এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ মার্চ ২০১৫ ২১:৪৯280710
  • হ্যাঁ, সেইজন্যেই চাষীর ছেলে চাষী হওয়াও খুব খারাপ ঃ)

    ' কোন কাজ উঁচু /ভালো আর কোন কাজ নিচু এরকম ভাগ করা আমাদের সমাজে। অথচ ঐ তথাকথিত নিচু কাজগুলো না হলে গোটা সমাজ থমকে যাবে। তবু কত শত বছর ধরে ঐ ধারণা।' --- ক।
  • kc | ১৬ মার্চ ২০১৫ ২১:৪৮280709
  • ঝেরনোগ্র‍্যাডে সাইটের টয়লেট সাফ করার জন্য ভ্যাকুয়াম ট্রাকের সঙ্গে একজন মেয়ে আসত, বেশ হাসিখুশি। সাইট শেষের দিকে লোকেরা ট্রান্সফর্মার চার্জ করার জন্য লোকাল ইলেকট্রিসিটি আপিসে গিয়ে দেখে সেই মেয়েটাকে। নতুন চাকরি পেয়েছে। পলিটেকনিকে পড়ার সময় মেথরের হেল্পারের কাজ করে খরচা সামাল দিত। দেশে ফেরার সময় মস্কোতে ভগবানের মমির সামনে দাঁড়িয়ে ওই মেয়েটাকে মনে পড়েছিল। প্রে করেছিলাম।
  • LB | ১৬ মার্চ ২০১৫ ২১:৪৬280708
  • কামদুনির পুনরাবৃত্তি - রাণাঘাটে। সেই একই ভঙ্গিতে একই ধরণের শাসানি। এবিপিআনন্দ দেখুন।
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ২১:৪৪280707
  • টিম, আরো কষ্টের যেটা সেটা হলো কোন কাজ উঁচু /ভালো আর কোন কাজ নিচু এরকম ভাগ করা আমাদের সমাজে। অথচ ঐ তথাকথিত নিচু কাজগুলো না হলে গোটা সমাজ থমকে যাবে। তবু কত শত বছর ধরে ঐ ধারণা।
    সেই কোনকালে লেখা উপন্যাসে পড়ি, " এ ছেলের লেখাপড়া হবে না তো হবে কার? এ কি আর তোমাদের মতন লাঙ্লধরা হাত, এ হলো পিতৃপিতামহের তপিস্যের ফল। একটা ধারা দিয়ে গিয়েছেন তাঁরা।" এইধরনের কথা, ঠিক আক্ষরিক কোটেশন দিতে পারলাম না। তবে ভাব এই।
    আমাদের এই বাক্সো বাক্সো ভাগাভাগি আর অত্যন্ত স্বল্প (প্রায় একটা দুটো) জিনিসের উপরে উপাসনার মতন ভক্তি-এইটা বড্ড চাপের।
  • hu | ১৬ মার্চ ২০১৫ ২১:৪০280706
  • যার কথা হচ্ছে তিনি চাইনিজ কাজাখ। মে মাসে স্কুল ছুটি হলে পরিবারের সবাই চলে যেত তিয়েনশান পাহাড়ে। সাথে তাদের ভেড়া আর ঘোড়ার পাল। সারাদিন ধরে পশুপালন। রাতে শিকার। এরই মাঝে টুরিস্ট পেলে তাদের ঘোড়ায় চাপিয়ে ঘুরিয়ে আনা। কোন ভেষজ খুঁজে পেলে চিনে ব্যবসায়ীদের কাছে অল্প দামে বিক্রি। এইরকম জীবনের কথা শুনে এলাম। পুরো গল্পের মত।
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ২১:৩৩280705
  • হ্যাঁ এতজ, এই কথাটাই মনে হলো। বছরে মাস তিনেক নোমাডিক জীবনযাপন করে যদি যথা সময়েই ডিগ্রি ইত্যাদি সামলে নেওয়া যায় তালে বৃথাই আমাদের আঁতুড় থেকে এত হইচই করা।
  • Atoz | ১৬ মার্চ ২০১৫ ২১:২৮280703
  • ওহ, টিম, ঐ সোভিয়েত বইয়ের ভান্ডার থেকে ঐ তাঁবুতে থাকা, স্তেপে ভেড়া চরানোর গল্পগুলো পড়ি আর মাঝে মাঝে অবাক হয়ে যাই। মানে ছোট্টো ছোট্টো বাচ্চারাও দিব্যি দীর্ঘ ছুটির সময় বাবা মায়ের সঙ্গে ওখানে থাকছে, কাজও করছে। রাত্রে নেকড়ে নমে, তার মধ্যে মা লন্ঠন নিয়ে পাহারা দিচ্ছে, সঙ্গে সাত-আট বছরের ছেলেটাও। কেমন রূপকথাজগৎ মনে হয়। অথচ আবার দিব্যি পড়াশোনা টড়াশোনা করে বড়ো হয়ে এই বাচ্চারাই পড়াতে শুরু করেন, বই লিখতে আরম্ভ করেন, মহাকাশে যেতে থাকেন, সাংঘাতিক সাংঘাতিক সব আবিষ্কার করেন।
    এসব শুনলে মনে হয় আমাদের সমাজের ঐ যে সব কিছু বাক্সে বাক্সে আলাদা করে রেখে রেখে মানুষ হওয়া, "এ হাত কলম ধরার হাত, এ হাত কি লাঙল ধরার?", "ওরে তুই মোষ চরা, তোর পড়াশুনো হবে না", "তোকে পঞ্চাশ টাকা দিয়ে দেবো, বাড়ী থেকে চলে যা, নিজে করেকম্মে খা, তোর লেখা পড়া হবে না" এরকম সব ভাগে ভাগে রেখে রেখে মানুষ করা, এটা একেবারেই অর্থহীন। দেখা যাচ্ছে নানারকম বৈচিত্রময় কাজ করেও সুযোগ পেলেই পড়াশোনা করে রীতিমতন দিব্যি পাথফাইন্ডিং কাজ করা যায়, মানে কেউ কেউ পারেন।
  • সিকি | ১৬ মার্চ ২০১৫ ২১:২৮280704
  • GTPL কী জিনিস?
  • - | ১৬ মার্চ ২০১৫ ২১:১৭280702
  • ৩.১৪ অর্থাৎ মার্চ ১৪ সাম্রাজ্যবাদীরা কালো হাতে পাই ডে করে দিলো, আমাদের ২২-এর ৭, অর্থাৎ জুলাই ২২ থেকে গেলো বঞ্চিত নিপীড়িতর দলে। এটা তো ঠিক হল না। ২২/৭-এর ভয়েসও তো কোথাও পৌঁছাবার কথা ছিল। হ্যায় কোঈ ঠিকঠাক চাড্ডি সায়েন্টিসের সঙ্গে যোগাযোগবালা? কথাটা যদি তুলে দেন সেখানে, তবে ভ্যালেন্টাইন ইকুইভ্যালেন্ট তো সরস্বতী পুজো, পুষ্পক রথ সেম টু এয়ার পেলেনের পর আরেকটা পাবো। ঃ-)
    বলো বলো বলো সবে, শতবীণা ...
  • Du | ১৬ মার্চ ২০১৫ ২১:০৭280701
  • ওরে বাবারে ঃ)
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ২০:৩৪280700
  • দু দি
    ছোট ছোট গল্প বলছিলো। স্তেপে তো অনেক দূর দূর এক একটা তাঁবু পড়ে। মাঝে মাইলের পর মাইল জমি। ওরকম একদিন ওর পরিচিতা একজন অন্ধকারে বাইরে বেরিয়ে কোন এক জন্তুর মুখে পড়ে যায়। হাতে একটা মজবুত কাঠের টুকরো ছিলো, সেটা দিয়ে এলোপাথারি পিটিয়ে পড়ি মরি করে আবার তাঁবুতে ঢুকে যায়। জন্তুটার সাড়াশব্দ পাওয়া যায়না আর। পরেরদিন সকালে দেখে একটা ছোটোখাটো ভাল্লুক, মরে পড়ে আছে। ঃ-)
  • mila | ১৬ মার্চ ২০১৫ ২০:২৪280699
  • আমাদের বাড়ি তে GTPL, ওটা তো কেবল এর মাধ্যমে আসে, মনে হয় DTH নয়, DTH কি এয়ারটেল, টাটা স্কাই এগুলো কে বলেনা? (যেগুলো তে আলাদা এন্টেনা বসাতে হয়?)
  • pi | ১৬ মার্চ ২০১৫ ২০:১৯280698
  • ওদিকে মমতার গাড়ি নাকি রাণাঘাটে আটকে দিয়েছে ছাত্রছাত্রীরা !
  • Du | ১৬ মার্চ ২০১৫ ১৯:৪৯280697
  • আমারও এরম কলিগ ছিল এক - আপস্টেট এন ওয়াই এর - বলেছে খুব ঠান্ডায় গরুর গোয়ালে গিয়ে শুতো - ওরা গরম করে রাখতো ওকে ঃ)
  • kiki | ১৬ মার্চ ২০১৫ ১৯:৩০280696
  • না না, কি আর বলি দুঃখের কথা! ২৩ এ শেষ হবার ছিলো, কিন্তু কোথায় নাকি জিওগ্রাফি প্রশ্নপত্র লিক করিয়াছে, মহারাষ্ট্রে মনে হয়। কবে শেষ হবে কে জানে!
  • kiki | ১৬ মার্চ ২০১৫ ১৯:২৮280695
  • আর জ্যোতিষ নিয়ে কথা হচ্ছিলো না? মানকেটা কোন এক কালাজাদুয়ালীর পাল্লায় পরেছিলো, তা তিনি (মানে সেই বৃদ্ধা মহিলানাকি মোটেই পয়সা টয়সা কিছুই চায় নি)মানকে কে দেখে পাষ্ট লাইফ নিয়ে যা বলেছিলো, সব মিলে গেছে। এমনকি অদূর ভবিষ্যতের একবছরের সব ও মিলে গেলো। আমরা দুজনাই সেসব দেখে হতবাক।

    কিন্তু ক্যাচাল অন্য জায়গায়, সেই একবছর কেবল ক্ষতির হিসাব ছিলো, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ব্যবসা ঝুলে যাওয়া ইত্যাদি। এবার ভালো সময় আসার কথা, আমরা বিশ্বাসী হয়ে সে দিকেই তাকায়ে ছিলুম। কিন্তু ভালো কিছু মিলছে না। মানকেটা বেজায় খচে গেছে। ইদিকে পতির ক্ষতি তে আমারো ক্ষতি জেনেও আমি হাসি চাপতে পারি নাই, সেই ইস্তক আমায় আরো অপছন্দ করছে(সে অবশ্য আগেও করত)। কেমন আমায় পরম শত্রু ভাবে। বরেরা এমন হয় কেন কে জানে!
  • - | ১৬ মার্চ ২০১৫ ১৯:২৬280694
  • কিকির ছেলের পরীক্ষা সেশ?
  • kiki | ১৬ মার্চ ২০১৫ ১৯:২২280693
  • ছেলে এইমাত্র অ্যালবাম দেখতে দেখতে বল্লো, তোমরা যখন মালা এক্সচেঞ্জ করছিলে.................... ইত্যাদি। উফ!!
  • pi | ১৬ মার্চ ২০১৫ ১৯:২১280692
  • তাহলে কোনটা বিশ্বাস করা সহজ কাজু? তোমার পোস্ট বলেই কেউ উত্তর করেনি ? তো, সেটাই যদি স্থির বিশ্বাস হয়, তাহলে আর ঘেঁতিয়ে লোকজনের থেকে উত্তর বের করার চেষ্টা কেন ?
    দুঃখিত, কিন্তু তোমার এরকম অনুযোগ প্রায়শই দেখি বলে না লিখে পারলাম না।
    লোকজন জানে না, বা চোখে পড়েনি, এই অপশনগুলো কি এতটাই অবিশ্বাস্য ?
  • Kaju | ১৬ মার্চ ২০১৫ ১৯:১৫280691
  • সেই শুক্কুরবার জিগিয়েছিলাম GTPL কি DTH নাকি নয়? কেউ সেটার উত্তর করেনি। বেকার সময় নষ্ট করে এতদূর পেছোলাম। সব কিছুতে না ঘ্যাঁতালে কি উত্তর দেওয়া বারণ? প্লিজ এতজন কেউ এর ফান্ডা নেই বলবেন না, বিশ্বাস করা মুস্কিল।
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ১৬:৫৮280690
  • জবাই কেন করবে? ওখেনে ফ্রোজেন গোরু আছে।
  • d | ১৬ মার্চ ২০১৫ ১৬:৫৬280689
  • ইবাবা! টিমি কি নবান্নর ভেতরে জবাই করতে বলছে নিকি?
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ১৬:৪৮280688
  • নবান্নর মধ্যে খুঁজে দেখেছো?
  • Tim | ১৬ মার্চ ২০১৫ ১৬:৪৭280687
  • কালকে এক কলিগের কাছে শুনলাম সে জীবনের প্রথম কুড়িটা বছরের বেশ খানিকটা সময় ইউর্তে (পশুপালকদের তাঁবু) থেকেছে। স্কুলে ছুটি পড়লেই ওদের পরিবার ঘোড়া নিয়ে ভেড়ার দল নিয়ে পাহাড়ে চলে যেত। এইভাবেই একে একে কলেজ ইউনি পেরিয়ে (বিদেশে পোস্ত বেটে) এখন এখানে পড়ায়। কোনদিন ওষুধ খায়নি, অসুখের কথা মনে করতে পারলোনা বলেছে কদিন চাকরি করে নিয়ে পয়সা জমিয়ে পাহাড়ে ভেড়া চরাবে সারাবছর। এই জীবন ওর ভালো লাগেনা। শুনে থেকেই এর একটা সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে হচ্ছে।
  • | ১৬ মার্চ ২০১৫ ১৬:৩৪280686
  • শোষেন, ম্যাক নিয়ে ম্যালা চাপে আছি, বুনানকে মাঝেমধ্যেই ফোন করতে হচ্চে।

    নবান্নর কল্যাণে বাড়ির সামনেই এখন খাসি-ভেড়া-দিশি হাঁস-মুরগি সব যখন তখন পেয়ে যাচ্ছি। নেহাত গরুটাই রাখে না :-(
  • d | ১৬ মার্চ ২০১৫ ১৬:২৭280685
  • আমার ফ্রীজে বকরি ছিল, কিন্তু তাকে কাল কোলাপুরী বানিয়ে ফেলেছি।
  • kc | ১৬ মার্চ ২০১৫ ১৬:১৯280684
  • সামরানদির রান্নাটা ভালো খুবই লোভনীয়ও, কিন্তু বহুত খাটুনির। ক্ষেউ নেমন্ত করে খাওয়ালে ......
  • sosen | ১৬ মার্চ ২০১৫ ১৬:১৭280682
  • ম্যাক কিনিছো? কনগ্রা কনগ্রা। বেলকাম। মোজিলাতেও দেখতে পাবে না। পুরোনো ভার্সন লাগবে। ক্রোম নামাও।
  • :) | ১৬ মার্চ ২০১৫ ১৬:১৭280683
  • ম্যাক এ একটা ইউনিকোড ফন্ট ফেলে দেখতে পারো। কোথায় ফেলতে হবে সে LB আর বুনান জানে।
  • :) | ১৬ মার্চ ২০১৫ ১৬:১৬280679
  • চার্বাক পত্রিকার সুদীপ্ত চক্রবর্তীর নাম্বার কেউ জানে? মেল / ইনবক্স করতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত