এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৯ মার্চ ২০১৫ ০৩:৪৯284190
  • বানিয়ে দেওয়ার সময় টি এর নাই মনে হয় তবে টি কিনা উড়াউড়ি নিয়েই কারবার করে তাই জিগ্যেস :)
  • Abhyu | ২৯ মার্চ ২০১৫ ০৩:৪৬284189
  • টি রিকো দিলে এই সব জিনিস বানিয়ে দেয়?
  • একক | ২৯ মার্চ ২০১৫ ০৩:৩৪284188
  • তিনটে পয়েন্ট এর সিগন্যাল ডিফাইনড হলে কী ইমেজ প্রসেসিং লাগছে ? সোনার দিয়েই হবে না ?
  • একক | ২৯ মার্চ ২০১৫ ০৩:২৭284187
  • হ্যা, জিপিএস দিনায়েদ।

    এ-প্লাগ পয়েন্ট
    বি-ডেলিভারি মেটেরিয়াল
    সি-আমি মানে যার হাতে রিমোট

    সি ফেচ কমান্ড-------এ রীলিস--------কালেক্ট বি --------ড্রপ এট সি-------ব্যাক টু এ

    এ,বি,সি তিনটে পয়েন্ট সিগন্যাল সেন্ড/রিসিভ করতে পারে। মাঝের পাথ ডায়নামিক ট্রাকিং।
  • T | ২৯ মার্চ ২০১৫ ০৩:১৪284186
  • ওকে। ড্রোন হিসেবে কোয়াড রোটর। খুব স্ট্যান্ডার্ড কনফিগারেশন। এককেজি ওজন তুলতে গেলে সাইজ দাঁড়াবে প্রায় একটা 56 cm এর ডায়ামিটারের বৃত্তের সমান দাঁড়াবে। হার্ড ফোম স্ট্রাকচার ধরে নিলে, মোটর সমেত স্রেফ এয়ারফ্রেমের খরচ দাঁড়াবে পনের হাজারের কাছাকাছি।
    এরপর এর ইলেক্ট্রনিক্স। যেরকম বলছ তাতে স্রেফ জাইরো আছে এমন রেডিমেড অটোপাইলট বোর্ড দিয়ে হবে না, ইমেজ প্রসেসিং এর গল্প আছে, মানে কোথায় রাখতে হবে সেটা যদি আগে থেকে প্রি স্পেসিফায়েড না হয়। কাস্টমাইজড জিনিস বানাতে হবে। আইম্যাক্স প্রসেসর বেসড বোর্ড। এটা ইনিশিয়ালি বানাতে খরচ পড়বে প্রায় পনের লাখের কাছাকাছি। মানে আর এন্ড ডি। মাস প্রোডাকশনে খরচ কমে দাঁড়াবে পঞ্চাশ হাজারের কাছাকাছি। সফটওয়্যার সমেত। মানে টোটাল ৬৫০০০/-
    যদি ডেস্টিনেশন প্রিস্পেসিফায়েড হয়, তাহলে ইমেজ প্রসেসিং এর ঝামেলা থাকবে না। বোর্ড মোটামুটি ৮০০০/- এর মধ্যে নেমে যাবে। অর্থাৎ ২৩০০০/-

    ইন জেনারেল, ক্যারিং ক্যাপাসিটির সাথে এয়ারফ্রেমের সাইজ বাড়তে থাকে। এরমধ্যে মোটরকেও ধরা আছে কিন্তু। এটা স্ট্যান্ডার্ড কনফিগারেশনের ক্ষেত্রে বলছি।

    ড্রোন হিসেবে ফিক্সড উইং এরকম ক্ষেত্রে সম্ভব নয়। মানে জাস্ট সম্ভব নয়। নইলে খরচ অনেক কমে যেত। এয়ারফ্রেমের কস্ট। অটোপাইলট বোর্ডের কস্ট একই থাকত অবশ্য।

    এছাড়া কিছু সমস্যা আছে। যেমন,

    একটা প্রবলেম হবে ইন্ডোর এপ্লিকেশনের ক্ষেত্রে। মানে জিপিএস ডিনায়েড এনভায়রনমেন্টে। সেক্ষেত্রে সোনার ইউজ করতে হবে আর জেনারেলি ১০ মিটারের বেশী ওয়ালের ডিস্ট্যান্স হলে সোনারের সিগন্যাল টু নয়েজ রেশিওর খুব বাজে অবস্থা হয়। মানে কোনো কালম্যান ফিল্টারের পক্ষেই সেসব আর ফিল্টার করা সম্ভব নয়। লাইডার ইউজ করলে হেভি হয়ে যাবে, এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে।
  • একক | ২৯ মার্চ ২০১৫ ০২:৪২284185
  • পুরোটাই ইনডোর ইউস।
  • একক | ২৯ মার্চ ২০১৫ ০২:৩৬284184
  • একটা বাচ্চা ড্রন দরকার যে প্লাগ পয়েন্টে লাগানো থাকবে। রিমোট সিগন্যাল পেলে রীলিস হয়ে গিয়ে জলের বোতল টাইপের এক কেজি অবধি ভারী জিনিস (তাতে আইওটি চিপ লাগানো থাকবে) তুলে হাতের কাছে রেখে দিয়ে আবার নিজেই গিয়ে প্লাগ পয়েন্টে জুড়ে যাবে।

    ব্যাস এইটুকু রিকয়ারমেন্ট। মিনিমাম খরচে নাবাতে হবে। কী করণীয়। একেবারেই ইনডোর ইউসের জন্যে। আকারে যত ছোটো হয় তত ভালো। এটা সাকসেসফুল হলে একটু কমপ্লেক্স ইউসে এপ্লাই করব। আপাতত এইটুকুই। খরচ+সাইজ+ক্যারিং কেপাসিটির সম্পর্কটা বোঝা দরকার আরকি।
  • T | ২৯ মার্চ ২০১৫ ০২:৩৫284183
  • বোলিয়ে...
  • একক | ২৯ মার্চ ২০১৫ ০২:২৮284182
  • টি, বিসি না থাকলে এত্তা কষ্ণ আচে।
  • T | ২৯ মার্চ ২০১৫ ০২:২৪284181
  • না ঠিক সেভাবে পাহাড়ের এপাশে ওপাশে নয়। একটা শৈলশিরার দুপাশে। এমন হতে পারে। মানে এক্ষেত্রে তো হয়েইছে দেখা যাচ্ছে।
  • দ্রি | ২৯ মার্চ ২০১৫ ০২:১৬284180
  • জার্মানউইংসের প্লেনটার ডেব্রি তো দেখা যাচ্ছে, কোনোটা পাহাড়ের এপাশে, কোনোটা পাহাড়ের ওপাশে। একটা সিংগ্‌ল ইম্প্যাক্টে কি ডেব্রি এত ছড়িয়ে যেতে পারে?
  • Arpan | ২৯ মার্চ ২০১৫ ০১:৪০284179
  • বাহ বাহ, কী কনফি। কী প্রিসিশন।
  • ন্যাড়া | ২৮ মার্চ ২০১৫ ২৩:৩১284178
  • চার বছর ফাঁকা মাঠে খেলতে দিলাম, কোন উন্নতি হল না। আবার চার বছর পরে টেস্ট করব।
  • robu | ২৮ মার্চ ২০১৫ ২৩:২২284177
  • আবার আমরিতে আগুন। সল্ট লেক।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২৩:২১284176
  • এ কি বিশ্বকাপ নাকি?
  • Arpan | ২৮ মার্চ ২০১৫ ২৩:১৫284175
  • হ্যাঁ, চার বছর বাদে।

    হাত ধুয়ো না, আবার চার বছর শুঁকতে হবে।
  • ন্যাড়া | ২৮ মার্চ ২০১৫ ২৩:১২284174
  • বাঙালদের আবার হারালাম নাকি?
  • robu | ২৮ মার্চ ২০১৫ ২২:৫৫284173
  • সানিয়া মির্জার-ও তিনটে গ্র্যান্ড স্ল্যাম আছে। এসিয়ান গেম্স সোনা।
    নেহাত খারাপ কী!
  • potke | ২৮ মার্চ ২০১৫ ২২:৩০284172
  • সেকেন্ড হাফে মোবা খেলা ধরে নিয়েছিল, আজ ডিফেন্সে পুরো রি-শাফলিং করতে হয়েছিল। আনোয়ার খেলা না খেলা সমান।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২২:২৯284171
  • তাছাড়া অক্ষদা কি রাঁধছে সেটাও তো জানা দরকার। পাকিস্তানি রেস্টুরেন্টগুলো কেমন চলছে সেও তো কেউ বলে না।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২২:২৫284170
  • আচ্ছা কুমুদেবী চৌধুরানীর খবরটাই শুনি। ভাবছিলাম মেল করব ওনাকে।
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২১:২৮284169
  • *রাহুল
    *খবর
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২১:২৭284168
  • আচ্ছা রাজীব গান্ধীর কি কবর?
  • aka | ২৮ মার্চ ২০১৫ ২১:২৫284167
  • সানিয়া কে তো আমারও পছন্দ বেশ।
  • হ্যাট্‌স অফ | ২৮ মার্চ ২০১৫ ২১:০৮284163
  • ওয়ার্ল্ড নাম্বার ওয়ান! ওয়াও! দুর্দান্ত একটা ফাইটার সাইনা নেহওয়াল। গ্রেট ফীট!
  • Tim | ২৮ মার্চ ২০১৫ ২১:০৮284164
  • অভ্যু, অনলাইন স্ট্রিমিং আছে তো। ফুটবলের সব ম্যাচই দেখা যায় মোটের ওপর। যদিও আমি সময় পাইনা অনেক সময়।
  • sswarnendu | ২৮ মার্চ ২০১৫ ২১:০৮284165
  • এইটা কোন তুলনা!!!
    সাইনার সাথে সানিয়া!!!!
    সাইনার তুলনা হতে পারে আনন্দ, লিয়েন্ডার এদের সাথে...
    সানিয়া!!!!!!!
  • Abhyu | ২৮ মার্চ ২০১৫ ২০:৪৮284162
  • সাইনাকে আমার সানিয়ার থেকে বেশি পছন্দ।
  • Arpan | ২৮ মার্চ ২০১৫ ২০:৩৯284161
  • সাইনা আগে ইন্ডিয়ান ওপেন জিতুক। ফাইনালে উঠেছে।

    দিন পনেরো আগেই অল ইংল্যান্ড ওপেনে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে, ফার্স্ট সেট জিতেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত