এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১৩285119
  • রসা তো রসাই। তার আবার ক্যায়া হৈ কী? যা বেশ রসেবশে মাখোমাখো হয়ে তৈরী হয়।
  • T | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১৩285120
  • হ্যাঁ, ঘটি তো।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১৩285121
  • সোসেন, টির মধ্যেকার মহিলা ভয়েসকে আসতে দাও। সেটা ভদ্র কিনা আমরা ঠিক কর্ব যদিও।
  • T | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১২285116
  • ও মেয়েদের নিয়ে বলচে বুঝি। আগে খ্যাল করিনি।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১২285117
  • রসা নেহি জানতা। আপনে ঘটি হ্যায় কেয়া?
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১১285114
  • সায়ন্দা এই নে। মালয়েশিয়ান ডিশ, কি ভালো খেতে রে
  • T | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১১285115
  • ইয়ে 'রসা' ক্যায়া হৈ ?
  • sosen | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১০285112
  • তুই কি ভদ্দোরমহিলা? আশ্চর্য! এই বুদ্ধি নিয়ে উনি রোবো বানাবেন।
  • | ০৩ এপ্রিল ২০১৫ ২১:১০285113
  • মোটা লোকেদের এট্টু ভাল ভাল কথা বলেছেন তাইতে লোকের কেমন চোখ টাটাচ্ছে দেখো!
    এমনকি .... এমনকি আকা পজ্জন্ত!!(এতেই সবচেয়ে দুঃখু [এলাম) সেই আকা যে নাকি সিগারেটেব্র জন্য জানমান লয়ে লড়ে গেছিল।

    নাহ দেশের ভ্যাগ্যাকাশে সত্যিই আজ দুর্যোগের ঘনঘটা।

    যাই একটু বড়ি দিয়ে পালাংশাকভাজা আর আলু-চিংড়ীর রসা দিয়ে দুমুঠো ভাত খেয়ে পিত্তিরক্ষা করিগে।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৫ ২১:০৯285111
  • আমি মোটেই খিটখিটে নই। কানে হাত পড়লে একটু ডিফেন্সিভ হয়ে যাই এই পজ্জন্ত।
  • T | ০৩ এপ্রিল ২০১৫ ২১:০৮285110
  • আমি মোটা নই। রোগাও নই। সরু গোঁপ আছে। খিটখিটে নই। কোন্নগড়ে গেছি।

    পাঁচ পার্সেন্টের দলে পড়ছি কি?
  • sosen | ০৩ এপ্রিল ২০১৫ ২১:০৭285109
  • একডজোন ডিম দিয়ে পিত্তরক্ষে?
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৫ ২১:০৬285108
  • বাই দ্য ওয়ে, সান্দা, আজ রেড এফেম স্টেশনে কলকাতাকে ফালতু চেটে দিল। ঃক্ষ ঃক্ষ
  • Div0 | ০৩ এপ্রিল ২০১৫ ২১:০৫285107
  • :-|
    অদ্দূর ঠেঙিয়ে যেতে যেতে পাঁটাদের ফুলশয্যা হয়ে যাবে। সন্ধ্যের মুখেও যদি মেন্যুটা পাবলিশ করতে একটা কথা ছিল। যাই পিত্তরক্ষা করি।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৫ ২১:০১285106
  • শ্বেতভূমির দিকে অগ্রসর হইতে পারিলে সেই মনোবাঞ্ছা পূর্ণ হইত বৎস।
  • Div0 | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৫৮285105
  • একটা হাম্বল অবসার্ভেশনও যে এমন সাড়া পাবে তা কে জানত! নাথিং পার্সোন্যাল আগেইনস্ট দ্যাট ভদ্রমহিলা পার্ট। ওটা অভ্যুর ব্যক্তিগত নিরীক্ষণ :p

    ** গায়ে হলুদওয়ালা পাঁটাদের কিছুতেই মন থেকে বিতাড়িত করতে পারছি না। সম্বল শুধু থরে থরে ম্যাগীর প্যাকেট আর কুসুম কুসুম ডিম।
  • sosen | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৫১285104
  • অসুবিদে হলে জানাবেন, পেপার লিকে দেবো।
  • a x | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৫০285102
  • এইবার বুঝলাম অভ্যু এরম খিটখিটে কেন!

    তবে এটাও ঠিক - লেখকের ঐ শেষ বক্তব্যটার সাথে আমি একমত। এখানে সবকিছুই কেমন একটা জিঙ্গৈস্টিক ব্যাপার! war on cancer, war on obesity সবই war! গাল ফুলিয়ে, মাসল ফুলিয়ে, পিটিয়ে তাড়িয়ে দেব ভঙ্গী!
  • sosen | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৫০285103
  • মোটা গোঁপওলা ভদ্দোরমহিলারা কিন্তু খুব ভালো মানুষ। আর মোটা হলে তো ডবোল ভালো। ডবোল ডিমের পোচের মতো।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৪৬285101
  • ঐ জন্যেই আমি যে সব ভদ্রমহিলাদের সরু গোঁপ তাঁদের থেকে একটু দূরে থাকি।
  • Div0 | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৪৪285100
  • "আর এমনিতেও মোটা লোকেরা জেনেরালি ভালো হয় মানুষ হিসেবে" -- অভ্যুকে ক। উদাঃ, ঐঃ।
    অপরপক্ষে, যাদের সরু গোঁপ, তারা একটু খিটখিটে হয়।
  • sosen | ০৩ এপ্রিল ২০১৫ ২০:৪১285099
  • বৈষম্য! মোটাদের কেউউউ একটু শান্তিতে থাকতে দ্যায় না। যেনো খিটখিটে প্যাটকা লোকেদের হৃদয়ে আঘাত হয়না!
  • a x | ০৩ এপ্রিল ২০১৫ ২০:২৯285098
  • হ্যাঁ, কুমু ঠিক কয়েছে, এইরম লেখা গুলোতে রেফারেন্স লিস্ট দেওয়া উচিৎ। বায়োলজি এমন কিছু শক্ত জিনিস না যে লোকে অ্যাব্স্ট্র্যাক্ট পড়ে কিছুই বুঝবেনা।

    এদেশে পেশেন্ট অ্যাডোভোকেটরা, যাদের কস্মিনকালে কোনো ব্যাক্গ্রাউন্ড নেই, শুধু নিজের বা প্রিয়জনের অসুখের কারণে এই নিয়ে পড়াশোনা করেছেন, তাদের অনেকে রিসার্চারের থেকে বেশি খবর রাখেন।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১৫ ২০:২৭285096
  • দূর বাবা, যদ্দিন বাঁচেন একটু আনন্দে বাঁচেন। ঐ জন্যেই আর্টিকেলটা লিখেছেন ভদ্রলোক, যাতে লোকে একটু হেসে খেলে বাঁচতে পারে। রাতদিন এই স্টাডি ওই স্টাডি এই সব মাথায় রাখলে লোকে খিটখিটে না হয়ে পারে না। আর এমনিতেও মোটা লোকেরা জেনেরালি ভালো হয় মানুষ হিসেবে, স্ট্যাটিসটিক্যালি স্পিকিং। দরকার হলে বলবেন, এপিডেমিওলজি জার্নালে পেপার লিখে দেবো এই নিয়ে।
  • aka | ০৩ এপ্রিল ২০১৫ ২০:২৭285097
  • স্থবীর বাবু মনে হয় সম্প্রতি একটু পৃথুল হয়েছেন।
  • ওবেসিটি | ০৩ এপ্রিল ২০১৫ ২০:২৫285095
  • রাইটো, পাই। লেখক কীসের ভিত্তিতে এই দাবী করেছেন সেটা লেখকই ভালো বলতে পারবেন। আমি আমার মনে হওয়াটা লিখেছিলাম মাত্র, যে, নট অল ওবেসিটি মাইট লীড টু হার্ট ডিজীসেস। ওবেসিটির সাথে হার্ট রিলেটেড কমপ্লিকেশন আছে এটার জন্য কোনও নতুন থিওরির দরকার পড়ে না। এনিওয়ে।
  • a x | ০৩ এপ্রিল ২০১৫ ২০:২৩285094
  • বাবা কি বাজে টাইপ আর্টিকল। কনক্লুসিভলি একদিকে বলা যায়না, কিন্তু অন্যদিকে বলা যায়? ওবেসিটির সাথে ডিরেক্টলি ডায়াবেটিস, ইন্সুলিন রেসিস্ট্যান্স লিংক করা যায় - ইনসুলিন একটা গ্রোথ প্রোমোটিং এজেন্ট, তাই তার কার্সিনোজেনিক রোল থাকার সম্ভাবনা ভালোই। এছাড়া ফ্যাট ডিপো থেকে অ্যারোম্যাটেস তৈরি হয়, যা টেস্টোস্টেরোন কে এস্ত্রোজেনে কনভার্ট করে। যাদের ব্রেস্ট ক্যান্সারে এস্ট্রোজেনের সাথে যোগ করার প্রোটিন থাকে (রিসেপ্টর), তাদের টিউমারে ডিরেক্ট এফেক্ট দেখা গেছে। এটা বিশেষ করে পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে।

    এছাড়া এন্ডোমেট্রিয়াল ক্যান্সার (জরায়ুর লাইনিং) -এও হাই অ্যাসোসিয়েশন রিস্ক দেখা গেছে।

    মানুষের ওপরে তো ইঁদুরের মত এক্সপেরিমেন্ট করা যায়না, তাই এগুলো বেশিরভাগ রেট্রোস্পেক্টিভ ডেটা অ্যানালিসিস - অর্থাৎ ক্লিনিকাল ট্রায়াল থেকে, এপিডেমিওলজিকাল স্টাডি থেকে ডেটা নিয়ে দেখা অ্যাসোসিয়েশন আছে কিনা, তারপর সেগুলো ইঁদুরে করে দেখা। ইঁদুরকে হাই ফ্যাট ডায়েট খাইয়ে, কিম্বা জেনেটিকালি মেদ বাড়িয়ে স্পেসিফিক কেসে তাড়াতাড়ি টিউমার বাড়ছে, কিম্বা অনেক আগে হচ্ছে এ নিয়ে বেশ কিছু স্টাডি আছে। সব কনক্লুসিভ না, কিন্তু কিছু ক্ষেত্র ঐ হাই রিস্ক। কাজেই এইরকম এক কথায় যখন পপুলার আর্টিকল গুলো লেখা হয় তখন একটু ভেবে চিন্তে লিখলে ভালো হয়। অনেক ক্ষেত্রে মাইল্ড প্রোটেটিক্ভ এফেক্টও দেখা গেছে, সেইজন্য কোন ক্যান্সার, কোন স্টেজ, কীভাবে দেখছে, এগুলো ভয়ানক জরুরী তথ্য।
  • pi | ০৩ এপ্রিল ২০১৫ ২০:১৭285092
  • '
    শরীরের মধ্যপ্রদেশে বেশি চর্বি জমলে যে হৃদাঘাতের আশঙ্কা সাংঘাতিক, এই ধারণাও ভ্রান্ত" - এর মানে বোধহয় 'ওবেসিটির সাথে হৃদরোগের সম্পর্ক নেই' - তা বলতে চাওয়া হয়নি।'
    --

    হৃদঘাতের আশঙ্কা থাকা মানে ওবেসিটি রিস্ক ফ্যাক্টর, তাইএই ধারণা ভ্রান্ত বললে তাই নিয়ে প্রশ্ন উঠবেই। কীসের ভিত্তিতে বলা হচ্ছে, তা নিয়ে। কারণ এটা যে রিস্ক ফ্যাক্টর সেটা অনেক স্টাডিই বলেছে। আর এটাকে ভ্রান্ত বললে সম্পর্ক নেইই বলা হয়। তার সাথে এটাও বলেদি, আশঙ্কা আছে মানেই হবে,এমনটা নয়।

    ও হ্যাঁ, আরো একটা কথা। ওভারওয়েট বা ওবেসিটি হার্ট ডিসিসের রিস্ক ফ্যাক্টর কারণ এটা হার্ট ডিসিসের অন্যান্য রিস্ক ফ্যাক্টর যেমন হাই ব্লাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই প্রেশার, ডায়াবেটিস, এসবের রিস্ক ফ্যাক্টর। আর এগুলো শুধুই রাশিবিজ্ঞানের ভিত্তিতেই বলা নয়।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৫ ২০:১৫285091
  • ঘোরতর না, দুর্ধর্ষ্‌।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত