এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫৩285391
  • ব্যবসা লসে রান করছে অথচ শেয়ার বাড়ছে এটা কেন? স্রেফ ইউজার ডেটাবেস আছে বলে? আরো একটি নাইভ প্রশ্ন।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৪৫285388
  • আগের পোস্টে পরের নাম্বারটা ২০০ মিলিয়ন হবে।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৪৫285389
  • * টাকা। হ্যাঁ টাকই বটে। ঐ টাকা ঢেলে টাক ছাড়া আর কোনো রিটার্ণ নাও আসতে পারে।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৪৪285387
  • এইবারে মনে করুন আপনি ইনভেস্টমেন্ট করছেন অ্যামাজনে। প্রথমতঃ আপনার ইনভেস্টমেন্ট করা উচিত নয় - কারণ আপনি ওদের বিজনেস মডেলটাই ঠিক ঠাক জানেন না। তার থেকে অন্য জায়্গায় ইনভেস্টমেন্ট করুন।

    ধরা যাক আপনি ইনফর্মড ইনভেস্টর। আপনি অ্যানালিসিস করে দেখলেন যে একটা বড় কোনো পজিটিভ চেন্জ আসবে। ধরা যাক ক্রেডিট কার্ড ইউজ আরো বেশি সিকিওর্ড হবে (জাস্ট এক্জাম্পল)। এইটা আপনার প্রাইভেট ইনফরমেশন - শুধু আপনি জানেন। ভ্যালুয়েশন করে দেখলেন যে শেয়ার প্রাইস হওয়া উচিত y কিন্তু এখন শেয়ার প্রাইস x less than y। তবেই আপনি ইনভেস্ট করবেন। এবারে যখন সেই পজিটিভ চেন্জ হবে তখন শেয়ার প্রাইস বেড়ে y হবে এবং আপনি প্রফিট করবেন।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৩৭285386
  • আচ্ছা আরো একটু খোলশা করে লিখি। মনে করুন আমি একজন ইনভেস্টর। আমি একটা স্টার্টাপে টাক ঢালছি। ৫% কিনছি ৫ মিলিয়ন দিয়ে। তার মানে কোম্পানির ভ্যালুয়েশন ১০০ মিলিয়ন। এইবারে আরো ১ বছর পরে বিজনেস মডেল আরেকটু সলিড হোলো, কিছু কাস্টোমার পাওয়া গেলো। ফলে ভ্যালুয়েশন বেড়েছে। কিন্তু ফান্ডিঙ্গ চাই। আরেক্জন ইনভেস্টর ৫% এর জন্যে ১০ মিলিয়ন দিতে রাজি হোলো। তাহলে টোটাল ভ্যালুয়েশন হোলো ১০০ মিলিয়ন। ধরা যাক, আমার ইনভেস্টমেন্ট ইন্ট্যাক্ট রয়েছে ইউদাঔট এনিমোর ইনভেস্টমেন্ট। তাহলে আমর ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন (এটাকে মার্ক টু মার্কেট বলে) হবে ১০ মিলিয়ন। অর্থাৎ এক বছরে ১০০% রিটার্ন।

    এইবারে যেকোনো স্টার্টাপ ইনভেস্টমেন্টের দুটো একজিট রুট থাকে - সেল অফ (মানে নিজের ইনভেস্টমেন্ট অন্য কাউকে বেচে দাও) বা আইপিও।
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৩৪285385
  • ও, আচ্ছা। আমাজনের যত বেশী বিজনেস, তত বেশী ইউজার ডেটা, তত চড়চড় শেয়ার ফলে হুড়মুড়িয়ে লাভ এইরকম কিছু। বলবেন একটু, আমি ব্যবসাপাতি কিচ্ছু বুঝিনা।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৩১285384
  • শেয়ার বিক্রি করে। ক্যাপিটাল গেইন।
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৩০285383
  • আরে প্রশ্নটা অন্য। আমাজনে টাকা ঢেলে ইনভেস্টররা প্রফিটটা করে কি করে, কিভাবে এবং কখন?
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:২৬285382
  • সব জায়গায় দেখি সবাই বলে বিগ ডেটা।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:২৫285381
  • বললাম তো ঐসব ক্যাশফ্লো বা প্রফিট দিয়ে এইসমস্ত কোম্পানির ভ্যালুয়েশন হবেনা। এর জন্যে রিয়েল অপশানের কথা ভাবতে হবে। নাগপুরের জিমের উদাহরন দিলাম।

    একটা জিনিস খেয়াল করুন এইসব ডেটা সর্বস্য কোম্পানির স'ন্খ্যা আর ইনভেস্টমেন্ট বাড়ছে। অন্যদিকে ডেটা অ্যানালিটিক্সের টেক্নলজির উন্নতি হচ্ছে। ইকনমেট্রিক্স লাস্ট একদশকে অনেক এগিয়ে গেছে। তারমানে বিজনেস লিডাররা ডেটা ওরিয়েন্টেড বিজনেস মডেলের কথা ভবছেন। ঐটাই ভবিষ্যত বলে মনে হচ্ছে। হয়তো তার আরো অন্য কারন আছে। লিগাল আর ডিসিশান মেকিঙ্গ ইত্যাদি।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:১৩285380
  • ওহে পোটকে,
    কোথায় এঞ্জেল ইনভেস্টর, কোথায় হলধর।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:০৭285379
  • দেখো! একটু জ্ঞানামৃত চেয়েছি তাও দিল না, উল্টে আবাজ দিল। নিজেরা সব জ্ঞান লুকিয়ে রেখে স্টক মার্কেটে চুপি চুপি লাভ করবে, কিন্তু কাউরে বলবে না। শেয়ার মার্কেটের সব সিক্রেট মগজস্থ, কিন্তু শেয়ার করবে না।
  • potke | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:০৬285378
  • অপ্পন, লসাগু দারে ধরো, অ্যান্জেল ইনভেস্টর ঃ)
  • dc | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:৩৬285377
  • ডিসকাউন্ট দিয়ে বাজারদরের নীচে জিনিস বিক্রি করা বেআইনি কেন হবে? এমারপির নীচে তো বিক্রি করাই যায়! যেকোন কম্পিউটার প্রোডাক্টে দেখবেন একটা আরবিট এমারপি লেখা থাকে, কিন্তু এমনি দোকানদরারাও বহুকাল হলো তার থেকে অনেক কম দামে বেচে। যেমন একটা প্রিন্টারের এমারপি হয়তো লেখা আছে সাড়ে চার হাজার, কিন্তু দোকানে আপনাকে বিক্রি করবে আড়াই হাজারে। এখন ফ্লিপকার্ট এটাই দুয়েক বছর অন্য প্রোডাক্টেও করেছিল।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:৩২285376
  • ক্যাশফ্লো = লাভ? বোঝো। না ফালতু টাইম নস্ট করছি।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:৩০285375
  • ঃ) দেখা হলে দেবো খন। খুব গায়ে লেগে গেছে দেখছি। অমন রাগ করে না।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:২৯285374
  • হে হে, ক্যাশফ্লো=লাভ।
    হরি হে মাধব।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:২৮285373
  • তুমি লাভ বুঝে গেছ! তাইলে তো তুমি জেবনের মানেই বুঝে গেছ।
    একটু চরণামৃত দিও বাবা।
  • শ্রী সদা | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:২১285371
  • কিন্তু এদের এই ফান্ডেড এক্সপেরিমেন্টের চোটে ব্রিক অ্যান্ড মর্টার শপগুলোর তো মামাসিমানুষ হয়ে যাচ্ছে। এই ডিসকাউন্ট দিয়ে বাজারদরের নীচে জিনিস বিক্রি করা কী বেআইনি নয় ? কোনো লিগ্যাল অ্যাকশন ছাড়াই এতদিন ধরে চালিয়ে যাচ্ছে কী করে ?
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:২১285372
  • লসাগু আপনি লাভ বলতে কি বোঝেন? বোঝেন কী? ওটা জে জাস্ট একটা অ্যাকাউন্টিঙ্গ ফিগার সেটা জানেন কি? আসল কথা হোলো ক্যাশফ্লো।

    তারমানে নাগপুরের মধ্যবিত্তরা স্বাস্থ্য সচেতন হচ্ছেন আর একটা রুটির খরচ বাচচ্ছেন। অতএব জিমের ব্যবসার টাইম এসেছে।

    উফ। এখানে লোককে এতো বোঝাতে হয়। বরন্চ একটা ফাইনান্স প্রিন্সিপলসের কোর্স কোরিয়ে দেবো। তারপরে দেখবো কার কত পোস্নো থাকে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:১৬285370
  • বোঝো! ইনভেস্টর প্রফিট দেখতে চাইবে, বাঙালী কেন দেখবে !
  • dc | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:১১285369
  • হুঁ এরপর হয়তো আলিবাবা আসবে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:০৯285368
  • সোশ্যাল বিহেভোরিয়াল ডেটা অ্যানালিটিক্স আজকাল বাজারে জার্গন হিসেবে পপুলার - কিন্তু লাভ চাই, লাভ।
    প্রচুর অ্যানালিটিক্স করে দেখা গেল, নাগপুরের মধ্যবিত্তরা রাতে গরম চাপাটি তিনটের জায়গায় দুটো করে খাচ্ছে - কিন্তু সেই তথ্য কতটা লাভজনক।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:০৪285367
  • আপনারা বড্ড বাঙ্গালী। এখনো প্রফিট ধরে বসে আছেন।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:০২285366
  • লসাগু ঠিক ধরেছেন। এইবারে ভাবুন ঐ মধ্যবিত্তরা আগামী ১০ বছর ধরে ক্রমাগত ডেটা ফিড করে গেলেন। একবার ভেবে দেখুন কি কি ডেটা ঢোকাচ্ছেন। এই দিয়ে আপনার ও আপনার ফ্যমিলি ফ্রেন্ড কোলিগদের ব্যান্কিঙ্গ ক্রেডিট কন্জুমার সোশাল বিহেভিয়ার প্রেডিক্ট করা যাবে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৫৬285365
  • ফ্লিপকার্টের একটা ভ্যালু হল - ঐ যে দশ কোটি না কত ইন্ডিয়ান মিড্‌ল ক্লাস কনসিউমার অ্যাকাউন্ট ডিটেইল আছে ওদের কাছে।
  • sosen | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৫৫285364
  • আজকের রবিবারোয়ারিটা ভালো হয়েছে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৫৩285363
  • সদা যে কোশ্চেনটা করেছে - এটা ফান্ডামেন্টাল কোশ্চেন। এভাবে ডিসকাউন্ট দিয়ে কদ্দিন।

    আমাজন-এর কথা ধরা যাক। আমাজন কিন্তু অনলাইন রিসেল থেকে নিজেদের প্রোডাক্টে নেমেছে বহুদিন - কিন্ড্‌ল দিয়ে শুরু করে, ইন ফ্যাক্ট ইবুক মার্কেটটাই আমাজনের তৈরী। পরে ট্যাবলেট, ফোন, ইত্যাদি। এছাড়া ভিডিও কনটেন্ট স্ট্রিমিং থেকে ক্লাউড হোস্টিং (aws) সব নিয়ে এক সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। আমাজনের ক্লাউড হোস্টিং বিজনেসে পৃথিবী জুড়ে ১.৪ মিলিয়ন সার্ভার।

    এখন আমাজনের যে লস ডেখা যাচ্ছে, সেটা কিন্তু রেভিনিউ-র তুলনায় খুবই কম। যেমন, ২০১৪ সালে ২০০ মিলিয়নের মতন লস, যখন বিক্রি হয়েছে ৯০০০০ মিলিয়নের মতন।

    ওনলাইন শপিং-এর কি হল শিপিং। আমাজন এখনও ইউপিএস/ফেডেক্স ব্যবহার করে, কিন্তু কিনে নিতে পারে ওদের কাউকে, ব্যস্‌ তাহলে।
    আমাজন ইজ দ্য ওয়ালমার্ট অফ অনলাইন শপিং - এই হল আমাজনের ভ্যালু এখন।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৫২285362
  • আলিবাবা স্ন্যাপডিলের সাথে গাঁটছড়া বাঁধছে বলে জোর গুজব।

    ইন্ডিয়াতে অনলাইন রিটেল স্পেসে পুরো ত্রিপাক্ষিক সংগ্রাম চলবে। এইরকমঃ

  • dc | ০৫ এপ্রিল ২০১৫ ১২:৫০285361
  • ফ্লিপকার্ট কিভাবে লাভ করবে বা আদৌ করবে কিনা সে জানিনা। আমার তো মনে হয় ফ্লিপকার্ট যে ডিসকাউন্ট কমাতে শুরু করেছে, এতে ওদের সেলস ভল্যুমেও কিছু প্রভাব পড়বে। ওদিকে দেখুন অ্যামাজন তো কতোকাল কোন প্রফিট করেনি আর নয়তো অতি নগন্য প্রফিট করেছে। এদের বিজনেস মডেল কি জানিনা। তবে যতক্ষন শোরুমের থেকে কম দামে জিনিস কিনতে পারছি ততক্ষন আর কি! এর পর ফ্লিপকার্ট উঠে গিয়ে যদি অন্য কেউ কম দাম নিয়ে আসে তো তার থেকে কিনব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত