এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৪ মার্চ ২০১৫ ১৪:১৬280411
  • টেরিফিক। ধোনি ইজ টেরিফিক। একদম ক্লিনিক্যাল।
  • dc | ১৪ মার্চ ২০১৫ ১২:৪৫280409
  • নির এর লেখার অনেকটাই সমর্থন করলাম। আমিও মনে করি কলকাতা বা পব পয়েন্ট অফ নো রিটার্ন পাস করে গেছে, আমার কলকাতায় পাকাপাকি বাস করার ইচ্ছেও আর নেই। হকার বা ট্যাক্সি বা অটো সমস্যা নিয়ে দিদি বা অন্য কেউ কিছু করলে দুর থেকে সমর্থন করা, এটুকুই :d
  • sosen | ১৪ মার্চ ২০১৫ ১২:৩৫280408
  • নিরকে সমর্থন
  • নির | ১৪ মার্চ ২০১৫ ১২:২৭280407
  • অন্য বড় শহরের হকারি আর কলকাতার হকারির মধ্যে অনেক বড় পার্থক্য আছে। অন্য জায়গায় ফুটপাথের কিছুটা অংশে হকার বসে, বাকিটা দিয়ে লোকে চলাচল করতে পারে, রাস্তার দোকান গুলোকেও দেখতে পাওয়া যায়। কলকাতায় হকার বসে পুরোটা জুড়ে এবং রাস্তায় দিকে পিছন ফিরে। রাস্তা থেকে দেখা যায় শুধু ত্রিপল, বাঁশ আর দড়ি। আর খাবার স্টলের উচ্ছিষ্ট আর নোংরা জল থিকথিক করে রাস্তায়। লোকে বাধ্য হয় রাস্তায় হাঁটতে, এবং প্রায়ই একসিডেন্টও ঘটে। অন্য শহরের সাথে তাই কলকাতার তুলনা না করাই ভালো। হকারদের উঠতে বলছে না কেউ। কিন্তু ফুটপাথের অন্তত ২/৩ অংশ মানুষের চলার জন্য রাখা হোক, আর এই ত্রিপল-বাঁশের বদলে চাকালাগানো গাড়ির ব্যবস্থা করা হোক। কিন্তু এটুকুও হবে না, মুখে যাই বলা হোক না কেন। বরং এবার ফুটপাথ ছাপিয়ে হকার নামবে রাস্তায়। ছোট রাস্তাগুলোয় অলরেডি নেমেছে। মিডিয়ার নেগেটিভ রিয়্যাক্ট করার যথেষ্ট কারণ আছে।
    ট্যাক্সিচালকদের যে দিদি বলল, আর জরিমানা করা হবে না, বাবারা রাত ন'টার পরে যত খুশি রিফিউজ কর, এট লিস্ট তার আগে কোর না। বাস্তবে কি হচ্ছে? গায়ে নো রিফিউজাল লেখা ট্যাক্সি সারা দিন ইচ্ছে মত রিফিউজ করছে স্টেশন, হাসপাতাল, এয়ারপোর্ট যেতেও। আগে পুলিশের ভয়ে কিছুটা কমেছিল, এখন আগের থেকেও বেশি রিফিউজাল হচ্ছে।
    তবে সব রোগেরই ওষুধ আছে। আগে বেশ কয়েকবার কলকাতায় ট্যাক্সি rudely রিফিউজ করেছে।এখন সবসময় রেডিও ট্যাক্সি/ উবের ক্যাব নিই। আবার মুম্বাইযে যখন থাকি তখন কিন্তু রাস্তার হলুদ-কালো ট্যাক্সিই নিই। কারণ আমি জানি এ আমাকে রিফিউজ করবে না, খারাপ ব্যবহার করবে না। অতএব খেটে-খাওয়া মানুষের রোজগারের সুযোগ করে দেব না কেন। কিন্তু কলকাতায় এই সেন্টিমেন্ট আমার আসে না। তুমি আমাকে যেভাবে ট্রিট করবে আমিও সেভাবেই করব। একইভাবে কলকাতায় যদি কিছু কেনার দরকার হয় সবসময় শপিং মলেই যাই। কারণ ফুটপাথ গুলো চলার যোগ্য করে রাখা হয়নি, রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি মিনিবাস পিষে দিয়ে যায় কে বাঁচাবে। অপদার্থ শহরে কোনো ঠিকঠাক বাসস্টান্ডও নেই, বাস যেখানে খুশি দাঁড়ায়, লোকজন রাস্তাতেই ওঠে নামে। দিল্লি-মুম্বাইতে অবশ্যই স্ট্রিট শপিং করি, কারণ সেখানে এইসব সমস্যা নেই। দোকানদার- হকারদের রোজগারও হয়।
    লোকজন কলকাতা ছেড়ে চলেও যাচ্ছে হাজারে হাজারে। তাদের দোষ নেই। ট্যাক্স দিয়ে বাস করবে তো থাকার অযোগ্য করে রাখা হয়েছে এরকম একটা শহরে থাকবে কেন। মানসিকতার পরিবর্তন না করতে পারলে কলকাতা/ পশ্চিমবঙ্গ চিরকালই গরিব থেকে যাবে। চলতে থাকুক এইভাবেই।
  • T | ১৪ মার্চ ২০১৫ ১২:২৪280406
  • ধোনি খেলে দেবে আজকে নিশ্চয়ই।
  • T | ১৪ মার্চ ২০১৫ ১২:২৩280405
  • ধুর, শুঁকেও দ্যাখেনা। সারাদিন আয়েশ চলছে। চেয়ারটাতে কাউকে বসতে অবধি দেবে না। বসলেই ঠেলাঠেলি আরম্ভ। অবশ্য একটা হলুদ রঙের কাগজ দেখলে খেপে যায়।
  • কেসি | ১৪ মার্চ ২০১৫ ১২:২২280403
  • জঘন্যভাবে আউট হল বিরাট।
  • S | ১৪ মার্চ ২০১৫ ১২:২২280404
  • জ্জিও সিকান্দার রাজা।
  • Bhagidaar | ১৪ মার্চ ২০১৫ ১২:১৯280401
  • নাকের সামনে তার ঝুলছে, চিবিয়ে ছিবড়ে করে দেয়না?
  • T | ১৪ মার্চ ২০১৫ ১২:১৯280402
  • এর নাম T/30/102...আমি রাখিনি এ নাম। জনতা একদিন ল্যাবের ইন্সট্রুমেন্টগুলোর লেবেলিং করছিল।
  • aranya | ১৪ মার্চ ২০১৫ ১২:১৬280399
  • কিউট বিল্লী, কি যেন নাম এর?
  • S | ১৪ মার্চ ২০১৫ ১২:১৬280400
  • তবে এবারে ওয়ার্ল্ড কাপে আমার "বেস্ট" লেগেছে ওভারের মাঝে মাঝে হিন্দি বাঙ্গলা গান।
  • S | ১৪ মার্চ ২০১৫ ১২:১৪280397
  • হ্যাঁ দাদা একাই বাঙ্গলাদেশ, কেনিয়া, জিম্বাবোয়ে, কিছুটা শ্রীলন্কা আর নিউজিল্যান্ডের (দেশের উইকেটে) বন্দোবস্ত করে দিতো।
  • T | ১৪ মার্চ ২০১৫ ১২:১৪280398
  • দেখুন, লক্ষ্য করুন...এই হচ্ছে অবস্থা! গত বারো ঘন্টা ধরে ঘুমিয়েই চলেছে...
  • Tim | ১৪ মার্চ ২০১৫ ১২:১১280396
  • জিম্বাবোয়ের সাথে সব সময়েই টলমল করে। মাঝের একটা সময় করতোনা, কারণ ভারতের অন্তত দুজন ভালো স্মল গেম উইনার ছিলো। দাদা মেইনলি এই ছোট দলগুলোকে একাই খেলে দিতো। এইটা এখন ধোনি কিছুটা করে (প্রায় সবার বিরুদ্ধেই করে, তাই ল অফ অ্যাভারেজের ভয় আছে)।
  • aranya | ১৪ মার্চ ২০১৫ ১২:০৫280395
  • ঝগড়া টাইপের সিরিয়াস বিতর্কে আজকাল আর জড়ানোর এনথু পাই না, বুড়ো হয়ে গেছি বোধায়। @কেসি
  • S | ১৪ মার্চ ২০১৫ ১১:৫৮280394
  • ভালো ওয়েক আপ কল। কম্প্লেসেন্ট হওয়ার বড্ড চান্স ছিলো।
  • T | ১৪ মার্চ ২০১৫ ১১:৫৬280393
  • আজকে হারবে বলে মনে হচ্ছে।
  • S | ১৪ মার্চ ২০১৫ ১১:৫৪280392
  • মঔকা মঔকা।
  • ন্যাড়া | ১৪ মার্চ ২০১৫ ১১:৪২280391
  • ভাল এবং মন্দ। ভাল হচ্ছে আন-অর্গানাইজড সেক্টরকে অর্গাইনাইজড লেবার ফোর্সের সুযোগ-সুবিধে দেওয়া। মন্দ হল, কতজন হকার একটা এলাকায় থাকতে পারবে তার উচ্চসীমা বেঁধে না দেওয়া।
  • robu | ১৪ মার্চ ২০১৫ ১১:৩৫280390
  • সত্যি কথা বলতে, এটা আমার মতে ভালো কাজই হচ্ছে। একটু কন্ট্রোল করতে পারলেই ঠিক আছে।
  • dc | ১৪ মার্চ ২০১৫ ১১:৩২280389
  • সব বড়ো শহরেই হকার থাকে। আমি তো এমন কোন বড়ো শহর দেখিনি যাতে এমন কোন হকার নেই। মমতা যদি কলকাতার হকারদের কিছুটা কন্ট্রোল করতে পারেন তাহলে তো ভালোই হয়। তবে গড়িয়াহাটের রাস্তাটা নিয়ে কিছু ভাবা উচিত। এক্কেবারে সরু হয়ে গেছে।
  • pi | ১৪ মার্চ ২০১৫ ১১:২৭280388
  • হ্যাঁ, রিপোর্টিং এর অ্যাটিচুডটা জঘন্য। কিন্তু সেতো গুরুর পাতাতেও দেখলাম। এই নিয়েই।
  • pi | ১৪ মার্চ ২০১৫ ১১:২৫280386
  • শর্তগুলো মেনে চললে আপত্তি কীসের ? আর এটা কোন কেন্দ্রীয় বিল মেনে হয়েছে ?
  • robu | ১৪ মার্চ ২০১৫ ১১:২৫280387
  • এই রিপোর্টটা কী জঘন্য এটিচুড নিয়ে লেখা!
  • Bhagidaar | ১৪ মার্চ ২০১৫ ১১:১৯280384
  • অরন্যদা সাবধান! কেসিদার নিয়ম ভালো করে পড়ে নিয়ে মত দেবেন! শুক্কুরবার রাত্রের ঘুমের চোখে সায় দিয়ে দিয়ে ভুগবেননা! সাধু সাবধান!

    কিরম বোল্ড এন্ড আন্ডারলাইন করে ফাইন প্রিন্ট দিয়ে দিল!
  • cb | ১৪ মার্চ ২০১৫ ১১:১৮280383
  • চউকা চউকা :)
  • S | ১৪ মার্চ ২০১৫ ১১:১৭280382
  • মঔকা মঔকা।
  • কেসি | ১৪ মার্চ ২০১৫ ১১:১৩280381
  • বলতে বলতে দুটো আউট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত