এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ২৭ মার্চ ২০১৫ ১৬:১২283920
  • আচ্ছা, একটা ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চাই। এই যে মমি এতদিন ধ'রে জেলে রয়েছেন, হাগজে, টিভিতে কোন উচ্চবাচ্য নেই এইটে কি ঠিক হচ্ছে? ইদিকে আবার গোলাপীউপত্যকা নিকে নাপানাপি শুরু হয়েছে। তাচ্চেয়ে মমিকে কারামন্ত্রী ক'রে দিলে কেমন হয়? এমন খাপে খাপ ..... আর কেই বা আছে?

    একটা খসড়া হয় না?
  • de | ২৭ মার্চ ২০১৫ ১৫:৫৮283919
  • প্রাগৈতিহাসিক ঃ)) স্টেগোসরাস দাদু!

    বাজপেয়ীকে দেখলেই আমার দিদার কথা মনে পড়ে যায়, ঠিক একই রকম ফোকলা হাসি!
  • Tim | ২৭ মার্চ ২০১৫ ১৫:৫৪283918
  • বাজপেয়ী যোগ্য। না জেনে বা উইকি করে বলছিনা জেনেই বলছি। বাজপেয়ী প্রাগৈতিহাসিক নেতা, তায় কবি, অথচ অসম্ভব সৎ এবং কাউকে ভয় করেন নি তেলও দেননি। দিয়েও লাভ হতনা তেলের যা অবস্থা। তাই ভারতরত্ন দিতেই হতো। সাথে একটা সোনার গদাও পাবেন, জেনে রাখুন। হিংসে করবেন্না। মুখোশ খুলে আয়না দেখুন। সব চরিত্র কাল্পনিক।
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১৫:৩৯283917
  • আজ বাজপেয়ীদাদু চুপিচুপি ভারতরত্ন পেয়ে গেলেন - আপনারা কেউ মুখটিও খুললেন না। আপনাদের সবার মুখোশ যে এইভাবে খসে পড়ছে - এটা কি ঠিক হচ্ছে?
  • pinaki | ২৭ মার্চ ২০১৫ ১৪:৫১283916
  • কারুর অসম্মতিকে ব্যাগে হাত দেওয়া বা টানা হ্যাঁচড়া করার কথা আসছে কোত্থেকে? কেউ স্বেচ্ছায় ব্যাগ না দেখালে তাকে ঢুকতে দেওয়া হয় না। এই অ্যাক্টটা ইল্লীগাল কিনা সেইটা জানতে চাওয়া হচ্ছে।

    আর ফেটসু কোনো কাঁচা কাজ করেছে বলে মনে করিনা। যেকোনো অনুষ্ঠানে ভলান্টিয়ারিং করতে গেলে বাওয়াল থামাতে গেলে এরকম ঘটনা ঘটতেই পারে। সেই রিস্ক মেনে নিয়েই এগুলো করা। ফেটসুর অফিস বীয়ারাররা এবং ছাত্রছাত্রীরা সকলেই সমবয়েসী স্টুডেন্ট। এখানে একদল নাইভ এবং অন্য একদল তাদের গাছে তুলে মই কেড়ে নিচ্ছে জাতীয় আলটপকা মন্তব্যগুলো ওখানকার পরিস্থিতি সম্বন্ধে কিছু না জেনে না করাই ভালো। এবং সবচেয়ে বড় কথা হল সংস্কৃতি অর্গানাইজ করে 'সংস্কৃতি অর্গানাইজিং কমিটি'। সিআর বডির মীটিং থেকে সেই কমিটি ঠিক হয়। মূলতঃ অরাজনৈতিক লোকজনই সংস্কৃতিটা দেখে। এইসব ভলান্টিয়ারিং এর ব্যাপার স্যাপার তারাই মূলতঃ ঠিক করে। সেখানে ফেটসুর অফিস বীয়ারাররা অধিকাংশ ক্ষেত্রেই যুক্ত থাকে না। অথরিটির সাথে কোনো নেগোশিয়েশনের ব্যাপার হলে বা সংস্কৃতির গ্রস ওরিয়েন্টেশেন ফেটসুর অবস্থানের খুব বিপরীত কিছু না হওয়া অব্দি ফেটসুর ইন্টারভেনশন ন্যূনতম থাকে।

    এই ফিউটাইল তর্কটা থেকে নিজেকে উইথড্র করলাম। যে যার মতামত নিয়ে খুশি থাকুক। শুভেচ্ছা রইল। শুধু অন্যের বক্তব্য সাজিয়ে নিয়ে কাউন্টার করা বা ইচ্ছাকৃত মিথ্যে কথা বলা - এইসব জাজমেন্টাল কমেন্টগুলো ভবিষ্যতে না করলেই খুশি হব।
  • j | ২৭ মার্চ ২০১৫ ১৪:০৭283915
  • Prashant Bhushan: Kejriwal a DICTATOR : Prashant Bhushan: We were being repeatedly pressurised to resign during reconciliation talks. Events in the last one month have dashed hopes of thousands of volunteers. Post of party convener not an issue. Will AAP will treat its volunteers like Congress and BJP does? Will they inculcate transparency? Fact is that aides wanted us out. Kejriwal's aides have said they wanted us out. "Have not been able to meet Kejriwal despite a request. No reply to my SMS from Kejriwal. Arvind has never been on a body where his writ doesn't run. Kejriwal is a dictator."

    দিল্লীর ডিক্টেটরকে চিনল সেশে
  • একক | ২৭ মার্চ ২০১৫ ১৩:৫০283914
  • আপডেট toi তে পোস্ট করার লিংক আসছেনা। এখানেই দিয়ে গেলুম। সন্ধ্যেবেলা আসছি, এখন পর পর মিটিং আছে। বেরোতে হবে।
    কোনো সহৃদয় ব্যক্তি পারলে ওখানে পস্তিয়ে দেবেন।
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    ঈশান:
    "১। ব্যাগ চেক করা এবং তাতে রাজি না হলে ঢুকতে না দেওয়া ইল্লিগাল কিনা। মলে হোক বা অন্য কোথাও। জবাব পাওয়া যায়নি।

    ২। সার্ভিলিয়েন্সের প্রতিবাদ করতে গিয়ে "কেস খাওয়ানো" অসততা কিনা। নীতিগতভাবে সার্ভিলিয়েন্সের তীব্র বিরোধীদের এই ব্যাপারেও কোনো উচ্চবাচ্য দেখছি না।
    "

    ------------------------------

    ঈশান ঠিক কোন আইনের রেফারেন্স চাইছ পরিস্কার করে বলে সুবিধে হয়। বারংবার বলেছি, ক্যাম্পাসে ল্য এনফোর্সমেন্ট এর অথরিটি যাদের নেই (এক্ষেত্রে ফেটসু, এবং নেই যে সেটা পিনাকীর পোস্ট এই আছে) তারা ব্যাগ চেক করতে পারেনা। ঠিক যেমন শপিং মলে সেলসপারসন ব্যাগ চেক করতে পারেনা। যে গার্ড রা থাকেন তাদেরও অথরিটি থাকে ননইন্ভেসিভ চেকিং এর। মেশিন ইউস করে। ব্যাগ খুলে ঘাঁটার রাইট নেই।
    বক্তব্য টা কী ? যার অধিকার নেই সে আমাকে ফ্রিস্ক করলে সেটা বেয়ায়নি নয় ? রামা-শ্যামা যে কেও আমার ব্যাগে হাত দিতে পারে ? ফেটসু কী /তাদের জিবি অমুক তসুক কিছু দিয়েই কিন্তু এটা এখনো পর্যন্ত প্রমানিত নয় যে তাদের ক্যাম্পাসে ল্য এনফোর্স করার এবং ফ্রিস্কিং এর অথরায়সেষণ/ এড হক ওয়ার্ক অর্ডার আছে।

    একজন স্টুডেন্ট যখন ইউনিভ এডমিশন নিচ্ছে তখন সে ইউনিভ অথরিটি কেই অথরিটি হিসেবে জেনে নিচ্ছে। কাজেই সে ফেটসু কে ভোট দিয়েছে কিনা বা ইভেন সে ফেটসুর পক্ষে কিনা তার চেও বড় কথা অথরিটি হ্যান্ড ওভার হয়েছে কিনা। এগুলো যদি কিছুই না হয়ে থাকে তাহলে ফেটসু পাতি গা জোয়ারি চালাচ্ছে সে তুমি যতই খাপ কে ফ্যাশন বলো আর যাই বলো। কাজেই ফেটসু /এক্স /ওয়াই যেই হোক অথরিটি না থাকলে ইন্ভেসিভ চেকিং করা এক্সট্রা জুডিশিয়াল একটিভিটি। যে কোনো মুহুর্তে চ্যালেঞ্জ করা যায়।

    ২। শেষে "সততা " :)))। এরকম কোনো এব্সলিউতিস্ট "সততা" র ধারনায় বিশ্বাস করিনা। স্কোপ স্পেসিফিক ইন্টিগ্রিটি তে করি। আমার মনে হয় আমার বক্তব্যে সেটা আছে। প্রথমত সার্ভায়ল্যানস এর "প্রতিবাদ" করতে গিয়ে নয় "প্রতিয়াক্রমন" করতে গিয়ে কেস খাওয়াচ্ছি। আমি বল্লুম আমি যবে এই কলেজে পড়তে ঢুকেছি কলেজ অথরিটি কে একমাত্র কেম্পাস-এর ল্য এনফোর্সমেন্ট অথরিটি জেনে ঢুকেছি। তুমি আগে তোমার অথরায়সেষণ আছে শো করো, নইলে আমাকে ঢুকতে দাও। এই অবধি "প্রতিবাদ" ছিল। এরপর তুমি আমার ব্যাগে হাত দিলে বা টানা-হ্যাচরা করলে আমি যেটা করব সেটা সিম্পল "প্রতি-আক্রমন"। পুলিশ কল করে কেস খাওয়াব। যারা উইদৌত অথরিটি প্রাইভেট প্রপার্টি এনক্রচ করে দে আর গুনস। তাদের সঙ্গে আবার প্রতিবাদ কী। আমি আক্রান্ত। আর প্রতি-আক্রমনের কোনো সততা -অসততা হয়না।

    বাপি পাল মনে পরে ? তুমি উদ্বিগ্ন হয়ে প্রবন্ধ লিখেছিলে তাকে নিয়ে। আমি ও উদ্বিগ্ন হয়েছিলুম। কেস টা কী জানতে এদিক ওদিক যোগাযোগ করি। আইও -র সঙ্গে কথা হয়। মমতা সরকার কে মিডিয়ায় কেস খাওয়ানোর জন্যে মালদার এডভোকেট দের সিপিয়াইএম লবি বাপি পালের জামিন করায় নি। এটা কী অসততা রাজনৈতিক দিক থেকে দেখলে ? ডায়রি নম্বর লাগলে বোলো দিয়ে দেব। ওটা কাগজে বেরয় নি।

    ফেটসু একটা কাঁচা কাজ করেছে যেটার মাসুল গুলে নাইভ ছেলে-মেয়েরা মাঝখান থেকে কেস খেয়ে যেতে পারে। তারা ভাবছে পেছনে ফেটসু আছে। পুলিশ ধরলে ক্লিয়ার হয়ে যাবে ফেটসুর কোনো ল্য এনফোর্সমেন্ট অথরিটি নেই, কাজেই কেস খাবে শুধু ইন্ডিভিজুয়াল। এটা খারাপ। নেহাতই যদি সততা নিয়ে মাথা ঘামাতে হয় তাহলে এইটুকু ভাবা উচিত যে পেছন থেকে ফলস বার খাইয়ে কিছু বাচ্চাকে ঝামেলায় ফেলব না যেখানে আমার নিজের কোনো রিটেন অথরিটি নেই কাজটা করার। আর যদি বল এভাবেই মাস মবিলায়সেষণ হয় অত লীগালিটি ভাবলে ক্ষমতা কে আঘাত করা যায়না ইত্যাদি ইত্যাদি তাহলে বাপু সততার হ্যাজ টা কাটাও :)

    রাত্তিরে এসে আবার দেখছি। আপাতত পেটের ধান্দা :(
  • Arpan | ২৭ মার্চ ২০১৫ ১৩:৩০283913
  • হ্যাঁ, আবাপর ভয়েসটা আসছে না।
  • Tim | ২৭ মার্চ ২০১৫ ১২:২২283912
  • দেখলাম খবরটা। কিসুই বলার নেই
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১২:১৭283911
  • খবর যেটা বেরিয়েছে সেটা জলপাইগুড়ির। পার্ক সার্কাসের খবরটার সত্যি মিথ্যে জানি না - একজন পরিচিত ব্যক্তির বাচ্চার অ্যাডমিশনের কথা চলছে, সেখানে স্কুলই নাকি জানিয়েছে তাকে।
  • pi | ২৭ মার্চ ২০১৫ ১২:১৪283908
  • আরে এই নিয়ে কাগজেও পড়লাম বোধহয়। মিশনারি স্কুলে হুমকি।
    দিল্লির ঐ চার্চ পোড়ানোর ঘটনায় কী বেরোলো কে জানে, সিঁদুরে মেঘ কিনাও জানিনা, কিন্তু তখনি ভয় পেয়েছিলাম।
  • Tim | ২৭ মার্চ ২০১৫ ১২:১৪283909
  • অফলাইন খবর বলতে? খবরে আসছে না কেন?
  • de | ২৭ মার্চ ২০১৫ ১২:১২283907
  • কি সাংঘাতিক!!
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১২:০৬283906
  • এদিকে অফলাইনে খবর পেয়েছি, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মিশনারি স্কুলকেই রোজ ফোনে হুমকি দেওয়া হয়ে চলেছে। রিসেন্টলি জানলাম, পার্ক সার্কাস ডন বস্কো। ফোন করে নাকি বলা হচ্ছে, রাজ্যে রাকৃমি আর সরকারি স্কুল বাদ দিয়ে কোনও মিশনারি স্কুল মাদ্রাসা আর চালাতে দেওয়া হবে না। সব উঠিয়ে দেওয়া হবে, নিজেরা উঠে না গেলে রাণাঘাটের মত কেস ঘটানো হবে।
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১২:০০283905
  • হুঁ, আমিও তাইই দেখছি। ৫২২।

    কাল আনন্দবাজার খুব মার খেয়েছে রোজ ভ্যালির এমপ্লয়িদের হাতে। ক্যামেরা ভেঙে চুরমার করে দিয়েছে। তাই কি রাগ করে ...?
  • pi | ২৭ মার্চ ২০১৫ ১১:৫৬283904
  • আমাকে এরর ৫২২ দেখাচ্ছে।
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১১:৫২283903
  • আনন্দবাজার সাইট কি ডাউন? ওয়েবসাইট অফলাইন বলছে আমায়!
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১১:৪৫283902
  • ও হো, কাব্লিদা আর হুতো সমবয়েসী বুঝি? কাব্লিদার তো বয়েসটা কমতির দিকে, জানিই, হুতোর কি বয়েস এখনও বাড়ছে? দুজনকেই হ্যাপি বাড্ডে।
  • Tim | ২৭ মার্চ ২০১৫ ১১:৪৩283901
  • ব্যাঙদির মত আমার একটা বন্ধু ছিলো। ঐরকমই মারকাটারি কভারেজ ইঃ ইঃ। ফেসবুক হয়ে দেখলাম কত লোকের সাথেই ফের যোগাযোগ হলো, স্রেফ ঐ ছেলেটাই হাওয়া। বিলকুল উবে গেল।
  • ন্যাড়া | ২৭ মার্চ ২০১৫ ১১:৩৬283900
  • আমি একবার এখান থেকে ব্যাঙ্গালোরে ফিরছিলাম। হ্যান্ড লাগেজে আমার ভিপির গামা গামা স্পিকার স্ট্যান্ড ছিল। তো কেবিন লাগেজ খোলাল। তারপর কীসব কাগজ দিয়ে সুটকেসের ভেতর পুঁছে সেই কাগজ একটা মেশিনে অ্যানালাইজ করল। একবার নয় দুবার। বলল টেস্ট পজিটিভ আসছে। তোমায় প্যাট ডাউন করতে হবে আর সুট্কেসের সব মাল দেখতে হবে। আমি বললাম দেখ, তবে আবার ঢুকিয়ে দিও। বলল, সবার সামনে প্যাট ডাউনে লজ্জা করলে ঘেরাটোপে নিয়ে যেতে পারি। আমি, মুহাহাহা করে বললাম, বালক, ঠ্কুর বলেছে লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি। তখন থেকেই জানি ব্যাঙ্গালোরের দুলোয় বারুদ আছে।
  • pi | ২৭ মার্চ ২০১৫ ১১:৩০283899
  • কাব্লিদা, শরীর, মন দুইই খুব ভাল থাকুক আর হুতোর উপর মর্মপীড় ছ্প্পড় ফাঁড়কে আশীর্বাদ বা হোয়াটেভার বর্ষণ করুন।
  • সিকি | ২৭ মার্চ ২০১৫ ১১:২৯283898
  • দিল্লিতে প্রতিটা মেট্রো স্টেশনের এন্ট্রিতে ফ্রিস্কিং হয়। সে যতই ভিড় হোক না কেন, ফ্রিস্কিং এড়িয়ে কেউ মেট্রো স্টেশনে ঢুকতে পারে না। ব্যাগও স্ক্যানিং মেশিনের মধ্যে দিয়ে পার করাতে হয়।
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ১১:২২283897
  • এখন তো মেশিনে কোনো সাসপিসিয়াস কিছু ডিটেক্ট না করলে ম্যানুয়ালি ফ্রিস্ক করে না, এয়ারপোর্টে বা অন্য কোথাও।
    সব জায়গাতেই মেশিন হয়েছে, বক্সে ঢুকে চৈতন্য স্টাইলে হাত তুলে দাঁড়াতে হবে, স্ক্যান হবে, তারপর বেরোবে।

    আমার বেশ কয়েক জায়গায় হয়েছে, ওকল্যান্ডে একটা ক্যালিফোর্নিয়া স্টেট বিল্ডিং আছে ওখানে ঢুকতে গেলে বোধহয় হত, ইতালি বা ফ্রেঞ্চ কোনো একটা কনসুলার আপিসে ঢুকতে গিয়ে হয়েছিল মনে আছে।

    এস বলার পরে মনে পড়ল, খেলা দেখতে গিয়ে কি কোথাও হয়েছিল - মনে পড়ছে না।
  • S | ২৭ মার্চ ২০১৫ ১১:১৩283896
  • ইনফ্যাক্ট গতমাসে যখন ট্রাভেল করছিলাম - ফেরার সময় এয়ারপোর্টে ফ্রিসকিঙ্গ হোলো না। তারপরে জানলাম হোমল্যান্ডের ঘটে আর পয়সা নেই।
  • a x | ২৭ মার্চ ২০১৫ ১১:০৭283895
  • ও, আমি কোনোদিনও ফেস করিনি এয়ারপোর্ট ছাড়া।
  • byaang | ২৭ মার্চ ২০১৫ ১১:০৬283894
  • এমনকি কোলকাতার বাইরেও।
  • byaang | ২৭ মার্চ ২০১৫ ১১:০৫283893
  • ওখানে আড্ডা হত যে।

    আর তা বটে আমার নেটওয়ার্ক কভারেজটা মন্দ ছিল না সে যুগে। দমদম মোতিঝিল কলেজ, ব্রহ্মানন্দকেশবানন্দ থেকে ওদিকে আইআইএম জোকা অব্দি বিস্তীর্ণ দুধারে অগন্তি ছাত্তরদের হ্যাহ্যাকার শুনতে আমি যেকোনো জায়গাতেই চলে যেতাম।
  • ন্যাড়া | ২৭ মার্চ ২০১৫ ১১:০৪283891
  • অরবিন্দ ভবনের তিনতলার ক্যান্টিনটার (পরে, আমার জীবিতকালেই, যেটা নীচে নেবে এসেছিল) জন্যে মনটা হুহু করে উঠল। আর দম্ভ উছলে উঠল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত