড়া গত এক সপ্তাহে একটিও টু হুইলার দেখি নি। অবশ্য গরম আবহাওয়া এর প্রধান কারণ বলে শুনলাম। দুবাইতে মোটরসাইকেলবিলাসী অনেক শেখ আছেন। গরম কমলে অক্টোবর নাগাদ তাঁরা দুচাকা বের করেন।

    কিন্তু কেউ সিগন্যাল ভাঙে না। একেবারে না। হলুদ আলো দেখলেও স্লো করে থেমে যায়। একটা গাড়িতেও ঠোক্করের ডেন্টিং কিস্যু নেই। সমস্ত গাড়ি অ্যাজ চকচকে অ্যাজ নিউ।

    মরুভূমির পাশে শহর, কিন্তু পুরো শহরে এককণা বালি নেই। এটা কী করে সম্ভব হল, জানি না।

    দিল্লির জন্য আমার একটা এক্সকিউজ ছিল, যে এখানকার ওয়েদার এক্সট্রীম বলে এখানকার লোকেদের ব্যবহার এক্সট্রীম। কিন্তু দুবাইতে প্রায় টু থার্ড বছর এই রকমের উত্তাল গরম থাকে। কই, কোথাও তো কোনও দাঙ্গা, অশান্তি, রোড রেজ, ভাঙ্চুর কিচ্ছু নেই? রাত দুপুর পর্যন্ত লোকজন আরামসে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরাও। লোকজন মোটের ওপর শান্ত। জাঠ টাইপের অ্যাটিটিউড একেবারেই নেই।
  • sdsfdsdsfs | ২৭ জুলাই ২০১২ ০২:৩৮27973
  • এটা তো শুধু আরব দুনিয়াতে নয়। থাইল্যান্ডেও পর্নোগ্রাফি ইল্লিগাল। সমস্ত সাইট ব্লকড, কোথাও কোনো পানু বই পাওয়া যায় না। দে বিলিভ ইন দ্য রিয়াল থিং ওনলি।
  • a x | ২৭ জুলাই ২০১২ ০২:৩৬27972
  • আমি খালি দুবাই এয়ারপোর্ট দেখেছি। সে কি ঝাঁ-ঝাঁ সোনালি সোনালি। আর জানি লেবানন ফ্রেঞ্চ ম্যান্ডেটে ছিল অটোম্যান এম্পায়ারের ফল থেকে WWII র আগে অবধি। লেবাননের সেকেন্ড ল্যঙ্গুয়েজ ফ্রেঞ্চ। আর কি করে সঠিক উচ্চারণে সার্ত্র বলতে হয় জানি। আমার লেবানিজ ল্যাবমেট শিখিয়েছিল। আর জানি তুর্কী মেয়েরা খুব সাজুগুজু করে। ব্যাস।
  • aka | ২৭ জুলাই ২০১২ ০২:৩৫27971
  • ইন্টারনেটে পানু দেখলে ব্যক্তির কোন শাস্তি নেই। কিন্তু পানু সেন্সরড, বুঝলাম।
  • siki | ২৭ জুলাই ২০১২ ০২:৩০27970
  • হ্যাঁ, দুবাই হচ্ছে বেওসার জায়গা। গ্রীনারি নেই। সমস্ত রুক্ষ। শুধু বিল্ডিং ফ্লাইওভার মেট্রোরেল দিয়ে একটা শহরকে যে কী সাংঘাতিক নয়নমনোহর বানিয়ে তোলা যায়, তার উদাহরণ হচ্ছে দুবাই। দিল্লিতেও তো মেট্রো হল, কিন্তু দুবাইয়ের মেট্রোর স্টেশনগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে, এমন সুন্দর তার স্থাপত্য। কোনওকিছুর সঙ্গে মিল নেই, না প্রাচ্য না প্রতীচ্য। দুবাইয়ের সব বিল্ডিংয়ের ডিজাইন তাদের নিজেদের মতন, কিছুটা ইরানি চাপ আছে, কিন্তু আলটিমেট লেভেলের মডার্ন।

    ও হ্যাঁ, ঐ দুবাই মলের পাশেই বুর্জ খলিফা, আজ দেখে নয়ন সার্থক করে এলাম। কাল ফোটুক তুলব।
  • sdfgsfdsgfdsf | ২৭ জুলাই ২০১২ ০২:২৯27969
  • দাঁড়াও, দাঁড়াও, ভুল করছ মনে হয়। সংযুক্ত আরব আমীরশাহীর সঙ্গে সৌদি আরবের কোনো সম্পর্ক নেই। দুটো সম্পূর্ণ আলাদা দেশ। দুবাই, শারজা, আবু ধাবি- ইত্যাদি হল সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে এক একটি আলাদা আমীরশাহী।
  • Sibu | ২৭ জুলাই ২০১২ ০২:২৭27967
  • লাইসেন্স নিয়ে মাল খাবার ব্যাপার তো গুজরাটেও আছে শুনেছি। এক বন্ধু সেই লাইসেন্সের অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়েছিল।

    দারুখোর কা নাম ক্যা হ্যায়। দারুখোরকা পিতাকা নাম ক্যা হ্যায়। দারুখোরকা পতা কঁহা। দারু পিনে কা কোই খাস কারণ হ্যায়?

    ব্বাপস।
  • kc | ২৭ জুলাই ২০১২ ০২:২৭27968
  • ইন্টারনেটে পানুর সাইট বেসিক্যালি ব্লক করা থাকে। কেউ পানু দেখতে পেলে দায় বর্তায় ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারের উপর।
  • siki | ২৭ জুলাই ২০১২ ০২:২৬27966
  • না। টরেন্ট থেকে যাখুশি ডাউনলোডানো যায়, নেটে যা ইচ্ছে দেখা যায়। তবে মূল পানু সাইটগুলো এখানে ব্লক করা। এবার তার বাইরেও অনেক সাইট আছে, জেখান থেকে কায়দা করে পানু দেখা ও নামানো যায়।

    দুবাইতে স্কাইপ ব্লকড। তাই বলে কি আমি স্কাইপে কথা বলতে পারছি না? দিব্যি কানেক্ট করছি, কথাও বলছি। লাখে লাখে লোক একই ভাবে কানেক্ট করে।
  • sdfssfsfsffsg | ২৭ জুলাই ২০১২ ০২:২৫27965
  • দুবাই এবং বাহরিন পশ্চিম এশিয়ার নাইটস্পট। সেখানে এতো বাধানিষেধ থাকলে বেওসা হবে কি করে?

    তবে এই সব ফোরামে লিবারেল সিস্টেম নিয়ে তর্কবিতর্ক শুনে মনে হয় পৃথিবীটা কত বড়ো একটা স্পেক্ট্রামের মধ্যে রয়েছে। একদিকের মানুষের পক্ষে অন্যদিকের মানুষের বেসিক ভাবনাচিন্তাগুলোর হদিশ পাওয়াই কতটা কঠিন।
  • siki | ২৭ জুলাই ২০১২ ০২:২৪27964
  • (এটা র-ই তো?)

    না, দুবাইতেও সমস্ত ফুড জয়েন্ট বন্ধ থাকে। টেক অ্যাওয়ে চালু থাকে, কিন্তু বসে খাওয়া যায় না, খাবার নিয়ে গিয়ে ঘরে বসে খাও। আমরা দুপুরে যেখান থেকে খাবার আনাই, আপিসের বেসমেন্টেই তাদের দোকান, দোকান বন্ধ থাকে, কেবল বন্ধ দরজার পেছনে খাবার বানানো হয়, অর্ডার নেওয়া হয়, ডেলিভারি দেওয়া হয়।

    সৌদির নিয়মকানুন, কেশী যেমন বলল, অনেক স্ট্রিক্ট। সংযুক্ত আরব আমীরশাহীগুলোর মধ্যে দুবাই সবথেকে বেশি লিবারাল।
  • aka | ২৭ জুলাই ২০১২ ০২:২৩27963
  • ইন্টারনেটে পানু দেখলে সেন্সরশিপ বা শাস্তি আছে কি ইউএই তে?
  • sdfssdsdfdg | ২৭ জুলাই ২০১২ ০২:২২27962
  • সৌদি আরব তাসের দেশ। এখানে বিদ্রোহ বিপ্লব ক্ষোভ ইত্যাদি কোনো কিছুর স্থান নেই। তবে, গত ছয় সাত বছরে মেয়েরা একটু চাকরি বাকরি করতে পারছে। তবে সেটাও মূলতঃ জেড্ডাতে, রিয়াধে খুবই কম। আর গাড়ি চালাতে না দেওয়া নিয়ে অল্পবিস্তর রাস্তায় প্রতিবাদ হয়েছে।
  • siki | ২৭ জুলাই ২০১২ ০২:২১27961
  • হুঁ, দুবাই নিয়ে পড়তে বসে এই "ডার্ক সাইড অফ দুবাই" নামে অনেকগুলো লিংক পেয়েছিলাম। সবকটা পড়ে বেশ ভয়ে ভয়ে এসেছিলাম। এসে দেখলাম, তেমন কিছু ব্যাপার নয়। যে লোকগুলোকে বাঁশ দিয়েছে, তারা সত্যিই সিরিয়াস কিছু করেছিল। নইলে এখানে অত সহজে কেউ বাঁশ দেয় না।

    এই যেমন শুনলাম, কার এক পরিচিত বাঙালি বন্ধুকে তুলে নিয়ে গিয়ে জেলখানায় আটকে দিয়েছে। সে বেচারা পান বেচছিল। এখন দুবাইতে পান বা কোনও রকম নেশার জিনিস আনতাবড়ি বেচা নিষিদ্ধ। পান তো বেচাই যায় না, মদ খাবার জন্যেও লাইসেন্স দরকার, আর সেটা সহজে পাওয়া যায় না। সেসব না জেনে কেউ যদি ব্যবসায় নামে, সেটা তো দুবাইয়ের দোষ নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত