এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০৩:৫০282540
  • কেজানে সমাজপতিরাও পিটিয়ে দিতেন হয়তো। ঃ-)
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০৩:৪৮282539
  • দুটো একসঙ্গে চললে ওনার ওই আইডিয়াল সমাজ এর গোল থিওরি খাটতনা যে :)
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০৩:৪৬282538
  • শীর্ষেন্দু ক্রমাগতঃই পুরুষের বহুবিবাহের সুবিধা নিয়ে এত গপ্পো লিখে গেলেন কিন্তু মহিলাদের বহুবিবাহ বিষয়ে ভয়েই কিছু কইলেন না। ঃ-)
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০৩:৪৪282537
  • আলাদা আলাদা বৌয়ে আলাদা আলাদা গুণ। তেমনি ভিন্ন ভিন্ন বরে ভিন্ন ভিন্ন গুণ। ঃ-)
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০৩:৪২282536
  • আরে কালিদাস এই পদ্যটি লিকে যে কী কাল করেচেন :( অম্বুলে বাঙালি ভেবে নিল একটা বউ এর মধ্যেই এই সবকটা গুন থাকতে হবে। গুন খোঁজার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত।
  • - | ২৩ মার্চ ২০১৫ ০৩:৩৮282535
  • সচিব, গৃহিণী, ভার্যা, সহধর্মিণী
    সখী প্রিয়শিষ্যা ললিতকলা বিধৌ।
  • Abhyu | ২৩ মার্চ ২০১৫ ০৩:৩৬282534
  • না না আমার কিছু আপত্তি নেই - ইন ফ্যাক্ট অন্ততঃ দুটি গার্লফ্রেণ্ড তো একান্ত আবশ্যক।
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০৩:৩১282533
  • তবে এটা ঘটনা কিন্তু ওয়ার্ক লাইফ আর হোম লাইফে দুজন আলাদা পার্টনার থাকলে মানুষ বেশি প্রডাকটিভ হয়। একজনকেই রোল কনফ্লিক্ট এর মধ্যে ফেলার দরকার ও থাকেনা। এই ওয়ান ইস্টু ওয়ান সিস্টেমটা মানুষের সভ্যতাকে আদৌ এগিয়ে দিয়েছে না পিছিয়ে সন্দেহ আচে। ব্যক্তিগত মত।
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০৩:২৫282532
  • আমাদের সমাজে এই সাইকল মনে হয় প্রথম ভাঙতে শুরু করে চৈতন্যের ভক্তি-আন্দোলনের সময়। বৈষ্ণবীরা অনেকেই কিছু-কিঞ্চিৎ লেখাপড়ার সুযোগ পেতেন সে ধর্মের প্রয়োজনেই হোক বা উপাসনার প্রয়োজনেই হোক।
    ঠাকুরবাড়ীর মেয়েদের নিয়ে লেখা একটা বইতে দেখছি বাড়ীর মেয়েদের এসে বৈষ্ণবীরা এসে পড়িয়ে যেতেন। পড়ে খানিকটা চমকে গিয়েছিলাম প্রথমে।
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০৩:১৮282531
  • সেত ছিলই। এদেশেও নর্তকী-কিন্নরী এনারা বহুবিদ্যায় পারদর্শী ছিলেন। শুধু নাচগান না। কিন্তু জগতটা বিভক্ত। যারা পড়াশোনা করবে তারা রাজা-গজা দের সঙ্গে ঘুরবে সম্মান ও পাবে কিন্তু তার গর্ভে সন্তান জন্ম দেওয়া হবেনা। উল্টোদিকে বাড়িতে যে থাকবে সে মুখ্যু এবং সন্তান উত্পাদন-দেখাশোনা করবে। কোনো মহিলা ইচ্ছে করলে ওই বাইরের জীবন বেছে নিতেই পারেন কিন্তু একদিকে খোলা দরজা। টিপিকাল একটা প্রডাকশন আর কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। সেই সময়ের সমাজ-অর্থনীতির সঙ্গে খাপ ও খেত।
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০৩:০৯282530
  • আর সারা দুনিয়াতেই মনে হয় একটা সময় এই ছিল, বাড়ীর মেয়েরা বাচ্চাপালা রোবট, গৃহদাসী গর্ভদাসী। তারা জাস্ট টেকেন ফর গ্রান্টেড। তাদের নিয়ে গল্প হতো না। গল্পে টল্পে ভাস্কর্যে টাস্কর্যেও দেখা যেত রাজনর্তকীদের বা দেবদাসীদের যারা নানা কলাবিদ্যা শিখতেন, আবশ্যিক ভাবে সুন্দরী হতেন।
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০৩:০৩282529
  • হ্যাঁ, সম্ভবত পশ্চিমী দুনিয়ার মেয়েদের অনেকেরই ড্রাকুলা টাইপ পুরুষ বেশ আকর্ষণের। কিন্তু উপমহাদেশের বা চীন জাপানের মেয়েদের পছন্দ অন্যরকম হতে পারে। কিন্তু প্রধান কাস্টমার তো তারা নন।
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০২:৫৯282528
  • সেকী ড্রাকুলা তো হটেস্ট ফিমেল ফ্যান্টাসি ! এটলিস্ট মিডিয়া তাই বলে। এমনকি লোমশ বনমানুষের মত দেখতে চরিত্ররা কিন্তু মেয়েদের মধ্যে একসময় অন্তত বিশাল জনপ্রিয়। বলা হতো হওয়াইট মেয়েদের নিগ্রো ফেটিশ এর কারনে এইসব জনপ্রিয়তা। তবে এইসব থিওরি বেশিরভাগই খাবলাদর্শন। আর মেয়ে ভূত কে যেমন একদল মোহময়ী বানিয়েছে আরেকদল যারা আবার মেয়েদের উচ্ছন্নে যাবার সোপান মনে করে তারা মাথায় চুল নেই, চোখের জায়গায় গর্ত এসব এঁকেছে।

    একটা জিনিস ব্যক্তিগত ভাবে মনে হয়। ইউরোপের শিক্ষাব্যবস্থায় তো বাড়ির মেয়েদের কোনো জায়গা ছিলনা। তারা শুধু বাচ্চা পালতো। একই সঙ্গে সুন্দরী এবং কিছুটা হলেও শিক্ষিত বলতে ছিলেন কর্তিসান রা। কাজেই ইভিল পাওয়ার আঁকতে গিয়েও সেই লাস্যময়ী সুন্দরী রাই এসেছে।
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০২:৫২282527
  • লেমিং দের ম্যাস সুইসাইড নিয়ে নানা গল্প শুনতাম, রূপকথার মতন। এখন শুনি এগুলো নাকি অনেকটাই ডিজনিদের বানানো। ঃ-)
    http://en.wikipedia.org/wiki/Lemming
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০২:৪৬282526
  • একক, একটা জিনিস দেখেছেন? এই যে দেশে বিদেশে নানা ভুত পেত্নী, পশ্চিমী ভুতুড়ে গপ্পে দেখবেন ফিমেল ভুতুড়েরা দারুণ হট আর সেক্সি। কোনো কোনো ক্ষেত্রে সিডাক্টিভ। কিন্তু পুরুষ ভুতেরা যেমন ড্রাকুলা ফাকুলা এরা সেরকম নয়, বরং ভয়াল টাইপ। এমনকি আরাবিক কালচারের ভুতুড়ে গপ্পের জ্বিনেরা কেমন ইয়া ইয়া চেহারা দাড়িয়ালা জঙ্গুলে টাইপ, অথচ পরীরা সুন্দরী আর মোহময়ী।
    পুরুষতান্ত্রিক দুনিয়ার কাস্টোমারের জন্য?
  • lcm | ২৩ মার্চ ২০১৫ ০২:৪৫282525
  • সুয়াআআআআরেজ
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০২:৪৪282524
  • পাই
    এতো অনেক তথ্য ! বাহ পড়ে দেখি। গতবছর জাপানে রটেছিল একটা রোবট সুইসাইদ করেছে। নিজেই সুইচ অন করে আভেনের ওপর বসে পড়েচে নাকী। যদিও মনে হয় মেইন্তেনাস কোম্পানির বদমায়েসী। হিউম্যান তেন্দেন্সী সিমুলেট করা অত সোজা না।
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০২:৪১282523
  • শাঁকচুন্নি ফস্সা হোক। তার হানাবাড়ি খোঁপা হোক। ডাবল আইলায়নার হোক। বেশ নাম সাত্থক করা দেকতে হবা :|
    শংখচুর্নী অলিভ থাক, ন্যাচেরাল লকস থাক। আর ফিশফ্রাই তে এক্সট্রা পেয়াজ চেয়ে ওয়েটার এর সঙ্গে তুলকালাম করুক। যে যেমন।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ০২:৩৯282522
  • কিন্তু আর না। এক পরিচিত আজ নিজের ইচ্ছেয় নেই হয়ে গেলেন। কেমন একটা লাগছে।
    কে জানে এই ইচ্ছেটা সত্যিকারের নিজের ইচ্ছে, নাকি ওরকম 'অটোমেটিক, আনরিফ্লেক্টিং অ্যাকশন', অসুখ থেকে। কে জানে।
  • pi | ২৩ মার্চ ২০১৫ ০২:৩৫282521
  • একক, এটা পড়ে দ্যাখ। ইন্টারেস্টিং। জীবজন্তুদের সুইসাইডের অ্যানেকডোট থেকে এক্ষপেরিমেন্ট। সত্যিকারের 'ইচ্ছা'কৃত সুইসাইড বনাম 'অটোমেটিক, আনরিফ্লেক্টিং অ্যাকশন'। সুইসাইড থিয়োরির প্রব্ক্তা বনাম ডিসমিসকারী। অ্যান্ন্থ্রোপোসেন্ট্রিক মডেলকে চ্যালেঞ্জ ইঃ ইঃ।
    http://past.oxfordjournals.org/content/224/1/201.full
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০২:৩২282519
  • এমনি মৌমাছিদের ও তো আবশ্যিক সুইসাইড স্কোয়াড থাকে। যেই মৌমাছিটা হুল ফোটায় সেটা সঙ্গে সঙ্গে মারা যায়, কারণ হুলটার সঙ্গে সঙ্গে ওর ইন্টার্নাল সিস্টেমের একটা অংশ ছিঁড়ে যায়।
    কিন্তু এ তো মনে হয় প্রজাতির নর্ম এর অংশ। নিজে থেকে সুইসাইড মনে হয় ঠিক নয় এগুলো।
    পিঁপড়েদেরো সুইসাইড স্কোয়াড থাকে।
  • Abhyu | ২৩ মার্চ ২০১৫ ০২:৩২282520
  • না না শুধু ডিপ্রেশন কেন? ধরো এই সময়ে হেড লাইন হবে বলে কোনো সজারু আলিমুদ্দিনে গিয়ে গলায় দড়ি দিল। সেটাও নর্ম্যাল সুইসাইড বলে গ্রাহ্য হবে।
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০২:২৮282517
  • আসলে লিনিয়ার কম্বিতে থাকে সে। যে তাকে যেভাবে ডিটেক্ট করে সে সেই ফর্ম ও কালার অ্যাজুম করে। ঃ-)
  • - | ২৩ মার্চ ২০১৫ ০২:২৭282516
  • আতোজ তাকে ফসসা দ্যাখে আর একক দ্যাখে অলিভ রঙা
  • - | ২৩ মার্চ ২০১৫ ০২:২৬282514
  • আতোজের শাঁকচুন্নীই এককের শঙ্খচুর্নী
  • Atoz | ২৩ মার্চ ২০১৫ ০২:২৬282515
  • শঙ্খচূর্ণী খুব ফর্সা কিন্তু। শাঁখের মতন। ঃ-)
  • Abhyu | ২৩ মার্চ ২০১৫ ০২:২৩282513
  • শঙ্খচুর্নী কী জিনিস? মাছের নাম?
  • একক | ২৩ মার্চ ২০১৫ ০২:২০282512
  • শঙ্খচুর্নী আমার বড় পছন্দের। গলায় শংখ দাগ থাকবে বেশ। অলিভ ঘেঁষা গায়ের রং। একটু মাছ খেতে ভালবাসে বলে বাঙালি দুর্নাম দিয়ে অত সুন্দর নামটারো বারো বাজিয়ে দিয়েচে :/
  • Abhyu | ২৩ মার্চ ২০১৫ ০২:১৮282511
  • আচ্ছা রাস্তাঘাটে কিছু বাঘ ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে হয় না? ওরা পাঁঠার মাথা আর ল্যাজা খেয়ে বাকিটা ছেড়ে দেবে, ওয়ালমার্ট আড়াইটাকা পার পাউন্ড বেচবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত