এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৮ মার্চ ২০১৫ ১১:০২280980
  • দিল্লি আর লুরুতে তো মিনারেল ওয়াটার কিনে খাই বরাবর। বাড়ি গেলে অ্যাকোয়াগার্ডের জল। তবে মেট্রোস্টেশন রেলস্টেশনের কলের জল খেয়ে সত্যি বলতে কি কখনো অসুখ করে নি - কিন্তু বাড়িতে কলের জল খেতে পারবনি, ক্যামন ক্যামন লাগে ভাবতেই, বাড়ির লোকেরা মূর্ছাও যেতে পারে।
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ১০:৫৭280979
  • unum sorbendum praebe aquae syndrop
  • sosen | ১৮ মার্চ ২০১৫ ১০:৫৪280978
  • অবশ্য ওদেশে কলের জলই খেতাম। এখানে পেটের গন্ডগোল হবেই। জল ক্যারি করা স্বভাবে দাড়িয়ে গেছে এখন। তাছাড়া আমার একটু পর পরই জল তেষ্টা পায়। কিন্তু এক চুমুকের বেশি জল একেবারে খেতে পারিনা। একে ডাক্তারি শাস্ত্রে কি বলে?
  • Napalm Pebbles Scum | ১৮ মার্চ ২০১৫ ১০:৪৫280977
  • মার্কিন দেশে এবং বিলেতে কলের জলই খেয়েছি। বাড়িতেও কর্পোরেশনের জল ফিল্টার করে খাওয়া হয়। তবে এবার বেনারসে হোটেলে জল খেয়ে (বা জলযোগের শাকের ঘন্টতেও হতে পারে) গ্রুপের প্রায় সকলকে পাঁচদিন নরফ্লক্সের ওপর থাকতে হয়েছিলো।
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ১০:৪৪280975
  • এখনো বুনু এলো না? জল খাওয়ার অনাব্শ্যকতা নিয়ে কথা বলার লোকই নেই আজকাল।
  • potke | ১৮ মার্চ ২০১৫ ১০:৪৪280976
  • আমাদের ছেলের ডাক্তার তো কলের জল খাওয়াতে বলতেন। সে ভারী মজার লোক। আমরা অলিভ অয়েল দিয়ে মাসাজ করাতাম ছেলেকে, সে শুনে বলে " অলিভ অয়েল? ও তো স্যালাডে দেয়!!"
  • sosen | ১৮ মার্চ ২০১৫ ১০:৪৩280974
  • আমি তো দেশে থেকেও বাড়ি(এবম) এক্সটেন্ডেড বাড়ি ছাড়া কোত্থাও কলের জল খাইনা। লোহা এবম আর্সেনিক সুদ্ধ ডিপ টেপাকলের জল অবশ্য খাই। আপিসের অ্যাকোয়াগার্ডের জল তাও খাইনা।
  • potke | ১৮ মার্চ ২০১৫ ১০:৪১280973
  • ল্লেঃ, কলের জল তো খেয়ে এলাম এতটা কাল! আমার বৌর এডভাইসার অবশ্য বটলড ওয়াটার/স্প্রিং ওয়াটার এসব কিনতেন আর আমাদের পরামর্শ দিতেন কলের জল না খেতে।
  • কেসি | ১৮ মার্চ ২০১৫ ১০:৩২280972
  • আমিও সর্বত্র কলের জলই খাই। ভারুচে, দহেজে, কলের জল হালকা হলদেটে। তাই খেতাম। যদিও এ পর্যন্ত্য সাড়ে তিনবার জন্ডিস হয়েছে, তবুও কলের জলই খাই। হাওড়া স্টেশনের খাওয়ার জলের ট্যাঙ্কগুলো দেখলে যদিও ওই জলে হাতপা ধুতেও ইচ্ছে করবেনা, তবুও ওই জলই খাই।
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ১০:২০280971
  • কেন, ক্রিয়েটিভ কীবোর্ড লে-আউট থাকবে, কী গুলো নড়েচড়ে বেড়াবে। বাচ্চারা হাত্তালি দিয়ে বলবে দ্যাখো দ্যাখো কীগুলো কিলবিল করছে
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ১০:১৭280970
  • তাছাড়া, কন্ট্রোল+অল্ট+ডিলিট কি করে করবে
  • d | ১৮ মার্চ ২০১৫ ১০:১৫280969
  • অ্যাই যে টিমিখোকা, কোন্নগরের লোকেদের অমন ক্যালকেশিয়ান আদিখ্যেতা নাই যে বোতলের জল কিনী খেতে হবে। আমি দেশে বিদেশে সর্বত্র কলের জল খাই, নাহ অ্যাকোয়াগার্ড বা কোনওরকম ফিল্টারও নাই আমাদের বাড়ী। এই জানুয়ারীতেও দিব্বি হাওড়া স্টেশানের কল থেকে আঁজলা ভরে জল খেলাম, বোতল ভরে নিলাম। কিস্যু হয় নি, হয়ও না।
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ১০:১৪280968
  • এভাবে কাজ করলে তো আপিসে লোকের লাইন লেগে যাবে। (বিবিধ কারণে)
  • কেসি | ১৮ মার্চ ২০১৫ ১০:০৩280967
  • ন্যাড়াদা, একশো হল?
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ১০:০২280966
  • LB কি নতুন নাম নিল? আর ন্যাড়াদার বস কি এই ভাবে কাজ করে?
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ১০:০০280965
  • তাও ভালো এরকম বোতাম নেই যাতে মেঝে ফাঁক হয়ে ভিজিটরের চেয়ার পাতালপ্রবেশ করে
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৯:৫৯280964
  • সাউথ আফ্রিকা - শ্রীলংকা
  • Napalm Pebbles Scum | ১৮ মার্চ ২০১৫ ০৯:৫৫280962
  • এক্সারসাইজিং ডেস্ক দিতে গেলে আড়াইশো লোকের ফ্লোরে ছশো লোককে বসাবে কেমন করে?
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৯:৫৫280963
  • আমাদের আপিসে অনেকেরই, টেবিলে একটা বোতাম আছে, সেটা চেপে ধরলে মনিটর কিবোর্ড শুদ্ধু ডেস্ক ওপরে ওঠে
  • Napalm Pebbles Scum | ১৮ মার্চ ২০১৫ ০৯:৫৪280961
  • সায়টিকা বা যে কোনো ব্যাকপেইন থেকে বাঁচতে হলে শক্ত ব্যাকরেস্ট জরুরী। এইবার অধিকাংশ চেয়ারে সারাদিন হেলান দিয়ে দোল খেয়ে খেয়ে ব্যাকরেস্টের বারোটা বাজায়, তখন ঠিকঠাক চেয়ার দুষ্প্রাপ্য হয়ে যায়।
  • ন্যাড়া | ১৮ মার্চ ২০১৫ ০৯:৫২280960
  • সিলিকন ভ্যালিতে গেল দু বছরের লেটেস্ট ট্রেন্ড স্ট্যান্ডিং এবং তৎসহ এক্সারসাইজিং ডেস্ক। চেয়ার-টেয়ার সো ইয়েস্টারডে!

    যদিচ, আমার ছোট আপিসে নিজের শুধু একটি যে চেয়ার আছে তাই-ই নয়, সরকারি আপিসের মতন উল্টোদিকে দুটো ভিজিটরস চেয়ারও রাখা আছে।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৯:৪৯280959
  • আইটি ইন্ডাস্ট্রির লোকেরা কি চেয়ারে হ্যান্ডস্ট্যান্ড করে?
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ০৯:৪৮280958
  • আম্রিকায় কলের জলই খেতুম। আমাহেন পেটরোগারও সইতো। দেশে গেলে অ্যাকোয়াগার্ডের জল খাই।

    শুনেছিলাম কেউ কেউ বোতলের জল কিনে খেত আম্রিকায়। নিশ্চয়ই তারা লুরুর লোক। নয়ত কোন্নগরের।
  • Napalm Pebbles Scum | ১৮ মার্চ ২০১৫ ০৯:৪৪280956
  • *দ্যাখেননি*
  • Napalm Pebbles Scum | ১৮ মার্চ ২০১৫ ০৯:৪৪280957
  • চেয়ার আমাদেরও সামলে রাখতে হয়। আইটি ইন্ডাস্ট্রির চেয়ার তো আপনারা দ্যাখেনই, মাস কয়েক বসলেই সায়টিকা অনিবার্য। খুঁজে পেতে শক্ত ব্যাকরেস্টওয়ালা চেয়ার এনে রাখতে হয়, সেও মাঝে মাঝেই এদিক ওদিক বেড়াতে চলে যায়, তখন আবার খোঁজ খোঁজ।

    প্রচন্ড গরমে পেডেস্টাল ফ্যানও এমনভাবে হাপিস হয়।
  • Bhagidaar | ১৮ মার্চ ২০১৫ ০৯:৩৮280955
  • আমি তো এখানে কলের জল খাই বটেই, দেশেও গেলেও প্রথমে অত বোতলপ্রেমী ছিলামনা, তারপর আমার দাদার বিয়ের সময় গিয়ে আমার বৌদি "সেকি রে তুই এমনি জল খাস?! খবদ্দার খাবিনা" এই বলে যা ভয় দেখিয়ে দিল, তারপর থেকে আর ----
  • a x | ১৮ মার্চ ২০১৫ ০৮:৫৩280953
  • আর গলে পড়ে গেল!
  • dd | ১৮ মার্চ ২০১৫ ০৮:৫১280952
  • চেয়ার চুরি নিয়ে কথা হচ্ছে বুঝি?

    কলকেতায় গর্মেন্ট আপিসে র‌্যাংক বুঝে একটি বা দুটি কাটের চেয়ার বরাদ্দো থাকতো। কিন্তু সেগুলিকে ধরে রাখাই মুষ্কিল। হঠাৎ করে সহকর্মী গোপালদা এসে বলবেন "ও হে ঘোষাল, তোমার চ্যার দুটো একটু নিচ্ছি, চার জন ভিজিটর এয়েছে"। ব্যাস। একবার হাতছাড়া হলেই হোলো। গোপালদার থেকে মাগুনি সেখান থেকে চ্যাটাজ্জীদা, দাসবাবু, হারুণ ইঃ হয়ে ডিপাটমেন্ট থেকে পগার পার। তাই চ্যারে দড়ি দিয়ে বেঁধে রাখা হোতো টেবিলের সংগে।

    খালি উপাধ্যায়ের চ্যার দড়ি বিহীন থাকতো। থিক থিকে ভীড় কাস্টমসে হলে। দুটো খালি চ্যার দ্যাখে উইঃ রেঃ বলে এগিয়ে গিয়ে টের পাবেন রহস্যটা কি। স্রেপ কাঠের ফ্রেমে আলস্য ভরে কয়েকটি নাইলনের দড়ি ইতি উতি ঝুলছে মধ্যিখানটা ব্যাবাক ফাঁকা। বেশ ভালো মতন মোটা না হলেই গলে পরে যাবেন - সে বড়ো কেলেংকারী।

    এসব প্রাচীন ইতিহাস। CICA 1980।
  • lcm | ১৮ মার্চ ২০১৫ ০৮:৩২280951
  • *ডেইলি ডিস্পোসেবেল সফ্‌ট লেন্স
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত