এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২০:৩৩284160
  • হ্যাঁ হ্যাঁ সাইনার খবর তো এনডিটিভিতে দেখেছি। খুশিও হয়েছে।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২০:৩২284158
  • টিম তুই খেলা দেখিস কি করে?
  • pi | ২৮ মার্চ ২০১৫ ২০:৩২284159
  • ওদিকে সাইনা এক নং হয়ে গেলো তা নিয়ে কলরব নাই ?
  • Tim | ২৮ মার্চ ২০১৫ ২০:৩১284157
  • ফার্স্ট হাফ দেখেছিলাম। অন্তত চারটে শিওর চান্স দেবজিত সেভ করেছে। এর মধ্যে দুটো খুব বাজে শট, কাঁড়ি কাঁড়ি টাকার বিদেশী গাম্বাটেরা এত বাজে শট নিলে তাদের টাকা কাটা উচিত।
    দেবজিত ব্যাপক খেলেছে নো ডাউট। মোবাকে আগাম অভিনন্দন, আইলিগ অন্তত বাংলায় আসুক এবার।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২০:৩০284156
  • না না এই তো বলেছে বলবন্ত সিংএর গোল।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২০:২৫284155
  • আজ খেলাও ছিল? এবিপি আনন্দে কিছু বলছে না তো?
  • নেতাই | ২৮ মার্চ ২০১৫ ২০:১৯284154
  • মোবা আজ মোটেই ভালো খেলতে পারেনি। ইবে অনেক চান্স মিস করেছে।
  • sswarnendu | ২৮ মার্চ ২০১৫ ২০:০০284153
  • স্ত্রীলোক বলি শুধু নয়... কোন স্ত্রী প্রাণীই বলি দেওয়া শাস্ত্রে নিষেধ... কারণও সহজবোধ্য... তবে কিনা উদ্ভিদের ব্যাপারে নিয়ম জানি না... আখ কুমড়ো এসবের অবশ্য স্ত্রী-পুরুষ হয় না...
  • cb | ২৮ মার্চ ২০১৫ ১৮:৩২284152
  • দিয়েছি পুঁতে

    মোবা ১ - ইবে ০
  • aajkaal | ২৮ মার্চ ২০১৫ ১০:১৫284151
  • http://www.aajkaal.net/28-03-2015/news/241646/
    চাকরি-সহ বেআইনি দাবিদাওয়া আদায় করতে না পারায় স্কুলে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী৷‌ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে আসানসোলের সালানপুর থানার এথোড়ায় দিল্লি পাবলিক স্কুলে৷‌ ২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্হিত এই স্কুলটিতে বৃহস্পতিবার গভীর রাতে পাঁচিল টপকে ঢোকে জনা তিরিশেক দুষ্কৃতী৷‌ স্কুলের নিরাপত্তারক্ষীদের মারধর করলে তারা পালিয়ে যায়৷‌ দুষ্কৃতীর স্কুলের প্রিন্সিপাল বিদিশা চ্যাটার্জি, ভাইস প্রিন্সিপালের ঘর এবং অফিসঘর ভাঙচুর করে৷‌ প্রিন্সিপালের ব্যক্তিগত গাড়ি-সহ স্কুলের ১২টি বাস ভাঙচুর করে৷‌
  • Ekak | ২৮ মার্চ ২০১৫ ০৬:৪২284149
  • শেলীর এদনিস তুলেছিলুম লাইব্রেরি থেকে সে সেই কোন বালকবয়েস। কবিতা ছাই কিছুই বুঝিনা। তার ওপর এলিজি। পাকামির একশেষ আর কী। মিশন লাইব্রেরি টা রিয়েলি খনি ছিল। আর ছিলেন কার্তিকদা। লাইব্রেরিয়ান। সব বই পড়ার পর একটা প্রশ্নত্তর পর্ব চালাতেন। ভারী মজার সময় ছিল সেসব।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৬:২৬284148
  • অ্যাডোনিসের গল্পটাকে এক লেখক একটা বিশেষ দৃষ্টিতে ব্যাখা করে বলেছিলেন এই টাইপের গল্পগুলো সম্ভবতঃ সেই প্রাচীন অন্ধকার যুগের বলির ব্যাপার কিন্তু পরবর্তী যুগে সভ্যতর হয়ে গল্পগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে ওটা দুর্ঘটনা, ওকে ইচ্ছাকৃতভাবে মারা হয় নি, সে খুবই ভালোবাসার পাত্র ছিল, ঐ কিশোর বয়সে তার মারা যাবার কথা ছিল না। কিন্তু দুর্ঘটনায় সে মারা যায়। আসলে হয়তো গোষ্ঠীর অকল্যাণ দূর করতে, দুঃসময় দুর করতে ওদের বলি দেওয়া হয়েছিল।
  • lcm | ২৮ মার্চ ২০১৫ ০৬:২২284147
  • ততক্ষণ এইটা -
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৬:১৭284146
  • হ্যাঁ, ঐসব প্রাচীন সময়ে বিবাহবহির্ভূত (সম্মতিক্রমে বা রেপ যাই হোক না কেন) সম্পর্কের বাচ্চাগুলোকে মনে হয় ফেলে দিতো, কুড়িয়ে নিয়ে দাস হিসাবে বিক্রি করতো আরেকদল। গ্রীক মিথের গল্পে টল্পে এরকম বেশ অনেক কাহিনি পাওয়া যায়। আবার অনেকক্ষেত্রে দেবপুত্র টুত্র বলে প্রচার করে পালকপিতাই নিজের আশ্রয়ে বড়ো করেছেন তাও দেখা যেত।
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৬:১০284145
  • না আমি অন্য এজ-লোকালিটির কথা বলছি। কৃষি না। কৃষির ফ্যামিলি প্ল্যানিং আলাদা।
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৬:০৮284144
  • নাও হতে পারে। সেটা ঠিক। তবে প্রচুর বাচ্চা হত আর রোগা-ভোগা বাচ্চা এমনিতেই ফেলে দেওয়া হত। একটা হিসেব আপনাকে ধরতে হবে যে সেই সময় ফ্যামিলি মানে কিন্তু মাইক্রো ফ্যামিলি না। কৃষির মত বিশাল ফ্যামিলি না হলেও মাইক্রো নয়। কাজেই প্রতি বচ্ছর বলির জন্যে প্রতি ফ্যামিলি থেকে একটা সুস্থ বাচ্চা পাওয়া কঠিন না। এরপরেও দেখা যাচ্ছে রাস্তায় বার্টার সিস্টেমে বাচ্চা বিক্কিরি হচ্ছে। মানে ঘরে না পেলে বাইরে তো আছেই। সেগুলো বোধ হয় দাস-দাসী দের বাচ্চা যারা এমনিতেই পালতো না প্রয়োজনের বেশি।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৬:০৫284143
  • আর, জনসংখ্যার চাপ তো তখন অনেক কম ছিল, জমিতে কাজ করার জন্য ছেলেপিলে দরকার অনেক বেশী ছিল। বলি টলি মনে হয় দিতো দুর্বৎসরে, যখন ফসল হচ্ছে না, খরা, এইরকম কেস, তখন।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৫:৫৭284142
  • এটা নাও হতে পারে। মানে অ্যাভেইলেবিলিটি এত বেশি থাকা নাও হতে পারে। সুস্থসবল নিঁখুত বাচ্চা বলির জন্য দরকার হলে(মানে দেবদেবীকে দেওয়া হচ্ছে ইয়ার্কি না রোগাভোগা ধুঁকতে থাকা বাচ্চা চালিয়ে দেবে সে তো হয় না ) সে এত পাওয়া নাও যেতে পারে। যেখানে হয়ে হয়ে রুগেভুগে মরে টরে যায় অনেক, কয়েক বছর বাঁচাই বেশ বড়ো হার্ডল ডিঙানো। সেখানে এত এত সুস্থসবল বাচ্চা বলি দিতে আনবে-এটা নাও হতে পারে।
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৫:৪৩284141
  • যাই কফির দোকান খোলাই :( হাই উত্চে
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৫:৪২284140
  • পুজো তো বটেই। কিন্তু ডিস্ট্রিবিউষণ চ্যানেল ও তো বটে। যদি দেখি অমুক দেবী অপরাজিতা পছন্দ করেন মানে ওই অঞ্চলে অপরাজিতা সুলভ ছিল। দেবী পছন্দ করেন বলে ফুল ফুটতো এমন তো নয়। বাচ্চা সহজে এভেইলেবল ছিল বলেই বাচ্চাবলি এক্সেপ্তেড একটা মীনস, তাই না।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৫:৩৮284139
  • এগুলো ঠিক ফ্যামিলি প্ল্যান মনে হয় নয় শুধু। পুজোটুজো দিয়ে বলিটলি দিয়ে সুপার পাওয়ারকে সন্তুষ্ট করার একটা ব্যাপার থাকতো। অ্যাজটেকদের শহরে যেমন পূর্ণবয়স্ক মানুষবলি প্রায় নিয়মিত ব্যাপার ছিল, ওদের দেবমন্দিরে।
    আমাদের কাপালিক কাল্টে যেমন নরবলির একটা প্রথা ছিল, সেও অনেকটা ওরকম। সেখানে কিন্তু পুরুষ বলি হতো, স্ত্রীলোক বলি দেওয়া নাকি শাস্ত্রে নিষেধ- এরকম একটা ব্যাপার আছে শুনেছিলাম।
  • lcm | ২৮ মার্চ ২০১৫ ০৫:৩৪284138
  • এসব তো ত্রেতা যুগে
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৫:৩২284137
  • আমাদের দেশের সঙ্গে একটু পার্থক্য আছে। গ্রিসের যেটা বল্লুম এটা কিন্তু পেগান প্রাকটিস। পেগান দের নিজস্ব একটা সিস্টেম আছে ফ্যামিলি প্ল্যানিং এর যেটা তাদের সময়ে দাঁড়িয়ে খুব কাজের সিস্টেম। ধরুন আপনি জন্মদিনে হটাত ১০ খানা শিলোয়ার-কুর্তা পেলে কী করেন ? একটা কাওকে দিয়ে দিলেন, আরেকটা ব্যবহার করলেন, সবচে কমদামিটা হয়ত ন্যাতা হলো। এইরকম। ওরা বাচ্চা কেও কোনো না কোনো ডিস্ট্রিবিউষণ চ্যানেলে ঠিক চালিয়ে দিতো। আর যার রোগ হত তাকে লিটার থেকে সরিয়ে দিত যাতে লিটারমেট দের রোগ না ধরে। মেয়েদের আলাদা করে খুন করো এই ফ্যামিলি প্ল্যানিং টা যদ্দুর জানি কৃষির সঙ্গে যুক্ত। পেগান ফার্টিলিটি প্রাকটিসে পাইনি। মোদ্দাকথা তাদের সময়ে তারা তাদের মত করে ফ্যামিলি প্ল্যানিং করেছে সে শুনতে যতই খারাপ লাগুক। এখন লোকে মেরে ফ্যালো-বলি দাও এগুলো মেনে নিতে পারছেনা ঈদিকে মেন্টেন করার মত ক্ষমতা তৈরী হয়নি। একটা মাঝের ফেস চলছে আরকি।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৫:২১284136
  • আহা সেই সুদূর গ্রীস কেন? আমাদের ভারতেও তো "দুধ পিলাও" চলতো। দুর্বৎসরে কন্যা জন্মালো, আতুড়ঘরের বাইরে থেকে বাপ ঠাকুর্দা রায় দিলো দুধ পিলাও। ব্যস, এক পাতিল দুধ এনে সদ্যোজাতা কন্যার মুখ ডুবিয়ে দিল দুধে, খেল খতম করে পুঁতে দিলো বাচ্চাপোঁতা জমিতে।
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৫:১১284135
  • গ্রীসের ইনফ্যান্ট কিলিং নিয়ে পড়ছিলুম। রোগ হয়েছে জাস্ট শহরের পাঁচিলের ধারে গিয়ে ছুঁড়ে ফেলে দিলো। সংখ্যায় বেশি লাগছে রাস্তায় ছেড়ে দিলো। সেটা আবার ফিরীয়য়ালা নিয়ে গিয়ে রাস্তায় বেচছে। লোকে পুজো দিতে যাবার সময় দুটো বাচ্চা কিনে নিয়ে গেল। কুচকুচ করে বাচ্চাবলি হচ্ছে।
    এই যে আমরা ছোটবেলায় শুনতুম ছেলেধরা আসছে, তারমানে কোনকালে নিশ্চই তারা বাস্তবেও বাচ্চা কেনাবেচা, বলি এসব মার্কেট চালাতো। নটরাজের পায়ের তলায় মৃত শিশু, সংকেত নিয়ে কবি ভাবুন গা ...নিশ্চই একসময় মহাকাল বা নটরাজ মন্দিরে বাচ্চা বলি হত।

    এইত মানুষ। এই সেদিন একটু মানুষ হলো। পশুসুলভ ফ্যামিলি প্ল্যানিং থেকে মানুষসুলভ ফ্যামিলি প্ল্যানিং এ ট্রানসিট করতে সময় লাগবে।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৫:০২284134
  • আবার উল্টো চিত্রও আছে। ফুটপাথে, ঝুপড়িতে আরো, নানা আমানুষিক অবস্থার মধ্যে, বিন্দুমাত্র ওষুধ ডাক্তার ইত্যাদি কিছু ছাড়াই বাচ্চা জন্মাচ্ছে, বেঁচেও যাচ্ছে, একটু বড় হতেই কোনো না কোনো দুষ্টচক্রের অধীন হয়ে কাজ করতে থাকছে। এইরকমও তো প্রচুর প্রচুর।
  • Atoz | ২৮ মার্চ ২০১৫ ০৪:৫৭284132
  • ঠিকই, একক। কারণ কোম্পানি তো প্রোডাক্ট বেচবে, তার প্রফিট থাকতে হবে। এইসব র‌্যান্ডম স্টেরিলাইজেশন তার প্রফিট কোথায়? খদ্দের কে? এক যদি না "সুপারগ্রুপ" নিজেরা কন্সপি করে। ঃ-)
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৪:৫৭284133
  • সেটা কমেনা অন্য কারণ। স্বাস্থ্য-শিক্ষা হার কম সমাজের একটা বড় অংশে। ফার্টিলিটি ইন্ডেক্স বেশি। তবু জন্মহার অনেক কমেছে। ২ পয়েনট থ্রি যাচ্ছে বধায় ইন্ডিয়াতে এখন। কমবে আরও। শিশুমৃত্যু কমাতে হবে। বিশাল বড় চ্যালেঞ্জ এটা। এখনো কত গ্রামে পাঁচ বচ্ছর বাচ্চা বাঁচলে বিশাল ব্যাপার,পুজো দেয়। এত বেশি ইনফ্যান্ট মর্টালিটি ন্যাচেরালি তারা বেশি বাচ্চা নেয়। এবার ঘটনাক্রমে বেঁচে গেলে কী করবে ? হুলো বেড়ালের মত খেয়ে নেবে ? :) গ্রামে একটা ভালো ডাক্তার জোটেনা যে নিউ বর্ণ বেবি কে চ্যানেল চালাতে পারে। ইট উইল টেক টাইম। এই কেস টায় তাড়াহুড়ো করে লাভ নাই।
  • একক | ২৮ মার্চ ২০১৫ ০৪:৫০284131
  • ওহ ওটা ডিভাইন মডেল :) ভেস্টেড ইন্টারেস্ট ঢুকে গেলে সেটা কোনভাবেই আর রান্ডম থাকে না। মানুষের মডেলে ভেস্টেড ইন্টারেস্ট ঢুকবেই। আর ডিভাইন হয়ে গেলে সেটা ইক্যুয়ালি ক্রুএল টু এভরিওয়ান। কাছাকাছি উদাহরণ বিশাল উল্কাপাত /সৌরঝড়। মানুষের পক্ষে সিস্টেমের মধ্যে থেকে ডিভাইন মডেল ডিসাইন করা সম্ভব না। এই ফিউস বাল্ব টুকু আছে বলেই তো আমরা বেঁচে আছি, যে আমরা দিনের শেষে নিজের প্রতি বায়াসড :) সব মানুষ যেদিন এক হবে সেদিন মানুষের শেষদিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত