এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৮ মার্চ ২০১৫ ২২:০০281160
  • এদিকে এটাই বা কী কেস? ঃ-০

    NEW DELHI: A top national school, Ryan International, has officially espoused the BJP's membership drive by urging its teachers and students to enroll with the party. While the school management claims the drive is voluntary, teachers and student say it's not - in fact, some teachers even claim their salary has been held back pending their joining the party.
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২২:০০281161
  • কতো বড়ো?
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৯281157
  • বড় রচনা লিখতে হয় তো।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৯281158
  • হ্যাঁ, তারাশঙ্করের ডাইনি জানি। জ্যোতির্ময়ী দেবীর ডাইনি শুনিও নি ঃ-(
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৮281156
  • না না, জ্যোতির্ময়ীর দেবীর গল্প পাঠ্য হতেই পারে। কিন্তু ওই নামে তারাশঙ্করের একটা ছোট গল্প পড়েছি মনে পড়ছে।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৭281155
  • হ্যাঁ কিকি। এখানেও দেখি মাবাবারা সবচেয়ে চিন্তিত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে। সে হিন্দিই হোক, অথবা কন্নড়, অথবা ফ্রেঞ্চ, অথবা মালয়ালম। এইসব বাচ্চারা কেউই আর এগারোবারো ক্লাসে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখছে না। ক্লাস টেনেও দেখা যাচ্ছে সব চেয়ে কম নম্বর উঠছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে।

    অক্ষ, বাকি গল্প কবিতাগুলো-ও বিশেষ সুবিধের না। সবচেয়ে মুশকিলের কথা হল ব্যাকরণে সমাস, বাকধারা, হ্যানাত্যানা সব শিখতে হবে। এদিকে ব্যাকরণের জন্য বরাদ্দ মোটে ৮ নম্বর।
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৫281153
  • ইংরিজি বোর্ডের বাংলা সিলেবাস বানিয়েছিলেন মহাশ্বেতা দেবী। সিলেবাস সহজ সরল ছিলো। এখন গত দু বছর আগেও খুবই সহজ ছিলো। গ্রামার প্রায় নেই বললেই হয়। বড়ো রচনা লিখতে হয় না।
    আরো মনে পড়ছে প্রায় ২৫ বছর আগেও এইরকম প্রশ্ন আসতো, মায়ের ভাই তোমার কে হন? তোমার মাসীর স্বামী তোমার কে? ইঃ
    মাধ্যমিকের বোর্ডে এত সহজ বাংলা কল্পনা করা যেত না।
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৫281154
  • জ্যোতির্ময়ীদেবীর 'ডাইনি' আইসিএসসি সিলেবাসে পড়ানো হয়- দিব্যি নেটে জ্বলজ্বল কচ্ছে।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৪281151
  • ভাগ্নি এসচিলো গেলো হপ্তায়। তারা লুরুতেই থাকে। পরিবারে সবচে ছোটো ছানা আর তার মা তাকে দুনিয়ার যত ম্যানার্স শেখাচ্চে রাদ্দিন। তা সে এসেই দেখেচে প্রচুর রং পেন্সিল আর দেয়ালময় হিসেব,আঁকাজোকা। ব্যাস গ্রাফিত্তি চালু। সোনায় সোহাগা দিতে একটা থালা আর একটা চামচ দিয়ে কীভাবে কাইনানা বাজাতে হয় তাও শিখিয়ে দিলুম। বোনের মোটামুটি মাথা খারাপের বন্দোবস্ত :)) বাড়ি গিয়েই বায়না জুড়েছে আমাকে আবার পিংগুমামার কাছে রেখে এসো ! একবার পেংগুইন সেজে কান্না ভুলিয়েছিলুম সেই থেকে এই নতুন নামখান পেইচি। বাচ্চা এট্টু হাতেপায়ে দুরন্ত না হলে কেমন জানি লাগে :)
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৫৪281152
  • মনে পরেছে।

    আইনস্টাইন এসেছিলেন যাতে লেক্চার দিয়ে দু পয়সা করা যায়। কিন্তু সেই দিনেই সেখানে ফিল্ম স্টার ইন্দুবালা প্রোগ্রাম হওয়াতেও কেউ আসেনি। শেষ অবধি আইনস্টাইন ইন্দুবালার অনুষ্ঠানে যান। ঃ))
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২১:৫১281150
  • তারাশঙ্কর
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৫০281149
  • জ্যোতির্ময়ী দেবীর
  • kiki | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৯281148
  • ব্যাঙাচি এখন ও ঢের ছোট। আমার ছেলে যদি এবার পাশটা করে যায়, তাহলে একটা চাপ গেলো। আমি বাংলা ভুলতে বসেছি, অথচ তিনি বাংলায় মানুষ, কচি বয়স থেকে বাংলা পড়ছেন। এদিকে ঋভুকে ঋভুর স্কুলের বাংলা ম্যাম( ওদের স্কুলে বাংলা পরীক্ষার দিন মাত্র তিনজন বাংলা পরীক্ষা দিলো) ওকে ভয় দেখিয়েছে বাংলা না নিলে মাসকম পড়তে দেবে না, বাংলা নিতে বলেছে, আর তিনি নাকি মাসকম পড়ে সাউন্ড এডিটিং না কি একটা করবেন। চাপ ছাড়া জীবন হয়!! কোনদিন এ হতচ্ছাড়ারা আমায় শান্তি দেবে না, আর এর বাপ আজ অবধি মানসী বানানটা ঠিক লিখলো না, শেষে আমি ক্ষেপে গিয়ে আমার নাম ধরে ডাকতে বারন করেছিলুম, ফল হয়েছে এই তিনি রাস্তাঘাটেও ঐ পাগলী বলে হাঁক ছাড়েন। আর আমারো তেমন, মানসী বললে না সারা দিতে পারি, কিন্তু পাগলী বললে আপনা আপ সারা বেরিয়ে যায়।ঃ(

    তবে বেশিরভাগ বাচ্চাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিচ্ছে। শুধু বাংলার ক্ষেত্রে এমন হচ্ছে তা নয়।

    এদিকে একটা প্রচন্ড ধুড়ুম করে আবাজ পেলুম, মাথা ঠোকাঠুকির কি?

    আর আমি সাইবেলিয়ামের জন্য ডাক্তারের সাথে ঝগড়া করে( সাইবেলিয়াম টেন খেয়ে আমি ভাবতেও পারতাম না, কেমন অবাক হয়ে তাকিয়ে থাকতাম, কেউ কিছু বললে) ইন্ডেরাল টেন আর অ্যামিট্রিপটিলিন টেন, না কি যেন নিয়ে এসেছি, তাতে ভাবনাটা কিছু ভাবতে পারি, কিন্তু ঐ ঝিমিয়ে, ঘেনিয়ে। বিরক্তিকর ব্যাপার!

    আর ঘরের লোকগুলো কেমনধারা শত্তুর হয়, এমনিতে ওষুধ খেতে বলে, এদিকে সেদিন ফোন করেই বলছে, আবার ঝিমোচ্ছিস, ওষুধ খেয়েছিস? যেই বললুম, হ্যাঁ, বলে কিনা, এখন খবরদার ওষুধ খাবি না, ঋভু-র পরীক্ষাটা আগে হয়ে যাক। নাহয়, কবার ঘুমিয়ে পরে সব ভুলে গেসলুম, পরীক্ষা দিতে টিতে পাঠানোতে।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৮281147
  • আইনস্টাইন ও ইন্দুবালা তো নেটে সার্চ দিয়ে জানলাম। ডাইনি কার?
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৭281145
  • ভুগোলে মেঘ কয় প্রকার এবং কী কী টাইপের প্রশ্ন আসতো। এছাড়া হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার পেছনে কী কী কারন ছিল। এইরকম আরো শক্ত শক্ত প্রশ্ন...
  • a x | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৭281146
  • আইনস্টাইন ও ইন্দুবালা বা ডাইনি এটা সেকেন্ড ল্যাঙ্গু বাংলা তে পড়াবে? বাবা!
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৬281144
  • সিংহকে চটিও না।
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৫281143
  • ও, আচ্ছা।
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৩281141
  • তা'লে আর পুনর্সিংহ হল কই?
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২১:৪৩281142
  • আমাদের টাইমে মাধ্যমিকে ইতিহাসের মধ্যেই হাল্কা করে দশ এগারো নম্বর সিভিক্স থাকতো। কিন্তু সেসবে শিল্প টিল্প ছিলো না। সংবিধান নাগরিকতা এইসব থাকত, প্রচুর ভুল ইনফর্মেশনও ছিলো, কিন্তু নাঃ নো শিল্প।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২১:৪২281139
  • ছোট বাচ্চাদের সব মিলিয়ে মিশিয়ে একটাই সাবজেক্ট বানিয়েছে। পার্লামেন্ট কী, পঞ্চায়েত কী, ফুল স্টেট আর ইউনিয়ন টেরিটরিজ কাকে বলে, কোন স্টেটের কী বৈশিষ্ট্য এইসব।
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৪২281140
  • না যা চলছে, তাতে আর সাপোর্ট করতে পারছি না।
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ২১:৪০281138
  • তা বোতিন্বাবু, আফনি কি এখনো দিদিকে তেড়ে সমর্থন করে যাচ্চেন?
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৩৮281137
  • সিভিক মানে তো ভূগোল +ইতিহাস এই রকম একটা ঘাঁটা টাইপএর জিনিস। তাই না?
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২১:৩৬281136
  • সিভিক পরীক্ষায় ভূগোলের প্রশ্ন?
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:৩৫281135
  • ও হো। রাইট। ঃ)
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২১:৩৪281134
  • না না, ইংরেজিতে তো। কি আর কী-তে গুলোবার কোন চান্স নেই।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ২১:৩১281133
  • ইনফোশিল্প ঃ-)
  • | ১৮ মার্চ ২০১৫ ২১:২৮281131
  • প্রশ্ন টা পশ্চিমবঙ্গে কি শিল্প আছে? এই রকম ছিল না তো!! ঃ))
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ২১:২৮281132
  • পুনর্সিংহ কে আমি পূর্ণিমাসিংহ পড়ে ফেলেছিলাম প্রায়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত