এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৯ মার্চ ২০১৫ ১৯:৩৩281701
  • দ্যাখেন, দুটো দল আছে। একটা দল খেলাটা ভালোবাসে তার সাথে মুখ নোংরাও করে। দুই নম্বর দল পাক বা বাংলাদেশের সাথে ম্যাচ পড়লে বেশি করে চেগে ওঠে, এদের কাছে খেলা এনজয় করার মজাটা গৌণ বা আদৌ ম্যাটার করে না।

    এই সেকন্ড সাবসেটটা বিরক্তিকর। কিন্তু ভয়েস তো পৌঁছতে দিতে হবে। কাজেই যত পারুন ইগ্নোর করুন। কাছেপিঠের লোক এসব করলে তাদের যথাসম্ভব এড়িয়ে চলুন। মানে আমার অযাচিত পরামর্শ।
  • dc | ১৯ মার্চ ২০১৫ ১৯:৩২281699
  • পাই রাগ করবেন না। আমাদের মতো পাতি পাব্লিকও প্রচুর আছে, সব খেলাতেই আছে, যারা খেলা দেখে হৈ হট্টগোল করে ঝগড়া করে গালাগাল দিয়ে হাতাহাতি করে মজা পায়। সারা ভারতেই আছে, সবসময়েই ছিল ঃ-) এখন আমার আর সেসব করার বয়স নেই, আমার পরের জেনারেশন করে দেখে মজা পাই।
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৯:৩১281698
  • এরম না হলেও খেলার সময় বাড়িতে গৃহযুদ্ধ লেগে দীর্ঘকালীন কথা বন্ধ হয়ে যেতো।
    আর আর্জেন্টিনা জার্মানি ম্যাচে পুকুরধারে কি মারামারি! রক্তাক্ত।
  • pi | ১৯ মার্চ ২০১৫ ১৯:৩০281697
  • 'খেলা দেখার সময়ে গালাগাল না করলে খেলা দেখার মজার এক শতাংশও হয়্না।'

    কী জানি। ছোটবেলায় কিছু খেলা দেখে খুবই মজা পেতাম, ফলোও করতাম, ক্রিকেট, টেনিস, এসব। কিন্তু সেই মজা পাবার জন্য এভাবে গালাগাল তো করতে হয়নি। তাহলে কি সত্যি মজাটা পাইনি, এভাবে গালাগাল করলে তবে পেতাম ? কে জানে।
  • dc | ১৯ মার্চ ২০১৫ ১৯:২৯281696
  • তবে ফুটবলে মজা একটু বেশী হতো কারন অনেকবার হাতাহাতি হয়েছে বলে। ক্রিকেটে সেভাবে হাতাহাতিতে জড়াইনি কারন আফটার অল ভারতের ম্যাচে সেরকম ডেডিকেটেড অপোনেন্ট সাপোর্টার পাইনি।
  • dc | ১৯ মার্চ ২০১৫ ১৯:২৭281695
  • "আর যেকোনো খেলাতে এইভাবে খেলার অছিলায় পুরো দেশের লোককে, পুরো দেশকে এভাবে নোংরাভাবে অপমান করা হয় কিনা জানিনা। "

    পাই, ভীষনভাবে হয়। ছোটবেলার থেকে এইভাবে অপমান করেই খেলা দেখে বড়ো হয়েছি। খেলা দেখার সময়ে গালাগাল না করলে খেলা দেখার মজার এক শতাংশও হয়্না। আপনি এখানে যে অপমানগুলো ডকুমেন্টের জন্য রাখলেন সেগুলো যে কি মিষ্টি কি বলবো। আমাদের মতো পাব্লিক, আমরা যখন ইষ্ট-মোবা বা ভারত পাকিস্তান খেলা দেখতাম তখন আমাদের সাথে থাকলে তিন চারবার অজ্ঞান হয়ে যেতেন ঃ-) একেবারে পাতি পাব্লিকরা সমস্ত খেলায় নিজের টিম বা দেশকে এভাবেই সাপোর্ট করে আর উল্টো টিম বা দেশকে এভাবেই অপমান করে ঃ-)
  • Tim | ১৯ মার্চ ২০১৫ ১৯:২৫281694
  • আম্রিকান ফুটবলে কি হয়? কেজানে! তবে যা উন্মাদনা হতে পারে। আইস হকি মনে হয় আরেকটা ক্যান্ডিডেট।
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৯:২৩281693
  • হ্যাঁ। আর শুধু ইন্ডি পাকি বং বলে না, সবেতেই হয়। ফেবুটা এখন একটা ভালো প্ল্যাটফর্ম হয়েছে এইসব ছড়ানোর।
  • pi | ১৯ মার্চ ২০১৫ ১৯:২২281692
  • ওকে। ফুটবল ফলো করিনা বলে খেয়াল করিনি। ক্রিকেটে বা অন্য খেলায় এতটা হয় ? মানে কিছু প্রতিবেশী দেশ বা বিশেষ কিছু কম্বির মধ্যে ম্যাচ ভিন্ন ?
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৯:২১281691
  • আমি আরেকটু ছাঁকলাম। ঃ)
  • Tim | ১৯ মার্চ ২০১৫ ১৯:২০281690
  • যাক আমার হোমপেজে এসব ক্নো ট্র্যাশই আসছেনা। নির্ঘাৎ এরম বন্দুকই নাই (চান্স কম) নয়ত আনফলো করা আছে। নিজের ওপর ভরসা বেড়ে যাচ্ছে।
  • Tim | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৭281689
  • হ্যাঁ ইপিএলে হয়। পবয় মোবা ইবে নিয়ে হয়, ফ্যাসবুকে দুটো ফোরামই আছে আই প্রাউডলি হেট... নামে। সেখানে যা হয় তার চেয়ে বেশি বিদ্বেষ আমি ভারত-পাক ম্যাচেও দেখিনি। ঃ-)
    আইলিগে বাংলা -গোয়ার দলগুলো খেললে গোল ডট কমে হয়। এ জিনিস সর্বত্র।

    ওটা নো বল ছিলোনা। বাকিগুলো দেখিনি।
  • pi | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৫281688
  • আমি চেনা লোকজনের পোস্ট তেমন খেয়াল করিনি। রাখতে চাইলে রেখে দিন। এগুলো চোখে পড়ে ভীষণ বিরক্তি লাগলো বলে দিলাম। ক'দিন ধরে এই চলছে, দু'পক্ষ থেকেই। অতিষ্ঠ লাগছে। ভীষণ হতাশও।
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৪281687
  • হ্যাঁ কেসিদাকে পুরো সমর্থন করলাম।
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৩281684
  • ধুর ফেবু জুড়ে পোবোন্ধো লেখা লোকে যা সব স্ট্যাটাস দিচ্ছে, দেখে মনে হয় মাথা ঘাড়ের ওপর ঠিক জায়্গায় নেই। গালাগালি দিতে লোকে কি পছন্দই না করে। খালি একটা অজুহাত খুঁজে দাও।
  • কেসি | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৩281685
  • ডকুমেন্টেশনের জন্য রাখালে চেনাজানা লোকেদের পোস্টই রাখা উচিত। সেগুলো আরও নক্কারজনক।
  • Arpan | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৩281686
  • শুরুতেই যেটা? হবে হয়ত।

    তবে কনভিন্সড না হলে ধোনি রিভিউ চায় না। পাকিস্তান ম্যাচে উমর আকমলের কেসটার কথা বলছি।
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৯:১০281683
  • না না নো বল ছিল না। আবার ধোনি যে অ্যাপিল না করে দাঁড়িয়ে রইল? ওটা কিন্তু আউট ছিল।
  • Arpan | ১৯ মার্চ ২০১৫ ১৯:০৯281682
  • এরম ইপিলের ম্যাচেও হয়।

    তবে ঠিকই। বিরক্তিকর।
  • pi | ১৯ মার্চ ২০১৫ ১৯:০৮281680
  • হ্যাঁ, বাংলাদেশীরা কোথায় কী বলছেন, সেগুলোর পাশাপাশি ভারতীয়দের মন্তব্যগুলোও থাক।
    আর যেকোনো খেলাতে এইভাবে খেলার অছিলায় পুরো দেশের লোককে, পুরো দেশকে এভাবে নোংরাভাবে অপমান করা হয় কিনা জানিনা। বাংলাদেশ ভারত বা পাকিস্তান ভারতের খেলায় যেগুলো দেখি। দু' পক্ষ থেকেই।
  • Arpan | ১৯ মার্চ ২০১৫ ১৯:০৮281681
  • মাহমুদুল্লার আউটটা দেখলাম। আমারও টিভিতে দেখে মনে হল ছয় হয়ে গিয়েছিল।

    আর রোহিতের যে আউটটা নো বলের জন্য বাতিল হল সেটা নো বল মনে হয় ছিল না।

    তবে সব কিছুতে চক্রান্ত খোঁজার মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। নইলে মিনোজ বলে লোকে আবাজ দেবেই। সে টিম যতই ভালো খেলুক না কেন।
  • Tim | ১৯ মার্চ ২০১৫ ১৯:০৫281679
  • পাই কি ডকুমেন্টেশনের জন্য রাখলে? মানে এতো জানা জিনিস, নোংরামির চূড়ান্ত হয়, সোসেন যেমন বলেছে সোশ্যাল মিডিয়াই তো এইসব করার জন্য। যেকোনো খেলাতেই অনেকদিন ধরেই এইসব হয়। ফুটবল যারা ফলো করে ডোমেস্টিক লেভেলে যা তা হয় (বাংলা-গোয়া ইঃ ইঃ)। নতুন কিছু না তো। সেই রেডিফ জমানা থেকে খিস্তি দেখে আসছি।
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৮:৫৯281678
  • টু ক্ল্যারিফাই-বাংলা এবং ভারত দুদিক থেকেই বিভিন্ন কদর্য মন্তব্য দেখলাম। দুটো-ই ইকোয়ালি বিশ্রি। যাগ্গে ফেবু তো এইসব করার জন্যই।
  • pi | ১৯ মার্চ ২০১৫ ১৮:৫৬281677
  • এই ধরণের মন্তব্যগুলোও থাকুক।

    'Langtadesh/Kangladesh fuckeddddddddddddddddddddddddddd by usssssssssssssssssssssssssssssssssss'
    --

    'যে দেশের নিজস্ব স্যাটেলাইট নেই, যে দেশে মানবাধিকার বলে, কোন আইন নেই, যে দেশ খাদ্যের জন্য ভারতের দিকে ফ্যা ফ্যা করে তাকিয়ে থাকে, যে দেশে একটা ফোঁড়া হলে, ভারতে এসে ডাক্তার দেখাতে হয়, যে দেশে ধর্ষণের শাস্তি দু’বছর, যে দেশ মাকে অস্বীকার করে, এই সব চুনোপুঁটি দের সঙ্গে মুখলাগিয়ে সময় নষ্ট করার কোন মানেই হয় না '।

    --

    'প্যাঁক প্যাঁক প্যাঁক প্যাঁক প্যাঁক রাংলাদেশ এর বাংলা প্যাঁক রাংলাদেশ ওরফে বাংলাদেশ (বাল এর দেশ)'
  • bratin | ১৯ মার্চ ২০১৫ ১৮:৫৫281676
  • ২০০৩ এ
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৮:৪৪281675
  • হ্যাঁ।
    বাংলাদেশকে সমর্থন করা কি ইন্ডিয়াকে সমর্থন করা সে সব যার যার তার তার ব্যাপার-কিন্তু খুব পরিচিত লোকজনের ফেসবুকে অত্যন্ত নোংরা সব মন্তব্য দেখলাম। বুড়ো হয়ে গেলো লোকজন, এখনো খেলাটা খেলার স্পিরিটে নিতে পারে না। অথবা অন্যদের তাতিয়ে মজা দেখে। বিশ্রী একেবারে। রাগ ধরে যায়।
  • Kaju | ১৯ মার্চ ২০১৫ ১৮:৪০281674
  • না না ২০০৩ সরি সরি। ২০০৩ সৌরভের শেষ ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ। রানার্স আপ হল না সেবার?
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৮:৩৯281673
  • না, সরি। ধুর সব ভুলে গেছি
  • sosen | ১৯ মার্চ ২০১৫ ১৮:৩৭281672
  • সেমি ফাইনালে।
  • Kaju | ১৯ মার্চ ২০১৫ ১৮:৩৬281671
  • অস্ট্রেলিয়া ২০০৭-এ ফাইনালে টসে জিতে সৌরভের ইন্ডিয়ার বিরুদ্ধে ৩৫৯ টার্গেট খাড়া করে দিয়েছিল !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত