এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ মার্চ ২০১৫ ০৮:৩৪283378
  • আইপিএল
  • pi | ২৬ মার্চ ২০১৫ ০৮:৩৪283379
  • যাঃ।
  • S | ২৬ মার্চ ২০১৫ ০৮:৩৪283380
  • আইএল কবে থেকে শুরু হচ্ছে।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ০৮:৩১283377
  • ম্যাচ সেশ।
  • s | ২৬ মার্চ ২০১৫ ০৮:২৬283376
  • আজকের খেলাটা দেখব ভাবছি। কোনো কিন্ছু নতুন করে ইন্স্টল করতে হবে না, শান্ত সুবোধ কোনো লিং আছে যেখান থেকে দেখা যাবে? হ্যাঁ আমেরিকায় বসে।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ০৭:৫৫283375
  • সিডনিতে টার্নার হয়েছে নাকি? ওয়ার্ন নেটে অস্ট্রেলিয়া টিমকে বোলিং প্র্যাকটিস দিচ্ছে।
  • Bhagidaar | ২৬ মার্চ ২০১৫ ০৭:৪২283374
  • জানিনা এতজ, এমনিতেই ছাঃ চাকরির চোটে কোনদিকে দেখতেই পাচ্ছিনা!
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০৭:৩২283372
  • ভাগীরাজ, সেই প্ররাচৌ আর কমলেন্দুর কী হলো জানেন?
  • | ২৬ মার্চ ২০১৫ ০৭:৩২283373
  • উনি আজকে বানাচ্ছেন মেহিকোর জাতীয় খাবার "মেক্সিকান কাসারিয়া"- এই পর্যন্ত শুনে সোফায় শক্ত হয়ে বসেছিলাম।
    দুটো হিজিবিজি দিয়ে রুটি বানান।একটার মধ্যে চিকেন সেদ্ধ,পেঁয়াজকুচি, ক্যাপসিকাম,চিজ এইসব দিয়ে অন্য রুটিতা দিয়ে ঢাকা দিন। এই বার তাকে 'চ্যাংগোলা চ্যাংগোলা' করে মাখন মাখা প্যানে ছুঁড়ে দিন। দুদিক ভেজে পরোটার মত করে শক্ত করে নামান। এইপর টুকরো করে খেয়ে ফেলুন' কেসারিয়া'।
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০৬:০৪283371
  • রামে না শ্যামে কীসে ভেজাবেন বলেন্নি অবশ্য। ঃ-)
  • byaang | ২৬ মার্চ ২০১৫ ০৬:০২283370
  • তাই বুঝি? ঃ)
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০৫:১৭283369
  • ব্যাংদি, ওনার গলা শুকিয়ে গেছে বলছিলেন, হয়তো ভেজাতে গেলেন। ঃ-)
  • byaang | ২৬ মার্চ ২০১৫ ০৫:০৪283368
  • পিনাকী আছিস?
  • Binary | ২৬ মার্চ ২০১৫ ০৪:৫৯283367
  • আরে না না, ভাটিয়ালি -র পাতা। তবে আশ্চজ্জি, সব সেই চেনা নাম, বলরাম। খান ৫০ পাতা পিছিয়েও নতুন কোনো নাম দেখলাম না।
  • lcm | ২৬ মার্চ ২০১৫ ০৪:৩৭283366
  • আমি ভাবলাম বাইনারি বোধহয় ডাও জোন্‌স ইন্ডেক্সের কথা বলছে
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০৪:৩৪283365
  • বাইনারি, ঃ-)
    তারপরে অনেক জল বয়ে গেল গঙ্গা সিন্ধু নর্মদায়, ওব ইনিসি লেনায়, নীল কঙ্গোয়, হোয়াংহো আমাজনে।
  • Binary | ২৬ মার্চ ২০১৫ ০৩:১৫283364
  • সেই কোন কালে ভাটিয়ালি তে এসেছিলুম, তখন পাতার সংখ্যা ১০,০০০ এর মতন হবে, এখন দেখি ২৮,০০০ !!!
  • pinaki | ২৬ মার্চ ২০১৫ ০২:৩২283363
  • ব্যাং কথা বলতে চেয়েছে। আমার এখনি ভয়ে গলা শুকিয়ে আসছে। ঃ-(
  • Tim | ২৬ মার্চ ২০১৫ ০১:০৯283361
  • উইন্টার আভি বাকি হ্যায়, যদিও সেশের সেদিন আগত। কাল হেব্বি বরপ পড়েছে ঃ-)
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০০:৫৮283360
  • তোমাদের কি বসন্ত জাগ্রত দ্বারে? নাকি এখনো ঘুম দিচ্ছে? ঃ-)
  • Tim | ২৬ মার্চ ২০১৫ ০০:৪৮283359
  • শান্ত ও মনোরম ঃ-)

    আমি পড়ালেখা কচ্ছি এখন। এরপর খাতা দেখুম।
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০০:৪৩283358
  • টিম, চারিদিক কেমন বুঝছো? ঃ-)
  • Tim | ২৬ মার্চ ২০১৫ ০০:৩৮283357
  • ঃ-)

    এতজ, না।
  • Atoz | ২৬ মার্চ ২০১৫ ০০:৩৫283356
  • টিম, সেই বোজোর কী খবর, জানো?
  • kc | ২৬ মার্চ ২০১৫ ০০:২৫283355
  • তিমি, কোথাও তুলে রাখ। খুব ভাল হয়েছে।
  • potke | ২৬ মার্চ ২০১৫ ০০:২১283354
  • গোলা হইছে ঃ)
  • Tim | ২৬ মার্চ ২০১৫ ০০:০৯283353
  • সিডনি থেকে গাউতমা বুদ্ধু

    ষাট থেকে আশির দশকের মাঝামাঝি তিনি দাপিয়ে খেলেছেন ফিরোজ শাহ কোটলা থেকে এমসিজি। সিড বার্নসের বলে লালা যেদিন লেগ বিফোর, শোনা যায় তিনি নাকি ড্রেসিংরুমে মুচকি হেসে চায়ে চুমুক দেন। পরে নেমে দুশো সাতাশি করেন, নট আউট। পরবর্তীকালে বহুদিন লালার সাথে তাঁর অম্লমধুর সম্পর্ক ছিলো। অমরনাথের শালার বিয়েতেও তাঁকে রসগোল্লার বদলে কাঁচাগোল্লা দেওয়া হয়, সে নিয়ে এই সেদিন পর্যন্ত তুমুল অশান্তি চলেছে বিসিসিআইতে। ষাট আর বাষট্টিতে হলকে একাই সামলেছিলেন, পরে ভারত সরকার তাঁকে হলধরভূষণ খেতাব দেয়, আজও ওয়েস্ট কোস্টের বিলাসবহুল অট্টালিকার পাঁচতলার আট নম্বর ঘরের উত্তর পূর্ব কোণের দেওয়ালে তা টাঙানো আছে। একসময় শিকার করতেন, সিংহ থেকে গন্ডার সবেতেই সিদ্ধটিপ একদিন বন্ধুদের সাথে বাজিতে হেরে (আফ্রিকায় নেকড়ে আছে কিনা সেই নিয়ে) বন্দুক তুলে রাখেন, তারপর একটা আরশোলাও মারেন নি। পরিচয় করিয়ে দিই, স্যার ন্যাড়া বল্ডউইন স্যানিয়েল।
    আর মাত্র ন ঘন্টার একটু বেশি সময় পরেই এই পাতায় অভিন্নহৃদয় বন্ধু স্যার ল্যান্ড সি মিটারের সাথে ধারাভাষ্য দিতে আসবেন। মিটার সত্তরের দশকের শেষ থেকে ভারতীয় ক্রিকেটে আবির্ভূত হন, মাত্র চল্লিশটা টেস্টে একশো পঞ্চান্নটা উইকেট নিয়ে কুঁচকির চোটে অবসর নিতে বাধ্য হন। মসৃণ বিশ্লেষণের জনক (কুঁচকির চোটটা সেরে গেছিলো পরে), অবসরের এত বছর পরেও মিটারের চার্ম অব্যাহত। দুজনের অন্য অনেক বিষয়ের মধ্যে একটা প্রধান মিল, ব্যারিটোন কণ্ঠস্বর। বে এরিয়ায় যদি কোনদিন যান, দেখবেন ডাউনটাউন বুলেভার্ডের সুদৃশ্য খেজুর গাছের পাতায় পাতায় এঁদের নাম সোনার অক্ষরে লেখা। ট্যাবলয়েডে এখনও এঁদের সোনালী যৌবনের অতীত, যা হলিউডকে বলে বলে ছক্কা হাঁকাবে, ব্র্যাঞ্জেলিনার খবরের থেকে বেশি বিকোয়।

    প্লেয়ারে প্লেয়ারে গন্ডগোল আসবে যাবে। বিশ্বকাপও আসবে যাবে, কিন্তু স্যানিয়েল-মিটার চার্ম চিরকালীন রহস্য। ক্লারিক্যাল অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বা বিস্ফোরক এমেসডির কম্ম নয় তাকে ছাপিয়ে যাওয়া।
  • একক | ২৫ মার্চ ২০১৫ ২৩:৪৮283352
  • কীঘুম্পায় :|
  • Atoz | ২৫ মার্চ ২০১৫ ২৩:৩৫283351
  • মায়া-মল্লযুদ্ধ বল্লে কেমন হয়? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত