এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৫ মার্চ ২০১৫ ১০:১৫280500
  • নিনাদিকে হ্যাপি বাড্ডে
  • π | ১৫ মার্চ ২০১৫ ১০:০৭280499
  • নিনাদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • কেসি | ১৫ মার্চ ২০১৫ ১০:০১280498
  • তো?
  • sosen | ১৫ মার্চ ২০১৫ ০৯:৫৬280497
  • গতকাল পাই ডে ছিলো---
  • Abhyu | ১৫ মার্চ ২০১৫ ০৯:৫০280496
  • আমার এক বন্ধু আছে প্রদীপ জয়রামন বলে, আমরা পিজে বলে ডাকি।
  • sosen | ১৫ মার্চ ২০১৫ ০৯:৪৮280495
  • ইশ সকাল সকাল অভ্যুদা পিজে করছেন ঃ)
  • Abhyu | ১৫ মার্চ ২০১৫ ০৯:৩৯280494
  • কেন সোসেনকে স্কাইপে ভাগী দেখতে পায় না?
  • sosen | ১৫ মার্চ ২০১৫ ০৯:৩৭280493
  • নিনাদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব খুব মজায় দিনটা কাটাও!
  • dd | ১৫ মার্চ ২০১৫ ০৯:২৮280492
  • আমাদের কাছে কি ৩৬৫ দিনের ভয়েসটা পৌঁছানোটা দরকারী নয়? চাইবেন্না পাচু রায় কে বুঝতে?

    ক্ষি যে উল্টোপাল্টা কন আপনেরা।
  • sosen | ১৫ মার্চ ২০১৫ ০৭:৪৩280491
  • পাই নিজের মশা সামলে রাখতে পারে না! আমাকে কাল সারা রাত মশা কামড়েছে। এর পরে সোয়াইন ফ্লু হলে কে দেখবে, হ্যাঁ?
  • a x | ১৫ মার্চ ২০১৫ ০১:০২280487
  • ডকু স্টে তো সরকার নিজের উৎসাহে, ইমেজ রক্ষার্থে করিয়েছে, থোড়ি না লোকের কথায়। চিঠি লেখা উচিৎ। কিন্তু কাকে?
  • একক | ১৫ মার্চ ২০১৫ ০০:৫৫280486
  • শাক্যর ম্যানড্রেক সিনড্রম হয়েছে :)

    আমি ৩৬৫ দিন বন্ধ করে দিতে বলছিনা। কিন্তু বিচারপদ্ধতিকে প্রভাবিত করার কেস এটা। ডকু যদি ব্যান হতে পারে সেই যুক্তিতে মামলা করে এদের কাছ থেকেই বা লিখিত করিজেন্দাম আদায় করবো না কেন ?
  • a x | ১৫ মার্চ ২০১৫ ০০:৫৩280484
  • একক, লিগাল সেল নিয়ে লোকে বহুবছর ধরেই এসবের এগেইনস্টে লড়ে যাচ্ছে। বেসিকালি আর কিচ্ছু না করে, স্রেফ লড়েই যাচ্ছে এরকম লোক তো APDR, PUCL এইসব অর্গানাইজেশনেই। আমাদের দেশের লিগাল সিস্টেম একস্ট্রিমলি এফিসিয়েন্ট - কখন কীভাবে কাকে প্রোটেক্ট করতে হয়, এবং কখন কোনটা একস্পেন্ডিবল সেই জেনে খুব ভালো ভাবেই কাজ করে।
  • kc | ১৫ মার্চ ২০১৫ ০০:৫৩280485
  • ম্যান্সি ছড়িয়ে দিয়েছে তো।
  • :) | ১৫ মার্চ ২০১৫ ০০:৫১280483
  • অথচ এরা তো প্যানঅপটিকনের অংশ। নাকি? বেস্ট পার্টি ম্যানিফেস্টো কাগজ বা বেস্ট বাঁদরমো নিউজ, বা শ্রেষ্ঠ শকুন পুরস্কার এসব কিছু চালু নেই এখনো? আরো অপশনের জন্য শাক্যকে ডাকা হোক।
  • Arpan | ১৫ মার্চ ২০১৫ ০০:৪০280482
  • ম্যানসি আজ ছড়াবে মন বলছিল। ঃ)

    দেখা যাক, আরো দশ মিনিট বাকি।
  • Tim | ১৫ মার্চ ২০১৫ ০০:২২280481
  • সহ্য তো করতেই হবে। উপায় নেই। আজ এরা আছে লেজে ৩৫৬ দিন, কাল অন্য কএউ আসবে বগলে ৪২০ দিন নিয়ে, এইরকমই বালস্য বাল। সহ্য না করে উপায় আছে?
  • একক | ১৪ মার্চ ২০১৫ ২৩:১৬280480
  • একটা সাবজুডিস কেস কে মিডিয়া ওপেনলি ভুও লেখে কীভাবে ? এই বাঁদরামো আর সহ্য হয়না মাইরি। গুরুর একটা লিগাল সেল হোক অনেকদিন ধরে বলছি। সবাই কিছু করে দেব। যুক্তিতর্কের নিকুচি করেছে। এসব সহ্য করে করে আমরাও ভাগীদার হচ্ছি।
  • বাস্টার্ডস | ১৪ মার্চ ২০১৫ ২৩:১৫280479
  • এই হেডলাইন যে লিখেছে, এটা যে বা যারা অ্যাপ্রুভ করেছে - সেই সব শকুনগুলোর জন্য রইল একরাশ ঘেন্না।
    হরিশ আয়ার ওয়জ সো ট্রু।
  • Arpan | ১৪ মার্চ ২০১৫ ২৩:১৪280478
  • আশ্চর্য হবার কী আছে?

    ৩৬৫ দিন ৩৬৫ দিনের নাম ও মান বজায় রেখেছে। অন্যরকম কিছু হলেই আশ্চর্য হতাম।
  • a x | ১৪ মার্চ ২০১৫ ২৩:০৯280477
  • unbelievable!
  • কি অসভ্য | ১৪ মার্চ ২০১৫ ২৩:০৪280476
  • Abhyu | ১৪ মার্চ ২০১৫ ২৩:০০280475
  • দেখুন তো খোলে কি না লিঙ্কটা
  • .\ | ১৪ মার্চ ২০১৫ ২২:৫৪280474
  • আর এটা কি একতলা-দো'তলা ল্যান গেম থেকে এসেছে নাকি? :P
  • .\ | ১৪ মার্চ ২০১৫ ২২:৫২280473
  • @T, স্পাইবট সার্চ অ্যান্ড ডেস্ট্রয় চালিয়ে দেখুন একবার, ইউএসবি পোর্টে ফ্ল্যাশ ড্রাইভ কানেক্টেড রেখে।
  • LB | ১৪ মার্চ ২০১৫ ২২:৫০280472
  • সুজেটকে নিয়ে আজকের খবর ৩৬৫ দিনের প্রথম পাতাটা দেখবেন। লিংকটা দিতে পারলাম না, মোবাইলে খুলতে পারছি না, তবে ফেসবুকে আছে।
  • a x | ১৪ মার্চ ২০১৫ ২২:৪৯280471
  • ভয় আর তার থেকে আমার বেশি আক্ষেপ হয়। শুধু রাস্তায় বেরোলে ধর্ষণ ছাড়াও, নিজেদের বাড়ির ভেতরে, চেনা পরিচিত মুখ গুলোর দ্বারা ধর্ষণ নিয়েও চিন্তা হয় আমার। এই ভয়ের বেষ্টনী দিয়ে ওদের জগতগুলো কত সীমিত হয়ে যাচ্ছে। মেয়েকে কারো বাড়ি একা খেলতে পাঠাব এখনও ভাবতে পারিনা। অথচ ছোটবেলায় দুমদাম পাড়া প্রতিবেশীর বাড়ি চলে যেতাম, স্কুল থেকে ফিরে দেখলাম মা কোনো কারণে বেরিয়েছে, ওপরে বা পাশের বাড়ি কিছু না ভেবেই চলে গেলাম, মাসি বা আন্টি কিছু বানাচ্ছেন, আমকেও রুটি ভাজি দিয়ে বসিয়ে দিলেন। মা-রও কোনো চিন্তা নেই, একসময় ফিরে ডেকে নিলেই হল। মামা কত আবৃত্তি করতে নিয়ে যেত, বাড়ির পুরোন কাজের লোকের (পুরুষ কাজের লোক) সাথে করে রাত হলে দাদুর বাড়ি থেকে হেঁটে নিজেদের বাড়ি ফিরেছি। সে আমাকে হজমিও কিনে দিত। এসবের মধ্যে নিজের আত্মীয়, অনাত্মীয় পুরুষের হাতও চলেছে, রাতে শোয়ার মধ্যে নিজের স্ত্রীর পাশ দিয়ে যৌনাঙ্গের ঠেলাও খেয়েছি। সকালে উঠে নিজের রাতপোশাকে অপরিচিত দাগ দেখে ঐ বয়সেও বুঝে নিয়েছি কী হতে পারে। কাউকে বলতেও পারিনি। শুধু বলতে পারিনি না, অ্যাস ইফ যেন খেলা এমন ভাবে যখন বুকে হাতড়াচ্ছিল অন্য একজন, ঐ ছোট বয়সে আত্মরক্ষার তাগিদে মনে হয়েছিল, ব্যাপারটা কিছু একটা বাজে হচ্ছে, কিন্তু আমার এখন না হাসলেই, যেন এটা খেলাই এই ভাব না করলেই বরং বিপদ। হ্যাঁ মেজর কিছু - বেসিকালি পেনিট্রেটিভ কিছু ঘটেনি। সেদিন ফেসবুকে একটি মেয়ে পাব্লিক পোস্টে তার মামা কিভাবে তাকে ৭ বছর বয়সে মলেস্ট করত, তা লিখেছে। একদম পরিষ্কার করে, নিজের মামা বলে, সেই মামার সদ্য একটি কন্যাসন্তান হয়েছে সেটাও জানিয়ে। মেয়েটির ফেসবুকে হয়ত কিছু আত্মীয় স্বজনও আছে। আমি এখনও আমার মা-কে গিয়ে বলতে পারবনা, তোমার অমুক আত্মীয় আমার ৯ বছর বয়সে এই করেছিল। বলতে পারবনা আমার মাসতুতোদিদি বিজয়ার প্রণাম করার সময় তার হাত কোথায় থাকে, সেটাও ঐ বয়সে আমি খেয়াল করেছিলাম। বলতে পারবনা, কারণ একটা খুব সযত্নে গড়ে তোলা জগৎ ঐ একটা কথাতেই মুহুর্তে ভেঙ্গে যাবে। এই বয়সে সেটা করে আর কীই বা লাভ হবে। কিন্তু এটাও জানি এগুলো ভয়ানক ভাবে বলা দরকার। আরো আরো দরকার। এগুলোকে পাব্লিকলি টেনে আনা। এগুলো নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা না, এগুলো সিস্টেমিক অসুখ, নির্যাতন, পাওয়ারপ্লে। তখন নিজে বলতে পারিনি, এখন শুধু আরো ভয়ে সিঁটিয়ে থাকি, কবে কোথায় শুধু পুরুষ হবার দোষেই আমার মেয়ের ওপর আমারই ভীষণ চেনা কেউ এইরকম কিছু করে। তারমধ্যেই ক্রমাগত চেষ্টা করে যাই ওকে বোঝাতে যে, যেখানে, যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে যেন আমাকে জানায়, কখনও না ভাবে আমি বিশ্বাস করবনা, বা বকব। কিছুই বোঝেনা, বয়সের তুলনাতেও যে অনেক বেশি শিশু এখনও, তাকেও এখন থেকেই বলতে হয় এইসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত