এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ১১:৩১280141
  • অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে
    গামলাভরা না-মাজা বাসন মন যে কেমন করে
    কোথায় আলো কোথায় আলো
    ভীমবারটাও কোথায় গেল
    শুধু পাখা দিয়েই মুছতে হবে ডম দিদির তরে
  • d | ১২ মার্চ ২০১৫ ১১:৩০280139
  • আমার নামটা পুরো লিখলে একটু ছন্দ কাটছে মোনয়।

    কিন্তু কথা হলএক্ষুণি আমারে অচেনা একজন কমিউনিকেটারে পিঙালো .... নাম দেখছি Jhansi K Katari
    এ কেমনধারা নাম রে বাপু! :-I
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ১১:২৭280138
  • বেশ হয়েছে।
  • T | ১২ মার্চ ২০১৫ ১১:২৪280137
  • জান্তুম এটা আসতে চলেছে...জান্তুম...ঃ) জ্জিও বস।
  • Tim | ১২ মার্চ ২০১৫ ১১:২৩280135
  • বেশ, তবে তাই হোক। আ-রোচঃ

    বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান বয়সের নাই গাছপাথর
    চপ্পল হাতে দময়ন্তী দুর্গ গড়েছে রান্নাঘর
    পাইপের ফাঁকে চোয়াল শক্ত আর্শোলাদের চোরা শহর
    অন্ধকারের অন্দর থেকে ধর্মযুদ্ধে রান্নাঘর
    জান কবুল ওই রোচবাহিনীর ডানায় আসছে সেই খবর
    মার্জিন থেকে ওয়েস্টার্ন ঘাট নাচায় পুনের রান্নাঘর
  • T | ১২ মার্চ ২০১৫ ১১:২৩280136
  • হ্যাঁ, বাসনাধিকার! সারাদিন মাল খেয়ে লাট হয়ে পড়ে থাকে। কিছু জিগালেই খালি ঠং।
  • lcm | ১২ মার্চ ২০১৫ ১১:২২280134
  • তাইলে, নীড়-বাসনে যাও
  • d | ১২ মার্চ ২০১৫ ১১:১৭280133
  • বাসনের কী করে মানবাধিকার হয় হে অর্পণ? নিজের মানবসত্ত্বার খোপের মধ্যে ঐ বাসন, মানবের হাতে অনবরত নির্যাতিত হওয়াই যার অস্তিত্বরক্ষার একমাত্র উপায়, সেই অবোলা বাসনকেও ঢুকিয়ে দিলে? দিলেই দিলে? 'বাসনাধিকার' শব্দটা একবার মনেও পড়ল না!

    আমার বাসনানুভুতি প্রচন্ড আহত!
  • pi | ১২ মার্চ ২০১৫ ১১:১৪280132
  • পারিবেনা একথাটি বলিওনা আর
    একবারে না পারিলে মাজিও শতবার

    আর, আর, আর, আর...
    তারে হেল্পাইবার তরে আছে ভিমবার।
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ১১:১২280131
  • এই পজ্জন্ত হয়েছে - ট্রেনিং দিলে সব হয় - দমুদির বাসন নিশ্চয় ধুতে পারবে
  • Tim | ১২ মার্চ ২০১৫ ১১:০৫280129
  • যাঁরা আর্শোলাদের সম্পর্কে নোংরা পিচাশ ইত্যাদি এই কথাগুলো বলছেন, তাঁরা এটা ভেবে দেখেছেন কি কখনো যে এত বছর ধরে শাস্তি পাওয়ার পরেও আর্শোলাদের আচরণের কোন বদল হয়নি? জাস্ট এই একটা বক্তব্যই কি চটিপেটা বিষয়ে আমাদের সমস্ত বিশ্বাস ভেঙে দিতে পারে না?
  • বিষাদসিন্ধু | ১২ মার্চ ২০১৫ ১১:০৫280130
  • - | ১২ মার্চ ২০১৫ ১১:০৩280128
  • বাসনের মানবাধিকারের জন্য অপ্পনের নাম নোবেল কমিটিতে পাঠিয়ে দিন্না কেউ, পিলিজ!
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ১১:০০280127
  • আর্শোলারা এঁটো বাসনের ওপর দিয়ে ফুরফুরিয়ে দৌড়ায় বটে, কিন্তু একটুকুও পোস্কার করতে পারে না। পারবে কী করে! এদের না আছে প্রশিক্ষণ না আছে একশ দিনের কাজ। আছে শুধু পোটেনশিয়াল, যারে কয় আর্শোলাসম্পদ। সেই সম্পদের উন্নয়ের জন্যেই একটা দ্ফতর হবে, দমুদি তার অধিকর্তা।
  • Arpan | ১২ মার্চ ২০১৫ ১০:৫৯280126
  • ফলে, লড়াইটা যেখানে দুই স্বতস্ফূর্ততার, দময়ন্তীর চটিপেটা বনাম আরশোলার বাসন মাজা, সেখানে অত চট করে কোনো সাইড নিয়ে নিতে আমি অন্তত পারছি না। অবশ্যই আমি দময়ন্তী এবং আরশোলা দুজনের-ই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে, এবং বাসনের মানবাধিকার রক্ষার পক্ষে। কিন্তু সেই সাথে এটাও চাই, আরশোলাকে গুরুর পাতায় বলতে দেওয়া হোক। তার বা তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছক। আমরা তাকে বুঝতে চেষ্টা করি। আরশোলার স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক। দময়ন্তীও সম্ভবত আরশোলা সংরক্ষণ কেন্দ্রের ডিরেক্টর হলে এটাই চাইতেন। এটুকুই।
  • T | ১২ মার্চ ২০১৫ ১০:৫৩280125
  • :)
  • d | ১২ মার্চ ২০১৫ ১০:৫০280123
  • তবে এদের স্ক্কলের নাম আমি আমার কমলা রঙের ডাইরিতে বেগুণী কালি দিয়ে লিখে রাখলাম।

    আর আপনারা, এই আপনারা যে আর্শোলা বা এঁটো বাসন কাউকেই চেনেন না সে তো দেখতেই পাচ্ছি। আর্শোলারা এঁটো বাসনের ওপর দিয়ে ফুরফুরিয়ে দৌড়ায় বটে, কিন্তু একটুকুও পোস্কার করতে পারে না। পারবে কী করে! অন্ধকারের হদ্দ পিচাশ জীব একটা!
  • Tim | ১২ মার্চ ২০১৫ ১০:৫০280124
  • জ্জিও টি
  • কেসি | ১২ মার্চ ২০১৫ ১০:৪৮280122
  • ঠিক যেন দ্রাভিড আর গাঙ্গুলী র খেলা দেখছি মনে হচ্ছে। টনটনের সেই খেলাটা।
  • T | ১২ মার্চ ২০১৫ ১০:৪৭280119
  • দেখুন দেখুন, একলাবাড়ির আর্শোলাকে গোঁয়ার বুদ্ধিহীন বলে ধরে নিল। কে তবে লিখেছিল এ কবিতা,

    এ সব চিন্তা আগে করতাম, আর করি না
    ছোট মুখে একটা বড় কথা বলি:
    কবিতাকে শেষ অব্দি কবিতাই হতে হবে
    তা সে বেশ্যার দেয়ালে ছাপা হোক
    অথবা পুরোহিতের উঠোনে।
    আপনি রবীন্দ্রসদনে দাঁড়িয়ে কবিতা পড়বেন
    না জাহান্নমে
    সেটা আপনি ঠিক করুন,
    আমি বুঝে গেছি আমি কবি নই
    আমি আরশোলা।
  • d | ১২ মার্চ ২০১৫ ১০:৪৭280120
  • হনুকে আর্শোলাদের রক্ষাকর্তা বানানোটা, এ মানে, একটা ক্যাডাভ্যারাস ব্যপার হল।
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ১০:৪৭280121
  • দমুদি হাতির পটি মাখানো কফি খায় কিন্তু আর্শোলার পটিতে আপত্তি করে কেন? এ কি সাইজের প্রতি পক্ষপাত নয়? ছোটোর প্রতি, দুর্বলের প্রতি এই মনোভাবের পরিবর্তন চাই।
  • Arpan | ১২ মার্চ ২০১৫ ১০:৪৬280117
  • ঃ)))))
  • pi | ১২ মার্চ ২০১৫ ১০:৪৬280118
  • না, আরশোলাদের দিয়ে দমদির বাসন মাজানোর প্রস্তাবও ভেবে দেখা যেতে পারে।
  • Tim | ১২ মার্চ ২০১৫ ১০:৪৫280116
  • পাই আর্শোলাপ্রেমিক হয়েও অবচেতনে বৈষম্যমূলক কথাই বললেন। সুন্দর পাখাওয়ালা ফোটোজেনিক আর্শোলাদের প্রতি এই পক্ষপাত, দূর্ভাগ্যজনকভাবে বাস্তব।
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ১০:৪৪280115
  • আর্শোলার প্রতি হনুর এই দরদ স্বাভাবিক কারণ এখন পর্যন্ত আর্শোলাখেকো হনুর প্রজাতি আবিষ্কৃত হয় নি। কিন্তু নিপীড়িত কলা নিয়ে সেই কালো গায়ক বেলাফন্টে ছাড়া আর কেই বা মাথা ঘামিয়েছে?
  • Tim | ১২ মার্চ ২০১৫ ১০:৪১280114
  • আজ যদি পৃথিবীতে মানবিকতা বলে কিছু থাকতো, আইনের শাসন থাকতো, তাহলে দমদিকে আর্শোলা অভয়ারণ্যের ডিরেক্টর করে দেওয়া হতো। আর্শোলাদের খাদ্য, বাসস্থান, স্নান ও পটি-হ্যাবিট পাল্টানো, তাদের পুনর্বাসন দেওয়া যেত। কিন্তু তার বদলে আর্শোলার লাশ ভরে ফুলে ওঠে ট্র্যাশক্যান। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ।
  • ন্যাড়া | ১২ মার্চ ২০১৫ ১০:৩৫280113
  • যদি দেখা যায় যে সিডিসি আরশোলা মারার রিসার্চ করছে, তাহলে হনু নির্ঘাত নিপীড়িত আরশোলার মৌলিক অধিকার খর্বের লিটারেচার সার্ভে করে প্রবন্ধ লিখবে।
  • pi | ১২ মার্চ ২০১৫ ১০:৩৩280111
  • এছাড়াও আরশোলার ডানা ফোটোজেনিক হয়। ফোটোগ্রাফি শিল্প ও সেই বাবদ কর্মসংস্থানেও এদের অবদানের সম্ভাবনাকে এভাবে একলাবাড়িতে মারাকে ভুলবেন না কমরেডগণ।
  • Arpan | ১২ মার্চ ২০১৫ ১০:৩৩280112
  • ফলে, দিনের শেষে হাজার হিটজেল আর হিটস্প্রে বিক্রি হবে। আমাদের ক্রোধ, বিরক্তি রাবারের চটি হয়ে নেমে আসবে আরশোলার ওপর। দময়ন্তী প্রতীক হয়ে উঠবেন। আরশোলা মুক্ত দুনিয়ার পুরোধা হিসেবে তাঁর নাম গণ্য হবে। আর সমস্ত পাইপের উল্টোদিকে অপেক্ষা করে থাকা, স্যাঁতেসেঁতে অন্ধকার পাতালঘরের একটা বুদ্ধিহীন, গোঁয়ার আরশোলার মৃত্যু ঘটবে। এই আত্মত্যাগের পর তার কী বক্তব্য ছিল, আমরা জানব না, তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছবে না, আমরা আমাদের পরিচ্ছন্নবাতিক তার ঘাড়ে চাপাব, তাকে ডিসেক্ট করব অন্ধকার জগতের প্রতিভূ হিসেবে, অথবা জাস্ট ভুলে যাব দুদিন বাদে। সব হিটস্প্রে যেমন হিট করে যায়, সব ঝাঁটা চটি যেমন ভাবে এক জায়গায় জড়ো হয়। শুধু দুদিন বাদে, আবার নিঃশব্দে অন্য কোন আরশোলা তার গন্তব্যস্থল বেছে নেবে কোনো এক কিচেন পাইপের ছিদ্রপথে।

    নাহ, আরশোলাদের আমি চিনতাম না। কাঠবেড়ালীকেও নয়। আরশোলাদের চেনা অত মুখের কথাও নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত