এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২০ মার্চ ২০১৫ ২১:৩২282090
  • আমি সেদিন পুরুষত্বওলা ডিম কিনলাম। মানে ডিমটা থেকে ছানা হতে পারে।
  • শ্রী সদা | ২০ মার্চ ২০১৫ ২১:৩১282089
  • হ্যাঁ জাভা হেভি চাপের জিনিস। আপিসে একদিন বলেছিলাম, জাভারু লোকজন তেড়ে এসে বললো, তো তোমার সি প্লাস প্লাস ই বা কী এমন সোজা জিনিস, ট্রাই/ক্যাচ এর পরে ফাইনালি লেখা যায়না, মেন ফাংশন ক্লাসের বাইরে থাকে - এসব ক্ষী ?
    আমার খুব ইচ্ছে জাভা বা সি শার্প শেখার। কিন্তু কার্ণেল লেভেল থেকে বেশি উপরে উঠে গেলেই কেমন একটা আকুলিবিকুলি লাগে - ঐ জন্যে বার তিনেক চেষ্টা করেও শিখতে পারিনি। এদিকে আমার কাছে সি শিখেছে এরকম জনতা অনায়াসে রুবি অন রেলস, পি এইচ পি, পাইথন, জাভাস্ক্রিপ্ট এইসব শক্ত শক্ত জিনিস নিয়ে লড়ে যাচ্ছে।
  • Arpan | ২০ মার্চ ২০১৫ ২১:২৯282086
  • ব্রিটিশ আর অস্ট্রেলিয়ানও দেখেছি। একে অন্যের বাপের আদ্যশ্রাদ্ধ করতে।
  • lcm | ২০ মার্চ ২০১৫ ২১:২৯282087
  • ওভেন বেক্‌ড এগ
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:২৯282088
  • এলসিএম, এগ্রিড।
    আমার পোস্ট-টা ডিসি-র পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে - উনি যেমন বলেন তেড়ে গাল না দিলে নাকি খেলা দেখার মজা নেই। আমার অভিজ্ঞতা উল্টো
  • lcm | ২০ মার্চ ২০১৫ ২১:২৬282084
  • অরণ্য,
    এসব হল নেটের গালাগালি। মুখোমুখি এমন হয় না।
    মানে নেটে গালিগালাজের ইতিহাস পুরানো, শুধু স্পোর্ট্স নয়, এনি ফিল্ড।
  • Tim | ২০ মার্চ ২০১৫ ২১:২৬282085
  • আছে তো সান্দা খুলেছিলো মনে হয়
  • Abhyu | ২০ মার্চ ২০১৫ ২১:২৫282083
  • ডিম নিয়ে কোনো টই নেই?
  • | ২০ মার্চ ২০১৫ ২১:২৪282081
  • বাব্বা,আমি আবার প্রথমে জিনিসটার পুরুষত্ব পড়ে ঘাবড়ে গেলামঃ(
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:২৪282082
  • আমার আবার হস্টেলে অনেকে মিলে একসাথে খেলা দেখার সময়ও তেমন কোন গালাগালির কথা মনে পড়ছে না
  • Abhyu | ২০ মার্চ ২০১৫ ২১:২৩282080
  • আমি এক মহারাজকে জানতাম যিনি ডিমের কারপেট খেতেন
  • lcm | ২০ মার্চ ২০১৫ ২১:২২282079
  • আবার উল্টো আছে। এবারের বিশ্বকাপে ভারতের দু-তিনটে খেলা দেখেছেন এমন একজন, ভারতের সমর্থক, কিন্তু ভারতের জার্সি কিনতে বা পরতে চান নি - তার বক্তব্য - খেলা দেখতে এসেছি তো, জামা কিনতে তো আসি নি।
  • lcm | ২০ মার্চ ২০১৫ ২১:১৬282078
  • এই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে দু দেশের কিছু সমর্থকের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, গালিগালাজ হয়েছে। এসব কিন্তু নতুন কিছু না। এমন হয়, এ নিয়ে অনেকে এমন বিচলিত হয়ে পড়ছে...

    অনেক আগে একটা ইউজনেট গ্রুপ ছিল, সক-কালচার-স্পোর্ট্‌স এরকম কিছু, তো তাতে ঝগড়া হত। বিশ্বকাপ ফুটবল খেলার সময় ব্রিটিশ-জার্মান সমর্থকদের ঝগড়া দেখেছিলাম, সে কি ঝগড়া রে ভাই, হিটলার থেকে ব্রিটেনের রানীর শ্রাদ্ধ, বাপ-মা-ঠাকুর্দা-ঠাকুমা ধরে গালি, 'এফ' ওয়ার্ড তো নস্যি, জাত-ধর্ম তুলে তুলে আছাড় -- পলিটিক্যাল কারেক্তনেসের ষষ্ঠী পূজো--- স্টেডিয়ামের চ্যাংড়া রাউডি সাপোর্টার নয়.... ভদ্দোসব্বো চাকুরে সাহেবরা নেটে ঘন্টাখানেক গালিগালাজ করে ঘুমোতে যেত...
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:১১282076
  • সামনের বেস্পতি বার-ও অবিশ্যি বাধ্যতামূলক ছুটি নিতে হবে, সারা রাত খেলা দেখার পর
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:১১282077
  • উৎরাই ছাড়া :-)
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:১০282075
  • বড় ক্লান্ত। এপ্রিল প্রথম সপ্তাহ ছুটি নেব, তৃষ্ণার্ত চোখে সেই দিকে তাকিয়ে
  • - | ২০ মার্চ ২০১৫ ২১:০৯282074
  • কোন চড়াইএর গপ্পটা খুব ভালো, অরণ্য? উৎরাই ওয়ালা না ছাড়া? ঃ-)
  • Tim | ২০ মার্চ ২০১৫ ২১:০৮282073
  • জিনিসটার পুরুত্বর ওপর নির্ভর করে মামলেট বা অমলেট। বেশি পুরু হল মামলেট
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:০৬282071
  • চড়াই-এর গপ্প-টা খুব ভাল লাগল।
  • Tim | ২০ মার্চ ২০১৫ ২১:০৬282072
  • আমাদের এখন নওরোজ কাম স্প্রিং ব্রেক। মাত্র এক সপ্তাহ ছুটি
  • aranya | ২০ মার্চ ২০১৫ ২১:০৩282070
  • টিনটিন বড় ভাল ছেলে। আমার মেয়ে কক্ষনো কিছু খাওয়ায় না। তার কোন কথা বলারও সময় নেই। একমাত্র বন্ধুদের সাথে মলে বা রেস্টুরেন্টে যাওয়ার জন্য টাকার দরকার হলে বা রাইড লাগলে তখন একটা আহ্লাদী গলা শোনা যায়
  • sosen | ২০ মার্চ ২০১৫ ২০:৪৬282069
  • শিলম চল্লুম রোব্বার। নীল পাইনের বনে।
  • | ২০ মার্চ ২০১৫ ২০:৪৪282068
  • মরণ!
  • Arpan | ২০ মার্চ ২০১৫ ২০:৩৬282067
  • আমিও রোজ প্রচুর চড়াই দেখি। উৎরাইও।

    লুরুর সব রাস্তাই কমবেশি ঢেউখেলানো।
  • | ২০ মার্চ ২০১৫ ২০:২৮282066
  • কুমু, এই যে আমি আছি, চড়াই বিশেষজ্ঞ। চড়াইদের দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। রোজ ওরা আমাদের বাড়িতে জল খেতে আসে। গরম লাগলে চানও করেঃ)
    বারান্দায় কিছু কাঠকুটো জড়ো করা ছিলো, দেখি রোজই টানাটানি করে সেগুলো এদিক সেদিক করার চেষ্টা করে। সেই কান্ড দেখে কাঠকুটো ভেঙে ছোট ছোট করে জলের পাত্রের পাশে গুছিয়ে রেখেছিলাম। প্রথমে নিচ্ছিলো না এখন এসে জল খেয়ে টুকরোগুলো মুখে নিয়ে উড়ে যায়। এখন বাসা করার সময়, কষ্ট লাঘব করতে দুদিন অন্তর সরুপাতলা ডাল ভেঙে গুছিয়ে রাখছি। একটা খোঁড়া চড়াই আছে। তার চড়াইনী সবসময় সঙ্গে আসে। সে জলটল খেয়ে বউ এর সঙ্গে খেলা করে। বৌ কাঠ্কুটো নিয়ে যায়।
    শীতকালে যখন জল জমে বরফ হয়ে যায়,তখন ওরা ঠুকরে২বরফ খায়। চড়াইরা জল এ ঠোঁট ডুবিয়ে তারপর গলা উঁচু করে ট্যাবলেট গেলার মত করে জল খায়ঃ)

    ওরা ছোট ছোট দলে আসে। আবার একাও আসে। যেহেতু অন্য পাখিরাও জল খেতে আসে,তাই বেশ ঝামেলাও হয়।মুশকো বড় কার্ডিনাল এলে ওদের ঠুকরে বা ঘাড়ের রোঁয়া ফুলিয়ে তাড়িয়ে দেয়। কয়েকজন বেশ ঘ্যাতা টাইপ আছে,তার তাড়ালেও পালায় না, শান্ত ভাবে অন্যদিকে দাঁড়িয়ে থাকে।
    চড়াই বেশ সতর্ক আর সাবধানী পাখি।মানুষের এত কাছাকাছি থাকে,কিন্তু জল খেতে এসেও দিব্যি কাঁচের দরজার দিকে নজর রাখে।একটু নড়াচড়া বা আওয়াজ এলেই ফুড়ুৎ
    টিনটিন অসম্ভব পাখিভক্ত। আমরা মা ছেলে সময় পেলেই চড়াই দেখিঃ)
  • dc | ২০ মার্চ ২০১৫ ২০:২৩282065
  • তা হবে। তবে রাস্তার ধারে যেসব চায়ের দোকানে খেতাম সেখানে সাধারনত মামলেট বলত।
  • cm | ২০ মার্চ ২০১৫ ২০:১২282063
  • বাঙালে অমলেটরে কয় মামলেট, আবার কি ফারাক?
  • dc | ২০ মার্চ ২০১৫ ২০:০৮282062
  • চায়ের দোকানে যেটা পেয়াজ দিয়ে বানায় সেটাকে মামলেট বলে না? একটু হলুদ দেখতে হয়।
  • pi | ২০ মার্চ ২০১৫ ২০:০০282061
  • ফটিকচাঁদেই সেই 'মামলেট' নিয়ে বকুনি ছিলো না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত