এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৫ এপ্রিল ২০১৭ ০৯:৪৯712361
  • না, শুনলাম। ছবি তুলব, না মিছিলে হাঁটবো, না স্লোগান দেবো, না চাড্ডি দেখবো? ব্যাকগীয়ারে হাঁটতে হাঁটতে ছবি তোলা এম্নিতেই বেজায় কঠিনঃ-(
  • dd | ২৫ এপ্রিল ২০১৭ ১০:০০712362
  • এ ম্মা ঃ। এ বাব্বা। পিটি স্যার কি লিখলেন, দেখুন দেখুন। কল্লোলকে লিখলেন "যাকে সামনে রেখে বিজেপির সঙ্গে লড়ার কথা বলেছ তাদের হিজাব খসে পড়েছে"।

    এ ত্তো একাধারে সাম্প্রদায়িক আর অন্যধারে সেক্সিস্ট।

    আমি বলি কি? খসাবেন তো লুংগি টাই খসান, বা খুব নিউট্রাল পাজামা ধরেও টানাটানি কত্তে পারেন কিন্তু হিজাব একেবারে নয়। ওটা মানবো না।
  • dd | ২৫ এপ্রিল ২০১৭ ১০:০৪712363
  • আর (আপাততঃ) এই পাতাতেই হে হে বাবু সেই "নেতাজেকে যারা তোজোর কুকুর বলেছিল" বলায় খুব শান্তি পেলাম। আহা, অ্যাতো দিন আমার খুব পেট ভুটভাট কচ্ছিলো, মাথা টিপ টিপ। কুনুইতে ব্যাথা।

    অ্যাতো দিন হয়ে গ্যালো আর এখনো সেই "তোজোর কুকুরে"এর গল্পোটা এলো না? শেষ পজ্জন্তো আসায় আমি আবার খুব তৃপ্তি পেলাম। ফেইথ ইন মানব সভ্যতা রেস্টোরড।
  • dd | ২৫ এপ্রিল ২০১৭ ১০:০৭712364
  • ওহো, টি বাবু আবার নতুন জীব জন্তু নিয়ে এলেন। পাঁঠা আর মর্কট। এ তো ক্রমশঃই নোয়া বাবুর নৌকো হয়ে যাচ্ছে দেখছি।
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১০:১২712365
  • পিটির যুক্তি কম পড়িয়াছে তাই এখন নানা প্রকার গালমন্দ করিতেছেন।
    আমি তো পয়েন করে করে জিগ্গেশ কল্লুম -
    ১) আরসপির আথে জোট কেন কমিউনিষ্টদের?
    ২) কংএর সাথে জোট কেন কমিউনিষ্টদের?
    ৩) ফব কেন বামেদের সাথে?
    আর
    কাঁথিতে তৃণমূল আর বিজেপির ভোট কেন বাড়লো, কং ও বামেদের ভোট কেন কমলো, তার ৭টা সম্ভাবনা। কোনটা পিটি মনে করে ঠিক।
    তাতে পিটি বলছে কার নাকি হিজাব খসে গেলো। বোঝো!!!
    কোশ্ন করা যাবে নি কো? ক্যাঁও??
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ১০:২৬712366
  • কল্লোলদা
    তোমার মত বুজীদের সমস্ত আবরণ খসে পড়েছে। তাই অপ্রয়োজনীয় ও তামাদি হয়ে যাওয়া সমস্ত বিষয়ের অবতারণা করছ।
    এখনো দেরী হয়নি। বলর সাহস থাকলে প্রকাশ্যে স্বীকার কর যে সেদিনের রাজনাথ আর তিনোদের মিটিংএর প্রতিবাদ না করে ভুল করেছিলে। আর যদি স্বীকার না কর তাহলে এটাই ধরে নেব যে তোমার মত উদভ্রান্ত সুমনপন্থী তিনোরা সব কিছু জেনেবুঝেই বিজেপিকে হাত ধরে পব-তে ঢুকিয়েছে।
  • pi | ২৫ এপ্রিল ২০১৭ ১০:৩৩712367
  • এটা এখানেও থাক।

    ঋতমের পোস্ট :D

    'আজ ওলা শেয়ারে সামনের সিটে বসেছিলাম।পিছনের সিটে দুই ভদ্রলোক বসে রাজনীতি, আইপিএল, শেয়ারবাজার নিয়ে কথা বলছিলেন।একটা কথা শুনে পুরো হুব্বা হয়ে গেলাম।ওল্ডার ভদ্রলোক তুমুল কনফিডেন্সের সাথে বললেন মিশেল ওবামা নাকি আসলে পুরুষ, আসল নাম মাইকেল।ওবামা নাকি আড়ালে ওনাকে মাইকেল নামেই ডাকেন। অন্যজন দ্বিগুণ কনফিডেন্সের সাথে বলল রাহুল গান্ধীর নাকি গোপনে বিয়ে হয়ে গেছে ফিদেল কাস্ত্রোর নাতনীর সাথে, রাহুলের আসল নাম রাউল কাস্ত্রো।সেই স্ত্রীর রিকুয়েস্টেই নাকি বিধানসভায় সিপিয়েমের সাথে জোট হয়েছিল।এক্সাইডে দুজন নেমে গেলেন।'
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ১০:৩৮712368
  • এরপরও ডিডিদা বলবেন ক্যানো নোয়ার নৌকোয় ছাগলদের তোলা হচ্চে :))
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৫ এপ্রিল ২০১৭ ১০:৪৩712372
  • আজকাল তো ইতিহাস লেখা হয় হোয়াটস-অ্যাপের পোস্টে, কাজেই এইগুলো ভবিষ্যতে টেক্সট বইয়ে ঢুকে গেলে অবাক হওয়ার কিছু নেই।
  • dd | ২৫ এপ্রিল ২০১৭ ১০:৪৩712369
  • আরে, পিটি স্যারকে নিয়ে আর তো পারি না।

    আবার আপনি কল্লোলের "সব আবরণ" খুলে ফেলছেন। এ আপনার কিরম দ্রৌপদী কমপ্লেক্স বুঝি না। যাস্ট মুখোসটা খুলে ফেলুন না। তাহলেই তো হয়।

    আফটার অল, এটা একটা ফেমিলি মেগাজিন।
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১০:৪৯712373
  • পিটি।
    যাঃ বাওয়া। তুমিই তো তুল্লে ফব কেন বামেদের সাথে? অমি তো তার সাথে কিছু কোশ্ন যোগ করেছি মাত্র।
    আর কাঁথির ভোট কে কাকে দিলে। সেটি তো সেদিনের বিষয়, এর মধ্যেই তামদি হয়ে গেলো?? নাকি অপ্রিয় সত্য তাড়াতাড়ি তামাদি হয়!!
    খমোখা গাল মন্দ না করে প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে দও, না হলে গান গাও - আমার সাধো না মিটিলোওওওওওও......
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১০:৫২712374
  • ইয়ে মানে ডিডি, ওটা দৌপোদি না দুজ্জোধোন কমপ্লেক্স?
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ১২:৩৬712375
  • "আর কাঁথির ভোট কে কাকে দিলে।"
    তার হিসেব তোমার কাছে আছে বোধহয়। কিন্তু রাজনাথ সিং-এর সঙ্গে তিনোর মিটিনের ব্যাপারটা তোমার মত সুমনপন্থী তিনোরাই তো ব্যাখ্যা করবে?
  • sm | ২৫ এপ্রিল ২০১৭ ১২:৪৫712376
  • রাজনাথের সঙ্গে মিটিঙে কি কথা হয়েছিল;সে খবর আপনার কাছে আছে?
    বামেরা কেন রামে ভোট দিচ্ছে দলে দলে, সেইডয়া বলুন আগে।
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:০৪712377
  • কাঁথির ভোট কে কাকে দিলোঃ
    ১) তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদের অনেকেই বিজেপিকেও ভোট দিয়েছে
    ২) বিজেপিকে যারা ভোট দিয়েছে তাদের অনেকেই তৃণমূলকেও ভোট দিয়েছে
    ৩) বাম আর কংগ্রেসের অধিকাংশ বিজেপিকে ভোট দিয়েছে
    ৪) বাম আর কংগ্রেসের অধিকাংশ তৃণমূলকে ভোট দিয়েছে
    ৫) বাম আর কংগ্রেসের একাংশ বিজেপিকে অন্যাংশ তৃণমূলকে ভোট দিয়েছে
    ৬) বেশীরভাগ বামেরা বিজেপিকে ভোট দিয়েছে। বেশীরভাগ কংগ্রেসীরা তৃণমূলকে ভোট দিয়েছে
    ৭) বেশীরভাগ বামেরা তৃণমূলকে ভোট দিয়েছে। বেশীরভাগ কংগ্রেসীরা বিজেপিকে ভোট দিয়েছে
    কোনটা তোমার পছন্দ??
    আর
    ১) আরসপির আথে জোট কেন কমিউনিষ্টদের?
    ২) কংএর সাথে জোট কেন কমিউনিষ্টদের?
    ৩) ফব কেন বামেদের সাথে?
    এই তো কেস। খামোখা এদিক ওদিক - কি যেন বলো? গোলপোস্ট সরাতে সরাতে বাউন্ডারি পার করে দিলে হে। আম্পেয়ার গৌর-নিতাই হয়ে গেলো তো!!
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:১২712378
  • বাকি রইলো রাজনাথ-মমতা সংবাদ।
    তুমি জানো না? সেই যে লাইভ টেলিকাস্ট হলো সান-অ্যারো টিভিতে।
    মমতাঃ কি রে রাজু কেমন আছিস?
    রাজুঃ আর থাকা!
    মমতাঃ কেঁও কেঁও
    রাজুঃ ঐ স্সাল্লা লরেনটা একাই ক্ষীর খাচ্ছে
    মমতাঃ মালটা খুব হারামী। তোরা সকলে মিলে ওটার ইয়ে মেরে দে।
    রাজুঃ হ্যাঃ, পাগলকে সাঁকো নাড়া দিয়ে মরি আর কি!!!
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:১৬712379
  • আরে আরো অপশন বাদ গ্যাচে। তাছাড়া প্রথম দুটো হবে না। একই লোক একাধিক ভোট কি করে দেবে।
  • j | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:৩২712380
  • দেয় দেয় ... Zআনতি পারো না

    বাসের পেছন দিয়ে উঠে সামনে দিয়ে নেমে আবার ভোট দেয়
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:৪১712381
  • ইস! টি ক্যামোন যেন সরোল গোলগাল গোছের।
    তাছাড়া আব্বুলিস আচে না!! একবার তিনোরে ভোট দিয়ে দুম করে জিব কেটে পিসাইডিঙ্গ অপিসারকে বলতে হবে আব্বুলিস। তখুন আবার ভোট দিতে দ্যায়। ত্যাকুন বিজেপিকে দিলে কে আটকায়!!
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:৪৯712384
  • মজন্তালী সরকার পেরথম পেরথম এমন করেই ঠাট্টা-এয়ার্কি করছিল গো কল্লোলদা......
    মনে হচ্ছে তিনোদের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়ার খোয়াব কল্লোলদার মিটেছে। তাই আবার সেই চারুবাবুর শেখানো লাইন ধরেই বামেদের পিন্ডি চটকানো শুরু করেছে।
  • T | ২৫ এপ্রিল ২০১৭ ১৩:৪৯712383
  • রাখুন ভাই। অপশন যা দিয়েছেন সেগুলো লজিক্যাল হওয়া চাই তো। নাকি সেও বোঝেন না।
  • }8>(( | ২৫ এপ্রিল ২০১৭ ১৪:০৯712385
  • প্রাচীন মজার কথা অনুযায়ী, অ্যাই জুতো উল্টে রাখলুম ..... আর গলা ছেড়ে আবৃত্তি শুরু করলুম....
    http://www.kolkata-online.com/bangla/sukumar/naarad.html
    -------------------------------
    ওদিকে অমিত শাহের ",,,,,, মেধের ঘোড়া" নকশালবাড়ি দিয়ে তার যাত্রা শুরু করল।
    -----------------------
    কুছ পরোয়া নেই, জুতো উল্টেই রাখা আছে।

    কাম্‌ অন্‌ ফাইট্‌.....
    কাম্‌ অন্‌ ফাইট্‌.....
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১৬:৪২712387
  • তা হাহাপেফেযাজো। অমিত শাহ নকশালবাড়িতে আসছেন, তাতে এ প্রাক্তনের কি ভূমিকা থাকতে পারে সে খুঁজতে পাগলা দাশু পড়লুম, পেলুম না। কিন্তু প্রশ্নের উত্তর নাই। অবশ্য এসব উত্তর পিটির জানাও নাই। তাই সে ক্রমাগত গোলপোস্ট সরাতে সরাতে কোথায় যে নে যাবে তাও জানে না। কি আর করা!!!
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ১৬:৪২712386
  • তা হাহাপেফেযাজো। অমিত শাহ নকশালবাড়িতে আসছেন, তাতে এ প্রাক্তনের কি ভূমিকা থাকতে পারে সে খুঁজতে পাগলা দাশু পড়লুম, পেলুম না। কিন্তু প্রশ্নের উত্তর নাই। অবশ্য এসব উত্তর পিটির জানাও নাই। তাই সে ক্রমাগত গোলপোস্ট সরাতে সরাতে কোথায় যে নে যাবে তাও জানে না। কি আর করা!!!
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ১৮:২৭712388
  • "নকশালবাড়িতে পাত পেড়ে ভোজ অমিতের, কোচবিহার থেকে তীব্র আক্রমণ মমতার"
    আ হা হা.....
    কোথায় সেই নকশালবাড়ির শিক্ষায় দীক্ষিত অতিবামেরা যারা সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে পুঁজিপতিদের হটানোর জন্য তিনোর হাত ধরেছিল? কোথায় সেই সহিংস সংগ্রামীরা যারা ৪০০ লোককে জবাই করে আগাম বাংলার মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছিল? আর তাদের মোমবাতি পোড়ানো শহুরে চ্যালাচামুন্ডারাই বা কই? সব সাত হাত গত্তের নীচে সেঁধিয়েছে নাকি? তাদের আলমা ম্যাটার তো হাতছাড়া হয়ে গেল!!
    http://www.anandabazar.com/state/bjp-starts-campaign-with-amit-shah-in-naxalbari-mamata-s-steep-jibe-from-cooch-behar-dgtl-1.603080?ref=hm-ft-stry#popup
  • Pi | ২৫ এপ্রিল ২০১৭ ১৯:২৭712389
  • আজ ত্রিপুরায় বেশ বড়সড় মিছিল দেখলাম বিজেপির। আগরতলার বাইরে, রাস্তা জুড়ে।
  • dc | ২৫ এপ্রিল ২০১৭ ১৯:৪১712390
  • তাহলে কি এবার ত্রিপুরাতেও পশুপক্ষী পালা শুরু হবে?
  • কল্লোল | ২৫ এপ্রিল ২০১৭ ২০:৩৮712391
  • গোটা পবটাই তিনোর হাতে তুলে দিলো সিপিএম, এ তো ৫০ বছর আগেকার ঘিভাত।
    ভালো কথা, প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলো?
  • PT | ২৫ এপ্রিল ২০১৭ ২১:০৩712392
  • ট্রটস্কি, নেতাজীদের টানা-হ্যাঁচড়া করে সুমনবাদী তিনোপন্থীরা এখন কি আলোচনাটা অন্যদিকে ঘোরাতে চাইছে? গত সাত-আট বছর ধরে অনেক পন্ডিতি ও তাত্বিকতা করে শেষে কিনা নকশালবাড়িতে অমিত শাহকে ডাল-ভাত খাওয়ানার ব্যবস্থা করল তারা? কিছুদিন আগেও তিনোদের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্যে বিস্তর লাফালাফি করে এখন মনে হয় ক্ষান্ত দিয়েছে।
    অন্ততঃ কয়েকঘন্টার জন্যে হলেও তো লজ্জায় মাথা হেঁট করে থাকা উচিত।
  • SS | ২৫ এপ্রিল ২০১৭ ২১:৩৭712394
  • এতদিন ছিল মাসিমার মালপো। এবার অমিত শাহের ডাল ভাত। বাঙালীর সব আলোচনাই শেষ পর্যন্ত খাওয়া দাওয়ায় কনভার্জ করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন