এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১০:৪০518788
  • এসে গ্যাছে নাট্যস্বজন
    সিপিয়েমের মুখোশধারীদের পর্দা ফাঁস এবার শুধু সময়ের অপেক্ষা।
  • কৃশানু | 226.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১৩:২৪518789
  • বাহ বাহ, এইটা খুব ভালো উদ্যোগ। সফল হলে শুধু বুদ্ধিজীবী কান, সমাজের সর্বস্তরে নিয়ে আসা যাবে। এত খরচ করে ভোট করার আর দরকার হবে না। এই সংগঠন গুলোর মেম্বার কাউন্ট করে সরকার গঠন হয়ে যাবে। মানসচক্ষে দেখতে পাচ্ছি, সেইদিন আর দুরে নাই।
  • quark | 24.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১৪:২৩518791
  • সবই সোনার বাংলার আগমনীবার্তা
  • Tapas | 121.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১৪:৩৪518792
  • বাহ ! এত খাসা .. এবারে রানিমা হীরের হার মন্ত্রীদের মধ্যে বেলাবেন কবে সেইটে জানলেই ষোলো আনা পূর্ণ হয়।
  • quark | 69.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১৫:০৮518793
  • উঁহু, ভুল হ'ল একটু। মন্ত্রীরা খেয়ে ছড়িয়ে রাজকোষে যা আছে সেখান থেকেই তো বাবুরা পাচ্ছেন।
  • kd | 69.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১৭:০৮518794
  • যদি পরে জানা যায় যে এই গিফ্টগুলো মমতা নিজের পয়সায় দিচ্ছে, তাহ'লেও কি সমালোচনার যোগ্য?
    কাগজে (প্রতিদিন না) পড়েছিলুম, রাইটার্সে নিজের ঘর সাজানোর পুরো খরচা নিজে বেয়ার করেছিলো। এটা সত্যি না মিথ্যে জানি না, তবে অনেকদিন আগে থেকেই পাড়ার একে ওকে দুমদাম গিফ্ট দেওয়ার ওর একটা সুনাম আছে। এটাও অবিস্যি আমার শোনা কথা।

    ডিঃ আমি মমতার অফেন্স/ডিফেন্স কোনদিকেই নেই। আমার কাছে তিনো, সিপিএম, কংগ্রেস সব একই - পয়সা খাও, কাজটা করে দাও, ব্যস্‌।
  • PT | 213.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ১৮:৫৬518797
  • নিজের পয়সায় দিলেও অধস্তন IAS অফিসারদের বেছে বেছে দেওয়া যায় কিনা এবং কোন মন্ত্রী পকেট থেকে দিলেও IAS অফিসাররা এইজাতীয় উপহার আদৌ আইনতঃ নিতে পারেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ২৪ ঘন্টা ধরেছে খবরটা -আঁটি ভেঙ্গে শাঁস বের করবে আশা করা যায়।
  • Tapas | 126.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ২১:০৫518798
  • KD সবাই এক হতেও পারে অনেক ক্ষেত্রেই, তবে দুমদাম গিফট দেওয়াটা হয়ত রানীমার নিজস্স কায়দা। আর "নিজের খরচ" নিয়ে বেশি কথা খরচ না করাই ভালো হবে আমাদের মত জনগনের পক্ষে।
  • hirak raja | 24.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ২১:১৪518799
  • হীরা তো তোমার খুব পছন্দ, নাকি?
  • kd | 69.*.*.* | ১১ অক্টোবর ২০১২ ২১:৪৮518800
  • PTর পয়েন্ট যুক্তিপূর্ণ। সত্যিই তো, সরকারী অফিসারদের গিফ্ট নেওয়ার ব্যাপারে নিশ্চয়ই কিছু আইনকানুন আছে। এই অ্যাঙ্গেলটা ভেবেই দেখিনি।
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.*.*.* | ১২ অক্টোবর ২০১২ ০৯:৪০518801
  • শুধু IAS অফিসাররা গিফট নিতে পারেন কিনা সেটা নয়। আরো একটা ইস্যু আছে।

    ধরা যাক আমি একটা কোম্পানির সিইও। আমি আমার কর্মচারীদের সিলেক্টিভলি গিফট দিতে পারি কি? হয় সেটা পারফরমেন্স রিলেটেড হবে, সেক্ষেত্রে পুরোটা অডিটেবল আর ট্রান্সপারেন্ট হতে হবে।আর যদি পারফরমেন্স রিলেটেড না হয়, তবে সেটা বাংলা ফেভারিটিজম। এবং সেটা যেহেতু অফিশিয়াল, তাই কোথা থেকে টাকা আসছে সেটাও ন্যায্য প্রশ্ন।

    আর যদি আমি ব্যক্তিগতভাবে দিই, সেটা আমার বাড়িতে নেমন্তন্ন করেই দেওয়া উচিত। যদিও সেখানেও এই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা উঠবেই।
  • kd | 69.*.*.* | ১২ অক্টোবর ২০১২ ১৩:১৯518802
  • অরিজিতের সঙ্গে মোটামুটি এগ্রী করি। পার্সোনাল ব্যাপার প্রাইভেটই রাখা উচিত। তবে মমতার মতো পাব্লিক ফিগারের কোন কিছুই প্রাইভেট থাকা বেশ কঠিন। আর এ'কেসে তো মনে হয় প্রাইভেট রাখার কোন চেষ্টাই হয়নি। বরং অন্যদের চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে।

    তবে এ সব কথাই ফালতু। গিফ্ট পার্সোনাল কিনা তাই তো জানি না। এতদিন হয়ে গেলো, তেমন কিছুই তো কোথাও পড়লুম না।
  • de | 190.*.*.* | ১২ অক্টোবর ২০১২ ১৩:৩১518803
  • গিফটে কি দিয়েছে? সোনার্ঘড়ি না হীরের্দুল?
  • নেতাই | 131.*.*.* | ১২ অক্টোবর ২০১২ ১৪:১৫518804
  • আফনার কী চাই?
    চাইলেও অবিশ্যি কিস্যু পাবেনা।
    নহ তুমি আইয়েএস নহ কেরাণী অফ মহাকরণ।
  • quark | 69.*.*.* | ১২ অক্টোবর ২০১২ ১৬:৪১518805
  • ওদিকে অ্যাম্বুল্যান্স অবধি সবুজ হয়েছে। অপেক্ষা ক'রে আছি কবে রাস্তার সিগন্যালগুলো বদলাবে। আর তারপরে তো জানাই আছে সবুজ রক্ত নিতে যেতে হবে। ফাইন্যালি তো সবই রক্তের দোষ।
  • siki | 24.*.*.* | ১২ অক্টোবর ২০১২ ১৭:১৮518806
  • হুঁ, এর পরে বাবামায়েরা রেগে গেলে সাদানীল চক্ষু করে ছানাদের বকবেন। ছানারা তাতে বিলক্ষণ ভয় পাবে। না পেলে বুঝতে হবে ছানাগুলো সিপিয়েম জমানায় জন্মেছে।
  • cb | 24.*.*.* | ১৩ অক্টোবর ২০১২ ০৯:০৪518809
  • দময়ন্তী সেনকে দামী শাড়িতে ভালো ই মানাবে :)
  • S | 109.*.*.* | ১৪ অক্টোবর ২০১২ ০০:১৪518810
  • আচ্ছা দু লক্ষ কোটি টাকার ধার তো বুঝলাম। বিগত দুএকবছরে সংখ্যাটা কতটা বেড়েছে?
  • mon | 126.*.*.* | ১৪ অক্টোবর ২০১২ ০৮:০৪518811
  • আচ্ছা কাল ব্রাত্যর নাট্যস্বাজন নিয়ে কোনো toi এ কি লেখা হচ্ছে?
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ০৯:৫৬518813
  • রাণীমাকে সন্তুষ্ট করতে চ্যালাদের অতিসক্রিয়তা দেখার মত। দুনিয়ার সমস্ত মোটরিং নিয়ম এক কথায় উড়িয়ে দিয়ে নিউ টাউন এলাকার সমস্ত কার্ব ফ্লোরেসেন্ট হলুদ-কালোর বদলে নীল-সাদা। রাত্তিরে একটা দুর্ঘটনা ঘটলে বলবে সাজানো ঘটনা। মাইরি, তিনো বলে কি নিজেদের গাধাত্ব সবজায়গাতেই জাহির করতে হবে? মগজে এক ছটাকও ঘিলু থাকতে নেই?
  • aranya | 78.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১০:০৮518814
  • রাস্তার কার্বেও নীল-সাদা, কি ভয়ানক :-((
  • aranya | 78.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১০:১৪518815
  • পিটি, এমনও হতে পারে, মেধা হয়ত কে তৃণমূলী, কে বামপন্থী সে ভাবে না ভেবে, ইস্যুভিত্তিক ভাবনাচিন্তা করছেন। উনি নিজে FDI চান না, SEZ চান না। মমতাও এগুলোর বিরুদ্ধে, তাই নিজের আন্দোলনে মমতার সাহায্য চাইছেন -মেকস সেন্স।
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১০:১৬518816
  • নীল মানে হালকা নীল। আগে অনেক জায়গাতে হলুদ-কালো ছিলো, অনেক জায়গাতে সাদা-কালো। দুটোই যেহেতু কনট্রাস্টিং, তাই চলতো, যদিও মোটরিং কনভেনশন হল হলুদ-কালো। নীল-সাদা রাস্তার কার্বের পক্ষে বিপজ্জনক। শনিবার রাতে ফেরার সময় খুব অসুবিধা হয়েছে।
  • aranya | 78.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১০:২০518817
  • হলুদ-কালো তো আম্রিগাতেও, কে জানে সব দেশেই হয় তো, রাতে দেখা যায় যাতে।
    এটা ডেঞ্জারাস, অত্যুৎসাহী চ্যালাদের একটা ফিডব্যাক দেওয়া দরকার, যাতে আবার হলুদ-কালো করে।
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১০:২৩518819
  • ওসব স্বপ্ন। এখানে এখন ফীডব্যাক-ট্যাকে কিসু হয় না। ওসব কেউ চায়ও না, আর দিতে গেলে মাওবাদী বলে প্যাঁদাবে। অনেক এক্ষপিরিয়েন্স আছে ফীডব্যাক দেওয়ার।
  • aranya | 78.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১০:২৭518820
  • হুম, জঘন্য অব্স্থা :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন