এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ মার্চ ২০১৫ ১৯:২৭282690
  • হ্যাঁগা,এই গগনে গগনে ডাকে দেয়া (নেওয়া) টার খোঁজ কোথায় পাওয়া যাবে? কিছুই বুঝতে পারছি না- শুধু ব্রেড চিবুচ্ছিঃ(
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ১৯:২৬282689
  • সেদিকে যাদপ্পুরের শ্রেণীশত্রু ঘোষণা করলে কেমন হয়?
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ১৯:২০282688
  • আরে ওটাত কালীচরণের ওয়েস্ট ইন্ডিজ। আমরা ইডেনে যাই সেই সেবার থেকে, যেবার সোবার্স আর হলদের উপর রেগে আগুন জ্বলেছিল। তারপর নদীর ধার দিয়ে তাড়া, কি ছুট কি ছুট। আরেকটু হলেই ধরে ফেলেছিল।
  • sm | ২৩ মার্চ ২০১৫ ১৯:০৩282687
  • উইকেট কিপিঙ্গে তো ছিল ডেরেক মারে।আর শিনারায়ন, জনটির মত ভালো ফিল্ডার বাকাস এর নাম টা বাদ গেছে।
    মনে পড়ে সেই সব দিন।কিন্তু লয়েডের টিম টা তার পরে ভারত সফরে এসেছিল; কারণ লয়েড, গ্রীনিজ রা প্যাকার সিরিজ খেলতে গেছিল।
    একটা উইকেট বাকি; ইডেনে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শিবনারায়ণ আর বোধ হয় লাস্ট উইকেট ভ্য়ান্বার্ন হোল্ডার ব্যাট করছে।
    জিততে জিততে, জেতা হলো না।
  • - | ২৩ মার্চ ২০১৫ ১৮:৫৩282686
  • মুদ্রাস্ফীতি
  • T | ২৩ মার্চ ২০১৫ ১৮:৫১282685
  • সিকি তাহলে বেড়ে একটাকা হচ্চে? মুখোশ সমেত না ওটা হিসেবের বাইরে?
  • 4z | ২৩ মার্চ ২০১৫ ১৮:৪৮282684
  • এক টাকা! ইল্লি আর কি! এক পয়সা বানাব ওটাকে
  • Tim | ২৩ মার্চ ২০১৫ ১৮:৪৫282683
  • কারুর কোন কনস্ট্রাক্টিভ চিন্তা নেই। আধুলিও তো করা যায়, বা একটা গোটা টাকাই।
  • রোবু | ২৩ মার্চ ২০১৫ ১৮:৪২282682
  • "সারকাম?" লেখার ইচ্ছে ছিল, কিন্তু লিখলাম না। বাকিরাও আমার মত একটু সংযম প্র্যাকটিস করুন।
  • de | ২৩ মার্চ ২০১৫ ১৮:৪১282681
  • সাইজ করে পাঁচ/দশ পয়সা বানিয়ে দাও ফোজ্জি!
  • 4z | ২৩ মার্চ ২০১৫ ১৮:৪০282680
  • দমদি, সিকিকে এবারে সাইজ করার সময় হয়েছে
  • Tim | ২৩ মার্চ ২০১৫ ১৮:৩৭282679
  • আকাদা আমায় যা যা খাইয়েছিলে বিল করে সত্বর পাঠাও। তারপর দ্যাখাচ্ছি ক্রিটিসিজম কারে কয়।
  • aka | ২৩ মার্চ ২০১৫ ১৮:৩৩282677
  • কেউ বলে ওয়েস্ট ইন্ডিজ নাকি লারা-অ্যামব্রোসের দেশ বলে জানে, কেউ বলে সিরিয়াল দেখা শুরু করেছে স্বাভিমান, জননী দিয়ে। আমি বৃদ্ধ হলাম।

    সে ছিল আমাগো দিন কত্তা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করত গ্রিনিজ হেইন্স, ওয়ান ডাউন ভিভ, টু ডাউনে ক্যাপ্টেন লয়েড। বলের কথা তো সবাই জানে পেস বোলিঙ্গের কথা বাদ দিলাম। স্পিন করত ল্যারি গোমস বা হার্পার, উইকেট কিপিঙ্গ দুজন। সেই নিয়ে মস্করা হত কোন টিম ১২ জনে খেলে?

    আর সিরিয়াল তু শুরুই হল সেদিন হামলোগ ইত্যাদি।
  • Tim | ২৩ মার্চ ২০১৫ ১৮:৩৩282678
  • রোবু মজা দেখিবার মূল্য জানায় নাই
  • d | ২৩ মার্চ ২০১৫ ১৮:৩১282676
  • আমি আর সোসেন মিলে রোবুকে দ্যাখাবো মজা
    হুঁঃ
  • রোবু | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৯282675
  • ৯৮৭৪৩ এক শূন্য এক শূন্য এক।
  • d | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৮282674
  • ২৮শে জানুয়ারী আমার দুইখান ফোং চুরি গেছিল। তো সব নাম্বার হারায়ে গেছে। কাজেই নাম্বার পুনরায় না দিলে ফোং করা সম্ভব নয়।

    তবে সোসেনকেও দরকার 'অক্ষয় মালবেরী'জনিত রাগে আমার ...
  • রোবু | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৬282672
  • এইত্ত, কাজুও ঠিক বলেছে।
  • রোবু | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৬282673
  • রোবু আবার কী কল্ল?
    সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার এখন কল্যাণী যাওয়া কমে গ্যাছে কী না!!
    একটা ফোং করলে রোবু বিশদে জানাবে। আজ ফোং করা যেতে পারে, রোবু আজ আপিস যায় নাই।
    তবে কোনও রকম উপকার করলে রোবু কিন্তু টাকা মূল্য ধরে নেবে। ফোংকল এটেন্ড করাও তারই মধ্যে। পার মিনিট পাঁচটাকা।
  • Tim | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৪282671
  • দে দি, সানন্দে ঃ-)
  • d | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৩282668
  • পিছিয়ে দেখছি সিকি মহানন্দে ভাটাচ্ছে।
    ফোজ্জিইইইই
  • Kaju | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৩282669
  • আর গানটার বিষয়ে -

    ওটা কি অদিতি চ্যাটার্জি গীটার বাজিয়ে গাইত রূপকথায়?

    'তোমার ওই মেঘ রোদ্দুরে নীল সমুদ্দুরে
    ভেসে গেছে কলকাতা'
    তারপর কী যেন...

    সে এখন আর কোথায় পাওয়া যায় !
  • Tim | ২৩ মার্চ ২০১৫ ১৮:২৩282670
  • অনামুখোর ভয়েস যেন চাপা না পড়ে
  • Kaju | ২৩ মার্চ ২০১৫ ১৮:২০282667
  • কুমুদি অনামুখোটা তখন থেকে আমার মিত্যুকামনা করে যাচ্ছে, আপনি কিচ্ছু বল্লেন না মার্কেটে এসেও। সব দেখলাম।
  • d | ২৩ মার্চ ২০১৫ ১৮:১৯282666
  • সর্বনাশ!! শোনপাপড়ির নেশা খুব খতরনাক! আমার হয়েছিল, দিনে সাড়ে সাতশো গ্রাম থেকে এককিলো পর্যন্ত খে ফেলতাম। সেই করে প্রায় ১৫ কেজির মত ওজন বেড়ে গেল ...... সে আজও পুরো কমে নি। :-((

    আর এই যে রোবুচন্দর .....
  • cb | ২৩ মার্চ ২০১৫ ১৮:১৬282665
  • ওঃ, রূপকথা দুর্ধর্ষ হইত। ইয়ং কাস্ট, ফুল পান্জাবী আর জিন্স হল গিয়ে ড্রেস। এবার সিরিয়ালে, শাশ্বত আর জুন মালিয়া বাইরে গিয়ে একঘরে রাত্রিযাপনের ফলে ভদ্রমহিলা হাল্কা প্রেগন্যান্ট হয়ে পড়েন, সে সময়ে সেটাই বিশাল ব্যাপার। বেশ জমেছিল। ঐ উইকটায় বাইরে থাকার ফলে আই মিসড দা পার্টিকুলার এপিসোড (ইফ ইউ ক্যান ক্যাচ দা ড্রিফ্ট!!)। সে আপশোষ বহু বহু দিন ছিল, রোবু হটাৎ ফট করে নষ্ট লজিক করে দিল।

    আমার ঠাকুমা ছিল সিরিয়ালের পোকা। ঠাকুমার কাছেই সিরিয়ালের হাতেখড়ি, প্রোবাবলি স্বাভিমানের বাংলা আর জননী :)। আম্মাবুড়ি নেই প্রায় ৫ বছর, এখনো আমরা ওঁর সিরিয়ালপ্রেম ভক্তিভরে স্মরণ করি :)
  • 4z | ২৩ মার্চ ২০১৫ ১৮:১৩282664
  • ভাট আর টই মিলিয়ে আপনাদের পোস্টগুলো পড়ে যে হাসতে হাসতে পেট ব্যাথা হতে গেল তার ক্ষতিপুরণের চেকগুলো পাঠিয়ে দ্যান দিকি।
  • Arpan | ২৩ মার্চ ২০১৫ ১৮:১১282663
  • মুখোশগুলো তুলে রাখার আগে ভালো করে ডেটল জলে চুবিয়ে নিও। অন্যের ব্যবহার করা জিনিস।
  • একক | ২৩ মার্চ ২০১৫ ১৮:০৯282662
  • ক্ষতিপূরণের ট্যাহা চাইলে আম্মো চাইতে পারি HHB ! দে আমাকে ভয় দেখিয়েছিলেন ডেরাইভারের পাশে বসে ঘুমুলে ঠেলে ফেলে দেবেন বলে :((( সেই থেকে আমার হেব্বি ট্রমা হয়। চাইলেই কাউন্সেলিং এর ডকু পাঠাইযা দিবো !
  • de | ২৩ মার্চ ২০১৫ ১৮:০৫282661
  • খুলে যাওয়া মুখোশগুলো কুড়িয়ে তুলে রাখলাম - মুখোশের বিজনেস করবো - চুলোচুলির আগে সবাই ভাড়া নেবে! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত