এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৯ মার্চ ২০১৫ ২৩:২৮281850
  • ক্ষেউ বলে না। আর আবাজ না দিয়ে টা কিভাবে নিয়ে হয়ে যায়!!

    যাগ্গে ঘুমুতে গেলুম, আর বলে কাজ নেই, কাল এসে খুঁজে পাবো না।
  • aranya | ১৯ মার্চ ২০১৫ ২৩:২৭281849
  • কেসি, বেট ফাইনালাইজড না হলেও তুমি জিতেছ।
    কিরিকেট যে কিসুই বুজি না (অবিশ্যি কি-ই বা বুজি), তা আবার প্রমাণিত :-(
  • L | ১৯ মার্চ ২০১৫ ২৩:২০281848
  • নিউ দিল্লী টাইমস শশী কাপুরের না? বড় ভালো লেগেছিল ওঁকে সে সময়।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২৩:১২281847
  • আমার এক বন্ধুকে সেদিন কিছুতেই বোঝাতে পারলাম না যে এই ইন্ডিয়ান ই-কমার্স কোং গুলো আজ অব্দি কিছু লাভ করেনি বরং লস করছে। তার দাবী হল তাহলে অত মাইনে দেয় কী করে। যত বোঝাই, ওরে ওটা ইনভেস্টরের পয়সা, কে শোনে কার কথা।
  • kiki | ১৯ মার্চ ২০১৫ ২৩:১০281846
  • ইয়ে, কেউ আবাজ নিয়ে একটু আলোকিত করুন খেলা লইয়া কি হইয়াছে, লোকজন কেমন মুষরে পরে পোষ্ট দিচ্ছে ফেবু তে, যেমতি ইন্দোদাদা, শিবাংশুদা। অ্যান্টেনা কিছুই ক্যাচাতে পারছে না। ঃ(
  • Arpan | ১৯ মার্চ ২০১৫ ২৩:০৮281845
  • একই জিনিস এয়ারলাইনেও।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২৩:০৬281844
  • "As an investment banker recently shared, its not the question of who is making profits right now, because no one is; the question is who can bleed for a longer time." ~ দিস লাইন সেইজ ইট অল।
  • কেডি | ১৯ মার্চ ২০১৫ ২৩:০৪281842
  • আমি তো আমার পুরোনো (3) আইপ্যাডে রেগুলার কিন্ডলে বই পরতুম*, নেটফ্লিক্সে সিনেমা দেখতুম লংডিস্টান্স বাসে (বোল্ট, মেগাসিটি) যেতে যেতে- সামনের ফুডট্রেতে রেখে। কোন অসুবিধেই হয় নি কোনদিন।

    * ঠিক key খুঁজে পাই নি।
  • byaang | ১৯ মার্চ ২০১৫ ২৩:০৪281843
  • হুঁ আমাকেও একজন এই নীচের আর্টিকলটা পাঠিয়েছে।
    http://www.livemint.com/Companies/t7TozTlZCAmvtSxog3OQ7L/Behind-TaxiForSures-sellout.html

    সেদিন ওলার অটো নিয়েছি, ড্রাইভারের সে কি মেজাজ! বলে কিনা সিগন্যালের ওয়েটিং টাইমও অ্যাড হবে।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২৩:০২281841
  • অপ্পনদা, জাস্ট এই কথাটাই লিখতে যাচ্ছিলাম। খুব কম লোক আইডিয়া রাখে কী করে এই স্টার্ট-আপ গুলো এতো সস্তায় বাজার ধরছে।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২২:৫৫281839
  • অলরেডি বাড়িয়েছে। দিনের যখনই বুক করি, অ্যাপে লিখে দিচ্ছে যে এটা প্রাইম টাইম, 1.4 টু 1.6 টাইমস এক্সট্রা লাগবে।
  • byaang | ১৯ মার্চ ২০১৫ ২২:৫৩281837
  • ওলা এবার ফট করে ভাড়া বাড়িয়ে দেবে।
  • byaang | ১৯ মার্চ ২০১৫ ২২:৫৩281838
  • প্পন হ্যাঁ। এবার ওলার অসম্ভব তেল বাড়বে। অলরেডি তো ওলার অটোড্রাইভারদের তেল সহ্যের বাইরে চলে যাচ্ছে।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২২:৫২281836
  • কোলকাতায় শুনলাম ওলা চালু হয়েছে, কিন্তু স্বর্গের আগের স্টেশনের মতো সস্তা নয় ঃ)
    তবে ট্যাক্সিওয়ালারা শুনছি বিশেষ খুশী না।
  • byaang | ১৯ মার্চ ২০১৫ ২২:৫১281835
  • হ্যাঁ মিঠু। শশী কাপুরকে।
  • | ১৯ মার্চ ২০১৫ ২২:৪৫281834
  • কলকাতায় ওলা চালু হয়েছে কিন্তু গাড়ী মনে হয় খুব কমসম।
  • | ১৯ মার্চ ২০১৫ ২২:৪৪281833
  • ব্যাং কাকে হ্যাটা দিলো? শশী কাপুরকে!!!
  • | ১৯ মার্চ ২০১৫ ২২:৪২281832
  • ও আচ্ছা সোসেনও কাল পাকিস্তানকে সাপোর্ট করছে। গুড, আমিও।
  • Arpan | ১৯ মার্চ ২০১৫ ২২:৩৯281831
  • সবই লরেনবাউর কৃপা।

    কিন্তু খারাপটা কী হল? মনোপলি হবে?
  • byaang | ১৯ মার্চ ২০১৫ ২২:৩৭281830
  • আর আমি আজ শোকে মুহ্যমান, ট্যাক্সি ফর শিওর কে ওলা কিনে নিয়েছে জেনে থেকে।
  • byaang | ১৯ মার্চ ২০১৫ ২২:৩৬281829
  • মিঠু, মিঠু, মিঠু, এক্ষুনি জানতে পেলুম, আজ শশী কাপুরের জন্মদিন। আমার এক শশীর প্রেমে পাগলপারা বন্ধু এই গানটা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে।


    ম্যাগো, সারা জীবন মরা মাছের মত চোখ নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে ফুঁপিয়ে গেল সবরকমের সীনে।
  • | ১৯ মার্চ ২০১৫ ২২:২৯281828
  • হ্যাঁ সদার ঐ ২ নং পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ।
  • | ১৯ মার্চ ২০১৫ ২২:১৮281827
  • আমার বাড়িশুদ্ধু সবাই খেলাপাগল প্লাস ইস্টবেঙ্গল- বাড়ির প্রায় সকলেই ক্লাব মেম্বার ছিলো। ফলে জ্ঞান হবার আগেই আমিও ইস্টবেঙ্গল।লিগম্যাচে নিয়ম করে রেডিওর সেই চমৎকার ধারাবিবরণী এরা শুধু শুনতেনই না, অনেকেই নিয়মকরে খেলা দেখতে যেতেন।ষোলই আগস্টের পরে,টিভি আসার পরে,এবং টিভিতে সেই মহাযুদ্ধ দেখানোশুরু হবার পরে অনেকেই আর কষ্ট করে মাঠে (যুবভারতী) যায় না। বুড়ো হয়ে গেছে,প্লাস মাঠের পরিবেশও নাকি আগের মত নেইঃ)পরের প্রজন্মও দেখেছি মাঠে যেতো। মেজোমামা,ছোটমামা এখনো ক্লাবের মেম্বার। ছোটমামাকে বল্লেই ক্রিকেট দেখতে নিয়ে যেত। মাঠে যেতে চাই শুনলেই বলতো টিভিতে দেখো। মেয়েদের ইবে-মোবা ম্যাচে নিয়ে যাওয়া ঠিক নাঃ))
    বাড়িতে বসে খেলা দেখা মানেও ছিলো ধুন্ধুমার ঝগড়া। বল মিস হলে প্লেয়ারের ভুষ্টিনাশ- জীবনে গালাগাল দিতে শুনিনি,মাঠে গিয়ে কি করত অবশ্য জানি না।
    খেলা ভাবলেই এখনো সেই আনন্দময় বিকেল,দুপুর,রাত্তিরের কথা মনে পড়ে।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২২:০১281826
  • এই নিত্যনতুন ভুইফোঁড় কোম্পানীর ফোন রিলিজ এবং লোকের নাওয়াখাওয়া ভুলে কিনতে ছোটা দেখে আমার এই ঘটনাটার কথা মনে হয় http://en.wikipedia.org/wiki/North_American_video_game_crash_of_1983। অদূর ভবিষ্যতে ভারতে ফোনের বাজারেও একই ধস আসতে চলেছে।
  • I | ১৯ মার্চ ২০১৫ ২১:৫৯281825
  • অক্ষদা, কোত্থেকে জানলে?

    আমার বন্ধু পিজিআই চণ্ডীগড় থেকে কম্যুনিটি মেডিসিনে এম ডি করে খুব সম্ভবতঃ ওখানেই ফ্যাকাল্টি ছিল। তারপর ও ইউনিসেফ -এ জয়েন করে। এরই কোনো একটা সময়ে প্রেগন্যান্ট মেয়েদের নিয়ে কোনো প্রজেক্টে থাকার সময় ও এই খবরটা জানতে পারে।বছর দশেক আগে। স্বভাবতই এই নিয়ে সকলেই খুব টাইট লিপড। ওর কো-ফ্যাকাল্টি গণ, ফিল্ড ওয়ার্কাররা, প্রেগ্ন্যান্ট মেয়েরা ও তাদের পরিবার তো বটেই। কারো কাছ থেকেই ও ওষুধের নাম ইত্যাদি জানতে পারেনি। তারপর ও নিজেই কাস্টমার সেজে (প্রেগন্যান্ট সেজে-তখনো ওর বিয়ে হয় নি অবধি) অনেক চেষ্টা -চরিত্তির করে গোটা দশেক স্যাম্পল জোগাড় করে। জোগাড়ের প্রসেসটি খুব ঝক্কির, কেননা এগুলি দাদের মলম-জাপানী তেল-যৌন রোগ-ভগন্দর ইত্যাদি ওষুধের মত বহুল প্রচারিত নয় এবং ওটিসি কিনতেও পাওয়া যায় না। বিক্রেতার বিশ্বাস অর্জন না করলে এই ওষুধ পাওয়া সম্ভব নয়।

    এর পরের হ্যাপা হল স্যাম্পলগুলির কেমিক্যাল অ্যানালিসিস করানো। ওদের নিজস্ব ইনস্টিটুয়েটের ল্যাব সোজাসাপটা রিফিউজ করে; অন্যান্য বেসরকারী ল্যাব কেউই রাজী হয় না। একটি ল্যাব ওর কাছ থেকে দেড় লক্ষ টাকা চায়, যে টাকাটা দেওয়া ওর পক্ষে যাস্ট অসম্ভব ছিল, কেননা ও কোনো গ্রান্ট পায় নি এই স্টাডি ইত্যাদির জন্য, নিজের পকেট থেকে পয়সা দিয়ে চালাচ্ছিল। অবশেষে হাত-পা ধরে একটি ল্যাবকে ও রাজী করায় যে এতে স্টেরয়েড আছে কিনা দেখবার জন্য। প্রতিটি স্যাম্পলই স্টেরয়েডের জন্য পজিটিভ আসে। এরপর ও টেস্টোস্টেরনের জন্য পরীক্ষা করায়; প্রায় ৬০% পজিটিভ রেজাল্ট পাওয়া যায়।

    এই নিয়ে ও বেশ কিছু স্টাডি পাবলিশ করবার চেষ্টা করে; অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়। কেননা অ্যাকাডেমিকসে এই নিয়ে আদৌ কোনো আগ্রহ নেই। কেউ কেউ এও বলে -এইসব নিয়ে স্টাডি পাবলিশ করলে নাকি এই প্র্যাকটিসকে উৎসাহ দেওয়া হবে।

    অবশেষে হরিয়ানা সরকারের একজন আই এ এস কিভাবে যেন এই প্র্যাকটিসের কথা জানতে পারেন; আরো খোঁজখবর নিতে গিয়ে আমার বন্ধুর খবর ওঁর কাছে এসে পৌঁছোয়-যে এই একটি মেয়ে একা এই ফিল্ডে কিছু করার চেষ্টা করছে। উনি ওকে ফোন করেন ও বলেন-আপনি কালই হরিয়ানা চলে আসুন; আমি খবরটা শোনার পর সাত রাত ঘুমোতে পারি নি। ও তখন দিল্লীতে। ও বলে-আপনি ৭ রাত? আমি দশ বছর ধরে ঠিকঠাক ঘুমোই না।
    ঐ ভদ্রলোকের সাহায্যে একটি স্টাডি ও করেছে। কিন্তু এই নিয়ে সচেতনতা বাড়ানোর জত চেষ্টা করেছে, কোনোটাতেই কেউ সাথ দেয় নি। লোকে আসলে প্রবলেমটা স্বীকারই করেনা; যে প্রবলেম "নেই", তার আর সল্যুশন কী?আর ও ডকুমেন্ট করতেও পারছে না, কেননা কেউ মুখ খুলতে রাজী নয়।

    কিন্তু ওর দাবী যে এর ফলে কনজেনিট্যাল অ্যানোম্যালি ও স্টীল বার্থের হার বেড়ে গেছে। এবং কন্যাভ্রুণের মস্তিষ্ক ঐ হাই ডোজ টেস্টোস্টেরনে এক্সপোজড হওয়ার ফলে ক্লাইটোর‌্যাল হাইপারট্রফি, জেনিট্যাল ম্যাসকুলিনাইজেশন এবং হয়তো হার্মাফ্রোডাইটিজম-ও বাড়ছে। হরিয়ানা-পাঞ্জাব-ইউ পি-মহারাষ্ট্র এই সব জায়গাতে ও জানে যে এই প্র্যাকটিস চালু আছে। অনেকেই জানে-ওপেন সিক্রেট মত। কেউ কিছু করে না।

    এখন ওরা একটা শর্ট ফিল্ম করার কথা ভাবছে-তাতে সরাসরি এই বিষয় নিয়ে অয়প্রোচ না থাকলেও কন্যা ভ্রুণ রক্ষার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হবে। কিন্তু ওদের টাকাপয়সা বেশী নেই। কিভাবে পেরে উঠবে জানে না।
  • se | ১৯ মার্চ ২০১৫ ২১:৫২281824
  • সেক্সি লয়টারিং নিয়ে আমরা রীডার্স গ্রুপে হাসাহাসি করতাম। ঐ সময়ের সমস্ত কিছুই মজুদ থাকত, ম্যায় মুসটাশ কাপ।
  • শ্রী সদা | ১৯ মার্চ ২০১৫ ২১:৫১281823
  • নাঃ। আইপ্যাড মিনি ১৪ + আর ওটা ২২+।
    আমার দুটো আপত্তি।
    ১ নং, অ্যাফোর্ড করতে পারলেও অত দাম দিয়ে ইলেকট্রনিক্স কিনবো না যেটা দু-তিন বছরে অবসোলিট হবে বা চুরি হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে।
    ২ নং, এই ভুঁইফোঁড় চাইনিজ কোম্পানীগুলোর উপর আমার ভরসা নেই। মাঝে লোকজন যখন হুলিয়ে শ্যাওমি কিনলো তখন পই পই করে বারণ করেছিলাম, তারপর দেখা গেল ফার্মওয়ারে ট্রোজান ঢোকানো আছে, তারপর জানা গেল এরিকসনের পেটেন্ট ঝেপে দিয়ে বানিয়েছে। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কিছুকিঞ্চিৎ অভিজ্ঞতা আছে, একই স্পেক কী করে স্যামসাং এর থেকে পাঁচহাজার কমে দিতে পারে, সেটার জন্যে কী কী কম্প্রোমাইজ করতে পারে ডিজাইন/কম্পোনেন্ট এ সেটা জানি। এই চাইনিজ কোম্পানীগুলো ঢুকে ঠিকঠাক আরেন্ডি করতো যারা, লাইক স্যামসাং, তাদের বাজারটা মেরে দিল।
  • se | ১৯ মার্চ ২০১৫ ২১:৪৯281822
  • কেসিদা,
    খুব ফাস্ট পড়েছেন। এখানে জয়েস ফাউন্ডেশনে বলে দশ বছর ধরে কেউ এই বই পড়ছে। আমাদের পড়াতেন ফ্রিৎস সেন। জয়েস পাগোল লোক। উনি দুটো বই পড়ান। ইউলিসিস ও এইটে। ওডিসি পড়া থাকলে ইউলিসিস সহজ হয়ে যায়।
  • d | ১৯ মার্চ ২০১৫ ২১:৪৬281821
  • আর এককের এই ইন্টারনেট হয়ে লোকে উগড়ে দিয়ে চাপ কমাচ্ছে তত্ত্বে একমত নই। বরং সবকিছু লিখিত থেকে যাচ্ছে বলে লোকে আর ভোলার চান্সও পাচ্ছে না। স্ক্রীনশটের পর স্ক্রীনশট! বিদ্বেষের একেবারে ফলন্ত ফুলন্ত খেত।

    ব্রতীনবাবু, না আম্পায়ার এর ব্যপারটা আমার মনে ছিল না। কোথায় যেন দেখলাম পুরানো তথ্য হিসেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত