এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ এপ্রিল ২০১৫ ১০:২১284790
  • টিএমটি টেস্ট ডাক্তার না বলেছেন। ইসিজি, কালার ডপলার, ইকো আরেকটা কি টেস্ট করানো হয়েছে, আর ব্লাড টেস্ট। এখন জানা গেছে যে হার্ট ফাংশান ৩৮%, এবার অ্যাঞ্জিও করে নাকি এরপরের ট্রিটমেন্ট ঠিক করা হবে। মা'র ব্ল্যাকাউট হয়না, তবে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়।
  • pi | ০২ এপ্রিল ২০১৫ ১০:০২284789
  • টিএমটি অনেকের জন্যই খুব রিস্কি।
  • Balsam Plumbs Pence | ০২ এপ্রিল ২০১৫ ১০:০০284788
  • অ্যাঞ্জিওর আগে অন্য কিছু টেস্ট আছে - যেমন টিএমটি। এইটাতে ফেল করলে অ্যাঞ্জিওতে কনফার্মেশন পেয়ে যাবেন আশা করা যায়। কার্ডিয়াক ব্লকের অন্যতম মুশকিল হল ইসিজিতে বিশেষ কিছু বোঝা যায় না, যদি না ঠিক যে মুহুর্তে ব্ল্যাকআউট হচ্ছে তখন করা যায়। এইবার বয়স্ক লোকেদের অনেকসময়েই রাস্তাঘাটে হুট করে মাথা ঘুরে যায় - সেগুলোর কোনটা এই রিলেটেড ব্ল্যাকআউট, কোনটা নয় - সেও বোঝা মুশকিল। হল্টার টেস্ট তো আর কন্টিনিউয়ার চালিয়ে রাখা যায় না - বড়জোর ২৪-৪৮ ঘন্টার মতন।

    গত দু বছরের মধ্যে চেনাশোনা দুজনের সিমিলার কেস দেখেছি। একজনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিলো গল-ব্লাডার অপারেশনের জন্যে, সেখানে টেনশনে স্ট্রোক, তারপর ইসিজি আর অ্যান্জিও করিয়ে তিনটে বিশাল ব্লক...

    নন-ইনভেসিভ সেন্সর-বেজড কন্টিনিউয়াস মনিটরিং-এ কিছু সিমটম পাওয়া যায় কিনা আর তার বেসিসে কিছু ডায়াগনোজ করা যায় কিনা তাই নিয়ে কিছু কাজটাজ হচ্ছে।
  • dc | ০২ এপ্রিল ২০১৫ ০৯:৪৯284787
  • Abhyu পরামর্শের জন্য ধন্যবাদ, টেস্ট সব কিছুই করিয়েছি। একক যা বল্লেন, ডাক্তারি আমাদের কাছে ব্ল্যাক বক্স, কাজেই ডাক্তাররা যা বলবেন সেসব টেস্ট না করিয়ে আর উপায় কি। সামনের সপ্তাহে অ্যাঞ্জিওটাও করিয়ে নেব।

    দ্রি বোধায় একটু ভুল করেছেন, এটা কেমোর ব্যাপার না। হার্টের প্রব্লেম।
  • sosen | ০২ এপ্রিল ২০১৫ ০৯:৪১284786
  • এখন পেট স্ক্যান হয়।
  • sosen | ০২ এপ্রিল ২০১৫ ০৯:৪০284785
  • কি বোকা বোকা।
  • Bhagidaar | ০২ এপ্রিল ২০১৫ ০৯:৩৮284784
  • ক্যান্সার ডায়াগনোসিস কি অত ডাক্তারের ওপর ছেড়ে রাখা হয়নাকি? বায়োপসি করলেই তো বোঝা যাবে ক্যান্সার কি না! নাকি আজকাল অন্য কিছু টেস্ট বেরিয়েছে?
  • Bhagidaar | ০২ এপ্রিল ২০১৫ ০৯:৩৭284783
  • বিখ্যাত যারা বসে হাসছিলেন তাঁদের সত্যি এত্ত হাসি পাচ্ছিল ? দমুদির দেওয়া লিং -এর কথা বলছি।
  • cm | ০২ এপ্রিল ২০১৫ ০৮:৫২284782
  • আমার পরিচিত একজনের মা-র ক্যান্সার প্রথমে কোথাও একটা ডায়াগনসিসের পরে ক জায়গায় গেলেন সেকন্ড ওপিনিয়নের জন্য, সবাই বললে ক্যান্সার। তখন সে বুদ্ধি করে আরো ক জায়গায় যেমন ক্যান্সার ইন্স্টিট্যুট (চেন্নই আই আই টির পাশে), ভেলোরে গেল কিন্তু কোথাও গিয়ে আগের ওপিনিয়নের কথা জানায়নি। এবারে আর কেউ ক্যান্সার ডায়াগনসিস করেনি। সে প্রায় ৮ বছর আগের কথা। তার মা বেশ ভাল আছেন।
  • Atoz | ০২ এপ্রিল ২০১৫ ০৫:১৮284780
  • কই তেমন লেখালিখি তো আর দেখছি না! গপ্পো টপ্পো কিংবা তক্কো টক্কো!
  • 4z | ০২ এপ্রিল ২০১৫ ০৩:৩১284779
  • আনইন্স্টল করে cute PDF এর সাইটে গিয়ে নতুন ভার্সন ডাউনলোড করে নিন।
  • ranjan roy | ০২ এপ্রিল ২০১৫ ০২:১৭284778
  • একটু সাহায্য চাই। আমার পিডিএফ কনভার্টর কাজ করছে না। cute pdf।
    কেউ এটার নতুন করে ইনস্টল করার ইউআরএল বা অন্য কোন অ্যাডভাইস দিতে পারেন?
  • Atoz | ০২ এপ্রিল ২০১৫ ০০:৩০284777
  • তিনবার করে পোস্ট হয়ে যাওয়া আমিও কয়েকটা দেখ্লাম।
  • দ্রি | ০২ এপ্রিল ২০১৫ ০০:২৯284776
  • সরি আমি বোধ হয় ভুল ভাবলাম। আসলে সব পোস্ট পড়িনি। ঐ ক্যান্সারের নতুন টই দেখে ..

    পারেন যদি মায়ের সাথে একটু টাইম স্পেন্ড করুন। কাজ সামলে এটা এত ডিফিকাল্ট আজকাল।
  • দ্রি | ০২ এপ্রিল ২০১৫ ০০:২৫284775
  • এই ধরণের অ্যাডভাইস আমি দিতে চাই না। কিন্তু সবাই দিচ্ছেন, আমিও দিই।

    টেস্ট করান। কিন্তু কেমোটা (যদি ঐদিকে গড়ায়) অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেশে কেমো বেশীর ভাগই খুব বাজে।
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৫ ০০:১০284774
  • dc কিছু মনে না করেন তো একটা কথা বলি। ঠাকুরের ইচ্ছেয় আপনার তো সামর্থ্য আছে, যা যা টেস্ট বলাচ্ছে করিয়ে নিন। যতক্ষণ না অপারেশন করাতে বলছে, ডায়াগনোসিসের জন্যে টেস্টিং, করিয়ে নিন।
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৫ ০০:০৭284773
  • দ্রি ও সব কিছু না, লোকের ভয়েস যাতে বেশি বেশি করে পৌঁছয় তার ব্যবস্থা। আমাকে তো প্রায়ই আপডেটে অসমর্থ...0 এই সব দেখায়, ভুলেও আমি আবার পোস্ট করি না, করলেই দেখব ডুপ্লিকেট হয়েছে!
  • Tim | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৫৩284771
  • তবে আধুনিক ডাকাতেরা ডাক্তারদের মত "অপারেশন" করে, অস্ত্র ব্যবহারে দক্ষ। ;-)
  • দ্রি | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৪৮284770
  • আজকাল দেখছি এইটা খুব হয়েছে। একটা পোস্ট করলেই বার তিনেক পোস্ট পড়ে যায়। এইটা কি কোন নতুন ফীচার? ফল্ট টলারেন্স, ডেটা ডুপ্লিকেশান জাতীয় কিছু?
  • dc | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৪৩284769
  • একক আর অন্যজন, দুজনকেই ধন্যবাদ। সামনের হপ্তায় অ্যাপোলোতে শিডুল করা আছে। দেখি।
  • pi | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৪১284768
  • ডাক্তার মাত্রেই ডাকাত কিনা এরকম কোন গবেষণাই হয়নি, করার মানেও হয়না।
  • ExChennai | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৩৬284767
  • dc,
    অবহেলা না করে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ মত টেস্ট করিয়ে নিন। ডাক্তার মাত্রেই ডাকাত কিনা এই গবেষণাটা আপাতত তোলা থাক।

    এক দিন মাকে রে দেওয়াতে Apollo তে নিয়ে গেছি, পাশে এক বাঙ্গালী ভদ্রলোকের সাথে আলাপ হল। সেদিনই কলকাতা ফিরছেন। খুশীমনে। ওনার স্ত্রীর কোমরের পেছনদিকে এক্টা ব্যথা ছিল। কলকাতায় দুজন নামকরা ডাক্তার কিডনি বদলাতে বলেছিলেন। চেন্নাইএর হাসপাতালে দেখা গেল অর্থপেডিক কেস। ৭ দিনেই অনেকটা সেরে গেছেন। কিছু এক্সার্সাইজ শিখে ফিরে যাচ্ছেন।
  • একক | ০১ এপ্রিল ২০১৫ ২৩:২৫284766
  • চিন্তা করবেন না ডিসি, আপনি তো তিনজন কে দেখিয়েছেন। আমি একটা নিজের মত করে রাস্তায় চলি। সেটা হলো দায়াগনায়স করাই ছোটো হাসপাতাল থেকে যেমন সেন্ট জনস, যারা আমাকে টেবিলে উঠিয়ে বিশাল পকেট ভরতে পারবেনা তাই দুর্বুদ্ধি কম দেবে। অপারেশন করাতে হলে বড় জায়গা, যেখানে হুট বলতেই ইকুইপমেন্টস,ইমার্জেন্সি ফেসিলিটি পাওয়া যাবে। আমাদের মত মানুষের কাছে ডাক্তারি ব্যাপরটাই ব্ল্যাক বক্স। কাজেই সব তুলনাই ঘুরেফিরে বিবিওয়ান ভার্সাস বিবিটু :|
  • dc | ০১ এপ্রিল ২০১৫ ২৩:২১284765
  • পাই ঠিকই বলেছেন। আর ব্যাপারটা দুদিকেই সত্যি। দেখা যাক কি হয়।
  • dc | ০১ এপ্রিল ২০১৫ ২৩:১৮284763
  • সেরেছে আমি আবার চেন্নাই আর কলকাতার অ্যাপোলোতেই দেখিয়েছি, আর চেন্নাইতে চেরিয়ান বলে আরেক নামকরা হার্টের হাসপাতালে দেখিয়েছি। কি মুশকিল।
  • pi | ০১ এপ্রিল ২০১৫ ২৩:১৮284764
  • ডিসি, সব কেন অযথা হবে। কিন্তু সবই প্রয়োজনীয় নয়, এটাই অনেকে বলছেন। ডাক্তাররাই।

    আপনি তো সেকেন্ড, থার্ড ওপিনিয়ন নিয়েইছেন।
  • pi | ০১ এপ্রিল ২০১৫ ২৩:১৭284762
  • অ্যাঞ্জি নিয়ে ডঃ গৌতম মিস্ত্রির ভাল লেখা ছিল। আগে বোধহয় একবার লেখাটা শেয়ার করেছিলাম। উনি এবং আরো কেউ একু স্বাস্থ্যের বৃত্তে এই নিয়ে নিয়মিত লিখেও চলেছেন, অপ্রয়োজনীয় চিকিৎসা, চিকিৎসায় দুর্নীতি নিয়ে।

    কিছুদিন আগে এইমসে সাথীর এই রিপোর্টটা প্রকাশিত হল।

    'In order to benefit the hospital and meet its commercial needs, one has to do things like keeping patients in the hospital longer than necessary, and doing unnecessary investigations and procedures (including angioplasty) since there was pressure from the management of the hospital.

    My conscience began pricking and I left the hospital- Dr Gautam Mistry, Kolkata, cardiologist who left a corporate hospital after seven years.

    A reference for angioplasty can earn a doctor Rs 30,000-40,000 - Dr Rajendra Malose, general practitioner, Nashik ..

    আরো কিছু ডাক্তারের অ্যাকাউন্ট এখানে পড়তে পারবেন। রিপোর্টটা পাওয়ার চেষ্টায় আছি।
    http://timesofindia.indiatimes.com/india/Doctors-with-conscience-speak-out/articleshow/46329061.cms
  • 4z | ০১ এপ্রিল ২০১৫ ২৩:১৫284761
  • আবার এর আন্য দিকও আছে। একজন খুব ক্লোজ রিলেটিভ। ডাক্তার কবে থেকে বলছে অ্যাঞ্জিওগ্রাম করতে। উনিও বেকার পরামর্শ ভেবে কাটিয়ে দিচ্ছিলেন। শেষে যখন করালেন অলরেডি তিনটে ব্লকেজ, ইমিডিয়েট বাইপাস। এখন আইসিইউ তে খুব সিরিয়াস কণ্ডিশান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত