এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৮281250
  • সেন্টি খাস না।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৬281248
  • দিলপে আমারো কানে লাগে।
  • se | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৬281249
  • @ একক,
    সবচেয়ে বেশি হয়েছে ইরিজিতে।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৫281246
  • অসাম শালায় আপত্তি নেই। কিন্তু "আমার কথা দিলপে নিস না" শুনতে আমার খুব অসুবিধে হয়।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৫281247
  • মনে হয় না।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৩281244
  • থ্যাংকু প্পন। এমন কোনো ব্যবস্থা কি করা যায় যে দিনের শেষে আমি শুধু সামারি পেলাম?
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৩281245
  • মিঠু বোধহয় সুধু ইটিভি দেখে।

    মীরের কল্যাণে বছর কয়েক হল অসাম শালা বাঙালীর ড্রইংরুমে ঢুকে পড়েছে।
  • | ১৮ মার্চ ২০১৫ ২৩:১২281243
  • বাংলাভাষীরা লোকেরা সবচে বেশি হীনমন্যতায় ভোগে বলছো?
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:১০281242
  • এটা সব ভাষায় হয়না। মানে সব ভাষা এভাবে মিলিয়ে নিতে পারেনা সবকিছু। বাংলার একটা সেক্সি সিদাক্তিভ ব্যাপার আছে। সংস্কৃত হোক কী মৈথিলি কী উর্দু বা ইংলিশ ...কোনটার কান টেনে, কোনটার একটু ধার গুলো মুড়ে মুড়ে বাংলা বাক্যে বসিয়ে দিলেই হলো। পুরো কোয়ার্টার প্লেটে ডবল ডিমের আমলেট !
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৯281240
  • ব্যাং, গ্রুপের মেসেজ নোটিফিকেশন বন্ধ করে দাও।
  • se | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৯281241
  • নতুন শব্দ তো আজ থেকে হামলে ঢোকেনি, বরাবর ঢুকেচে। সেটাই বাড়িয়ে বাঁচিয়ে সজীব রেখেছে একে। যেদিন এ ভাষা বাইরের শব্দ আর নিতে পারবে না, জাস্ট মরে যাবে।
  • ব্যাং | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৭281238
  • তিমি, মিঠু ঃ))
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৭281239
  • আসুন শালারা
    শুওরে বসুন
    হারামজাদা বাজারে গেছেন।

    এরকম একটা জোক কেউ শুনেছেন? ঃ-)
  • তাপস | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৬281236
  • প্রিয় কবিতার টই টা খুঁজে পাচ্ছি না - কীসব ইকির মিকির আসছে
  • se | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৬281237
  • বাংলা ভাষায় খুব কম তৎসম শব্দ, অল্প খাঁটি বাংলা শব্দ, কিছু ভগ্ন তৎসম ও তদ্ভব, বালি পুরোটাই বিদেশী শব্দে ভরা। চ্যালঞ্জ কি দিনদাহাড়ে দুটোই বাইরের শব্দ, দিন দাহাড়ে যদিও পুরোটা বাইরের শব্দ নয়।
  • | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৫281235
  • ভাষা বদলানো ভালই। তবে ছেলে যদি বলে শালা কি দারুন বল্লে- শুনলে ওর কান মুলতে ইচ্ছে করতে পারে। আমার বাবাকেও কাল শালারা কি ভালো খেলছে বলতে পারবো না।

    এইবার আমি প্রাচীনপন্থী হতে পারি, ভাষা বৃদ্ধির সুলক্ষণ হয়তো সবটা বুঝতেও পারিনা( দেশের বাইরে বলে)তবে যা কানে শুনি বা চোখে পড়ে- খুব একটা আশাবাদী হতে পারিনা।
    আবার এই প্যারাগ্রাফের প্রথম লাইন
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৪281234
  • সো আপনারা সব ভাষায় ধ্যান দিয়ে বাতচিৎ করুন। ইউ নো.. ইটস লাইক ফান.. মজা আসবে।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:০৩281233
  • হ্যা এই ভাষার বদলে বদলে যাওয়াটা বেশ মজার লাগে। বিশেষ করে বাংলায় যেভাবে হামলে ঢুকছে বিভিন্ন শব্দ।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৯281232
  • মিলিয়ে মিশিয়ে ভাষার স্ট্রেংগ্থ বাড়ে। শুধু কি ভাষা? বাবামায়ের ডাইভার্স জিন পেয়ে যেমন ছেলেপিলের স্ত্রেন্গ্থ বাড়ে। অথচ লোকে খালি নানা ত্যারা ত্যারা ফ্যাকড়া তোলে, পাল্টি ঘরে বিয়ে দেবার চেষ্টা করে,জাতেকাটে মিলিয়ে প্রেম করে। মোটেই ডাইভার্স তেমন হয় না ব্যাপার। তাই মানবজাতি কেমন দুব্বল দুব্বল হয়ে যাচ্ছে।
  • se | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৮281231
  • ভাষাটা বাড়ছে, বদলাচ্ছে। চিরটাকালই ভাষা এইভাবে পরিবর্তিত হয়ছে। মৃত্ভাষা অবিশ্যি বদলায় না। ইংরিজিও বদলায়। খোকা তেমনি খোকাই থাকে না, সে ও বাবার মতো বড়ো হয়ে যায়।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৭281230
  • ভালো কথা, আমাকে একটু সাহায্য করুন প্লিজ।

    আমাকে হোয়াটসঅ্যাপের দুটো গ্রুপে অ্যাড করেছে জনতা। এবারে মুশকিল হচ্ছে ওয়াইফাইয়ে কানেক্ট করলেই ব ডেটা প্যাক অন করলেই মিনিটে দশ-বারোটা করে মেসেজ আসছে। লোকজন সারাদিন জোক আর হ্যানাত্যানা পোস্ট করছে। আমার গ্রুপদুটো ছাড়ার ইচ্ছে নেই, কিন্তু প্রতি মিনিটে এই মেসেজবৃষ্টিও নিতে পারছি না। সহজ সমাধান জানাবেন প্লিজ।
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৬281228
  • ভাষা নিয়ে এত শুচিবাই কিসের? দিব্যি মিলিয়ে মিশিয়ে বলুক না। একক কে ক দিলাম।
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৬281229
  • দিন্দাজেতে হ্যাঁ দিন্দাজেতে মাঝে মাঝে ঃ-)
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৪281226
  • দিন্দা কি খালি হারে? কি কুচ্ছো
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৪281227
  • যথেচ্ছ "লাইক" আর "অনলি" শুনতে লুরু আসুন :)
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:৫২281225
  • আর এই টাইপস! কোলকাতায় গিয়ে শুনলাম, মেয়েটা একটু পাগল টাইপস, কিম্বা ঐ একটু জ্বর টাইপস হয়েছিলো!!!
  • Atoz | ১৮ মার্চ ২০১৫ ২২:৫০281224
  • ওহ্হ্হ। ওরে বাবা!
    দিন্দাহারে শুনে আমার কান্দাহারে কান্দাহারে টাইপ লাগছিল। ঃ-)
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:৪৯281221
  • এতোজ ঃ)))
  • দিনমানে | ১৮ মার্চ ২০১৫ ২২:৪৯281222
  • দিনমানে
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:৪৯281223
  • প্রকাশ্য দিবালোকে টাইপস!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত