এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ৩১ মার্চ ২০১৫ ১০:২৯284520
  • আজ একটা সপ্তাহব্যাপী ক্লাসে গেছিলাম এসএফও-তে। তো প্রথম দিনে ইন্সট্রাকটর সকলকে ইন্ট্রোডিউস করতে বলল, নাম-ধাম-কাজ-হবি। আমার পাশে বসেছিল একটি ভারতীয় ছেলে - তার পালা আসতে হাই পিচে সুগভীর সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্টে হবি প্রসঙ্গে বলল - মাই হবি ইজ ক্রিকেট, বাট ইন্ডিয়া লস্ট, দেন ইউ নো....।
    সাহেব ইন্‌স্ট্রাকটর শুনে একটু হেসে ফেললেন - আই ডোন্‌ট ফলো দ্যাট স্পোর্ট্‌স, বাট ইন্ডিয়া লস্ট এন্ড সো ইট্‌স নট ইয়োর হবি এনি মোর, দ্যাট ইজ অ্যামিউজিং।
  • lcm | ৩১ মার্চ ২০১৫ ১০:১৯284519
  • বোঝো!
  • ন্যাড়া | ৩১ মার্চ ২০১৫ ১০:১৫284518
  • নিউ ইয়র্ক, শিকাগো, স্যানফ্রানসিস্কো
    তৈমুর, আকবর, হর্ষ, কণিষ্ক।
  • lcm | ৩১ মার্চ ২০১৫ ১০:১০284517
  • আমি গেছি, নিউইয়র্ক, শিকাগো, স্যানফ্রানসিস্কো - ইন্ডিয়ান কন্সুলার আপিস। কোনো অসুবিধা হয় নাই। সব কটাই মাছের বাজার, কিন্তু কেনাকাটা স্মুদ।
  • anirban | ৩১ মার্চ ২০১৫ ১০:০৬284516
  • আমি ২০১৪ তে করেছি। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্যে আমিও ইউটিলিটি বিল দিয়েছিলাম। কী দেওয়া যায় তার একটা তালিকা বি এল এস এর চেকলিস্ট-এ আছে - (Notarized Photocopy of Proof of Residence- For example Driving License/ Utility Bill – Gas/Electricity/Water/ Rental lease agreement /Home Mortgage Bill (In case of minor proof of residence of either or both parents is accepted)। পুলিশ ভেরিফিকেশন হয় নি - মানে আমাকে কিছু করতে হয়নি।
  • hu | ৩১ মার্চ ২০১৫ ১০:০২284515
  • তাহলে এটা নতুন নিয়ম মনে হচ্ছে। আমি যা যা এক্সপিরিয়েন্সের কথা লিখলাম সবই ২০১২-র আগে।
  • a x | ৩১ মার্চ ২০১৫ ০৯:৫৪284514
  • হু, তুমি কি ২০১৩-র পরে করেছ? এখন এটা BLS বলে একটা কোংএর মারফৎ হয় আর আবার করে সব ভেরিফিকেশন হয়। বাড়িতে পুলিশ যায়না, কিন্তু কিছু একটা পুলিশ ভেরিফিকেশন হয় - আমাকে যা জানালো।

    আমার হিউস্টন থেকে কোনো অসুবিধে হয়নি, বেশি অপেক্ষাও করতে হয়নি। শুধু ঐ ভেরিফিকেশন আসেনি বলে ১ বছর। আমি তাই নিয়েই বসেছিলাম। কিন্তু এখন বিভিন্ন কারণে হঠাৎ করে দেশে যেতে হতে পারে বলে কয়েক সপ্তা আগে কনসুলেটে গিয়ে হাতে লিখিয়ে এক্সটেন্ড করে এনেছি।
  • hu | ৩১ মার্চ ২০১৫ ০৯:৪৭284513
  • কেসিদা, শুভ জন্মদিন।
  • hu | ৩১ মার্চ ২০১৫ ০৯:৪৬284512
  • শিকাগোর এম্ব্যাসিতে আমি বেশ কয়েকবার গেছি বিভিন্ন কাজে। কোনবারেই খারাপ ব্যবহার পেতে হয়নি। যে কাজে গেছি সময় মতই হয়ে গেছে।
  • hu | ৩১ মার্চ ২০১৫ ০৯:৪৫284511
  • আমি শিকাগো থেকে পাসপোর্ট রিনিউ করেছিলাম। কোনো অসুবিধে হয়নি। শিকাগোর কাছেই থাকতাম। তাই নিজেই গিয়ে সব ডকুমেন্ট জমা করেছিলাম। দিনদশেকের মধ্যে পেয়ে গেছি। অক্ষদি, পুলিশ ভেরিফিকেশনের কথা কি বললে? আমি তো ইউটিলিটি বিল জমা দিয়েছিলাম। আর কোন অ্যাড্রেস ভেরিফিকেশন হয়নি। আমি চেয়েছিলাম দেশের অ্যাড্রেসই পাসপোর্টে থাকুক পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে। কিন্তু ওরা সেটা করল না। আমেরিকার অ্যাড্রেস দিয়ে দিল। আমি এখন আর সেখানে থাকিও না। এখনও পর্যন্ত এর জন্য কোন সমস্যা হয়নি।
  • Tim | ৩১ মার্চ ২০১৫ ০৯:৪৩284510
  • কেশীদাকে জনমদিন মুবারক, ভালো থেকো।
    একটা গাইয়ে গোরু দিলাম, পিঠে চড়ে গান শুন্তে শুন্তে বেড়িও।ঃ-)
  • lcm | ৩১ মার্চ ২০১৫ ০৯:৩৪284509
  • খামে ভরে সব ডকু পাঠিয়ে দিলে বাড়িতে পাশপোর্ট পাঠিয়ে দেবে, ১৫-২২ ওয়ার্কিং ডে।
  • kumu | ৩১ মার্চ ২০১৫ ০৯:২৪284508
  • অভ্যুকে গরুর জন্য থাংকু।
    টইতে লেখার কী আর টাইম আছেরে ভাই।এইটুকু টুকু পোস্তো তাতেই ভুলের ছড়াছড়ি।

    আজ কেসির জন্মদিন।কেসিকে একসাজি বেলযুঁইচাঁপাটগররঙ্গন,একজামবাটি পায়েস আর অনেক গানভাসা সকাল দিলাম।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৯:১৭284507
  • নিউ ইয়র্ক অ্যাভয়েড করো পারলে।
  • anirban | ৩১ মার্চ ২০১৫ ০৯:১৬284506
  • শিকাগোতেও শুনেছি ঝামেলা করে। সান ফ্রান্সিস্কোতে আমাকে তিন সপ্তাহের মধ্যে দিয়ে দিয়েছে। কোনো সমস্যা হয় নি। কিন্তু অন্য একটা ব্যাপারে এই কনসালেট অবশ্য আমার প্রায় ২০০ টাকা মেরে দিয়েছে।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৯:১২284505
  • সোসেন, সম্ভব হলে দেশেই করো। খরচ অনেক কম, ঝামেলাও অনেক কম। আমার বৌদিকে গত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল, বোস্টন থেকে ইন পার্সন নিউ ইয়র্ক গিয়ে অনেক হেজ্জাহেজ্জি করে (এবং অন্য লোকের আরো অনেক খারাপ এক্সপিরিয়েন্সের সাক্ষী থেকে) নিজের পাসপোর্ট বার করেছিল। দেশে ব্যাপারটা অনেক স্ট্রীমলাইন্ড। আমার মা বাবা দুজনেই করালেন, আমরা এখান থেকে অনলাইন ফর্ম ফিলাপ করে দিয়েছিলাম, খুব স্মুদলি হল, দু-তিন হপ্তার মধ্যে।
  • sosen | ৩১ মার্চ ২০১৫ ০৯:০৬284503
  • ওকে, থ্যাঙ্কু, অক্ষদা, অনির্বাণ। পরে আরো ডিটেইল্স দরকার হতে পারে, তখন যোগাযোগ করব।
  • a x | ৩১ মার্চ ২০১৫ ০৯:০৪284502
  • সরি, অনলাইন না, আল্টিমেটলি সব ডকু মেইল করা যায় ইন পার্সন না করতে পারলে।
  • a x | ৩১ মার্চ ২০১৫ ০৯:০৩284501
  • দুইভাবেই করা যায়।
  • anirban | ৩১ মার্চ ২০১৫ ০৯:০২284500
  • আমিও পাশপোর্ট রিনিউ করিয়েছি। ওদের ফর্ম - প্রিন্ট নিতে হবে। বিভিন্ন জিনিসের (পাশপোর্ট সহ) প্রচুর নোটারাইজড কপি দিতে হয়েছিল। অনলাইন নয় - খামে ভরে পাঠাতে হয়। ওদের অফিসে যেতে হয় নি।
  • sosen | ৩১ মার্চ ২০১৫ ০৮:৫৮284499
  • কোথাও যেতে হয়, না পুরোটাই অনলাইন প্রসেস?
  • a x | ৩১ মার্চ ২০১৫ ০৮:৫৪284498
  • আর দুটো জিনিস - ১) এখন কোনো হাতে লেখা পাসপোর্ট চলবেনা, সব মেশিন রিডেবল হতে হবে।

    ২) মাঝে মাঝেই আজকাল অ্যাড্রেস ভেরিফিকেশন/পুলিশ ভেরিফিকেশন সময় মত এসে পৌঁছয় না, তখন ১ বছরের জন্য রিনিউ করে, তারপর এম্ব্যাসিতে খোঁজ নিতে হয় কবে এল ভেরিফিকেশন, আসার পরে, এম্ব্যাসিতে গিয়ে হাতে লিখিয়ে বাকি ৯ বছরের এক্স্টেনশন করতে হয় (যা অন্য দেশে যেতে হলে প্রব্লেম্যাটিক হতে পারে, ১ নংএর জন্য) অথবা আবার পয়সা দ্যে অ্যাপ্লাই করলে নতুন পাসপোর্ট দেয় ৯ বছরের।
  • a x | ৩১ মার্চ ২০১৫ ০৮:৫১284497
  • আমি করেছি সোসেন। এই সাইটে ফর্ম - http://blsindianvisa.com/orderform/passport.php

    আর এইখানে কী কী ডকু - http://www.passport.blsindia-usa.com/reissue10.php#docu

    পুরো ব্যপারটা খুব ভেগ লাগতে পারে। ইন্টার্নেট ঘেঁটে একটা লোকের করা একটা টেমপ্লেট পেয়েছিলাম। সেটা খুঁজছি।
  • sosen | ৩১ মার্চ ২০১৫ ০৮:৪৭284496
  • মিঠুদি আর প্লিজ ঐ সব রান্না দেখো না।

    এখানে রিসেন্টলি কে ইউ এস থেকে দেশি পাসপোর্ট রিনিউ করেছেন, কি কি লাগে একটু ডিটেইল দেবেন প্লিজ।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৮:৩৯284495
  • শুধু গরু নিয়ে পড়ে থাকলে হবে?
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৮:৩৬284494
  • আর রোমহর্ষক টইতে কিছু লিখুন না কেন?
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৮:৩১284493
  • আচ্ছা আপনাকে এই দুটি গরু দেওয়া গেল - একটা আপিস যাবার, একটা বেড়াতে যাবার।

  • kumu | ৩১ মার্চ ২০১৫ ০৮:২৪284492
  • বিজ্ঞানীদের এত অপমান দেখে ভারী মর্মাহত হলাম।
    আমার বাগানবাড়ী ঘোড়া লাগাম কিছুই নাই।সকলে গরু পাচ্চে কিন্তু আমি সোসেন দে -কেউই পাই নাই।বিজ্ঞানীদের মধ্যে এক পাই পেয়েচে।একি গভীর ষড়যন্ত্রের হেত্বাভাস নয়??
    সর্বোপরি আজ ৩১ মার্চ।
    হ্যাঁ সৌমিক টইএর সেশ পোস্ট টি আমার।তাড়াতাড়িতে নাম্ভুল হয়ে গেছিল।সরি।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৫ ০৮:২৩284491
  • তাও ভালো বলেছে খান। গরুকে খাওয়ান বলে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত