এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:১৪660252
  • Sonia says sorry to Sikhs for Bluestar, 1984 riots

    Sonia Gandhi kicked off the party's election campaign in Chandigarh by tendering a veiled apology for the army storming the Golden Temple, and the anti-Sikh riots that followed the assassination of Indira Gandhi.

    Addressing a public meeting at the Ramlila grounds, Gandhi also touched upon the 1984 anti-Sikh riots, rising corruption and crime, the slump in the economy and general lack of governability at all levels, in her ten-minute speech in Hindi.

    Indirectly referring to Operation Bluestar, Sonia Gandhi said, "Ju kuchh June 6 ko hua, uska mujhe dukh hua (I am anguished by the events of June 6). The then prime minister Indira Gandhi ordered the army into the Sikh community's holiest shrine on June 6, 1984, after Punjabi militants set up their headquarters within the temple complex and conducted their war against the State from there. Subsequently, she was riddled with bullets by her own bodyguards who held her guilty of sacrilege, which in turn resulted in the worst-ever pogrom against Sikhs allegedly by Congressmen.

    On the riots, Sonia Gandhi said she could ''understand'' the pain of Sikhs as she herself had experienced it, losing her husband Rajiv and mother-in-law Indira Gandhi that way.

    ''There is no use recalling what we have collectively lost. No words can balm that pain. Consolation from others always somehow sound hollow,'' she said.

    ''Three generations of my family have contributed in the fight for the country's independence. I ask you on their behalf to ensure victory to their dreams.''

    Punjab and Haryana, she said, was the bread basket of the country. The hardworking people of Punjab have to learn to put back the years of terrorism and contribute to the nation's growth.

    Recalling how Rajiv Gandhi dreamt of a prosperous Punjab, Sonia said, ''So much work is still to be done''.

    She, however, reminded the people that no progress was possible in a climate of rising caste and communal politics. ''The politics of division is destroying what was carefully nurtured over years by our great leaders.''

    ''I have never entertained any political ambitions. I do not have any such dreams now. But how can one sit back quitely in such times,'' she asked.

    She began her speech with a ''Namaskar,'' and in Punjabi, ''Sat sri akal.'' She ended her address with the slogan ''Jai Hind'' -- ala her mother-in-law -- three times.

    Punjab Chief Minister Parkash Singh Badal dubbed Sonia's apology as an ''election gimmick.'' He expressed surprise that it was not Congress president Sitaram Kesri but Sonia who was making such statements.

    Neither the Congress's election manifesto released on Saturday or the half-a-dozen manifestoes released since 1984 ever mentioned Operation Bluestar or the anti-Sikh riots, he said.

    Even Narasimha Rao visited Punjab twice as prime minister but never uttered a single word of sympathy to the Sikhs, he charged.

    UNI
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:৩৩660253
  • S,
    ধ্যাৎ কী সব যাতা বলছেন! ওসব আবাপ'র অপপ্রচার।
    এটাও নাকি বেরিয়েছিল যে প্রধানমন্ত্রী হয়ে মনমোহন সিং গুরুদ্বারায় গিয়ে সেই দাঙ্গার জন্যে মার্জনা ভিক্ষা করে সিঁড়ি ধোয়া জাতীয় করসেবা করেছিলেন?

    আসল ইতিহাস শুনুন।
    কমিউনিস্টরা কখনও ভুল করে নি, করছে না, আর করবেও না।
    কারণ মার্ক্সিজম হল বিজ্ঞান।
    তাই আজ যদি ২৫ বছরের আগের ভুল স্বীকার করা হয়েও থাকে তাহলেও ধরে নিতে হবে --ওটা আজকের পরিস্থিতিতে ভুল, তখনকার পরিস্থিতিতে ঠিক।

    আর কমিউনিস্টরা হল সত্যিকারের বিনম্র, সৎ।
    তাই ভুল স্বীকারের সৎসাহস শুধু ওদের আছে, অন্য দলের থাকতেই পারে না।
    অন্য দলে পদ নিয়ে কাড়াকাড়ি/মারমারি/কামড়াকামড়ি হয়--যেমন কং/বিজেপি/তিনো। ওসব বুর্জোয়া ব্যক্তিবাদ।
    কমিউনিস্ট দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব/ জাতিদ্বন্দ্ব/লিঙ্গবৈষম্য নেই। কেননা ওই দলে নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন।
    ব্যস্‌, এটা মেনে নিন। বুর্জোয়া অপপ্রচার/গুজব কানে তুলবেন না।
  • S | 139.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:৩৫660254
  • ও রন্জন দা, আবাপ অনেক (প্রায় সবই) মিছে কথা বলে বটে, কিন্তু এইটা যে আমার নিজের মনে আছে পস্টো করে।
    আর বামেরা বুজ্যো নয়? বলছেন তো ভসসা করে।
  • dc | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১১:৫৫660255
  • মনমোহন পলিটবুরো মিটিং ডেকেছিল? সেই মিটিংয়ের আগে জেলা স্তর থেকে আলোচনা হতে হতে রাজ্য স্তর হয়ে একেবারে কেন্দ্রীয় স্তরে পৌঁছেছিল? সেই মিটিংয়ে খসড়া দলিল নিয়ে চুলচেরা আলোচনা হয়েছিল? আলোচনার পর সংশোধনী ১৪৩২টি এবং প্রস্তাব ১৩৬টি জমা পড়েছিল, যার মধ্যে এমনকি ব্যাকরনগত ভুল পর্য্যন্ত বাদ যায়নি? এসব না করলে ভুল স্বীকার ধরা হবেনা।

    তাছাড়া আপনারা কোথাকার কোন সোনিয়া আর মনমোহনের ভুল স্বীকারের খবর তুলে আনছেন, এরা কারা? সিপিয়েম পার্টির মতো ন্যাশনাল লেভেলের পার্টি, দেশ চালানোর গুরু দায়িত্ত্ব যাদের হাতে, সারা দেশের জনগন শ্বাস বন্ধ করে যাদের পলিটবুরো মিটিংয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে, যাদের দলিলে একটু ভুল হওয়ার যো নেইকো, একফোঁটা ভুলচুক হলে দেশের ভাগ্য এদিক থেকে ওদিকে চলে যাবে, সেই পার্টির ভুল স্বীকারের সাথে আপনারা তুচ্ছ সোনিয়া আর মনমোহনের তুলনা করেন? দেশের জনতা এইসব কং-বিজেপির দিকে ফিরেও তাকায়? কোন কথা না বলে গম্ভীর মুখে বসে থাকুন আর পঁচিশ বছর পরের পার্টি দলিলের জন্য অপেক্ষা করুন। সেখানে জানতে পারবেন দেশের পরিচালকমন্ডলী আজ কোন ভুল করলো কিনা।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:০৬660256
  • "তিন, কমিউনিস্ট পার্টির সব কিছু খালি মিটিং করে ঠিক হয় নাকি?"
    যাক অবস্থানটা বদলালেন।
    কম্যুনিস্ট দল রবীন্দ্রনাথকে "বুর্জোয়া কবি" বলেনি তাহলে? কোন কোন ব্যক্তি বিশেষ মনে করেছিল যে রবীন্দ্রনাথ "বুর্জোয়া কবি"? তাতে অসুবিধে কোথায়? দ্বিজেন্দ্রলাল "চিত্রাঙ্গদা"-কে অশ্লীল আখ্যা দিয়েছিলেন। "নবীন রবি ও কালো মেঘের দল" বইটি পড়া না থাকলে পড়ে নেবেন। বামেরা ছাড়াও আরো অনেকেই রবীন্দ্রনাথের তীব্র সমালোচনা করেছিল।

    "সেই টু-নেশন নামক জিন্নার ভ্রান্ত দলিলে সীলমোহর?
    ধর্মের বদলে জাতি শব্দ বসালেই ভুলটা ঠিক?"
    দাঁড়ান মহায়! আগে আলোচনা করে সিদ্ধান্ত নিন যে ওটা জাতি ভিত্তিক না ধর্মভিত্তিক সিদ্ধান্ত!! ঘেঁটে ফেলেবেন না। কেননা এই পাতাতেই কিছুদিন আগে কারা যেন দার্জিলিং আলাদা করে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল। আর সেখানে আপনার অবস্থানটা কি ছিল সেটা একটু মনে করিয়ে দেবেন।

    অন্যদিকে মুসলিমদের একটা আলাদা দেশ হওয়া সত্বেও যেভাবে তোগাড়িয়াদের উত্থান হয়েছে আমার তো এখন মনে হয় যে দেশ ভাগ হয়ে ভালই হয়েছে। নাহলে আমাদের অবস্থা যুগোশ্লাভিয়ার থেকেও খারাপ হত।

    " নেতাজিকে কুইসলিং বলা যদি ঠিক হয়ে থাকে তাহলে এবছর কেন সিপিএম নেতাজির জন্মদিনে উল্টোসুরে গাইছে?"
    সেটা সিপিএমের ব্যাপার। আর তাছড়া জারা নেতাজীতে কুইস্লিং বলেছিল তারা আর এই সিপিএম আমার মতে সম্পুর্ণ দুটো আলাদা দল। কিন্তু নেতাজীর কোন সমালোচনা করা যাবে না এরকম একটা কিছু বলার চেষ্টা করছেন নাকি?

    "মুস্লিম লিগের মত সাম্প্রদায়িক দলের সঙ্গে সিপিএম কেন যুক্তফ্রন্ট করল"
    কেরালার মুস্লীম লীগ সম্পর্কে আমার কোন স্বচ্ছ ধারনা নেই-আপনারো আছে কিনা সন্দেহ। কিন্তু তাদের অন্তর্জালে তারা গান্ধিজীকে "father of the Nation" বলে ছবি সাঁটিয়েছে আর নিজেদের সম্পর্কে এই দাবী তাদেরঃ "From the very beginning the Muslim League has been working by holding the flag of secularism, communal harmony peace and political wisdom in the Indian democratic process"।
    তবে কার্যকলাপের বিচারে তিনোরা মুস্লিম লীগের থেকেও বেশী সাম্প্রদায়িক। সেই দলটাকে একদা সমর্থন করেছিলেন বলে এখন ভুল স্বীকার করছেন কি?

    সামগ্রিক ভাবে আরো একটা চমৎকার পদ্ধতি চালু হয়েছে। ৪০, ৫০ দশকের কম্যুনিস্ট আন্দোলনের সব দায় সিপিএমের ঘাড়ে চাপান কি অসাধারণ বিকৃত ইতিহাস চর্চা চলছে!!
  • | ১৮ এপ্রিল ২০১৫ ১২:০৮660257
  • উদিকে তিনোমুল মোটামুটি কলকেতায় কেলিয়ে পাট করে দিচ্ছে।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:১০660258
  • ডিসি,
    সত্যি কথা।
    এই তো পিটি বলেছেন-"আর ভারত ভাগ সত্যি ভুল ছিল না ঠিক ছিল সেটা কিভাবে বিচার হবে?"
    মানে স্বাধীনতার ৬৮ বছর পরেও ভারত ভাগের ঔচিত্য নিয়ে সন্দেহ আছে; থাকতেই পারে।
    ৫০ বছর আগে প্রেসিতে দর্শনের ক্লাসে একটি এঁচড়পক্ক ছেলে প্রশ্ন করেছিল-- স্যার, আপনার ঈশ্বর কি সর্বশক্তিমান?
    -- এ নিয়ে কোন সন্দেহ আছে?
    -- তাহলে উনি কি এমন একটা পাথর সৃষ্টি করতে পারেন যা উনি নিজে তুলতে পারেন না?

    কাজেই কোন বিতর্ক আলোচনার বা বিকল্প চিন্তার দুঃসাহস করবেন না।
    ওঁয়ারা যা করেন ঠিক করে, ব্যস্‌।
    খালি আমার মাথায় একটাই প্রশ্ন কুলকুলিয়ে ওঠেঃ
    "এতই তোর বুদ্ধি হলে,
    আজ কেন তোর ক্যাঁতা বগলে?"
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:১৭660259
  • "আবার সার্ত্রে, সে কোত্থেকে এলো? কেন এলো? যা ইচ্ছে কয়েকটা নেম ড্রপ করে দিলে ভাবছেন লোকে চুপ করে যাবে?"

    হে হে, "না পড়লে পিছিয়ে পড়তে হয়"। নিবন্ধটি আবার আবাপ-তেই ছাপা আর লিংও দিয়েছি কয়েক দিন আগে এই টইতেই।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:২১660260
  • "উদিকে তিনোমুল মোটামুটি কলকেতায় কেলিয়ে পাট করে দিচ্ছে।"
    ঐজন্যেই তামাদি হয়ে যাওয়া ইতিহাস-চর্চায় এত ভক্তি। নাহলে ভাইদের তো প্রাণের চাইতেও প্রিয় নিও কমুনিস্ট দলটিকে সমালোচনা করতে হয়।
    সেকি ধম্মে সইবে?
  • dc | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:২২660262
  • "কম্যুনিস্ট দল রবীন্দ্রনাথকে "বুর্জোয়া কবি" বলেনি তাহলে? কোন কোন ব্যক্তি বিশেষ মনে করেছিল যে রবীন্দ্রনাথ "বুর্জোয়া কবি"? তাতে অসুবিধে কোথায়?"

    এটা যাস্ট টু গুড হয়েছে :d আজ জানলাম ব্যাক্তিবিশেষও আছে আবার আলাদা করে কমুনিস পাট্টিও আছে। এইভাবে কম্যুনিস্টদের ট্রোল করাটা পুরো শিল্প, তারিফ করতে হয় :d
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:২৯660263
  • বুঝতে পারলাম না। দল বলেনি কিন্তু ব্যক্তি বলেছে তাতে অসুবিধে কোথায়?
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:৩১660264
  • পিটি,
    "তবে কার্যকলাপের বিচারে তিনোরা মুস্লিম লীগের থেকেও বেশী সাম্প্রদায়িক। সেই দলটাকে একদা সমর্থন করেছিলেন বলে এখন ভুল স্বীকার করছেন কি?"
    --বেশ, বেশ।
    মুসলিম লিগ সাম্প্রদায়িক, কিন্তু তিনোর থেকে কম!!!
    আর কিছু বলার নেই।

    "তিন, কমিউনিস্ট পার্টির সব কিছু খালি মিটিং করে ঠিক হয় নাকি?"
    যাক অবস্থানটা বদলালেন।
    কম্যুনিস্ট দল রবীন্দ্রনাথকে "বুর্জোয়া কবি" বলেনি তাহলে? কোন কোন ব্যক্তি বিশেষ মনে করেছিল যে রবীন্দ্রনাথ "বুর্জোয়া কবি"?
    --আদৌ অবস্থান বদলায় নি। কথা বিকৃত করবেন না। খালি দেখালাম যে আপনার (নেপালবাবুর) ওই অফিসিয়াল মিটিংএর আড়াল নেওয়াটা ধোপে টেকে না। আর ভবানী সেন, লেখাপত্তর সবই বলেছি। সেই সময়ের মার্ক্সিস্ট বিতর্ক নিয়ে ধনঞ্জয় দাশের ও শোভনলাল দত্তগুপ্তের ডকুমেন্ট শুদ্ধ বইপত্তর আছে।
    \ সেটাই তখন কমিউনিস্ট পার্টির স্ট্যান্ড ছিল। তাই নীরেন রায়কে পার্টি ছাড়তে হয়েছিল।

    আর সিপিএম নিজেই পুরনো কমিউনিস্ট পার্টির দায় নিজের কাঁধে নিয়েছে। ওরা পার্টির ইতিহাস আদৌ ১৯৬৪ থেকে শুরু করেন না। আপনি চাইলেও না।
    আর এটা কী বললেন?
    অমুকটা সিপিএম জানে?
    এখানে তো সিপিএম নিয়েই আলোচনা চলছে, না কি আপনার/আমার ব্যক্তিগত বিশ্বাস/অবিশ্বাস নিয়ে? তাতে কার কী মাথাব্যথা?

    আর এখন যেভাবে সব জেনেও ডকুমেন্ট দিন বলে তর্ক করছেন ঠিক সেইভাবেই আপনারা "অনিলায়ন" প্রশ্নে ডকু দিন, নির্দিষ্ট করে নাম বলুন বলে চেঁচিয়ে ছিলেন। অর্থাৎ "অনিলায়ন" বিরোধীদের কল্পনাপ্রসুত। কিন্তু এবার বিমানবাবু রাজ্যকংগ্রেসের সময় অনিলায়নের ভুল স্বীকার করে নিলেন।ঃ)))
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:৩৪660265
  • দ,
    একটু ধৈর্য্য ধরুন। জনগণ এবং ক্যাডাররা পথে নামা শুরু করছে। বুদ্ধ-বিমানের ডাক বৃথা যাবে না।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১২:৪১660266
  • আরে মহায় আপনিই আমাকে একবার সিপিএমের দায় নিতে বলছেন আর দায় না নিলে ধমকাচ্ছেন। আমি শুধু মাত্র আপনার অতিসরলীকৃত এবং অন্ধ সিপিএম বিরোধী ইতিহাস চর্চার প্রতিবাদ জানাচ্ছি। কাজেই ঐ বিমান-কারাত আমাকে দেখাবেন না।

    নীরেন রায় সম্পর্কে আমি কিস্যু জানিনা। কাজেই আপনার দেখানো কারনটাই তাঁকে দল থেকে বহিষ্কারের একমাত্র কারণ কিনা তাতেও আমার সন্দেহ আছে।

    বরং কলকাতার দিকে তাকান এখন। দেখবেন যে, যে গনতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে যে দলটিকে কাঁধে করে লালবাড়িতে তুলে দিয়েছেন আর তাদের স্বার্থ রক্ষায় বিকৃত ইতিহাস চর্চা চালিয়ে দিচ্ছেন তারা কি ভাবে মেরে ভোটাদের লাট করে দিচ্ছে।

    অতীতে আশ্রয় নিলে কি বর্তমান থেকে পরিত্রাণ পাওয়া যায়?
  • S | 109.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৪660267
  • আজ ভোটের কি হাল?
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ১৯:৫৭660268
  • পিটি বলছেনঃ
    "অতীতে আশ্রয় নিলে কি বর্তমান থেকে পরিত্রাণ পাওয়া যায়?"
    -- আপনিই যেচে সবাইকে ইতিহাস চর্চা করা উচিত বলে গায়ে পড়ে উপদেশ দিলেন। কেউ অতীত চর্চা করছিল না। যেই সেই অতীত সিপিএম এর পার্টি-পুস্তিকার বাইরে চলে গেল অমনি অস্বস্তি এড়াতে উল্টো জ্ঞান দিলেন-- বর্তমানকে দেখতে।
    এই গোলপোস্ট পাল্টানোর খেলা আর কত? আয়নায় নিজেকে দেখুন।
    আপনি নীরেন রায় সম্বন্ধে কিছু জানেন না অথচ অন্যদের খামোকা ইতিহাস চর্চা নিয়ে জ্ঞান দিতে থাকেন। যেচে আপনাকে কিছু বলা হয় নি।
    এই পাতায় আমরা যারা হীরকরাণীর প্রশংসা না করে সমালোচনাই করেছি তাদের আপনি অনায়াসে স্রেফ "সিপিএম এর সমালোচনা করার অপরাধে" সব সময় আপনাদের প্রিয় দল, আপনাদের "কাঁধে করে রাইটার্সের গদিতে বসিয়ে দেওয়া প্রিয় নেত্রী" ইত্যাদি বলে থাকেন।
    সিপিএম এর একটা কাজের সমালোচনা সহ্য করতে পারেন না।
    তো আপনাকে বিমান-সূর্য দেখাবো না তো কি অমিত শাহ দেখাবো?
    আপনি যা বলবেন তাই ইতিহাস? আর অন্যেরা বললে পাতিহাস!

    শেষে বলে যাই অধ্যাপক নীরেন্দ্রনাথ রায় চল্লিশ-পঞ্চাশের দশকের নামকরা কমিউনিস্ট বুদ্ধিজীবী। রাশিয়ান ভাষায় বিশেষজ্ঞ। ক্রুশ্চেভ-বুলগানিন কোলকাতায় এলে মঞ্চে উঠে দোভাষীর কাজটা করতে পার্টির তরফ থেকে তাঁকেই দায়িত্ব দেয়া হয়েছিল।
    ভবানী সেনের নেতৃত্বে পার্টির ক্ষমতাশীল বুদ্ধিজীবীরা পত্রিকায় রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলায় নীরেন রায় এর বিরুদ্ধে কলম ধরেন। কিন্তু পার্টি নেতৃত্ব ভবানী সেনদের পক্ষে সমর্থন দেওয়ায় নীরেন রায় সদস্যতা ছেড়ে দেন।
    ৬০ এর দশকেও এর রেশ ছিল। উত্পল দত্তের মত অ-মেম্বার বুদ্ধিজীবী অনেকবার পার্টির এই ভুলের বিরুদ্ধে লিখেছেন।
  • যম | 193.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ২০:৪২660269
  • রাজনৈতিক পার্টির অন্ধভক্ত ইতিহাস পড়তে বলছে, ধর্ম ব্যবসায়ী ধর্মের বই পড়তে বলছে - কালে কালে কত দেখবেন।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ২০:৫৮660270
  • ঃ)))
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:০০660271
  • "আপনি নীরেন রায় সম্বন্ধে কিছু জানেন না অথচ অন্যদের খামোকা ইতিহাস চর্চা নিয়ে জ্ঞান দিতে থাকেন। "

    যেটা জানিনা সেটা স্বীকার করাটা ভাল তো। এখানে অবিশ্যি পন্ডিতেরা এক লাইনে দেশ ভাগের ইতিহাস সামারাইজ করতে পারেন-সে ক্ষমতা আমার নেই সেতো অনেক আগেই স্বীকার করেছি।

    "এই পাতায় আমরা যারা হীরকরাণীর প্রশংসা না করে সমালোচনাই করেছি "
    সেগুলোর একটি তালিকা পেলে চমৎকৃত হতাম। আর তার ইন্টেন্সিটি ইত্যাদি ৪/৫ বছরের আগের সরকারের সমালোচনার সঙ্গে তুলনা করে নিবন্ধ লিখতে পারতাম। এই ব্যাপারটা অন্য একজন সার কথাটি লিখেছেন যার লিং আগেই দিয়েছিঃ
    "......সুতরাং, তাপসী মালিকের সময় যে মোমবাতির মিছিল, আমাদের ভাবতে হয়, এক সন্ন্যাসিনীর সময় তার পূর্বানুবৃত্তিকে জ্বলন্ত শিল্পের শোভাযাত্রা মনে হবে না তো? ....যেহেতু বুদ্ধিমান, আত্মসম্মান বন্ধক রেখেছি।"

    "ভবানী সেনের নেতৃত্বে পার্টির ক্ষমতাশীল বুদ্ধিজীবীরা পত্রিকায় রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলায় নীরেন রায় এর বিরুদ্ধে কলম ধরেন। কিন্তু পার্টি নেতৃত্ব ভবানী সেনদের পক্ষে সমর্থন দেওয়ায় নীরেন রায় সদস্যতা ছেড়ে দেন।"

    গোলপোস্ট কে বদলালো দেখুন। "Date:17 Apr 2015 -- 01:01 AM-এ লিখলেন "রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলা ও এর বিরোধিতা করায় অধ্যাপক নীরেন রায় কে পার্টি থেকে বের করা" হয়। এখন লিখছেন যে তিনি "সদস্যতা ছেড়ে দেন"। মানে দল তাঁকে বহিষ্কার করেনি?

    "যেই সেই অতীত সিপিএম এর পার্টি-পুস্তিকার বাইরে চলে গেল অমনি অস্বস্তি এড়াতে উল্টো জ্ঞান দিলেন-- বর্তমানকে দেখতে।"
    ঠিক তা নয় কেননা সিপিএমের সঙ্গে আমার কোন কালেই মাখামাখি ছিল না। কিন্তু আমি যখন গুরুতে লিখতে শুরু করি তখন আপনারা নিত্যই তখনকার "বর্তমান" বাম সরকারের পিন্ডি চটকাতেন। এখন যেন কেমন আউড়ে গিয়েছেনঃ দিল্লীর বিজেপি আর আপনাদের "কাঁধে করে রাইটার্সের গদিতে বসিয়ে দেওয়া প্রিয় নেত্রী"-র নেতৃত্বাধীন পব-র তিনো সরকারদের সম্পর্কে কেমন যেন বর্ষার মিয়োনো মুড়ির মত দাঁতে লেপটে যাওয়া কথাবার্তা বলেন।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:২৫660273
  • তোমারই তুলনা তুমি মা!!!
  • ranjan roy | 24.*.*.* | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৪৪660274
  • "ঠিক তা নয় কেননা সিপিএমের সঙ্গে আমার কোন কালেই মাখামাখি ছিল না। কিন্তু আমি যখন গুরুতে লিখতে শুরু করি তখন আপনারা নিত্যই তখনকার "বর্তমান" বাম সরকারের পিন্ডি চটকা"তেন।

    -- আমরা আর কি চটকাবো, সে তো বঙ্গের "ছাগল" জনগণই চটকে দিয়েছে।
    তবে পিটি, আপনার কোন কালেই সিপিএম এর সঙ্গে মাখামাখি ছিল না? শুধু অন্যেরা গাল দিচ্ছে দেখে অবলা সিপিএম এর সম্মান রক্ষায় শিভালরাস নাইটের মত ঝাঁপিয়ে পড়লেন? এত পাতার পর পাতা লিখে চলেন? অন্য টইয়েও বিনা প্ররোচনায় তিনো-বুজি-সিপিএম এনে ফেলেন? লোকজনকে ইতিহাসের সঠিক পাঠ দিতে থাকেন?
    স্যালুট!

    না, না। আপনাকে ভুল বুঝেছিলাম। আমরা হলাম ভাটে সবকিছু নিয়ে খিল্লি করা পাতি পাবলিক, আর আপনি হলেন---! আশা আছে কোন টইয়ে কেউ সানি লিওন নিয়ে খিল্লি করলেও অমনি করে অবলার সম্মান রক্ষায় রুখে দাঁড়াবেন।

    যাদের সবাই খিল্লি করে, কেউ বা মারে সিটি,
    তাদের পক্ষে খাপ খুলেছেন আমার প্রিয় পিটি।
    কেউ তো তারে বুঝতে নারে, লাগায় খিটিমিটি,
    এলেবেলে মানুষ তো ন'ন, গ্রহান্তরের ইটি।
  • SC | 81.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০২:২৬660275
  • সিপিএমের সাফল্য আর ব্যর্থতা:
    ১) একদিন এই দলই পি টি দার মতো ডেডিকেটেড সমর্থক তৈরী করেছে। প্রতি পাড়ায় একটা করে এরকম সমর্থক থাকলে মনেহয় না আজকে এই দিন আসত, যে জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
    ২) এই গুরুর পাতায় কিংবা ফেবুতে দেখেছেন কাউকে, পিটি দার পরের জেনারেশন এর, যিনি এরকম রোদে, জলে, ঝড়ে, জলে জঙ্গলে বাবা লোকনাথের মতো সিপিএম কে রক্ষা করে যান? পাবেননা। সেইখানেই সিপিএমের ব্যর্থতা।
    মোদীর এরকম অনেক ভক্ত পাবেন সোশ্যাল মিডিয়া তে। তাদের সাথে আপনি disagree করতে পারেন, কিন্তু তারা ডেডিকেটেড ভাবে পার্টি লাইন দেফেন্দ করবে, সেইটা নিয়ে প্রশ্ন নেই। কেজ্রীর দলেরও এরকম অনেক ভলান্টিয়ার পাবেন।

    চল্লিশ বছর আগে হয়ত, সিপিএমও এরকম ডাইনামিক একটা দল ছিল। তবে সময় থেমে থাকে না কমরেড। প্রেম পাল্টায়, শরীরও পাল্টে যায়।
    সময়ের সাথে না পাল্টালে হাসির খোরাক হবেন ইতিহাসের কাছে।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:৪৫660276
  • এস সিকে বিরাট ক; সুবন্ধু পিটিকে তাঁর নিষ্ঠা ও বিশ্বাসের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে।
  • shatadal | 198.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৭:২৮660277
  • আরে সিপিএম হল এ কে হাঙ্গল মার্কা পার্টি। বসে বসে নাকে কাঁদলেই ক্ষমতায় এসে যাবে! মমতাকে দেখুন। মেরে লাট করে দিয়েছে বিরোধীদের। হ্যাঁ, ক্ষমতা বাপের নয়, দাপের। ঐ কারাত ফারাত বসে বসে ওগো ভুল করেছি গো, পঁচিশ বছর ধরে ভুল করেছি বলে কাঁদুক।

    কেজরিও মমতার মতই। গন্ডগোল পাকালে ঘাড় ধরে বের করে দেব। ভোটারদের দুহাতে বিলিয়ে ভোট কিনে নেব। সামনের বার দেখবেন, ঠিক বিরোধীদের পিটিয়ে সিধে করে দেবে।

    বাম ফিলোসফিটাই অবশ্য কাঁচকলা চোষা ফিলসফি।
  • PT | 213.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৭:৩৭660278
  • "আপনার কোন কালেই সিপিএম এর সঙ্গে মাখামাখি ছিল না? শুধু অন্যেরা গাল দিচ্ছে দেখে অবলা সিপিএম এর সম্মান রক্ষায় শিভালরাস নাইটের মত ঝাঁপিয়ে পড়লেন?"

    সে আপনি আপনার নিজের মত করে যা ব্যাখ্যা করেন করুন। কিন্তু যে পরিমাণ মিথ্যের চাষ হচ্ছিল সেই সময়ে-বিশেষতঃ সিঙ্গুর-নন্দীগ্রামকে ঘিরে তার প্রতিবাদ জানানোর জন্যেই লিখতে শুরু করি। এখন তো প্রমাণিতই যে যা বলা হত সেই সময়ে তার একটা বড় অংশই কাঁচা মিথ্যে ছিল।

    কিন্তু এটা সত্যি যে "এখন যেন কেমন আউড়ে গিয়েছেনঃ দিল্লীর বিজেপি আর আপনাদের "কাঁধে করে রাইটার্সের গদিতে বসিয়ে দেওয়া প্রিয় নেত্রী"-র নেতৃত্বাধীন পব-র তিনো সরকারদের সম্পর্কে কেমন যেন বর্ষার মিয়োনো মুড়ির মত দাঁতে লেপটে যাওয়া কথাবার্তা বলেন।"

    কালকের কলকাতার পুরোভোটের ভোটার প্যাঁদানো নিয়ে একটাও পোস্টিং দেখলাম কি? মনে করতে পারছি না। পব-র "ছাগল"-দের জন্য গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য পরিবর্তনের গপ্প ফেঁদেছিলেন না? এই নিন, এক পিস গণতন্ত্রের নমুনা আর লজ্জা লুকোনোর জন্য বিমান-কারাতের চোদ্দ পুরুষ উদ্ধার করতে থাকুন.......

    "পাঞ্জাবির হাতাটা গুটিয়ে, সানগ্লাস মাথার উপরে তুলে এক জন বললেন, ‘‘শাড়িটা টান মেরে খুলে দে। তা হলেই বুথে বুথে ঘোরা বন্ধ হয়ে যাবে।’’ যাঁকে উদ্দেশ্য করে বলা, তিনি কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী, তিন-তিন বারের জয়ী সিপিএম কাউন্সিলর রূপা বাগচী।"
    http://www.anandabazar.com/calcutta/tmc-leader-threats-hackles-left-leader-rupa-bagchi-1.136126
  • - | 109.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৮:০৭660280
  • কল্লোলবাবুর লিং-এ দাড়িওয়ালা নেতাটি কে?
  • PT | 213.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৮:১২660281
  • এই খবর দিয়ে কি নিজের লজ্জা ঢাকছ কল্লোলদা? পব-র তিনো সমর্থকরা কাল সারাদিন টিভির পর্দায় এই ৩৪ বছর-ই শুনিয়েছিল।

    তিনোর পতন হবে কিনা সে তো সময় বলবে। কিন্তু তোমরা মত যারা পরিবর্তনের গপ্প ফেঁদে কাককে ময়ূর বলে মানুষের কাছে বেচেছিল তারা কোথায় হাওয়া হয়ে গেল?

    সমস্যাটা সিপিএমের নয়। গতকাল রূপা গাঙ্গুলী, আজ রূপা বাগচী আর কিছুদিন বাদে তোমার আমার চেনা যত রূপা আছে ঘরে ঘরে তাদেরও ঐ বাক্যবিন্যাস শোনার সময় আসছে। আর গত হর বছরে কোন অন্ধকারের জগতের মানুষেরা কলকাতার রাসতার দখল নিয়েছে সেতা আমরা বেশ ভালই টের পাই।

    এটা শুধু সিপিএমের সমস্যা নয় সমগ্র বাঙালী জাতির লজ্জা।
  • PT | 213.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৮:১৪660282
  • **আর গত চার বছরে
  • Spaceman Bells Bump | 47.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৮:২৮660284
  • আলিসায়েব এক বিখ্যাত বাঙালীর কথা লিখেছিলেন - কুইনিন তো ম্যালেরিয়া সারাবে, কিন্তু কুইনিন সারাবে কে?

    বেগ টু ডিফার উইথ অমলবাবু এট অল - চল্লিশ বছর এই পাড়ায় আছি, কখনো হাতে খোলা পিস্তল নিয়ে দাপাদাপি দেখিনি - ৭২-৭৭ এর সব কথা মনে নেই, তার পরের কথা বলছি - গত লোকসভা ভোট আর কাল যা হয়েছে। পুলিশের গাড়ি এলো, পুলিশ নামলো, মনুকে কী খবর ভালো তো বলে চা সিগারেট খেয়ে চলে গেলো...

    প্রশ্ন হল মনুর সঙ্গে পুলিশের গপ্‌সপ্‌ এর ছবিটা ফেবুতে চলে গেছে সেটা জানলো কী করে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন