এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ মার্চ ২০১৫ ১৩:১৪280650
  • সেই একই হিসেবে কিন্তু হরলিক্স ইত্যাদিও ফ্রড। বহু প্রোডাক্টই ঃ)
    সেদিন ঐ যে লেখাটা দিয়েছিলাম, তারপ্র দেখলাম টিভিতে অ্যাড দিচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর, কোন অ্যাড ফ্রড মনে হলে, ভিত্তিহীন ক্লেইম করছে মনে হলে তার বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া যেতে পারে।
    এই হরলিক্স, কমপ্লান হ্যানোত্যানো যে সবসময় বলে অমুক পরীক্ষায় তমুক পরীক্ষায় এদের এত্ত এত্ত কার্যকরিতা প্রমাণিত হয়েছে, সেগুলোর কোন পাবলিশড রেজাল্ট ই তো নেই বলে শুনেছিলাম। তো, এগুলো নিয়ে বলাই যায়। মানে, ঐ ধনলক্ষ্মী যন্ত্র কি অমুক বেল্ট তমুক প্যাচ, এসবের থেকে আলাদা কীসে ?
  • সিকি | ১৬ মার্চ ২০১৫ ১৩:০৪280649
  • বুদ্ধিমানই বা আর কোথায়? তেমন বুদ্ধিমান হলে কি এই ক্যাটেগরির বেশির ভাগ বুদ্ধিমান সারাদিন ধরে ফুটপাথে বসে থাকত?

    এলবি, আমার বাদাম্ভাজা শর্ট পড়ছে - তোমার কাছে আর প্যাকেট আছে নাকি? ;-)
  • শ্রী সদা | ১৬ মার্চ ২০১৫ ১৩:০১280648
  • জ্যোতিষীদের সম্পর্কে আমার কোনো হার্ড ফিলিং নেই। কিছু বুদ্ধিমান মানুষকে কিছু বোকা পাঁঠা স্বেচ্ছায় খাইয়ে পরিয়ে রাখছে, এতে আপত্তির কী থাকতে পারে ?
  • সিকি | ১৬ মার্চ ২০১৫ ১২:৫৫280647
  • এলসিএমদা ঠিক কতদিন হল দেশের বাইরে? যুক্তিবাদী সমিতিরও নাম শোনে নি???

    প্রবীর ঘোষ অনেকদিনই হল আর ঐ সমিতির পদে নেই। তাকে বের করে দেওয়া হয়েছে কী সব ফ্রড কেসের বেসিসে, সে-ও প্রায় দশ বছর হয়ে গেল বোধ হয়।
  • একক | ১৬ মার্চ ২০১৫ ১২:৪৮280646
  • হৃষিকেশেও এক জ্যোতিষী। তিনি আবার সমুদ্র জ্যোতিষ। সতনামি থেকে বেড়িয়ে যাওয়া লোক। পয়সা নিতেন না। জ্যোতিষী দেখলেই বসে যাওয়া আমার এক অব্যেস। আমেরিকায় জেনা পার্সো আছেন। নামকরা অনলাইন জ্যোতিষ। চিঠিচাপাটি চলেছে অনেক দিন। এখানে দক্ষিনেও ব্যাপক সব জ্যোতিষী। এনারা আবার আগের অনেক জন্মের ইতিহাস উদ্ধার করেন। কোনো জন্মে হয়ত এলো নো রেসাল্ট। মানে ভ্রুনে মৃত্যু ঘটেছে। ওভারঅল হেব্বি ইন্টারেস্টিং !
  • একক | ১৬ মার্চ ২০১৫ ১২:৪২280645
  • মংলাবাড়ি হাট এ এক টিয়াপাখিওয়ালা জ্যোতিষী বসতেন নিয়মিত। পাঁচ ট্যাকা দিলে ঝাড়া ১৫ মিনিট ভূত-ভবিষ্যত নিয়ে লম্বা কাহানি :) রেগুলার শুনতুম সেসব। মোটামুটি একই গপ্প ঘুরেফিরে। পাঁচ টাকার ফুলটু বিনোদন।
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ১২:৩৮280644
  • হ্যাঁ এল্বিদা

    এলসিএম্দা, আমি ক্যামনে জানবো। কমার চেয়ে বেড়েই তো গ্যাছে দেখছি। যাগ্গে যে যা খুশি করে মরুক।
  • LB | ১৬ মার্চ ২০১৫ ১২:৩৪280643
  • ইনি একসময় ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন - জ্যোতিষী/ভূত/ভগবান ইত্যাদি নিয়ে। তখন মনে হয় এক লাখ টাকার কথা বলতেন।

    ডঃ আব্রাহাম কোভূর বলে একজন অনেক আগে এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন - কেউ প্রমাণ দিতে পারেনি কখনো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হয় পালিয়েছে, বা ভুল প্রমাণিত হয়েছে। প্রবীর ঘোষ ওই টাইপেরই চেষ্টা করেছিলেন।

    কিন্তু প্রবলেমটা হল - এখন যেটা মনে হয় - সরাসরি বুজরুক ইত্যাদি বলে ঝগড়ায় নেমে গেলে অ্যাওয়ারনেসের বাড়ানোর চেয়ে লোককে অ্যান্টাগোনাইজ করাটা বেশি হয়।
  • lcm | ১৬ মার্চ ২০১৫ ১২:২৮280642
  • ইন্টারেস্টিং গ্রুপ।
    জ্যোতিষীদের ভন্ডামি কিভাবে আটকানো যায় বলো তো - এটা আমারও জানার ইচ্ছে।
    এদেশে যেমন দেখি আছে সাইকিক স্টোর বা মেটাফিজিক্যাল স্টোর - তাতে লোকজন যায় নিশ্চয়ই, নইলে আর চলে কি করে।
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ১২:১৪280641
  • লসাগু দা, একটা সময়, যখন আমরা ছোট ছিলাম, এই ভদ্রলোকের কার্য্যকলাপ বেশ ইম্প্রেসিভ ছিলো। বাবাজিদের, জ্যোতিষীদের ভন্ডামি ধরার চেষ্টা করতো এই দল, ভালো লাগতো এদের কথা পড়ে। একসময় গুরুত্ব ছিলো এঁদের।

    আর মাইরি, র‌্যাশনাল থিংকিং ন্যাচারালি আসছে কই? অবশ্য আসার জন্য মাথার দিব্যিও নেই।
  • lcm | ১৬ মার্চ ২০১৫ ১১:৪৪280640
  • যুক্তিবাদী সমিতি - সেটা কি ব্যাপার। সোসাইটি ফর র‌্যাশনাল থিংকিং - সেরকম কিছু।
    কিন্তু র‌্যাশনাল থিংকিং তো ন্যাচারাল ব্যাপার। আলাদা করে সমিতি...
    যাই হোক, এনাদের এই সমিতির প্রভাব কি খুব গভীরে, নাকি ঐ যেমন অনেক সমিতি থাকে তাদের মতন কিছু একটা।

    জাস্ট কিউরিওসিটি।
  • pi | ১৬ মার্চ ২০১৫ ১১:১৮280639
  • শুধু লেখক নন, ইনি পঃবঙ্গ যুক্তিবাদী সমিতির নেতা।
  • lcm | ১৬ মার্চ ২০১৫ ১১:১৭280638
  • ও, আচ্ছা ইনি একজন লেখক।
  • একক | ১৬ মার্চ ২০১৫ ১১:১৪280636
  • এটা ওনাদের রাজনীতি। সেটাকে আঘাত না করে "যুক্তি" কে আঘাত করে কচু হবে। এই লোকেরা চিরকালই পার পেয়ে যান কারণ যাঁরা বিরোধী তাঁরাও বেশিরভাগ খুব বেসিক জায়গায় একই রাজনীতিসম্ভূত।
  • LB | ১৬ মার্চ ২০১৫ ১১:১৪280637
  • প্রবীর ঘোষের তিন নং বইটি থেকেই ভদ্রলোক সম্পর্কে যাবতীয় আগ্রহ চলে গেছে। বইমেলায় বার দুয়েক দেখা হয়েছিলো ওই আমলে - প্রায় "আমিই ব্রহ্ম" টাইপ ব্যাপার।
  • Abhyu | ১৬ মার্চ ২০১৫ ১১:১৩280635
  • দমুদি :)
    হুচি, অতি খাসা !
    ল্যাদোশদা, এই প্রবীরবাবু অলৌকিক নয় লৌকিক বলে অনেক কিছু লিখতেন। ওনার অনুপ্রেরণায় আমিও একবার পেরেক লাগানো টেবিলে শুয়েছিলাম :)
  • pi | ১৬ মার্চ ২০১৫ ১১:০৭280634
  • যুক্তিবাদী সমিতির অনেক লোকজনই গ্রুপে লেখেন, তাঁদের সাথে এনিয়ে বিস্তর তর্ক হয়েছে, সব তথ্য প্রমাণ সহ। কোন উত্তর টুত্তর দিতে পারেননি তাঁরা। এদিকে কিছুদিন বাদে বাদে এই নিয়ে কথা হলে, এই সব লোকজন আপনার সমালোচনা, নিন্দা করছেন, তার মানে আপনি ঠিক পথেই আছেন সার। এই যেমন কালই এই লেখা নিয়ে সমালোচনা হওয়াতে লিখে গেছেন, ' প্রবীরদা আপনাকে অনেক অভিনান্দ। আপনার এই প্রতিবেদন ভন্ড মেকী যুক্তিবাদীদের আবার গায়ে জ্বালা ধরিয়ে দেবে।
    যুক্তিবাদ জিন্দাবাদ। আন্দোলন চলছে চলবে।'
  • | ১৬ মার্চ ২০১৫ ১১:০৫280633
  • বিভিন্ন টই পড়ে মজা পেয়ে তোমায় ডাকলাম হে অভ্যুরাম। যাও ঘুমিয়ে পড়ো।
  • lcm | ১৬ মার্চ ২০১৫ ১১:০৪280632
  • প্রবীর ঘোষ কে? তার ভয়েস কি খুব ইমপর্ট্যান্ট? জানি না, জিগ্গেস করছি।
  • প্রজেক্ট | ১৬ মার্চ ২০১৫ ১১:০২280631
  • গুরুর তরফ থেকে এই সমস্ত অ্যাপ্রোচেবল কিন্তু ভুলভাল ধারণা প্রীচ করা লোকেদের সাথে ডায়ালোগ চালানোর একটা ব্যবস্থা করা যায়? ধরা যাক ইন্টারভিউ নেবে বলে গিয়ে ঘন্টা তিনেক চেটে আসা হল। ধরা যাক প্রবীর ঘোষকেই সমকামীতা নিয়ে ওনার মতামত ডিটেলে বলতে দিয়ে, তারপর যা যা ডাক্তারি প্রমাণ ট্রমাণ আছে, আর বাকি সব ডকুপত্তর দেখানো হল। একদিনে কমপ্লীট না করা গেলে দু-তিন দিন এই সেশন চালানো গেল। যে ভয়েসগুলোর সামাজিক আন্দোলন ও বিশাল জনমত প্রভাবিত করার ক্ষমতা রয়েছে, তাদের ভুলভাল কনসেপ্ট দূর করা গেলে আখেরে লাভ আছে, ধোর কেশরাজি বলে কাটিয়ে না দিয়ে। কিন্তু কমপিটেন্ট লোকেদেরকেই যেতে হবে কাজটা করতে। কেউ নেবে এই প্রজেক্ট? এটা অন্তত বাঙালীদের মধ্যে ২-৩ বছর অন্তত কনসিস্টেন্টলি চালানো গেলে ১০-১২ টা ভয়েসকেও ঠিক পথে আনা গেলে অনেক কাজ হতে পারে মনে হয় কাসকেডিং এফেক্টে।
  • Abhyu | ১৬ মার্চ ২০১৫ ১০:৫৯280630
  • রাত হছে, ঘুম পেছে না?
  • Abhyu | ১৬ মার্চ ২০১৫ ১০:৫৭280628
  • দমুদিইইইই
  • hu | ১৬ মার্চ ২০১৫ ১০:৫৭280629
  • এইটে অভ্যুর জন্য
  • | ১৬ মার্চ ২০১৫ ১০:৪৫280627
  • | ১৬ মার্চ ২০১৫ ১০:৪১280626
  • ওভ্যু, ও-ও ওভ্যুউউ
  • Abhyu | ১৬ মার্চ ২০১৫ ১০:৩৮280625
  • ফ্রয়েড সাহেব নিশ্চয় ভেবেছিলেন।
  • | ১৬ মার্চ ২০১৫ ১০:১৪280624
  • দুঃস্বপ্নেও ভাবেননি বল।
  • LB | ১৬ মার্চ ২০১৫ ১০:১০280623
  • মার্ক্স এবং এঙ্গেলস মনে হয় স্বপ্নেও ভাবেননি মূলতঃ লেবার-ক্যাপিটাল সম্পর্কিত চিন্তাভাবনাকে সেক্সুয়ালিটির আলোতেও ঝালিয়ে দেখা হবে।
  • aka | ১৬ মার্চ ২০১৫ ০১:৩৯280622
  • যুক্তিবাদী প্রবীর বাবুর যুক্তির অভাব ঘটেছে। ইনসেস্ট ও সেক্ষের মধ্যেগুলায়ে গ্যাসে।
  • aranya | ১৬ মার্চ ২০১৫ ০০:৫৭280621
  • আরিব্বাস, দারুণ ব্যাপার তো। থ্যাংকস ভাগী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত