এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৮:৩১280950
  • সফ্টলেন্স তো ডাক্তার দিল না, দিলে তো সল্যুশন লাগত না আর শস্তাও হত। আমার নয় অবশ্য।
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৮:২৫280949
  • একটু বেশী পাওয়ার হলে (-৯/১০) তখন লাগে
  • | ১৮ মার্চ ২০১৫ ০৮:২৩280948
  • কলের জলের পক্ষে হাত তুল্লাম,কিন্তু এক মীরজাফর বাড়িতেই থাকেঃ(
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ০৮:১৬280947
  • জলে চুবিয়ে রাখা লেন্স এখনো চলে? এখানে তো দেখি খালি ডিসপোসেবল ইউনিট বিক্রি হয়।
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৮:১৩280946
  • আর একটা জিনিস কন্ট্যাক্ট লেন্স ধোয়া বা চুবিয়ে রাখার জল। ওটাতে যে কি পরিমান টুপি পড়ায়। চোখ বলে কথা, শস্তার জল কিনলে হবে না - এই সেন্টিমেন্ট কাজে লাগাছে বড় কোম্পানীগুলো, বসল্যাম্ব, অ্যালকন - সকলে মিলে।
    এটা নাকি মার্কেটিং টেকনিক হিসেবে এমবিএ কোর্সে পড়ান হয় কোথায় কোথাও।
  • ন্যাড়া | ১৮ মার্চ ২০১৫ ০৮:১১280945
  • আমরাও কলের-জলপন্থী, যদিও গ্যারেজে একটা কস্টকোর ক্রেট থাকে, গাড়িতে নেওয়ার জন্যে। সেটাও কাটিয়ে দেওয়া যায়, কিন্তু ঐ কনভিনিয়েন্সের চক্কর।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৮:০৭280944
  • হ্যাঁ এখানে লিখেছে। কলের জল EPA মনিটর করে, স্ট্যান্ডার্ড অনেক রিগরসলি ফলো করতে হয়, অনেক রেগুলেটেড, বোতলের জল FDA, কোনো রেগুলেশন নেই।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৮:০৫280943
  • আমরাও চিরকালই কলের জল খেয়ে যাচ্ছি। আমার মেয়ের ডাক্তারও তাই বলেছিল। ইনফ্যাক্ট আমি মেয়ের কোনো কিছু জলে ফুটিয়েও করিনি, বোতল ইত্যাদি স্রেফ ধুয়ে ব্যবহার হয়েছে।
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৮:০৪280942
  • এলএ-বেএরিয়া হাইওয়ে ৫-এ এলএ-এর কাছে লেক পিরামিড এক্সিট নিলে ওখানে ক্যালিফোর্নিয়া স্টেট-এর একটা ভালো ড্রিংকিং ওয়াটার এক্সপো আছে। তাতে বলছে, ট্যাপ ওয়াটারে অনেক বেশী ইন্সপেকশন হয়, অর্থাৎ বট্‌ল্‌ড ওয়াটার থেকে অনেক বেশী টেস্টেড আর পিউরিফায়েড। NSF 61 না এরকম কি একটা বলেছিল।
  • ন্যাড়া | ১৮ মার্চ ২০১৫ ০৭:৫৭280941
  • মেঘ যখন ছোট ছিল মেঘের ডাক্তার ইনসিস্ট করেছিলেন আমরা যেন কলের জল খাওয়াই। এখনও করেন।

    বোতলের জল ইন্ডাস্ট্রিটা কিরকম চোখের সামনে গজিয়ে উঠল।
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৭:৫৩280940
  • মাইক্রোসফ্‌ট্‌ ইন্টারনেট এক্সপ্লোরার - অবেশেষে শেষ। প্রায় কুড়ি বছর আগে প্রথম ভার্সান ১ এসেছিল উইন্ডোজ ৯৫-এর সঙ্গে। তখন আমাদের আপিসে ছিল ওএস/২। বাড়িতে পিসি-তে ছিল উইন্ডোজ ৩, তাতে স্টার্ট বাটন ওসব নাই। ব্রাউজার বলতে নেটস্কেপ মোজিলা। আপিসে দুএকজন ভাগ্যবানকে উইনডোজ-৯৫ দেওয়া হল। আমরা বাকিরা জুলজুল পানে চেয়ে থাকতাম সে দিকে, তারা ইন্টারনেট এক্সপ্লোরার চালাত।
    গত শতাব্দীর শেষ দশকে ব্রাউজার নিয়ে নেটস্কেপ-মাইক্রোসফ্ট লড়াই ছিল ইউনাইটেডস্টেট্‌স ভার্সেস মাইক্রোসফ্‌ট্‌ লড়াই, সুপ্রিম কোর্ট অবধি যায়। মাইক্রোসফ্ট হারে।
    ইন্টারনেট এক্সপ্লোরার-এর সঙ্গে শেষ হবে একটি অধ্যায়।
    উইন্ডোজ১০-এর সঙ্গে আসবে স্পার্টান নামের একটি ব্রাউজার।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৭:১৭280939
  • সেদিন এইসব জ্যোতিষ, তুকতাক এইসব নিয়ে কথা হতে হতে লোককে বোকা বানানোর কথাতে পাই হরলিক্সের কথা বলল না? এইটে দেখুন -

    http://www.salon.com/2015/03/14/bottled_water_is_a_scam_pepsico_coca_cola_and_the_beverage_industrys_greatest_con_partner/

    The biggest con job perpetrated on the consumer is not some shady operation selling bogus cures through TV infomercials. America’s biggest snake-oil salesman is actually the beverage industry, or Big Bev, which resells the simplest and most vital product for thousands of times its value. That product is drinking water.

    Multinationals like PepsiCo, the Coca-Cola Company and Nestle rake in a combined $110 billion a year selling bottled water worldwide.
    [...]
    But the expensive water the beverage industry sells is no better — and possibly worse — than the water you get from your tap (and often, the water they sell is tap water). So how did these companies fool the public into paying a few bucks for something that costs a few pennies per gallon from a faucet?

    Fear. These multinationals have spent millions on marketing to convince consumers that tap water tastes bad, contains high levels of contaminants and poses a danger to human health. Municipal water, they claim, is a scourge, and the only way you get drink healthy water is to buy it through private beverage companies, at up to 2,000 times the cost of getting it from a tap.
  • সিকি | ১৮ মার্চ ২০১৫ ০৬:৫৯280938
  • রাণার লেখায় কমেন্ট করতে পারছি না। তাই এখানেই ভালো লাগাটা জানিয়ে গেলাম।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৪:০১280937
  • যা দুমদাম ছাঁটাই হচ্ছে, লোকে চেয়ার তো তুচ্ছু, মানুষেরই ট্র্যাক রাখতে পারছেনা।
  • | ১৮ মার্চ ২০১৫ ০৩:১৮280936
  • !!সবাইকে উৎকন্ঠায় রাখার জন্যে টেবিলে বসিয়ে চেয়ারপেটা করা হোক।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৩:১৩280935
  • চেয়ার পাওয়া গেছে। র‌্যাদার চেয়ারের সন্ধান পাওয়া গেছে। যিনি চেয়ার কই চেয়ার কই করে সাতসকালে সবাইকে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন, তেনার দুপুরবেলা মনে পড়েছে তিনি এই সেক্রেটারির আগের সেক্রেটারিকে সেই চেয়ার নিজেই দান করেছিলেন।
  • kd | ১৮ মার্চ ২০১৫ ০২:৪৪280934
  • চেয়ার চোর ধরা পড়লে কী হবে? ফাঁসি না কাউন্সেলিং?
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০২:৩৫280933
  • হৃদয় ফিদয় না, আমার এইবার মাথা আউলিয়া যাবে পুরো।
  • - | ১৮ মার্চ ২০১৫ ০২:১৮280932
  • আতোজকে বলার ছিল এই যে, গোরু চরান, চাষ-টাষ, পুজো-যজ্ঞের সেটাপ করা ইত্যাদি করতে করতেই সনাতন ভারতবর্ষে ব্রহ্মবিদ্যার শিক্ষা পজ্জন্ত হত। অংক-আয়ুর্বেদ ইত্যাদি ব্যবহারিক বিজ্ঞান বা ষড়দর্শন ইতিহাস তো নিশ্চয়ই। সত্যকাম বা উপমন্যু এদের কথা আছে না?
    আলাদা করে লেখা পড়া শেখানোটা পশ্চিমী দান। যেখানে নীল রক্তের লোকেরা এই করবে না, সেখানে যাবে না ইত্যাদি প্রভৃতি।
  • kc | ১৮ মার্চ ২০১৫ ০০:৫৬280931
  • গানার্সদের গুড লাক জানিয়ে ঘুমুতে গেলাম। আজকের খেলাটা দেখব ভেবেছিলাম, কিন্তু ঘুম পেয়ে গেল।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ০০:৩৫280930
  • থাকতে না পেরে উইকিপিসিকে জিগিয়ে এই নো লঙ্গার হিউম্যান এর সারাংশ দেখ্লাম! সেই টেক্স্টবুক পশ্চিমী দুষ্টুমী, পেরেম পীরিত খুনজখম জলে ডোবানো ইত্যা ইত্যা।
  • achintyarup | ১৮ মার্চ ২০১৫ ০০:২৫280929
  • :(
  • একক | ১৮ মার্চ ২০১৫ ০০:২৩280928
  • থ্যাঙ্কু কেসি। পড়ে দেখবো। দাজাই এর নাম শুনেছি। বেস্ট সেলার লেখক বলে একটু কিন্তু কিন্তু ছিল।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ০০:২০280927
  • আরে অচিনবাবু! অসমাপ্ত টইগুলো একটু দেখো, অনাথের মতন তারা দাঁড়িয়ে আছে।
  • achintyarup | ১৮ মার্চ ২০১৫ ০০:১৮280926
  • দেখেচ, কুমুদি সাপোট দিছে
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ০০:১৭280925
  • তবে মিত্রগণ, আপনেরা প্লীজ কোনো খুব ভালো বইয়ের নাম কয়েকটা দিন দেখি, যা কিনা পড়লেই একেবারে ফেলাট হয়ে যেতে হয়। একেবারে যাকে বলে কোনো কথা হবে না টাইপ।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ০০:১৫280924
  • ত্রৈলোক্য অতি অল্প পড়েছি। "কুমীরের পেটের ভিতর সে খরিদ্দার পাইলো কোথা? " ঃ-)
  • kumu | ১৮ মার্চ ২০১৫ ০০:১৩280921
  • চিন্টুবাবু ১১ ২৩
    আমারো ঐ কথা।
  • I | ১৮ মার্চ ২০১৫ ০০:১৩280922
  • বলাইচাঁদ পোষায় না। তবে রাজশেখর নিয়ে কথা হবে না। ত্রৈলোক্যনাথ নিয়েও না।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ০০:১৩280923
  • বড়াই,
    কার কান ধরিয়া? বাঁড়ুজ্জের? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত