এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ মার্চ ২০১৫ ০১:৫৫280260
  • ধন্যবাদ সে।
    সত্যি দরকার ছিল। চারিদিকে যা ধুন্ধুমার চলছে। এই অবস্থায় সুকুমার রায় ছাড়া রক্ষা করার মানুষ খুব অল্প।
    হাতের কাছে যখন কিছুই থাকে না, তখন আমি মনে মনে অবাক জলপান বা হযবরল বা চলচিত্তচঞ্চরি আওড়াই। ঃ-)
  • সে | ১৩ মার্চ ২০১৫ ০১:৪৭280259
  • তবু হাসাতে পারলাম কারোকে।
  • Atoz | ১৩ মার্চ ২০১৫ ০১:৪৫280258
  • ঃ-) ঃ-) ঃ-)
  • সে | ১৩ মার্চ ২০১৫ ০১:৪০280257
  • খাই খাই কর কেন, এস বস আহারে-
    খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
    যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
    জড় করে আনি সব, -থাক সেই আশাতে।
    ডাল ভাত তরকারি ফলমূল শস্য,
    আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
    রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
    ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,
    আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে-
    খুঁজে পেতে আনি খেতে- নয় বড় সিধে সে !
    জল খায়, দুধ খায়, খায় যত পানীয়,
    জ্যাঠাছেলে বিড়ি খায়, কান ধরে টানিও।
    ফল বিনা চিঁড়ে দৈ, ফলাহার হয় তা,
    জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা।
    ব্যাঙ খায় ফরাসিরা (খেতে নয় মন্দ),
    বার্মার 'ঙাম্পি'তে বাপরে কি গন্ধ !
    মাদ্রাজী ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ,
    জাপানেতে খায় নাকি ফড়িঙের ঘণ্ট !
    আরশুলা মুখে দিয়ে সুখে খায় চীনারা,
    কত কি যে খায় লোকে নাহি তার কিনারা।
    দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা।
    তা না হলে কলা খাও, চটো কেন বস না-
    সবে হল খাওয়া শুরু, শোন শোন আরো খায়-
    সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়।
    বাবু যান হাওয়া খেতে চড়ে জুড়ি-গাড়িতে,
    খাসা দেখ 'খাপ্‌ খায়' চাপকানে দাড়িতে।
    তেলে জলে 'মিশ খায়', শুনেছ তা কেও কি ?
    যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি ?
    ডিঙি চড়ে স্রোতে প'ড়ে পাক খায় জেলেরা,
    ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা ;
    বেত খেয়ে কাঁদে কেউ, কেউ শুধু গালি খায়,
    কেউ খেয়ে থতমত- তাও লিখি তালিকায়।
    ভিখারিটা তাড়া খায়, ভিখ্‌ নাহি পায় রে-
    'দিন আনে দিন খায়' কত লোক হায় রে।
    হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না,
    মা বলেন চুমু খেয়ে, 'সেরে গেছে আর না। '
    ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য,
    কিলচড় লাথি ঘুঁষি হয় তার খাদ্য।
    জুতো খায়, গুঁতো খায়, চাবুক যে খায় রে,
    তবু যদি নুন খায়, সেও গুণ গায় রে।
    গরমে বাতাস খাই, শীতে খাই হিম্‌সিম্‌,
    পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিম্‌ঝিম্‌।
    কত যে মোচড় খায় বেহালার কানটা,
    কানমলা খেলে তবে খোলে তার গানটা।
    টোল খায় ঘটি বাটি, দোল খায় খোকারা,
    ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা।
    আকাশেতে কাৎ হ'য়ে গোঁৎ খায় ঘুড়িটা,
    পালোয়ান খায় দেখ ডিগবাজি কুড়িটা।
    ফুটবলে ঠেলা খাই, ভিড়ে খাই ধাক্কা,
    কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা !
    কথা শোন, মাথা খাও, রোদ্দুরে যেও না-
    আর যাহা খাও বাপু বিষমটি খেও না।
    'ফেল্‌' ক'রে মুখ খেয়ে কেঁদেছিলে সেবারে,
    আদা-নুন খেয়ে লাগো, পাশ কর এবারে।
    ভ্যাবাচ্যাকা খেও নাকো, যেয়ো নাকো ভড়কে,
    খাওয়াদাওয়া শেষ হলে বসে খাও খড়্‌কে।
    এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা-
    খাও তবে কচু পোড়া, খাও তবে ঘণ্টা।
  • সে | ১৩ মার্চ ২০১৫ ০১:৩৯280256
  • আরশুলা মুখে দিয়ে সুখে খায় চীনারা,
    কত কি যে খায় লোকে নাহি তার কিনারা
  • Atoz | ১৩ মার্চ ২০১৫ ০১:৩৬280255
  • চাইনিজেরা আরশোলা দিয়ে তরকারি কি ভাজি কি অন্যকিছু রেঁধে খায়, এ জিনিস রটলো কীভাবে আর রটালো কারা? নাকি সত্যিই রাঁধে?
  • Tim | ১৩ মার্চ ২০১৫ ০১:১২280253
  • সে অনেক নাম, এত বলা যাবেনা।

    ঘুমোই। ঃ-)
  • Tim | ১৩ মার্চ ২০১৫ ০১:১২280254
  • সে অনেক নাম, এত বলা যাবেনা।

    ঘুমোই। ঃ-)
  • সে | ১৩ মার্চ ২০১৫ ০০:৫৬280252
  • কোন টইতে?
  • Tim | ১৩ মার্চ ২০১৫ ০০:৫২280251
  • কিছু কিছু টইতে কিলো দরে আর্শোলা ছেড়ে দিতে মঞ্চায়।
  • একক | ১৩ মার্চ ২০১৫ ০০:৩৫280250
  • আরে মনে পড়ল ! কল্লোলদার এক রান্নামাসি আছেন। তিনি ব্যাপক ভালো বোয়াল এর কালিয়া রাঁধেন। আর বাকি সমস্ত রান্না বোয়ালের কালিয়ার মত করে রাঁধেন !!
  • 4z | ১৩ মার্চ ২০১৫ ০০:৩৪280249
  • মাথা ঠুকতে ইচ্ছে করছে (নিজের না)
  • a x | ১৩ মার্চ ২০১৫ ০০:৩৩280248
  • ঃ-))
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:২৮280247
  • একক | ১৩ মার্চ ২০১৫ ০০:২৭280246
  • জাস্ট ভেপে খেয়ে নিতে সবচে ভালো লাগে পমফ্রেট/ট্যাংরা/রূপচাঁদা এরকম মাছ। বোয়াল তোয়াল হলে তখন অবশ্য রসুন -প্যাঁজ দিয়ে ভেজে-ভুজে লং একটা রান্না প্রসেস।
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:২৬280245
  • সর্বাঙ্গ শিহরিত হচ্ছে! লোমের কথা আর আলাদা করে উল্লেখ করলাম না।
  • একক | ১৩ মার্চ ২০১৫ ০০:২৩280244
  • উহু, পাতুরি না। মাছের গায়ে কোনো মশলা /নুন/ সর্ষে/পোস্ত কিছুই মাখানো চলবে না। শুধু ভাপা। আমি নিজে খেলে তো এমনিতেও নুন খাইনা কাজেই এই প্রসেসেই বেশিরভাগ মাছ করি।
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:২২280243
  • ব্ল্যাকপেপার আর সল্ট মাখিয়ে( সি সল্ট কিনা সে বিষয়ে কবি নীরব) অল্প ভার্জিন অলিভ অয়েল মাখিয়ে মুখে চালান।
    পাবদা জগতে হাহাকার পড়ে গেছেঃ(
    পাতুরি জগতেও।
  • 4z | ১৩ মার্চ ২০১৫ ০০:১৮280242
  • উফ্ফ, খাবারগুলোর পিণ্ডি চটকাচ্ছে!
  • a x | ১৩ মার্চ ২০১৫ ০০:১৭280240
  • পাবদার পাতুরি!
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:১৭280241
  • সত্যি, গুরুর দিকে তাকিয়ে আমার বিষ্ময় কাটতেই চায় না- ভোলিনি র স্বাদ অবধি জানে!!!
  • একক | ১৩ মার্চ ২০১৫ ০০:১৬280239
  • কলাপাতা জাতীয় কিছুতে মুড়ে ইলেকট্রিক রাইস কুকারে একটা বাটির মধ্যে বসিয়ে। বাটির চারপাশে জল।
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:১৪280238
  • আজ্জো আরো এককাঠি সরেস। সব রান্নায় মসলা ১ঃ১ অনুপাতে দেয়। ডালে হয়তো কালোজিরেঃ ওরেগানো ফোড়ন দেয়।
  • Blank | ১৩ মার্চ ২০১৫ ০০:১৩280236
  • একটু ভলিনি স্প্রে কর্লেও ঝাঁঝ আসবে
  • Arpan | ১৩ মার্চ ২০১৫ ০০:১৩280237
  • পুদিনা চিকেন ভালোই খেতে হয়। মানে ওই ঘাসের মত ব্রয়লার চিকেন দিয়ে বানালে।
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:১২280233
  • একক ও রেসিপি দিচ্ছে!!!পাবদা মাছ এমনি কি করে ভাপায়?
    সরল জিজ্ঞাসা।
  • a x | ১৩ মার্চ ২০১৫ ০০:১২280234
  • এতেই এরম হতোদ্যম হয়ে পড়লেন? গুরু আপনাকে কি কিছুই শিক্ষা দিতে পারেন নি?
  • একক | ১৩ মার্চ ২০১৫ ০০:১২280235
  • আরে ওই কাচ্চি ঘানি সর্ষে তেল :) ঝাঁঝ টার জন্যে।
  • | ১৩ মার্চ ২০১৫ ০০:১১280232
  • ভালো!! পুদিনা মাংস মুবারকঃ(
  • aka | ১৩ মার্চ ২০১৫ ০০:১০280231
  • কাঁচা ঘানি খুঁজে বের করা এক ঝামেলা। পাকা ঘানি হলে হবে না? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত