এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অদ্ভুত | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫১285420
  • একক লেট সেপ্টেম্বর বা আর্লি অক্টোবরে মুন্নার-কোডাই ট্রেইলটা করেছ? আমার এবছরের উইশলীস্টে ক্যাস্‌লরক থেকে দুধসাগর রেলরোড ট্রেকটাও করার ইচ্ছে আছে।
  • a x | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৪৮285419
  • মাছগুলোর দায়িত্ব কি ঋভু-ই নেয়? তাহলে তো ঠিকই আছে। নইলে ওকে বল, পরিষ্কার করা, জল বদলানো, খাবার দেওয়া, মাছ বিষয়ে রিসার্চ করা সব ওর দায়িত্ব। আর অযত্নে মাছ মরলে আর পাবেনা। ব্যাস, তাপ্পর ঠ্যাংএর ওপর ঠ্যাং তুলে গুরু কর!
  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৪৩285418
  • একবার শীতে কুর্গ যাওয়ার ইচ্ছে আছে। কফি প্লান্টেশন এর ওপর কুয়াশার লেয়ার কেমন পরে দেখার ইচ্ছে। সাউথে তিন বছর হতে চলল কিন্তু টুরিস্ট প্লেসগুলো একদম ঘুরিনি। গ্রামে ঘুরেছি কিছু। কল্লি হিলস এর ওদিকে বেঁটে বেঁটে গ্রামগুলো ভারী সুন্দর। আর বেরিজাম থেকে মুন্নার টপ স্টেশন হেঁটে যেতে সেবাস্টিয়ান ওডাই, জঙ্গলের পথ এনজয়েবল। পন্ডি যাই মাঝে মধ্যে সেও এক বন্ধুর ফ্ল্যাট থাকার সুবাদে। ঘোর বর্ষায় সাইলেন্ট ভ্যালি টাও যাওয়ার ইচ্ছে। এই ছোটো পাহাড়ের দেশ গুলো শীতের কুয়াশা নয় বর্ষার ঝুপ্পুসে একদম ভিজে না থাকলে এমনিতে বোরিং। একটু বেলা হতেই বিনবিনে গরম আর ঘাড় -পিঠ জ্বালানো রোদ্দুর।
  • dd | ০৫ এপ্রিল ২০১৫ ২২:১২285417
  • এই উইকেন্ডে কুর্গে গেছিলেম। প্রায় দশ বছোর আগে একবার গিয়েছিলাম। তারপরে এই সেকেন্ড টাইম।

    সেবারেও কুর্গ ভালো লাগে নি, এবারেও না।ইন্ফ্রাস্ট্রাকচার বড্ডো খারাপ। আমরা ছিলাম মাদিকেরী শহর থেকে একটু দুরে একটা রিসর্টে। কফি এস্টেটের মধ্যে।

    প্রচুর পাখী। আমার পাখীওলা বন্ধুও ছিলো ফলে সে বিষয়ে কিঞ্চিত জ্ঞান লাভ হোলো। যাবার পথে রঙ্গনাথিট্টু বার্ড সেংচুয়ারীও ঘুড়ে গ্যালাম। আরো পাখী।

    ফিরবার পথে মেলকোটে বা Melukote বলে একটা যায়গায় গ্যালাম। একটা মন্দিরের যায়গা। প্রচুর মন্দির। পুরোনো দিঘী। রাস্তায় অজস্র দেড়শো/ দুশো বা আরো পুরোনো বাড়ী ঘর। ঘুলঘুলির মতোন জালনা, ছোট্টো দরজা। ভিতরটা সারাদিন অন্ধকার থাকে। কাঠের বীম। পাথরের মেঝে। আর বাকীটা শুধুই মন্দির। ভক্তের ভীড়। ঠেলাঠেলি। সরু গলি। ফুল আর প্রসাদের দোকান।

    মোট কথা আপনেদেরকে রেকো করছি না।
  • Abhyu | ০৫ এপ্রিল ২০১৫ ২২:০৭285416
  • ঋভুর কাছে জানতে চাও ওর কি পছন্দ, পিরানহা ইত্যাদি ভাজা খাবে, না মাছের টক না ঝাল। তাতেই বুঝে যাবে মনে হয়।
  • kiki | ০৫ এপ্রিল ২০১৫ ২২:০৬285415
  • আমার বলার আছে, অন্যের কাছে ইন্টারেস্টিং হতে পারে, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে।

    ঋভু দুটো পিরানহা আর চারটে জিউয়েল /জুয়েল টেট্রা নিয়ে এসেছে, ওর লাস্ট মাছটা লাফিয়ে আত্মহত্যা করার পরে। আমি অ্যাকোয়ারিয়ামটা দুর করবো ভেবে ছিলুম।
  • খাইসে | ০৫ এপ্রিল ২০১৫ ২১:৫৮285414
  • গোমাতা'র নিজের ভয়েসটাও আসা উচিত।
  • pi | ০৫ এপ্রিল ২০১৫ ২১:২০285412

  • সৌঃ দেবরায়া
  • b | ০৫ এপ্রিল ২০১৫ ২১:২০285413
  • মনে কর কাল সোমবার ভয়ংকর
    আমিই শুধু বাক্য কব অন্যে রবে নিরুত্তর।
  • pi | ০৫ এপ্রিল ২০১৫ ২০:৫৩285411
  • A woman sarpanch has lost her life for fulfilling her mother’s last wish. On Tuesday last, Geeta Pralhad, sarpanch of Mohda village in the Raipur district of Chhattisgarh, defied tradition and lit the funeral pyre of her mother Surjubai. Although Surjubai had a son, she wanted Geeta to perform the last rites.

    Two days later, on Thursday, Geeta was killed by her elder brother Santosh alias Tejram Verma and his younger son Piyush. They hacked her to death in full public view, angry with her for denying a son his right.
  • Abhyu | ০৫ এপ্রিল ২০১৫ ২০:০০285410
  • আমি এইটে দেখলুম শুয়ে শুয়ে
  • SC | ০৫ এপ্রিল ২০১৫ ১৯:৫০285409
  • amazon কে ইন্ডিয়ার মার্কেট থেকে বার করতে হবে? সচিন বনসাল রে জিগান তো কত টাকা দেবে?
    একটা আন্দোলন করে দেব। :D
  • Abhyu | ০৫ এপ্রিল ২০১৫ ১৯:৩৮285408
  • যাক আপনাদের ইন্টারেস্টিং কিছু বলার কওয়ার নাই?
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:১৫285407
  • প্রফিট=ক্যাশফ্লো, একথা কি কেউ বলেছে, মনে করতে পারছি না। অবশ্য দুটো থ্রেডেই প্রফিট নিয়ে কথা হচ্ছে, ফ্লিপকার্টের ওদিকে পশ্চিমবঙ্গের।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:০১285406
  • ঐযে বলছিলাম প্রফিট নজ ইকুয়াল টু ক্যাশফ্লো। লাস্ট বছরে প্রফিট -২৪১ মিলিয়ন। কিন্তু অপারেটিঙ্গ ক্যাশফ্লো প্রায় +৭ বিলিয়ন ডলার।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৪৯285405
  • হ্যাঁ, আর গত ব্ছর রেভিনিউ ছিল প্রায় ৯০ বিলিয়ন ডলার।
    তাহলে লস ধরো রেভিনিউর ০.৩ % এর মতন। প্রায় নেগলিজিব্‌ল লস।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৪৩285404
  • লাস্ট বছরে ২৪১ মিলিয়ন লস ছিলো। তাই ধরেছি। কম হলে আরো বেশিদিন চলবে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৪২285403
  • এগজ্যাক্টলি, "এত লস" নয়। আমাজনের লস প্রোপোরশনেটলি খুব কম, রেভিনিউর তুলনায়।
    আর, আমাজন ২০ বছর ধরে একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে একটা লার্জ এন্ট্রারপ্রাইজ টইপের করে ফেলেছে।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৪১285402
  • অ্যামাজন খুব খুব সলিড কেস। বিগত দশ বছর ধরে শেয়ার প্রাইস রেগুলারলি বেড়েছে। প্রায় ১০ গুন হয়েছে। সেই জায়গায় ফ্লিপ্কার্টের যেতে অনেক সময় লাগবে। কিন্তু বুক ইক্যুটি ইনভেস্টমেন্ট তো আর তুলে নেওয়া যায় না। অতএব ফ্লিপকার্টের এখনো বেশ কিছুটা দম আছে। আমার আশা আগামী দশ বছর যদি রিয়েল গ্রোথ ৮% হয়, তাহলে নমিনাল গ্রোথ হবে অ্যারাউন্ড ১৪%। অতএব অনেকেই ইনভেস্ট করতে চাইবে।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৫285401
  • আসলে এগুলোতো মার্কেট ভ্যালু। অ্যামাজনের বুক ভ্যালু অব ইক্যুটি প্রায় ১১ বিলিয়ন - এতো লসের পরেও। বছরে ২৫০ মিলিয়ন করে লস করে গেলেও ৪০ বছর লাগবে ব্যন্করাপ্ট হতে। অতএব এরা সবাই মিলে ইনভেস্টমেন্ট তুলে নিলে সেটা ডাইরেকটলি অ্যামজনকে ইম্প্যাক্ট করবে না। অন্যভাবে করবে - হাইপটা চলে যাবে - সেটা বিজনেসকে ইম্প্যাক্ট করবে। আর সবাই যদি অল্টারনেটিভ জায়গা পায় অ্যামাজনের রাইভাল - সেখানে ইনভেস্ট করবে। কিন্তু সেই যায়গা গড়তে টাইম লাগবে - অ্যামাজনের একটা বিশাল হেডস্টার্ট আছে। অতএব অ্যামাজন থেকে ইনভেস্টমেন্ট তখনই তুলবে যখন দেখবে অন্য কোথাও (মেইবি অরেন্জ, স্টিল, এনিথিঙ্গ) ইনভেস্ট করে রিটার্ণ বেশি।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩০285400
  • চলা উচিত তো। যদি মার্কেতে শেয়ার ছেড়ে সামলাতে পারে, চলবে। প্রাইভেটে রেখে লাভ করে ইনভেস্টরদের ফেরত দেওয়া টাফ। আইপিও করতে হবে, আজ না হলে কাল। সেই আইপিও-তে কি হবে বলা কঠিন। আমাজন স্টক অনেক ওঠানামার মধ্যে দিয়ে গেছে শুরুর দিকে।
  • dc | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:২৫285399
  • S এর সাথে একমত। হতেই পারে,ফ্লিপকার্ট অনেকদিন চলবে।আর তদ্দিন যদি ডিসকাউন্ট পাওয়া যায় তো খারাপ কি।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:১৭285398
  • তো, এই ধরো ৬৫% ইন্সটিটিউশন্যাল হোল্ডার (মিউচুয়াল ফান্ড এসেট্রা) - এদের আমাজন-এর ওপর কনফিডেন্স আছে, এখনও আছে। এরা সরিয়ে নিলে কোম্পানী ডুববে।

    ফিডেলিটির একটা মিউচুয়াল ফান্ড ছিল - ম্যাগেলান - পৃথিবীর সবথেকে বড় মিউচুয়াল ফান্ড ছিল - ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে। তো, যাই হোক, এদের তখন বোধহয় ২ বা ৩% ছিল আমেরিকা অনলাইন-এ। এরা ঐ ইনভেস্টমেন্টটা তুলে নিল এওএল থেকে - ব্যস এওএল স্টক ক্র্যাশ্‌ড।

    ম্যাগেলানের ইনভেস্টমেন্টের টপ ১০ দেখে লোকে কোন স্টক কোনবে কোন স্টক বেচবে ঠিক করত।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:১৫285397
  • গোল্ড'স জিমকে নাগপুরে খুলতে হলে সেই ইন্ফরমেশনটাতো চাই। হয়তো অ্যামাজন/ ফ্লিপকার্ট সেটা নিজেরা করবে না। ওরা কোনো ডেটা অ্যানালিটিক্সের কোম্পানিকে ডেটা দেবে যারা এইসব প্রেডিক্ট ইত্যাদি করবে। ফুড আর হেলথকেয়ারের মতন ভালো ব্যবসা আর হয়না - রিশেসন প্রুফ্ড।

    হ্যাঁ এরা সবাই খুব বড় ইনভেস্টর। তবে সেটা মোটামুটি আমেরিকার বেশিরভাগ বড় পাবলিক কোম্পানিতেই তাই - ইন্টিট্যুশনাল ইনভেস্টরদের ভীর খুব বেশি। আর ইন্ডিভিজ্যুয়াল ইনভেস্টরদের মধ্যেও অনেকেই ইনফর্মড - আমার আপনার মতন না - তাদের নিজেদের খুব ভলো অ্যানালিস্ট টিম আছে। অতএব, এইযে আমাদের ধারনা যে এরা সবাই বোকা আর আমি বুঝে গেছি ফ্লিপকার্ট দুদিনের ব্যবসা - এইটা ভাবাটা বোধয় একটু ভুল হয়ে যাচ্ছে। ফ্লিপকার্ট বেশ ভালো ফান্ডিঙ্গ পেয়েছে - সেই দিয়েই হয়তো অনেকদিন চলবে, ততদিনে অনেকের হাল খারাপ করে দেবে।
  • lcm | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:০১285396
  • এই যে, আমাজন-এ কাদের ইনভেস্টমেন্ট আছে -- http://finance.yahoo.com/q/mh?s=AMZN+Major+Holders

    টপ ইন্সটিটিউশন্যাল হোল্ডার টেবিলটা দেখো।

    ক্যাপিটাল ওয়ার্ল্ড - ৮ বিলিয়ন ডলার,
    টি রো প্রাইস - ৭,
    ভ্যানগার্ড গ্রুপ - ৬,
    ক্যাপিটাল রিসার্চ - ৫,
    স্টেট স্ট্রিট - ৪,
    ফিডেলিটি - ৩,
    বেইলি গিফোর্ড - ৩
    ব্ল্যাকরক - ৩
    মর্গ্যান স্ট্যানলি - ১.৭

    এগুলো সাংঘাতিক বড় সাইজের ইনভেস্টমেন্ট কোম্পানী, প্রত্যেকটার ট্রিলিয়ন ডলারের ওপর ম্যানেজ করে। (কর্মসূত্রে এদের কিছু কোম্পানীতে আমরা জন্য যুক্ত ছিলাম, অবশ্য আইটি-তে)।

    যাই হোক, এই টপ দশটা কোম্পানী প্রায় ৩০%। এর সঙ্গে মিড সাইজ ইন্সটিটিউশন্যাল হোল্ডিং প্রায় ৩৫-৪০%। আর প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিজে ৮৩ মিলিয়ন স্টক ওন করে। ইনসাইডার প্রায় ১৫-২০%।

    বাকী পাবলিক ইন্ডিভিজুয়াল ইনভেস্টর (বাঞ্চ অফ্‌ রামাস্‌ এন্ড শ্যামাস্‌ লাইক আস), ১০-১৫%।
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫৮285394
  • বলছেন আমাজনের কাছ থেকে জিমের ব্যবসার জনতা পিরিয়ডিক্যালি নাগপুরের লোকের রুটি খাওয়ার হদিস নিচ্ছে?
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫৮285395
  • তাছাড়া এমন যদি দিন আসে (এসে গেছে) যে গুগল/ফেসবুক/অ্যামাজন ছাড়া আমাদের দিন চলে না, তখন যাস্ট একটা ইউজার ফি লাগালেই চলবে।
  • S | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫৫285392
  • হ্যাঁ। ইউজার ডেটাবেসের তো দাম প্রচুর। মনে করুন গুগল যদি সব ডেটা চাইনিজ গভমেন্টকে বিক্কিরি করে দেয় কত টাকা পাবে ভেবে দেখেছেন? ঐ ভ্যালুয়েশন তো নস্যি।
  • T | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫৫285393
  • ঃ), রোবোটা সবে ম্যাঁও বলতে শিখেছে। এর পর লেজ নাড়ানো।
  • sosen | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫৩285390
  • রোবোটা হোলো? কাজের নামে ঘন্টা, গুরুতে এম বি এ কচ্ছেন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত