এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ৩১ মার্চ ২০১৫ ০৮:০৮284490
  • খেজুড় দিয়ে কাত্লা মাঝের ঝোল ! চাটনি নয় তো !
  • | ৩১ মার্চ ২০১৫ ০৭:৩৫284489
  • আজকের রান্নাটি স্বপ্নের অতীত।
    ১,কাঁচা আম, সর্ষে,লংকা বেটে রাখুন।
    ২, কাতলা নুন হলুদ দিয়ে ভেজে রাখুন।
    ৩, কড়াই তে তেল গরম হলেরসুন, আদা,পেঁয়াজ,জিরে,ধনে,লংকা, হলুদ,নুন কষান।
    ৪, একবাটি কুচি করে রাখা খেজুর ঢেলে দিন।
    ৫, নেড়ে চেড়ে মাছ দিয়ে দিন।
    ৬, এইবার সর্ষেবাটা ঢেলে দিন।
    ৭,ঐ খেজুর,সর্ষে,আম সব একসাথে রান্না হয়ে গেলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ঢেলে নামিয়ে নিন।

    ওঃ,কুচিকুচি ধনেপাতা চাট্টি ঢেলে দিন।

    খান।

    'আম খেজুড়ে কাতলা জুড়ে'।
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০৭:১৫284488
  • পালকওয়ালা মুকুট পেলেও দিতে পারেন। ঃ-)
  • Bhagidaar | ৩১ মার্চ ২০১৫ ০৭:১৩284487
  • আর মুখোশ? মুখোশ চাইনা?
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০৭:১১284486
  • ভালো ভালো নাটক, গান, নাচ, আবৃত্তি, কথিকা, নৃত্যনাট্য, ডকু, সিনেমা, সিরিয়াল যা পাবেন এখানে দেবেন প্লীজ।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৬:২৪284485
  • আহা সেই আই এস আইয়ের দিনের মতো, বনহুগলী থেকে ভোরের চা খেয়ে ঘুমোতে যাওয়া।
  • একক | ৩১ মার্চ ২০১৫ ০৬:১১284484
  • বিশ্লেষণ লিকতে গিয়ে রিপ্রে লিকেচি।
  • একক | ৩১ মার্চ ২০১৫ ০৬:১০284483
  • ভোর না হলে ঘুমই আসেনা। ভোরে একটু ঠান্ডা হাওয়া দেয় তবে ঘুম। কফি খেয়ে ঘুমুই যাই।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৬:০৯284482
  • সেটা হানুদা বলতে পারবে।
  • একক | ৩১ মার্চ ২০১৫ ০৬:০৪284481
  • "বয়ানে" মানে কী ? "বাংলার ইতিহাস" এর নির্বাচিত অংশ নিয়ে শুধুমাত্র সংকলন নাকী বিনয় বাবুর বয়ান-এর আধুনিক রিপ্রেসেন্তেষণ, আলোচনা।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৫:৩৮284480
  • তবে পদবী হিসেবে ধরিত্রীপুত্রের তুলনা নেই।
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০৫:৩২284479
  • চেয়ারের পায়াগুলো কী ডেঞ্জারাস! বেকায়দায় কারুর পায়ের উপরে পড়লে আর দেখতে হবে না! তবে সুবিধাও আছে কিছু। বিপদকালে ঐ চেয়ার তুলে অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে।
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০৫:২৭284478
  • দুটোই অপূর্ব। আর, মলাটের ছবিখানির জবাব নেই! ঃ-)
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৫:১৮284477
  • নাম না পদবী কোনটা বেশি ভালো?
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০৫:১৪284476
  • একটা জিনিস টইতে দেখে ভারী খুশী হলাম। সৌমিত বলে একজন আরেক সৌমিতকে জিজ্ঞেস করছেন সৌমিত মানে কী?
    এই না হলে দেরিদা ফুকো বোরহেস তারকোভস্কি বার্তেলানির সাইট? ঃ-)
  • tania | ৩১ মার্চ ২০১৫ ০৪:৪২284475
  • নাজুক!
    তবে দমুদি এসে গেলে অভ্যুর কানের পক্ষে নয় ঃ-)
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৪:৩৪284474
  • দূর ড্রেনেজের গভীর জলের শেষে
    ঐ গোধুলির রঙ্গীন সোহাগ মেশে
    আসল কথা হল
    দমুদি চুপি চুপি
    নালাতে নেমে যেতে চায়।
    নিঝুম সন্ধ্যায়---
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৪:২৯284473
  • উল্টায়ে যেতে যেতে
    কি খড় বিচালি
    দমদির সাইকেলে পা আ আ আ আ য়
    নিঝুম সন্ধ্যায়---
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০৪:১৭284472
  • আহা কী গান!

    নিঝুম সন্ধ্যায়
    গোরুতে গান গায়
    বানরে তবলা বা জা আ আ আ আ য়
    নিঝুম সন্ধ্যায়---

    ভারী মনোরম মধুর গান। ঃ-)
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৩:৫৭284471
  • আর এটাও মনে পড়ল - বালসি গ্রামের পার্থসারথি পাল বলেছিল - গরু খুব বুদ্ধিমান প্রাণী।
    বলতে বলতে এটাও মনে পড়ল। কবছর আগে যখন সুন্দরবন গিয়েছিলাম - তখন গাইড বলেছিল - সুন্দরবনের বাঘ যেমন বোকা তেমনি বুদ্ধিমান।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৩:৫১284470
  • গোরুর কথায় আমার আবার কুমুদির কথা মনে পড়ল। টই তুলে দিইছি।
  • একক | ৩১ মার্চ ২০১৫ ০৩:৪৪284469
  • গরু তো ল্যাজ দিয়ে ড্রন তাড়াতে পারে। ন্যান, গোমাতাময় প্রাচীন ভারতে ড্রন ছিল প্রমান করে দিলুম !
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৩:৪১284468
  • এককের গোরুর পিঠে হাওদা থাকবে। ড্রোন দিয়ে সেই হাওদা বসানো হবে।
  • একক | ৩১ মার্চ ২০১৫ ০৩:২৭284467
  • গরুর পিঠে চড়ার চেষ্টা করলেই কিরকম হরাত্ করে সরে যায়। দিসগাস্তিং প্রাণী।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৩:২২284466
  • ভাববেন না রোবুকে নিয়ে ইয়ার্কি দিচ্ছি। জানেনই তো নিঝুম সন্ধ্যায় গরুতে গান গায়, বানরে তবলা বাজায় --
  • pi | ৩১ মার্চ ২০১৫ ০২:১৬284465
  • টিম, অভ্যু, ঃ)
  • Tim | ৩১ মার্চ ২০১৫ ০১:১৩284463
  • যাক পেতে বলেছে, খেতে বলেনি
  • Atoz | ৩১ মার্চ ২০১৫ ০১:১৩284464
  • গায়াক গাইবেন,"সবাই তো গোরু পেতে চায়/ কেউ গোরু পায় কেউ পায় না।"
    ঃ-)
  • Tim | ৩১ মার্চ ২০১৫ ০১:১১284462
  • শুধু বোধিদার গোরু সবথেকে সুখী হবে, বোধিদা তাকে কোলে পিঠে করে মানুষ করার চেষ্টা করবে, মান্টো থেকে ম্যানিউ, কাফকা থেকে ট্রটস্কি সব শেখাবে। সেই গোরুর গোবর তেজস্ক্রিয় হবে, আর হিসিতে ফরাসী পার্ফিউমের সুবাস।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০১:০৫284460
  • ইন্দোডাক্তারের গরুর চোখে থাকবে বিষাদ। পাইয়ের গরুর গলায় দামী মাফলার। রোবুর গরু গান গাইবে তোমাকে চাই। রঞ্জনদার গরুর মন খারাপ হলে ছত্তিশগড়ে চলে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত