এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৯279990
  • ইসরো আর ডি আর ডি ও র রিসার্চ লেভেল খুব খারাও, এটা কী দেখে বোঝা যায় ?
  • Arpan | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৮279989
  • বেশ বেল কার্ভ অব্দি যেতে হবে না। পারফর্ম্যান্স বেসড রিওয়ার্ড সিস্টেম তো করাই যায়।
  • Abhyu | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৭279988
  • আরে না না, সব সময় নয়। এই আমিই ইউনিভার্সিটিতে রিসার্চ করে যা মাইনে পাই, আটলান্টায় সিডিসিতে রিসার্চ(!) করলে তার চেয়ে অনেক কম পাবো। কিন্তু কি মস্তির জীবন। বিকেল চারটেয় মিটিং করতে রাজি হয় না লোকে, তখন সবাই বাড়ির পথে কিনা! আমার এক কোলীগ ডিসিতে যান একটি সরকারী জায়গায়, অনেক সময়ই শুক্রবার। একদিন দুঃখ করে বলছিলেন শুক্রবার আদ্দেক লোকে আসেই না।

    আমেরিকার সরকারী চাকরিও ... ইয়ে মানে ...
  • potke | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৬279986
  • টাটা মোটর্স ডিসাইন প্যারাডাইম নিয়ে লোকে প্রশংসার বান বইয়ে দিচ্ছে এরকম শুনিনি।

    বেল কার্ভ নিয়ে অপ্পনকে চাড্ডি কথা বলার ছেল, সে পরে হবেনে।

    কার পরিবারে কে সায়েন্টিস্ট আছে সে দিয়ে কিছু বিচার হয়্না। আমার পরিবারে/এক্ষ্টেনডেড ফ্যামিলিতে ন্যাল/হ্যাল/ইসরো র সায়েন্টিস্ট আছে/ছিল। তাদের দেখে/কথা বলে বুঝতে হয় যদি কেমন রিসার্চের লেভেল তালে তো হয়ে গেল ঃ)
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৬279987
  • অপ্পনদা আবার চাটে কেন ! গীক হোক বা নন গীক, বেল কার্ভ রেটিং পদ্ধতি এমপ্লয়ী হিসেবে খুব চাপের মনে হয়।(ম্যাঞ্জারদের কথা হচ্ছে না ঃ))
  • একক | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৫279985
  • অমূল্য মতামত অমূল্যে দিয়ে যাই :)

    ১) এয়ার ইন্ডিয়া চাটিবাটি গুটলে খুশি হব। সরকারী ভার্সাস বেসরকারী প্রতিযোগিতা বলে কিছু হয়না। এয়ার ইন্ডিয়ার নোটে গাছ মুরলেই ভাড়া বাড়ার একটা চান্স থাকবে। বাড়া উচিত, সরকারের সঙ্গে পাল্লা দিতে গিয়েই অসুস্থ প্রতিযোগিতায় মার খাচ্ছিলো প্রাইভেট এয়ারলাইন গুলো। সরকারের এবার উচিত রেইলওয়ে তেও প্রাইভেট করতে শুরু করা। সেইল ফেইল এট্টু সাময়িক ঝাড় খাবে। নো প্রবলেম। এয়ারলাইন আরও আগে ছাড়া উচিত ছিল।

    ২) ডিফেন্স গবেষণা সরকারের হাতে থাকা উচিত বন্টনের স্বার্থে। গবেষনার স্বার্থে না। প্রাইভেট গবেষনাগার খুলে চাট্টি এয়ার-ডাইনামিক্স এর বিজ্ঞানী পুষে আমার লাভ কী যদি না খোলা বাজারে মিসাইল বেচতে পাই ? বাচ্চা বাচ্চা স্যাতেলায়ত বানিয়ে নানান দেশে রপ্তানির অধিকার দেবে সরকার ? কাজেই এই ব্যবসা গুলো ওই স্মল এন্ড মিডল স্কেল রাই আউটসোর্স করা কাজ নিয়ে করবে। বড় কোম্পানি হার্গিস এগিয়ে আসবেনা যদি না অস্ত্র বেচার মার্কেট ডিরেগুলেট হয়। এসব হতে গেলে একটা যুদ্ধ পরিস্থিতি চাই, সেটা যদ্দিন না হচ্ছে টুকুর টুকুর করে চলুক। পরিস্থিতি পাল্টালেই বিগ প্লেয়ার রা আসবে। তখন প্রাইভেট ও প্রচুর বিজ্ঞানী পুষবে। পোষা পোষাতে হবে তো ! আমি একটাই চ্যানেল বানিয়ে রাখবো যে কিনা অস্ত্র থেকে ওষুধ সব ব্যাপারে শেষ কথা বলবে আবার দাবি করব প্রাইভেট কেন লঙ্গরখানা খুলছেনা এটা হয়না।
  • pi | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৩279984
  • আমি দেশের রিক্রুটমেন্ট নিয়ে আপত্তির কথাউ জিগালাম।
    আর সরকারি চাকরি তে সিভি, এক্ষপি ম্যাটার করেনা, এগুলো কে বললো ? সবের জন্যই আলাদা আলাদ পয়েন্ট থাকে। রিটনে থাকে, ইন্টারভিউ তে থাকে, এসবেতেই থাকে। আমি জানিনা, তোর জানা কোন ক্ষেত্রে থাকেনা হয়তো।
    এবার এরপরেও ঝোল হয়না কী, বিস্তরই হয়। এমনকি ঐ যে সৎ, সৎ বলছিস, সে অসততাও সরকারি ক্ষেত্রে হয়। বজ্র আঁটুনি ফস্কা গেরো অনেকই আছে। টেবিলে টেবিলে ফাইল চালাচালি আর একটা কাজ হতে দশটা সই এর ঠ্যালায় এফিশিয়েন্সির চোদ্দোটা বাজা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু এগুলো সিস্টেমকে ঠিক করার প্রশ্ন। সিস্টেমের গোড়ার গলদ, তাই উঠিয়ে দেবার প্রশ্ন নয়। আমার তো মতে, সরকারি সব কোং/ প্রোগ্রামের একটা থার্ড পার্টি ইভ্যালুয়েশনের ও সেটা পাবলিক করা খুব প্রয়োজন। বেসরকারিরও।
  • Arpan | ১১ মার্চ ২০১৫ ২৩:৪২279982
  • বাবা সদা, সবাই তো আর গিক জনতা নয়। এই আমাদের মত কেরানিকুলের কথাই বলছি।
  • S | ১১ মার্চ ২০১৫ ২৩:৪২279983
  • বেলকার্ভ অত্যন্ত বাজে আইডিয়া। টিম মরাল বলে কিছু থাকে না।
  • S | ১১ মার্চ ২০১৫ ২৩:৪১279980
  • @dc "বেশীর ভাগ দেশে সরকারি ক্ষেত্রে এফিসিয়েন্সি বেসরকারি ক্ষেত্রের তুলনায় কম"
    এটার কোনো স্টাডি আছে? আমি জানি আমেরিকায় একই কোয়ালিফিকেশনের লোকেদের গ্রস কম্পেনসেশন বেশি হয় সরকারি চাকরিতে।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২৩:৪১279981
  • বেল কার্ভ তো অনেক প্রোডাক্ট কোং তুলে দিচ্ছে। মাইক্রোসফট, অ্যাডোবের পর সিসকো রিসেন্টলি ঘোষণা করেছে বেল কার্ভ রাখবে না।
    অসামান্য ঝাঁটজ্বালানে জিনিস এই বেল কার্ভ।
  • potke | ১১ মার্চ ২০১৫ ২৩:৪০279978
  • রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আপত্তি তো আছেই, তামিল না হলে ইসরো লুরু সেন্টারে ধুকতে পিছন ফেটে যাবে। তারপর খাতায় লিখে জব-শপ স্কেডুলার মেন্টেন করবে ঃ)
  • dc | ১১ মার্চ ২০১৫ ২৩:৪০279979
  • এরোস্পেস বা ডিফেন্স রিসার্চে সরকারি ফান্ডিং অবশ্যই দরকার। তবে সেই ফান্ডিং স্পেন্ড করার প্রসেসটাও এফিসিয়েন্ট হওয়া উচিত, তাহলে আউট্পুটও ভালো হবে আশা করা যায়।
  • Arpan | ১১ মার্চ ২০১৫ ২৩:৩৮279977
  • সরকারি আপিসে আর কিছু না হোক বেল কার্ভ ধরিয়ে দিলেই অনেকটা কাজের কাজ হবে। কিন্তু ঘন্টাটা বাঁধবে কে?
  • S | ১১ মার্চ ২০১৫ ২৩:৩৭279976
  • ঠিক কথা। এইজন্যেই এবারে মোদিজিকে ব্যান্কাররা বলেছিলেন যে প্রাইভেট আর বিদেশি ব্যান্কের সাথে কম্পিট করতে গেলে কম্পেনসেশন পলিসি চেন্জ করতে হবে যাতে তাঁরাও ভালো ভালো ক্যাম্পাসে যেতে পারে। তাই আসল গলদ রয়েছে রিক্রুটমেন্টে আর কম্পেনসেশন পলিসিতে।

    আর সবকিছুই কি আর আউটসোর্স করা যায়? দেশের সিকিউরিটি কনসার্ন বলেও তো একটা ব্যাপার আছে। আমার তো এই মডেলটা বেশ ঠিক ঠাকই মনে হচ্ছে। নিজেদের এক্সপার্ট রাখো আর অনেকটা কিনে নাও। বাই দ্য ওয়ে, আজকাল মিসাইল টেকনলজি পুরোটাই প্রায় দিশি - একটু গাইডেন্স থাকে রাশিয়ার। সেরকমই শুনলাম একটা বিদিশি চ্যানেলে। আর নিউকে যে কেউ হেল্প করা নেই সেতো সকলেরই জানা।

    আরে সেতো টাটা মোটোর্স-ও কি নিজেরা সবকিছু তইরি করে নাকি? ডিজাইন, কোর পার্ট্সএর ম্যানুফ্যাক্চারিঙ্গ আর ম্যাক্সিমাম অ্যাসেমব্লি।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২৩:৩৪279974
  • না না, মানে আমি নাসার রিক্রুটমেন্ট প্রসেসের প্রশংসা করলাম। এখানে তো সরকারী রিক্রুটমেন্ট হয় একটা ওয়ান সাইজ ফিটস অল টাইপের পরীক্ষা নিয়ে। সিভি, ওয়ার্ক এক্সপি কিসুই ম্যাটার করে না।
  • dc | ১১ মার্চ ২০১৫ ২৩:৩৪279975
  • স্বাস্থ্য, শিক্ষা বা রিসার্চে মত জায়গাকে সরকারি সিস্টেম করে রাখতে চাওয়া কেন ? বাই ডিফল্ট যেটা ইনএফিশিয়েন্ট সিস্টেম, যেখানে লোক কাজ করতে পারেই না, করা সম্ভব না বলেই, তো সেইরকম একটা সিস্টেম এত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চাওয়া কেন ?"

    এটার কোন সরল বা এককথার উত্তর নেই হয়তো, অন্তত আমার জানা নেই। মোটামুটি দেখা যায় বেশীর ভাগ দেশে সরকারি ক্ষেত্রে এফিসিয়েন্সি বেসরকারি ক্ষেত্রের তুলনায় কম, যদিও এর এক্সেপশনও অনেক আছে। সরকারি ক্ষেত্রে এফিসিয়েন্সি কম তার কারন চাকরির নিশ্চয়তাও হতে পারে, ইনিশিয়েটিভ নেওয়ার স্পেস কম সেটাও হতে পারে, বুরোক্রেসিও হতে পারে। কিন্তু বেসিক শিক্ষা, স্বাস্থ্য, বিগ রিসার্চে প্রচুর ইন্ভেস্টমেন্ট দরকার অথচ শর্ট টার্ম রিটার্ন কম, তাই সরকারই পারে এই সেক্টরগুলোয় ইনভেস্ট করতে। (মোটামুটি স্যামুয়েলসন টুকে দিলাম :p)
  • pi | ১১ মার্চ ২০১৫ ২৩:৩১279972
  • মানে রিক্রুটমেন্ট নিয়েও আপত্তি ? এই তো শুনলাম, ভাল ভাল লোক রিক্রুটেড হয়ে তারপর হেজে পচে যায়।
  • potke | ১১ মার্চ ২০১৫ ২৩:৩১279973
  • ইসরো,ডিআর্ডিও র আর-এন-ডি নিয়ে কথা হচ্ছে বুঝি? ওরে টি, গেলি কোথা??
  • potke | ১১ মার্চ ২০১৫ ২৩:৩০279971
  • নাসায় সরকারী ফান্ডিং জরুরী মানে?
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২৩:২৯279970
  • http://nasajobs.nasa.gov/howtoapply/default.htm জাস্ট ভাবুন তো এই প্রসেসে কোনো পি এস ইউ তে লোক নেওয়া হচ্ছে ? প্রাইভেট কোং এর রিক্রুটমেন্ট পলিসির সাথে ডিফারেন্স পেলামনা।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২৩:২১279969
  • পয়েন্টটা অন্য। এই যে স্পেস আর ডিফেন্সে ভালো কাজ হচ্ছে বলা হচ্ছে, এই ডেভেলপমেন্টের কতটা ইন হাউস আর কতটা ভেন্ডরদের থেকে বা ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে সেই হিসেব হোক ? যদি দেখা যায় বেশীরভাগ কাজই আউটসোর্সড তাহলে সরকার ডিরেক্ট আউটসোর্স করুক, এই লোকগুলোকে এত মাইনে দিয়ে পোষার কী দরকার ?
  • S | ১১ মার্চ ২০১৫ ২৩:২০279968
  • নাসা কি পেরাইভেট?
  • pi | ১১ মার্চ ২০১৫ ২৩:১৭279967
  • আমিও সেরকমই জানতাম।
    প্রাইভেট হলে ইসরো বেটার আউটপুট দিতে পারতো ? কে জানে।
  • S | ১১ মার্চ ২০১৫ ২৩:১১279966
  • আচ্ছা ইন্ডিয়ার ডিফেন্সে আর স্পেস টেকে তো বেশ ভালো লেভেলের কাজ হচ্ছে বলেই মনে হচ্ছে।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২৩:০৫279965
  • হ্যাঁ ঐ চাড্ডির প্রসঙ্গটা জেনারালাইজ করা নয়, আমার বয়সী লোকজনের মধ্যে যা দেখেছি সেটা বললাম, এর বাইরে অনেকেই নিশ্চয়ই আছেন।
    আর যে সেক্টরে প্রাইভেট কোং দের ডিরেক্ট কাজ করতে দেওয়া হয়না সেখানে ওরকম করে " অনেক কাজই দিব্বি এসব জায়গায় হয়" বলা যায়না বোধয়। ঐ পরিমান রিসোর্স, ফান্ডিং ইত্যাদি পেলে প্রাইভেট কোং যে বেটার কাজ করতো না এটা বলা যায়না। আমার নিজের অন্ততঃ মনে হয় যে বেটার কাজ করতো, টেকনিক্যাল অ্যাসপেক্টে।

    স্বাস্থ্য আর শিক্ষাকে সরকারের হাতে রাখার কারণ যেটা মনে হয়, এইদুটো পরিষেবার কোনো ডিরেক্ট শর্ট টার্ম ইভ্যালুয়েশন সম্ভব নয়, প্রাইভেট কোং ঘাপলা করলে (নজরে না রাখলে করবেই) তার এফেক্ট বুঝতে বুঝতে প্রচুর ইররিভার্সিবল ক্ষতি হয়ে যাবে। প্রাইভেট কোং কে এফিশিয়েন্ট মনে করলেও সৎ অন্তত ঃ মনে করিনা।
  • pi | ১১ মার্চ ২০১৫ ২২:৫০279964
  • সদা, আমার বাড়িতেই এরকম সায়েন্টিস্ট ছিল বলে কাজকম্ম নিয়ে কিছুটা ধারণা আছে, কালও বলেছিলাম। অনেক কাজই দিব্বি এসব জায়গায় হয়। ও হ্যাঁ, তারা কেউ চাড্ডি নয়।
    আর বার্ক টার্কের লোকজন বন্ধুমহলে না, গুরুতেই আছে, তারাই বলুক ঃ)

    dc, সরকারি ফান্ডিঁ জরুরি তো বুঝলাম, সে তো স্বাস্থ্য, শিক্ষা খাতেও জরুরি, সেটা সবাই বলে, সদাও। আমার কাছে যুক্তির ফাঁকটা এখানেই লাগে। সরকারি কোন কাজ মানেই জব সিকিওরিটি, আর তাই কাজ করার বা নতুন কিছু শেখার কোন চারই থাকেনা, এটাই সদার বক্তব্য ছিল, তো এটাই যদি হবে তো এই স্বাস্থ্য, শিক্ষা বা রিসার্চে মত জায়গাকে সরকারি সিস্টেম করে রাখতে চাওয়া কেন ? বাই ডিফল্ট যেটা ইনএফিশিয়েন্ট সিস্টেম, যেখানে লোক কাজ করতে পারেই না, করা সম্ভব না বলেই, তো সেইরকম একটা সিস্টেম এত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চাওয়া কেন ?
    এটার কোন সদুত্তর আমি পাইনি।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২২:৪৩279963
  • আর একটা বেশ মজার জিনিস খেয়াল করেছি, আমার চেনা পরিচিতদের মধ্যে এই ডিফেন্স বা নিউক্লিয়ার এনার্জি রিলেটেড সরকারী কোং গুলোতে যারা চাগ্রী করে প্রায় সবাই বিভিন্ন লেভেলের চাড্ডি, জিঙ্গোয়িস্টিক এবং আর্মি ফ্যানাটিক। এই প্রবৃত্তিগুলো আছে বলে এদের চাগ্রী দেয়, না চাগ্রীতে ঢোকার পরে এই মগজ ধোলাই গুলো করা হয়, সেটা জানি না।
  • dc | ১১ মার্চ ২০১৫ ২২:৩৬279962
  • বিগ রিসার্চ প্রোজেক্টে, যেমন ডিআরডিও বা নাসা বা সার্ন বা হিউম্যান জেনোম ম্যাপিং বা নিউক রিসার্চ, এসবে সরকারি ফান্ডিং ভীষন জরুরি।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২২:২৪279961
  • পাইদি, কালকেই বোধয় ফেবুতে লিখেছিলাম।
    সরকারী সো কলড আর অ্যান্ড ডি কোং গুলো বেশীরভাগ আর অ্যান্ড ডি আউটসোর্স করে, প্রাইভেট কোং গুলোকে। ডেভেলপমেন্টের কাজ করে ওরাই, সরকারী ইঞ্জিনিয়াররা পেপারওয়ার্ক দেখে, টেন্ডার বানায়, ডেলিভারেবল এর কোয়ালিটি দেখে অ্যাকসেপ্ট করে। প্রচুর ছোটো ছোটো প্রাইভেট SME জাস্ট এই করেই খেয়ে পরে আছে। আমি এই ধরণের একটা ভেন্ডর কোং এ দু বছর কাজ করেছি, প্রসেসটা মোটামুটি জানি।
    ডিআর ডি ও র আরেন্ডি সম্পর্কে আরো জানতে তিতাস দা কে জিগাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত