এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:২৪660218
  • আচ্ছা মোদিজি কি এখনো টুরে?
  • কল্লোল | 125.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৪৯660219
  • একটা অনু গপ্পো - আদালত ও একটি অন্ধ।
    আদালতে রাম চুরির দোষ স্বীকার করলে, শ্যাম রামকে বল্লো, "তুই চোর"। ওমনি রামানুজ বল্লে, "যদু মধু ও তো চোর"।
    সেই শুনে বিচারপতি বল্লেন, তব্বে!! তব্বে তো রাম চোর হতেই পারে না। যদু মধু কি চুরির কথা স্বীকার করেছে? করেনি তো!! তবে রাম চোর না না নয়।
  • chintamani | 122.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১০:০০660220
  • সিপিএমের রণকৌশলগত ভুল নিয়ে দেখছি dc আর sm এর চিন্তার শেষ নেই। দেখবেন বেশি ভেবে আবার শরীর খারাপ করবেননা। পিটিবাবু সবার সব কথার জবাব দেন কেন! বাংলা ইগনোর করুন।
  • dc | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১০:১৮660221
  • chintamani বাবু আপনিও এতো উদ্বিগ্ন হবেন না। এরকম একটা খনি পার্টি, যারা পঁচিশ বছর ধরে ভুল করতে থাকে, তাদের নিয়ে একটু আড্ডা মারা। সিপিয়েমকে নিয়ে চিন্তা টিন্তা করার প্রশ্নই নেই।
  • shatadal | 47.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১০:৩১660222
  • সিপিএম এই ভুল স্বীকারের নাটক কেন করে কে জানে? ভোটারেরা এসব ভুল/ঠিক জানতে একটুও আগ্রহী নয়। তারা জানতে চায় কাকে ভোট দিলে কি পাবে। কে নেতাজীর পেছনে চর লাগিয়েছিল আর নেতাজীকে তোজোর কুকুর বলেছিল তাতে কারো কিছু ইয়ে ছেঁড়া যায় না।

    সিপিএমের ঠিক হিস্টিরিয়া আছে। কিছুদিন অন্তর ওগো কি ভুল করেছি গো, মাপ করে দাও গো বলে কান্নাকাটি না করলে ইমোশনাল ব্যালান্স ঠিক থাকে না। হবি তো দিদির মত হ। একেবারে আনঅ্যাপোলজেটিক। মালটা আমাদের এগেনস্টে ভোটে দাঁড়িয়েছে? পুলিস তো ওকে ধরবেই। বেশ করেছে ধরেছে। এই নে একশো টাকা, ভোটারদের ল্যাবেঞ্চুষ খাইয়ে দে। ল্যাবেঞ্চুষ পেয়েছিস? নে, এবার জ্যায় দিদিমাই কি জ্যায় বলে বাড়ি যা। গেলি না? মারব ইয়েতে ঝেড়ে লাথ।

    এই করলে লোকে ভোট দেয়। ল্যাবেঞ্চুষ আর লাথ, দুই চাই। তা না, কচি খোকার মত ওঁয়াও, ওঁয়াও করে মাপ চাওয়া!!
  • সিকি | 166.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১১:১৩660223
  • ভোটাররা ভুল ঠিক জানতে দিব্যি আগ্রহী। আমি আগের বারে ভুল করেছিলাম, আমায় আরেকটা সুযোগ দ্যান - শুধু এই কথা বলে কেজরিবাবু হুলিয়ে দিল্লি জয় করলেন।

    সবকিছুরই টাইমিং থাকে। বাবর ভুল করেছিলেন তাই বিরানব্বই সালে হনুমানের দল যেমন ভুলটাকে ঠিক করতে লেগে গিয়েছিল। লোকে মানল না।
  • PT | 213.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১২:৫৭660224
  • "এটাতো ইন্দিরা গান্ধী পরিচালিত সরকারের ডিসিশন,পার্টির নয়তো। .... ভারতে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে ভুল অর্থনৈতিক পলিসি নিয়েছে।"

    ইন্দিরাই পার্টি-পার্টিই ইন্দিরা। শুধু তাই নয়ঃ "Indira is India"।
    আর বিভিন্ন সরকারের মধ্যে কং ৬০ বছর এবং বিজেপি ৫ ব্ছর ... বাকিরা ছুটকো ছাটকা... নিজেদের মধ্যে মারামারিতেই ব্যস্ত বেশী ছিল। অর্থনীতি নিয়ে কিছু করার সময় পায়নি।

    ইতিহাস...ইতিহাস.....

    "একটা অনু গপ্পো - আদালত ও একটি অন্ধ"
    যারা কিছুতেই ভুল স্বীকার করেনা, ক্ষমাও চায়না তাদের পক্ষেই সমর্থকদের সংখ্যা বেশী মনে হচ্ছে!!
    তাদের জন্য এই পরমাণু -গপ্প নয় -ঘটনা...
    Ali Asghar Zaveri bought a house in Krishnanagar, a so-called 'Hindu' area of Bhavnagar, and the Vishwa Hindu Parishad started mobilizing Hindu residents to try and evict him. The story went 'national' when a video surfaced of Vishwa Hindu Parishad leader Pravin Togadia threatening violence against the Muslim family.................
    ...............The Muslim man and his family should be given 48 hours to vacate their house, Togadia is heard saying. "If he does not relent, go with stones, tyres and tomatoes to his office. There is nothing wrong in it...there is nothing to fear and the legal case will go on for years. I have done it in the past and Muslims have lost both property and money."
    Well, Togadia has finally had his way. After being harassed, threatened and brow-beaten for nearly a year, the Zaveri family finally sold their home to a Hindu and moved elsewhere."

    এইসব রাজনৈতিক "পলিসি" নিয়ে আগামী ২৫ কেন ২৫০ বছরেও কেউ ভুল স্বীকার বা ক্ষমা প্রার্থনা করবে বলে মনে হয় না। অন্যদিকে যারা বামেদের ভুল স্বীকার নিয়ে ঠাট্টা-এয়ার্কিতে ব্যস্ত তাদেরও এই সব ঘটমান-বর্তমান নিয়ে কোন হেল-দোল আছে বলে মনে হয়্না। কাজেই তাদের অবস্থান দেশে কোন রাজনৈতিক শক্তির হাত শক্ত করছে সে তো বোঝাই যাচ্ছে!!
  • shatadal | 99.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১৯:৪১660225
  • কেজরির ক্ষমা প্রার্থনায় লোকের কিছু যায় আসে নি। ওগুলো মিডিয়ার গুজব, তাদের শিক্ষিত মধ্যবিত্ত পাঠকের জন্য। লোকে খেয়েছে ঐ জল-বিদ্যুতের ব্যাপারটা।

    কেজরিও সেটা জানে। পার্টির ভেতরে গণতন্ত্র গুলি মেরে দিল, জানে লোকের তাতে কিছু যাবে আসবে না। কিন্তু বিলোতে হবে। কদিন আগে দিল্লীর চাষীদের জন্য সেন্ট্রালের ক্ষতিপূরণ প্যাকেজ আটগুন করে দেবে বলেছে।
  • সিকি | 192.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ১৯:৫২660226
  • কংরেস তার অ্যাজেন্ডায় জল বিদ্যুতের আরও শস্তা দামের অফার দিয়েছিল। দিল্লির ভোটারদের অত সহজে এক লাইনে বুঝে নেওয়া যায় না।
  • dc | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ২০:১০660229
  • কথা হচ্ছে যে ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুল বোঝার বা সেটা স্বীকার করারও তো একটা লিমিট আছে! কেজরিওয়াল ভুল করেছিল, বুঝেছিল ওভাবে হঠাৎ পদত্যাগ করা উচিত হয়নি, এক বছরের মধ্যেই স্বীকার করে নিয়েছিল। এবার দিল্লীর জনগন কি ভেবে কেজরিকে ভোট দিয়েছিল সেই তর্কের মধ্যে না গিয়েও বলা যায় যে কেজরি জনগনের পালসটা অন্তত বুঝতে পেরেছিল। আর এদিকে সিপিয়েম পার্টি নাকি জলের মধ্যে মাছের মতো নাকি কিসের মধ্যে ইসের মতো থাকে, সেই পার্টিটা রণনীতির ভুল বুঝতে পঁচিশ বছর লাগিয়ে দিল? একটা পলিটিকাল পার্টি কতোটা জনবিচ্ছিন্ন হলে পঁচিশ বছর ধরে ভুল নীতি নিয়ে চলে?
  • pi | 24.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ২১:২৫660230
  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব খারাপ। আগে একটি মেয়ে আত্মহত্যা করেছে। ক'দিন ধরে পুলিশ নানারকম খেল দেখাচ্ছে, আজ গ্রেপ্তার। সাথে তিনো ইউনিয়নের দাদাদিদিদের মারধোর।

    ছাত্রছাত্রীদের একটা আপডেট রইলো

    'বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার খামখেয়ালিপনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজ কিছু দলীয় সন্ত্রাসের হাতে মার খেতে হল বিবেকানন্দ কলেজের ছাত্র সৌরভ কে। আজ সকালে কলেজে ঢুকলে ইউনিয়নের দাদাদিদিরা তার i-card ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করে। সৌরভকে মারার প্রতিবাদ জানাতে গেলে BU এর ইউনিয়নের দাদাদিদিরা সৈকত, সৌরভ, আকাশ, সায়ন্তন সহ ৬ জনকে পুলিশের হাতে তুলে দেয়।। সৈকত দা কে প্রচুর মারধোর করে union এর ছেলেরা। '
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০০:৩৬660231
  • হে হে পিটি!
    সিপিএম এর নেতা নেপালবাবুর লেখা বই যদি আপনার ইতিহাসের পাঠ্যবই হয় তো কিছু বলার নেই। ক্ষান্ত দিলাম।
    আপনি তো নেট-স্যাভি! খুঁজে দেখুন অধ্যাপক নীরেন রায়ের সঙ্গে ভবানী সেন ইত্যাদির মহাবিতর্ক। নইলে ধনঞ্জয় দাশের কমিউনিস্ট পার্টির আদি দিনগুলো থেকে আন্তপার্টি বিতর্কের দলিলগুলো পড়ুন। মূল ডকু না পড়ে নেপালবাবুর মানে বই পড়ে ইতিহাস চর্চা!

    তাহলে তো সিপিএম এর শ্যামল চক্রবর্তী ইদানীং একটি পার্টির ইতিহাস লিখেছেন যাতে জ্যোতিবাবুর বিখ্যাত "ঐতিহাসিক ভুল" স্ট্যান্ডটির কোন উল্লেখ নেই।

    তার মানে এমন কিছুই হয় নি? নাকি জ্যোতিবাবু এমনকিছুই বলেন নি, সব আবাপর তৈরি?

    আর নেতাজি-হিটলারের করমর্দনের ছবি! তো বাজপেয়ীজি ও বঙ্গের বাম নেতার একসঙ্গে হাত ধরার ছবির কথা ভাবুন।

    আগে যখন হিটলারের প্রতিনিধি রিবে্নট্রপের সঙ্গে স্তালিনের প্রতিনিধি মলোটভের করমর্দন হয় (অনাক্রমণ চুক্তি), তার ও হাতপাকড়াপাকড়ি ছবি আছে।
    তার চেয়েও বড় কথা ওই ছবি দেখেই যদি বোধোদয় হয়, তাহলে এবছর নেতাজির জন্মদিনে সিপিএম এর কী বক্তব্য ছিল, দেখুন!

    আর জিগ্যেস করলুম দেশভাগকে কেন কমিউনিস্ট পার্টি সমর্থন করলো, তো আপনি প্যাটেল-মাউন্টব্যাটেন নিয়ে এলেন।
    ওঁরা তো ওদের স্বার্থ অনুযায়ী করেছেন, কমিউনিস্ট পার্টি কেন সমর্থন করেছিল?
    আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে হিটলারের চুক্তিভঙ্গ করে যুদ্ধ শুরু হতেই সেটা ভারতের জনগণের জন্যে জনযুদ্ধ হয়ে গেল? তখন ৪২ এর আন্দোলন করা লোকজন দেশদ্রোহী? আর ইংরেজ সরকারের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধে মদদ করা কমিউনিস্টরা দেশপ্রেমী?
    এই আপনার ইতিহাস চর্চা?
  • SC | 34.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৩:৩৮660232
  • dc র লিং পরে যাকে বলে কুলকুলিয়ে হাসি পেল।
    কয়েকটা বুড়ো ভাম, জনবিচ্ছিন্ন, চৌরঙ্গিতে যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, তারা বসে বসে রণকৌশল নিয়ে দলিল বানাচ্ছে, আর ভুলস্বীকার, ভুলস্বীকার খেলছে।
    সবচেয়ে মজার লাইন এইটা:
    "অন্য দিকে প্রকাশ কারাত জানান, রণকৌশলগত দলিলের খসড়ার ওপর সংশোধনী ১৪৩২টি এবং প্রস্তাব ১৩৬টি জমা পড়েছে৷‌ যদিও এগুলির মধ্যে বেশির ভাগই লেখার ধরন বা ব্যাকরণগত ভুল নিয়ে৷‌ মৌলিক বিষয়ে চ্যালেঞ্জ করে একটি সংশোধনীও জমা পড়েনি৷‌"

    মানে বাস্তব থেকে কতখানি দূরে চলে গেলে মানুষ এরকম joke হয়ে যায়। চোখ খুলে চারিদিকে তাকান দাদা। পৃথিবী অনেক পাল্টে গেছে।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৬:৪৭660233
  • RR
    যেটা এড়িয়ে গেলেনঃ রবীন্দ্রনাথ নিয়ে কম্যুনিস্ট পার্টি কোন সরকারি সিদ্ধান্ত নেয় নি। পার্টির কোন দলিলে রবীন্দ্রনাথকে বুর্জোয়া স্ট্যাম্প দেওয়া হয়েছিল দেখালে আমার অবস্থান বদলাব। আর বোঝাই যাচ্ছে সিপিএমের নীরেন রায় আপনার প্রিয় আর সিপিএমের নেপাল মজুমদারের আপনার অপ্রিয়। এত তো আপনার ইতিহাস বোধ খুব উচ্চমানের তা প্রমাণিত হয়না। এই প্রথম কাউকে প্রামাণ্য দলিলের ভিত্তিতে লেখা ঐ বইগুলোকে এক ফুৎকারে উড়িয়ে দিতে শুনলাম!!
    (আমি শ্যামল চক্কোত্তির বই উল্লেখ করিনি)

    আর নেতাজীর সঙ্গে হিটলারের করমর্দনকে ডিফেন্ড করতে গিয়ে হাস্যকর ভাবে জ্যোতি-বাজপেয়ী টেনেছেন। সেই তিনোমূলী অর্ধ-ইতিহাস চর্চা!! আর খন্ড ইতিহাস কারে কয়। রিবে্নট্রপের সঙ্গে মলোটভের সক্ষাৎএর আগে ও পরে আর কিছুই ঘটে নি। তাই তো? ঐ স্ট্যালিন না থাকলে আজকে গোটা ইউরোপ জার্মান ভাষায় কথা বলত!!

    আমি প্যাটেল-মাউন্টব্যাটেন-নেহেরু উল্লেখ করেছি এটা বোঝানোর জন্য যে কমুনিস্ট পার্টি ঐ সময়ের প্রেক্ষিতে অস্বাভাবিক কিছু করেনি-মুলস্রোতের রাজনীতির সঙ্গেই ছিল। সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে কংগ্রেসের-ও তো সেই ভুল স্বীকার করার কথা। শুধু বামেদের ঘাড়ে সেই দায় চাপাচ্ছেন কেন?

    তবে আমি নিশ্চিত যে আপনার ইতিহাস চর্চার নমুনা তিনো ও বিজেপিকে যার পর নাই অক্সিজেন জোগাবে।
  • dc | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৭:৪৭660235
  • SC একদম ঠিক ধরেছেন! " রণকৌশলগত দলিলের খসড়ার ওপর সংশোধনী ১৪৩২টি এবং প্রস্তাব ১৩৬টি জমা পড়েছে৷‌ যদিও এগুলির মধ্যে বেশির ভাগই লেখার ধরন বা ব্যাকরণগত ভুল নিয়ে" - যাতা খিল্লি করেছে :d
  • adhuli | 190.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৭:৪৭660234
  • মানতেই হবে, মত-এ মিলুক আর নাই মিলুক, কে রকম উগ্র ডিটারমিনেসন আর যুক্তিজাল নিয়ে এখানে কজন বামেদের রক্ষা করার চেষ্টা করেন, তার এক শতাংশ ডিটারমিনেসন মাঠে ঘাটে বাম নেতাদের থাকলে আজকে পব তে বামেদের এ রকম হাড়ির হাল হতো না।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৮:০৭660236
  • উদ্দেশ্যটা বামেদের "রক্ষা" করা নয়। আসল উদ্দেশ্য অর্ধসত্য, অপসত্য আর কখনো কখনো কাঁচা মিথ্যে ইতিহাস চর্চা নিয়ে প্রশ্ন তোলা।

    ".......সার্ত্র যাকে এনগেজমেন্ট বলেন, তার বদলে একটি বিকল্প সরকারের বাসনা এত উদগ্র ও সম্মুখবর্তী হয়ে উঠল যে আমাদের পপুলার ফ্রন্ট একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেই মুখ থুবড়ে পড়ল।"

    তিনোদের ক্ষমতায় নিয়ে আসার জন্যে এক হিমালয় প্রতিম মিথ্যের পাহাড় তৈরি করা হয়েছিল। এখন তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এইধরণের বিকৃত ইতিহাস চর্চা চালিয়ে যেতে হচ্ছে।

    নাহলে কংগ্রেসকে বাদ দিয়ে কেউ দেশভাগের দায় কমুনিস্টদের ওপরে চাপায়?
  • dc | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৮:০৮660237
  • আজকের আনন্দবাজারে আসল কথাটা লিখেছেঃ

    অভিযোগ উঠেছে, আপ-এর সাফল্য স্বীকার করতে গেলে সিপিএমের ব্যর্থতাই স্পষ্ট হবে। স্পষ্ট হবে যে, তাত্ত্বিক আলোচনাতেই নেতারা এত সময় ব্যয় করে ফেলেন যে, কাজের কাজ আর কিছু হয় না।

    http://www.anandabazar.com/national/%E0%A6%86%E0%A6%AA-%E0%A6%B0-%E0%A6%A5-%E0%A6%95-%E0%A6%B6-%E0%A6%96-%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9B-%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%9F-1.136038

    বামপন্থী মানেই এমন কঠিন তাত্ত্বিক আলোচনা শুরু করবে আর দুশো বছরের পুরনো ইতিহাস থেকে রেফারেন্স বার করতে শুরু করবে যে সাধারন মানুষ ছিটকে চলে আসবে।
  • কল্লোল | 111.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৮:৩০660238
  • দেশভাগের দায় কমিউনিষ্ট পার্টির নয়, কারন তারা সেই দায় নেবার জায়গাতেই ছিলো না।
    কিন্তু কমিউনিষ্ট পার্টি ধর্মের ভিত্তিতে দেশভাগকে সমর্থন করেছিলো। আজও তার ভুল স্বীকার করে নি। পুর্ব বাংলার হিন্দু কমিউনিষ্টরা ভারতে চলে আসেন বা থেকে যান। পূর্ব বাংলার মুসলমান কমিউনিষ্টরা পূর্ব পাকিস্তানেই থেকে যান। একমাত্র মুজঃফর আহমেদ ভারতে চলে আসেন।
    ইলা মিত্রকে নিয়ে আলোচলায় এই নিয়ে প্রচুর কথা হয়েছিলো।
  • chintamani | 122.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৮:৪৭660240
  • সিপিএমের রণকৌশলগত ভুলের আলোচনায় এসব আসছে কেন? ঐ দলিল মূলত দলের সদস্য নিদেনপক্ষে সমর্থকদের জন্য।

    অবশ্য রাস্তার আধমরা ভিখিরিকে লাথি মেরে মজা পায় এরকম লোকের অভাব হয় না।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৮:৫৮660241
  • "কিন্তু কমিউনিষ্ট পার্টি ধর্মের ভিত্তিতে দেশভাগকে সমর্থন করেছিলো। "
    এটি আরেকটি অর্ধমিথ্যে বা অপসত্য আর না হোক নিছক অতিসরলীকরণ।
    সম্ভব্তঃ এখানে ইচ্ছাকৃত ভাবে জাতি ও ধর্মকে গুলিয়ে ফেলা হয়েছে।
    উল্টো যুক্তি হিসেবে বলা যায় যে প্রচুর মুসলমান ভারত ছেড়ে পাকিস্থানে যাননি এবং অনেকেই বামপন্থার সঙ্গে যুক্ত ছিলেন।

    আর ভারত ভাগ সত্যি ভুল ছিল না ঠিক ছিল সেটা কিভাবে বিচার হবে?
  • dc | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ০৯:৩৬660242
  • এহে চিন্তামনি সিপিয়েমেকে কি লেভেলে নামিয়ে আনলেন! সিপিয়েমের সমর্থকরা পড়লে কি ভাববে কেজানে :d
  • SC | 34.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১০:০৯660243
  • আবার সার্ত্রে, সে কোত্থেকে এলো? কেন এলো? যা ইচ্ছে কয়েকটা নেম ড্রপ করে দিলে ভাবছেন লোকে চুপ করে যাবে?
    এইসব আবোল তাবোল সার্ত্রে আর ১৩২৪ ব্যাকরণ না করে আগে মানুষের কাছে কি করে পৌঁছতে হয় শিখুন।
    লোকের honesty থাকলে কেউ লাথ মারেনা। কেজ্রীও সেদিন দিল্লিতে সব সিটে হেরেছিল লোকসভায়। কিন্তু হেরে সার্ত্রে আর ১৩২৪ ব্যাকরণ নিয়ে দলিল বানাচ্ছিল না। কি করে ফিরে আসা যায়, মানুষের কাছে পৌঁছনো যায়, সেটা ভাবছিল।
    সিইপিয়েমের আর বাঙালিদের ইন জেনারেল সমস্যা হচ্ছে একটা ধারণা হয়েছে যে আলতু ফালতু কিছু antlami মারালে সকলে খুব বিগ্জ্ঞ ভাবে, আর বিরাট কিছু একটা ফাটিয়ে দেওয়া যায়। এই গুলো থেকে বেরিয়ে এসে একটু মেনস্ট্রিম চিন্তা করুন, কাজে দেবে।
    ফলেন পরিচয়তে। দেখা তো যাচ্ছে, কবি আর নাট্যকাররা গাড়ির কারখানা নিয়ে ভাবলে, মুখ্যমন্ত্রী সারাদিন মার্কেজের গদ্যে ম্যাজিক রিয়ালিস্ম নিয়ে ভাবলে, আর পার্টি সারাদিন দলিলের ব্যাকরণ আর ponchis বছর আগের বিশ্লেষণ ভাবলে শুধুই পিছিয়ে পড়তে হয়। কোনটাই ভালো করে হয় না। গাড়ির কারখানাও হয় না, মুখ্যমন্ত্রীত্বও হয়না, আর পার্টিও করা যায় না। শুধুমাত্র নিজেরা একটা হাসির পাত্র হয়ে যেতে হয়।
    ইতিহাস নিয়ে কি কাটাছেঁড়া হচ্ছে জানিনা, তবে ভবিষ্যতে যখন ইতিহাস রচিত হবে, তখন এই প্রকাসরা শুধুই ভাঁড় হিসাবে স্থান পাবেন সেখানে।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১০:৫৯660245
  • পিটি,
    এই খেলা আর কত দিন খেলবেন? তথ্যের বিকৃতি আর ইতিহাসের অর্ধসত্য ধরা পড়ে গেলে ব্যক্তিগত পছন্দের আঙুল তুলবেন?
    --"আর বোঝাই যাচ্ছে সিপিএমের নীরেন রায় আপনার প্রিয় আর সিপিএমের নেপাল মজুমদারের আপনার অপ্রিয়"।
    "বেশ বুঝেছ, খুব বুঝেছ ঐখানে দাও দাঁড়ি,
    হাটের মাঝে ভাঙবে কেন বিদ্যে বোঝাই হাঁড়ি?"
    এক, এগুলো যে সময়ের বিতর্ক তখন সিপিএম বলে কিছু ছিল না।
    দুই, নীরেন রায় আমার প্রিয় কী অপ্রিয় এখানে সেটা অবান্তর। এসব প্রিয়-অপ্রিয়র খেলা আগেও করেছেন।
    তিন, কমিউনিস্ট পার্টির সব কিছু খালি মিটিং করে ঠিক হয় নাকি?
    সাহিত্যিক বিষয় নিয়ে ( ধরুন রবীন্দ্রনাথ, জীবনানন্দ) কবে কমিউনিস্ট পার্টি অফিসিয়াল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে?
    এগুলো পাওয়া যাবে সেই সময় পার্টির সাহিত্যিক পত্রিকায় (অরণি, প্রগতি, পরিচয়) প্রকাশিত নিবন্ধে। তখন দার্শনিক প্রশ্নে ভবানী সেন ছিলেন স্বীকৃত তাত্ত্বিক প্রতিনিধি। ওঁর অরবিন্দের ডিভাইন লাইফ নিয়েও সমালোচনা আছে।
    এগুলো প্রামাণ্য দলিল নয়? নেপালবাবুর পরস্মৈপদী বইটি সবচেয়ে বড় ডকুমেন্ট?
    চার, আর দেশভাগের দায়িত্ব কেউ কমিউনিস্ট দের দিচ্ছে না। কিন্তু তাদের লাইন? সেই টু-নেশন নামক জিন্নার ভ্রান্ত দলিলে সীলমোহর?
    ধর্মের বদলে জাতি শব্দ বসালেই ভুলটা ঠিক?
    পাঁচ, নেতাজিকে কুইসলিং বলা যদি ঠিক হয়ে থাকে তাহলে এবছর কেন সিপিএম নেতাজির জন্মদিনে উল্টোসুরে গাইছে?
    ছয়, মুস্লিম লিগের মত সাম্প্রদায়িক দলের সঙ্গে সিপিএম কেন যুক্তফ্রন্ট করল? শুধু ক্ষমতায় থাকার জন্যে বেসিক ইডিওলজিতে চুরি? ইহা লইয়া কবি নীরব কেন?
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:০২660246
  • দ,
    কমরেড কারাত কিন্তু এ'ব্যাপারে কমরেড পিটির থেকে শিখলে ভাল করতেন। উনি আপের চালাকি আগেই ধরে ফেলেছিলেন। কারাত এখনও অতলেই আছেন।
  • dc | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:০৬660247
  • নেতাজি নিয়েও সিপিয়েম ভুল স্বীকার করেছিল, বোধায় বছর পাঁচ দশ আগে। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল।
  • দেব | 111.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:১০660249
  • -- "যখন নেতাজীর সঙ্গে হিটলারের করমর্দনের ছবিটি দেখেন তখন একজন রাজনীতি "সচেতন" ব্যক্তিবিশেষ হিসেবে কেমন বোধ হয়?"

    -- "রিবে্নট্রপের সঙ্গে মলোটভের সক্ষাৎএর আগে ও পরে আর কিছুই ঘটে নি। তাই তো? ঐ স্ট্যালিন না থাকলে আজকে গোটা ইউরোপ জার্মান ভাষায় কথা বলত!!"

    নেতাজির হিটলারের সাথে করমর্দনের আগে ও পরেও অনেক কিছুই ঘটেছে স্যার। হিটলার না থাকলে আজো সারা ভারত ব্রিটেনের পায়ের তলায় থাকত।

    -- "কিন্তু কমিউনিষ্ট পার্টি ধর্মের ভিত্তিতে দেশভাগকে সমর্থন করেছিলো। "
    এটি আরেকটি অর্ধমিথ্যে বা অপসত্য আর না হোক নিছক অতিসরলীকরণ।
    সম্ভব্তঃ এখানে ইচ্ছাকৃত ভাবে জাতি ও ধর্মকে গুলিয়ে ফেলা হয়েছে।"

    এবার এটা ন্যাকামোর পর্যায়ে চলে যাচ্ছে। কমিউনিস্ট পার্টির কোন ক্ষমতা ছিল না দেশভাগের সিদ্ধান্ত নেওয়ার। সেই দোষারোপও কেউ করেনি। প্রশ্নটা প্রিন্সিপলএর। সেটা আপনার ইতিহাস বিকৃতিতে কিস্যু বদলাবে না।

    --"সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে কংগ্রেসের-ও তো সেই ভুল স্বীকার করার কথা।"

    কংগ্রেস একটা র‌্যাবিড ধর্মান্ধ দলের সাথে মিলিজুলি সরকার চালানোর (বোঝার ওপর শাকের আঁটি আবার সিপিআই) রিস্ক নেয়নি। কোন ভুল করেনি। যারা বর্ডারের ওপারে থেকে গেছিলেন তাদেরকে বাঁচাতে গিয়ে গোটা দেশটাকে ডোবানো যেত না।

    --"সিপিএমের রণকৌশলগত ভুলের আলোচনায় এসব আসছে কেন? ঐ দলিল মূলত দলের সদস্য নিদেনপক্ষে সমর্থকদের জন্য।"

    কারণ যে রাজ্যটায় বাস সেটা তিন দশকের ওপর ধরে ঠিক এই লোকগুলোর শাসনে ছিল।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:১২660251
  • "সিপিএমের রণকৌশলগত ভুলের আলোচনায় এসব আসছে কেন? ঐ দলিল মূলত দলের সদস্য নিদেনপক্ষে সমর্থকদের জন্য।"

    -- এক, ব্যাপক জনগণের জন্যে নয়? মধ্যবিত্ত বাম সমর্থকদের জন্যে নয়? তাহলে এসইউসি, লিবারেশন ইত্যাদিদের মঞ্চে ডেকে এনে বসানো কেন?
    --দুই, সিপিএম কী গুপ্ত সমিতি? তাহলে ওই কথাগুলো রোজ নিয়ম করে কারাত, বৃন্দা, ইয়েচুরি প্রেসকে অফিসিয়ালি ব্রিফ করছেন কেন?

    এমন ভক্ত সিপিএমদের জন্যেই আজও ছোট ছোট তিনটে রাজ্য ছাড়া বামেদের দেখা যায় না। যদিও আর বছর কয়েক পরেই ভারতের কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী পালিত হবে। জ্যোতিবাবুর এবার হচ্ছে।
    যদিও রয়-লেনিন থিসিসের পর কোলকাতাকে নিয়ে লেনিনের অনেক আশা ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন