এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ০৭:৪৭281310
  • খেলা দেখবো বলে ইস্কুল ডুব দিলাম। বহুদিন পর।
  • π | ১৯ মার্চ ২০১৫ ০৬:০৯281308
  • আবার !
    The naked body of a 75-year-old woman was found today at an ashram in West Bengal's Burdwan district, fuelling allegations of a second rape of a senior citizen in West Bengal within a week.

    The body was found a little distance from the Charandas ashram in Katwa, 60 km from Burdwan, this morning. The woman, a widow, was a resident of the ashram.
  • সে | ১৯ মার্চ ২০১৫ ০৩:৪০281307
  • ঠিক।
  • Atoz | ১৯ মার্চ ২০১৫ ০৩:১৪281306
  • যেকোনো ভাষা থেকেই অন্য ভাষাতে অনুবাদ করলে মূলের সৌন্দর্য শক্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কেমন যেন কমে কমে যায়।
  • a x | ১৯ মার্চ ২০১৫ ০২:৫৫281305
  • ধুর এটা কোনো কথা হল! সব ভাষাতেই চমৎকার সব সাহিত্য আছে, খামোকা সেসব পড়ব নাই বা কেন! আর অনেক সাহিত্যেরই বাংলা অনুবাদ অত্যন্ত বাজে। ইংরেজি তার চেয়ে বহু গুণে ভালো।
  • Atoz | ১৯ মার্চ ২০১৫ ০২:৪৯281304
  • ইংরেজীতেই যদি চান তবে সিনেমা আর টিভি সিরিজ দেখুন, ওসব চমৎকার বানায় ব্যাটারা।
    সায়েন্স ফিকশনগুলো ভালো লেখে, এমনি পপুলার সায়েন্সও ভালো লেখে।
    তবে যদি বলেন মন ছোঁয়া কবিতা, মায়ালু গল্প, ঝিলিমিলি উপন্যাস - সেসব আমাদের রবি বঙ্কিম তারা বিভূতি নারান সুনীল শক্তিরা অনেক দারুণ দারুণ দিয়ে গিয়েছেন।
  • Atoz | ১৯ মার্চ ২০১৫ ০২:৪২281303
  • হাসিমুখের ডি, বাংলা পড়ুন। ঃ-)
  • 4z | ১৯ মার্চ ২০১৫ ০২:৩৭281302
  • ফিনিগান্স ওয়েক গ্র্যাজুয়েশনের সময় পড়েছিলাম মানে কিছুটা বাধ্য হয়েই আর কি। পড়া ধরলে কিচ্ছু পারবনা আগে থেকেই বলে দিলাম। জয়েস কোনদিন পছন্দের লেখক নন।
  • :-D | ১৯ মার্চ ২০১৫ ০২:৩০281301
  • শক্ত কেন হবে? ঘুম পেতো বড্ড। ৫০ পাতা পড়ে ফেরত দিলাম। গল্প তো এমনিই জানা। অনেক কষ্ট করে শেষে একটা বড় মাছ ধরবে। তাছাড়া ইংরিজিতে লেখা ছিল। একদম লজ্জা না করেই বলছি, ইংরিজি পড়তে পোষায় না। ভালো লাগে না। যাকগে লিস্ট থেকে আরো একজন কমল।
  • ন্যাড়া | ১৯ মার্চ ২০১৫ ০২:২৬281300
  • নর্থ অ্যামেরিকায় কি করে বিনি পয়হায় ভারতের খেলাগুলো দেখব, সেটা জানলেই আপাতত চলে যেত।
  • a x | ১৯ মার্চ ২০১৫ ০২:২৩281299
  • এইযে ফিনিগান্স এই ভাবে পড়তে পারেন। http://finwake.com/ কেন পড়বেন, জিগাবেন না।
  • a x | ১৯ মার্চ ২০১৫ ০২:১৮281298
  • মাছ শিকারের গল্প মানে কি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি? সে তো শক্ত কিছু না!
  • a x | ১৯ মার্চ ২০১৫ ০২:১৫281297
  • বাবা জিগাতে এলাম কেউ নর্দাণ লাইট দেখল কিনা কাল, আজও তো বোধহয় দেখা যাবে। এসে দেখি পড়া ধরা হয়েছে।

    না বাপু আমি ফিনিগান'স ওয়েক পড়ি নাই। ইউলিসেস, ডাবলিনার্স আর পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট... পড়েছিলাম, পুরোটাই। কিন্তু এখন পড়া ধরলে কিস্সু পারবনা।
  • :-D | ১৯ মার্চ ২০১৫ ০২:০১281296
  • পড়লুম। তা কিসুই তো বুঝলুম না। জেমস জয়েসের নামই শুধু শুনেছি, কোনো লেখাই কোনোদিন পড়িনি। ইন ফ্যাক্ট ইংরিজি ভাষায় লেখা কোনো বইই পুরো পড়ে উঠতে পারিনি কোনোদিন। হেমিংওয়ের একটা মাছ শিকারের গল্প রানা পড়তে দিয়েছিল, সেটাও ৫০ পাতার পর আর পড়তে পারিনি। এ তো বোধয় ইংরিজি ভাষাও নয়, বা অনুবাদ বা অন্য কিছু। যাই হোক, মোদ্দা কথা হল এই টই কখন বানানো হয়েছিল খেয়াল নেই, চোখেও পড়ে নি। পড়লেও এতে লেখার মতো কিসুই আমার ক্ষমতায় নাই। সে থাকার দরকারও নাই।

    আমার আপত্তি হইল, এইযে বলা হল সে ডাক দিয়েছেন বলেই কেউ সাড়া দেয় নি, এইটা কেন? এই সাইটে লেখেন এমন ১০ জন মানুষ যদি বুকে হাত রেখে বলেন এই বইটা, ফিনেগানস ওয়েক, পুরোটা পড়েছেন তাহলেই যারপরনাই অবাক হব। মানে এমনকি বেট ও লড়তে পারি। তারপর নয় তাই নিয়ে আলোচনা করার প্রশ্ন?

    নাম করে বলি? কেসি, সে, অক্ষ, সৈকত২, বড়াই, হনু, বিক্কং, প্রবৈচ, আরো দুজনের নামই মনে পড়ল না। এরা সবাই পড়েছে এই বই? পুরোটা?
  • a x | ১৯ মার্চ ২০১৫ ০১:৫৩281295
  • মর্টি'সটা হেবি!
  • Ishan | ১৯ মার্চ ২০১৫ ০১:৪৩281294
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু। তবে ৯ টা মানে বেশ রাত। দেখি।

    আর সার্চে অনেকসময়ই https আসছে। এই নিচের লিংকটা যেমন। গুগলের কীর্তি। তখন সবই https হয়ে যাচ্ছে। রানার টইটাও দুখানা হয়েছে সেই কারণেই বলে আন্দাজ। একটা রিডায়রেক্ট লাগবে। করে দেব।
  • :-D | ১৯ মার্চ ২০১৫ ০১:৩০281292
  • এটা কেন মনে হল যে আপনার ডাক বলেই লোকে সাড়া দেয় নি? আমি তো জানিও না ফিনেগানস ওয়েক কি? সে জিনিস খায় না মাথায় দেয়? জানার ইচ্ছেও অবশ্য বিশেষ নেই। কিন্তু তার সাথে আপনার ডাক যে কোনোভাবে সম্পৃক্ত হতে পারে এটা তো ভেবেও দেখিনি। আপনার এমনটা মনে হল কেন?
  • সে | ১৯ মার্চ ২০১৫ ০১:২০281291
  • আমি তখন চাইছিলাম লোকে লিখুক, আলোচনা হোক। কিন্তু আমার ডাক তো, কেউ সাড়া দেয় নি। ঐ টই ডুবে যাক। অন্য টই খুলে লিখুন বরং আপনারা।
  • কেসি | ১৯ মার্চ ২০১৫ ০০:৩৫281289
  • সেদি টই বানিয়ে লিখছিল তো। কিছুদিন আগে।
  • kumu | ১৯ মার্চ ২০১৫ ০০:২৮281287
  • কেসি ফিনিগান্স ওয়েক নিয়ে লেখা কোথায়?
  • কেসি | ১৯ মার্চ ২০১৫ ০০:২৭281286
  • ঈশেন, স্টার জলসা মুভিজের লাইভ স্ট্রিমিং ধর। ওটাতেই ট্র‍্য্যাফিক সবথেকে কম থাকবে। তারপর বাংলা কমেন্টারি। আর ক্ষী চাই?
  • kumu | ১৯ মার্চ ২০১৫ ০০:২৪281285
  • মামুর প্রশ্নের জবাব দিল কেউ?
    কাল,১৯।৩।১৫ ভারতীয় সময় সকাল ৯ টায় খেলা।

    দাদাগিরি আমার দিব্য লাগে।অনেক রকম মানুষ আসেন।গত পরশু বেলুড় শ্রমজিবী হাসপাতালের প্রতিষ্ঠাতা হাসপাতাল সম্বন্ধে বললেন।
  • একক | ১৯ মার্চ ২০১৫ ০০:১৬281284
  • ওহ ক্রিকেট ! ধোনি কে জানি। একটা বিজ্ঞাপনে বলচিলো খেলে কী হবা লাইপ ইন্সিওরেন্স করান ! নাকী সে অন্য কেও ?
  • একক | ১৯ মার্চ ২০১৫ ০০:১৩281282
  • খেলা তো দেখিনা :(। ফুটবল না ক্রিকেট ইত্যাদি ডিটেইল দিলে খুঁজে দেকতে পারি।
    টি র প্রথম ভিডিও টা খাসা !
  • Abhyu | ১৯ মার্চ ২০১৫ ০০:১৩281283
  • বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ
    খেলিবে ধোনি বাহিনী আজিকে বঙ্গ ব্রিগেড হইবে শেষ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত