এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৪৪285360
  • আলিবাবাকে ভুলবেন না।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৪৩285359
  • লাভ কে লিয়ে কুছ ভি করেগা।

    মিন্সেজ মিন লাভ।
  • শ্রী সদা | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩৯285358
  • হ্যাঁ স্টিল পুরো ব্যপারটা শিশি বোতল লাগছে। লাভ কবে করবে? কিভাবেই বা করবে ?
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩৭285357
  • প্রতিপক্ষ কোম্পানী সব উঠে গেল, মার্কেটে মনোপলি, অতএব মুনাফা, এইরকম কেস? মানে সেটা হ'লে একটু বাড়াবাড়ি আশা নয় কি?
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩৬285355
  • না না, ফেসবুক তো ওয়াল স্ট্রিট এস্টিমেট বিট করছে। মার্কেট ইনভেস্টর খুশ। লাস্ট কোয়ার্টারে (২০১৪-র শেষ কোয়ার্টার) - Wall Street expected $3.78 billion in revenue and $0.48 earnings per share (EPS). Facebook beats the estimate by bringing in $0.54 EPS on $3.85 billion in revenue.

    ফ্লিপকার্ট তো স্টক মার্কেটে নামার আগেই ৯০০০০ কোটি টাকার ভ্যালুয়েশন।
  • Tim | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩৬285356
  • ক্ষি রোমান্টিক! সারাক্কন লাভের কথা ভাবে
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩৩285354
  • এবং আমার নাইভ প্রশ্নটি হ'ল সেই লাভটি ঠিক কখন থেকে আরম্ভ হবে।
  • Tim | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩২285352
  • ইয়েমেন থেকে ভারত-পাকিস্তান-বাংলাদেশের মানুষকে সরিয়ে আনার খবরটা পড়ছিলাম। অনেকদিন পর কাগজের প্রথম পাতায় একটা ভালো খবর। এটা কাজের কাজ হচ্ছে।
  • শ্রী সদা | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৩২285353
  • এবার আমার একটাই খুব নাইভ প্রশ্ন - এই কোং গুলো ঠিক কিভাবে লাভজনক হতে পারে ? আই মিন, এত এত ডিসকাউন্ট পকেট থেকে দেওয়ার পরেও ইনভেস্টররা যে টাকা ঢেলে চলেছে সেটা তো একটা ভালো রিটার্ন এর লোভে, সেই রিটার্নটা আসবে কী থেকে ? মাল বেচে লাভ করতে গেলে ডিসকাউন্ট তুলে নিতে হবে, আর সেটা করলেই লোকজন আবার সেই শোরুমে ফিরে যাবে কেনাকাটার জন্যে। শুধু ই-রিটেল না, এই ওলাক্যাব ইত্যাদি ও - এরা ঠিক কিভাবে লাভ করবে বলে ভাবছে ?
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১২:২৮285351
  • এইসব কোম্পানির ভ্যালুয়েশন কমন মেথডে হয়না - যেভাবে স্টিল থেকে সফটওয়ার কোম্পানি গুলোর ভ্যালুয়েশন হয়ে থাকে। যেমন ফেসবুকঃ পিই রেশিও ৭০। কেন? কারণ এরা যে পরিমাণ ডেটা জোগার করে, তার অনেকগুলো রিয়েল অপশান থাকে - মানে সেগুলোকে অনেক ভাবে ইউজ করা যেতে পারে। সেগুলোর আলাদা ভ্যালুয়েশন হয়। তার থেকে এই নম্বরগুলো আসে। এইটা একটা সফটওয়ার কোম্পানির সিএফওকে জিগাইতে বলেছিলেন।

    ফ্লিপকার্ট উঠে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে ওরা কি ভাবে ফান্ড জেনারেট করতে পারবে। বিগত ১০ বছরের বেশি সময় ধরে অ্যামাজন প্রায়ই লস করছে - তবুও চলছে। কারণ ঐ রিয়েল অপশান - ওদের কাছে যে পরিমান ডেটা আছে তার জন্যে। যত বেশি ডেটা, তত বেশি ভ্যালু। এটা ঠিক যে ইনভেস্টররা মাঝে মাঝেই ইরশনাল চয়েস করে থাকে। কিন্তু ভাবতে হবে যে এগুলো কিন্তু প্রিভেট ইক্যুটি ইনভেস্টমেন্ট - তাই একটু বেশি ভরসা করা যায়, অনেক বেশি ডিউ ডিলিজেন্স করা হয়েছে।

    আসল ভ্যালু হোলো ইন্ফরমেশনের - অতএব নেক্স্ট স্টেপ হোলো এই ইন্ফরমেশন কে কত ভালো ভাবে ইউজ করবে? অ্যানালিটিক্স ইত্যাদি। এখন আসল পোস্নো হোলো কি সেই অপশান - কি কি করার কথা ভাবছে ওরা?
  • শ্রী সদা | ০৫ এপ্রিল ২০১৫ ১২:২৬285350
  • ফ্লিপকার্ট সিঙ্গাপুরে রেজিস্টার্ড।
    মাঝে কোরা তে কিছু চাড্ডি একটা ক্যাম্পেন টাইপের করেছিল, বিদেশী অ্যামাজন ছেড়ে দেশী ফ্লিপকার্ট থেকে কিনুন ইত্যাদি, তো সে ক্ষি খিল্লি।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১২:১৮285349
  • হ্যাঁ, ইন্ডিয়ার আমাজন।
    এ নিয়ে একটা টই খুলতে হবে।
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৫ ১২:১৬285348
  • ফ্লিপকার্ট তো ইন্ডিয়ার আমাজনই। বিন্নি আর শচীন বনসল তো আমাজন থেকেই তাদের বিজনেস আইডিয়া নেয়।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১২:১২285347
  • ইন্টারেস্টিং ব্যাপার হল ফ্লিপকার্ট কিন্তু পাবলিকলি ট্রেডেড কোম্পানী নয়। অর্থাৎ, এই যে এক বিলিয়ন ডলার এনেছে এটা এসেছে প্রাইভেট ইকুইটি ইনভেস্টর-দের থেকে। এর মধ্যে বেশির ভাগই ভারতের বাইরের ইনভেস্টর, মোস্টলি ইউএস।
    ফ্লিপকার্ট ইন্ডিয়ার আমাজন হতেই পারে।
  • শ্রী সদা | ০৫ এপ্রিল ২০১৫ ১২:১০285346
  • বছর তিন-চার আগে যখন প্রথম ফ্লিপকার্ট থেকে কিনতাম তখন লোকজন বলতো যে ওদের দোকান খুলে রাখার খরচা নেই বলে সস্তায় জিনিসপত্তর দিতে পারে। যত দিন গেছে বুঝেছি যে শুধু ঐটুকু সেভ করে এত এত ডিসকাউন্ট দেওয়া যায়না।
    মাঝখান থেকে ইলেকট্রনিক্স এর শোরুম গুলো বিশাল ধাক্কা খেয়েছে। চোখের সামনে দেখেছি/দেখি যে লোকজন মল এ এসে মোবাইল ফোন/ট্যাব/ল্যাপটপ নেড়েচেড়ে দেখে নিয়ে একই মডেল ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে।
  • শ্রী সদা | ০৫ এপ্রিল ২০১৫ ১২:০৬285345
  • আমার গত বছরখানেক ধরেই এই জিনিসটা মনে হয়, যে এই ফ্লিপকার্ট ইত্যাদিদের বিজনেস মডেল কদ্দুর সাস্টেনেবল। ইভেন এতদিনের কোম্পানী অ্যামাজন, তার নেট ইনকাম দেখাচ্ছে US$ -241 million !! মাইনাসে রান করছে। এদের পেছনে কিসের আশায় যে ইনভেস্টররা কোটি কোটি ডলার ঢালছে কে জানে।
    তবে এইসব স্টার্টাপে চাগ্রী পেলে আমার মতো সফোদের পোয়াবারো। বেশ ভালো প্যাকেজ দেয়, আর তাছাড়া কোং উঠে গেলে বা লে অফ হয়ে গেলেও ঐ ব্র্যান্ডনেম ভাঙিয়ে নতুন চাগ্রী আরামসে জুটে যাবে। উইন উইন কেস।
  • dc | ০৫ এপ্রিল ২০১৫ ১১:৫৬285344
  • আমার তো এই কম্পিটিশনটা খারাপ লাগেনা। টাকা এঞ্জেল ইন্ভেস্টর দিক আর যেই দিক না কেন, লাভ তো আমাদের কনসিউমারদের হচ্ছে! এক সময়ে ফ্লিপকার্টে তিন হাজার টাকার লেভিস জিনস পাঁচশো টাকায় পাওয়া যেত, পেপে জিনস তেরশো টাকায়। আর জিনসগুলো অথেনটিক, চার পাঁচ মাস আগে পর্য্যন্ত যেসব ব্র্যান্ডেড জামাকাপড়ে বিরাট বিরাট ডিসকউন্ট দিয়েছে সেগুলো অথেনটিক জামাকাপড়। উল্টে দুতিন সপ্তাহ পরে যদি মনে হতো যে পছন্দ হচ্ছে না, তো ফোন করলেই ওরা আবার লোক পাঠিয়ে সেই জামা নিয়ে গিয়ে টাকা ফেরত দিয়ে দিয়েছে। তিন সপ্তাহ জুতো পরে,সেই জুতোয় কাদা লাগিয়েও ফেরত দেওয়া গেছে। হোয়ার্লপুলের ওয়াশিং মেশিন শোরুমে বিক্রি করছে একুশ হাজারে, সেটা ফ্লিপকার্টে পাওয়া গেছে আঠেরো হাজারে, তার সাথে অড়াই হাজারের গিফ্ট কুপন ফ্রি, সেই গিফট কুপন দিয়ে আপনি ফ্লিপকার্ট থেকে যা খুশী কিনতে পারবেন।

    ফ্লিপকার্ট হয়তো উঠে যাবে, কিন্তু কনজিউমারদের তো লাভ হলো! আর ফ্লিপকার্ট উঠে গেলেও অন্য কেউ আসবে, নাতো আরেকটা নতুন বিজনেস মডেল আসবে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১১:২৬285343
  • Flipkart is losing Rs 2.23 for every Rs 1 in net revenues. This means the company is losing a huge amount of money to acquire new customers.

    কিন্তু,
    Flipkart notched up its first billion dollar in sales (measured in Gross Merchandise Value or GMV) in March 2014, but it took the company less than a year to increase its GMV by four times to $4 billion. ... Flipkart is expected to double its GMV to $8 billion by the end of this calendar year.
    এক বছরে চারগুণ, দু বছরে আটগুণ - অবশ্য অনেকে বলছে এই জিএমভি একটু ঢপের, ব্যঙ্গ করে বলছে - Gross Misstated Value

    মার্কেট থেকে টাকা তুলছে, ইনভেস্টররা পয়সা ঢালছে - Flipkart raised $2 billion last year, while Snapdeal got funds worth over $1 billion, according to reports.

    Flipkart is reportedly being valued at around $15 billion (Rs 90,000 crore at 60 rupees per dollar), nearly 10 times more than its $1.5 billion valuation in October 2013.

    এসব পড়ে কেমন একটা ১৯৯৯ সালের ন্যাসড্যাক-এর কথা মনে পড়ছে।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৫ ১০:৩৭285342
  • ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একটি রিপোর্ট জানাচ্ছে— খেলা দেখতে আসার সময় বা ফিরে যাওয়ার সময়, ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা করে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর সমর্থকরা।

    ঃ I
  • | ০৫ এপ্রিল ২০১৫ ১০:৩২285341
  • "ম্যাচ কা মুজরিম কিন্তু তাঁর বয়ফ্রেন্ড বিরাট কোহলি। তাঁর একটা দায়িত্বজ্ঞানহীন শটই ম্যাচের টার্নিং পয়েন্ট। কিন্তু গালাগাল আর বিদ্রুপ হজম করতে হচ্ছে অনুষ্কাকে। কারণ? জলের মতো সহজ। সমাজটা যে ভাবে মেয়েদের জন‌্য উচ্ছন্নে যাচ্ছে, ঠিক সে ভাবেই কাপ না পাওয়ার কারণও ওই হিরোইনটা। শিখর ধাওয়ান যতই কনসেনট্রেশন ফসকান, বোলিং যতই হতশ্রী হোক, ও সব ছাড়ান দে। মোদ্দা কথা হল, ওই বিরাট বেচারা ওর দিকে তাকিয়েছিল বলে ক‌্যাচ দিয়েছে। এই সব বলে যারা হইহইটা ফেলে দিয়েছে, তারা কিন্তু ভারতের দু’উইকেট পড়া মাত্র অনুষ্কার মুখ ভর্তি যন্ত্রণা দেখতে পায়নি। আবার, অনুষ্কা খারাপ অভিনয় করলে কোহলির দোষ দেয়নি। আবার, কোহলির সোনার দিনে, যখন তিনি সেঞ্চুরি করছেন আর অনুষ্কা স্টেডিয়ামে বসে আছেন, তখন অনুষ্কার স্তুতি করেছে বলেও শোনা যায়নি। তবে সেঞ্চুরির পর ফ্লাইং কিস দেখে হিংসেয় ছটফট করেছে খুব। তা তো হবেই। ফেসবুকে প্রোফাইল বানালে কি আর ডাইনি পোড়ানোর অভ‌্যেস ছাড়া যায়?"

    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/special-feature-on-world-cup-cricket-2015-1.130988
  • b | ০৫ এপ্রিল ২০১৫ ১০:২২285340
  • হুম। য্দ্দুর মনে হয় এরশাদ সাহেব এই সুকর্মটি করেছিলেন, যেমন জিয়া উল হক পাকিস্তানে ফিরিয়ে এনেছিলেন শরিয়া। এগুলো ইররিভার্সিবল প্রোসেস, একবার শুরু হলে আর ফের যায় না।
  • a x | ০৫ এপ্রিল ২০১৫ ১০:০০285338
  • নিজে থেকে কেউ যদি হিজড়া পরিচয়কেই তার আইডেন্টিটি করে, তাহলে তাকে সেটা ডিনাই করারও কারণ দেখিনা। যেমন ট্রান্সজেন্ডার নন এমন কেউ ধরলে তিনিও বলতেন না আমার জন্য আজ পুরুষরা বা নারীরা গর্বিত। শব্দগুলো ত্যাজ্য না করে রিক্লেইম করাও দরকার। আর যেহেতু স্টিরিওটাইপ রয়েছে, তাই সেটাকে ভাঙ্গার সময় সেই এক্স্যাক্ট পরিচয় না দিলে ভাঙ্গবেই বা কীভাবে!
  • | ০৫ এপ্রিল ২০১৫ ০৯:৩৯285337
  • কেউ কিন্তু লেখে না পুরুষ ফারাবী বা পুরুষ জিকরুল্লাহ, নারী রাজিয়া বিবি কিম্বা নারী দেবযানীকে গ্রেপ্তার করা হয়েছে।
    sick
  • san | ০৫ এপ্রিল ২০১৫ ০৮:৩৮285335
  • ঐ ছবিতে বিবেকানন্দ বইএর ছবিটা মনে পড়ল :-)

    তাও তো ভুবনেশ্বরী দেবী নিজের দামী কাপড় ছেলের খেলার বাক্সে সাজিয়ে রাখতেন না ! অক্ষদি খামোখাই রাগ করছে :-D
  • Abhyu | ০৫ এপ্রিল ২০১৫ ০৮:৩৩285334
  • বেশ লাগলো
  • a x | ০৫ এপ্রিল ২০১৫ ০৮:০৭285333
  • আজকাল সবাই দেখি ট্রটস্কাইট। সবাই খোলা চিঠি লেখে!
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ০৮:০৩285331
  • এইবারে গুচ পড়তে আমার একটা মানেবই লাগবে। আমার মতন মাথামোটাদের জন্য বোধয় এখানে কেউই লেখেননা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত