এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩২285449
  • ঐ স্নোম্যান ট্রেক ব্যাপারটা হুডখোলা গাড়িতে করার ব্যব্স্থা নেই? খিল্লি না, সিরিয়াসলি জানতে চাইছি।
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩২285450
  • নানা ট্রেকিং রুট বলবোনা :)) মোটামুটি কদিনের প্ল্যান বললে আরাম করে গাড়িতে ঘোরার রুট বাতলে দিতে পারি। তবে এখন তো টুরিস্ট রুটে বরফ পাবেন না। টেম্পারেচার এখন খুব সুদিং। থিম্পু তে সকালের দিকে একটা রোদ ওঠে বেলা গড়ালেই হালকা ঠান্ডা হাওয়া।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩১285448
  • অ্যাই ফোজ্জি একসঙ্গে দুটো রিকোয়ারমেন্ট চাপাস না। আগে আমারটা হোক, তারপর তোরটা।
    আমাকে ট্রেকের কথা বলবেন না খবদ্দার। আমার হাঁটাহাঁটিতে ডাক্তারের মানা আছে।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:২৯285446
  • হ্যাঁ হ্যাঁ ফ্লাইটে করে গিয়ে, তারপরে কোথায় যেতে হয় আমি জানি না। পারোতেই বা কী আছে, আর ফুন্টশিলিংয়েই বা কী আছে?
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:২৯285447
  • একক কি ভুটানের স্নোম্যান ট্রেক এর ব্যপারে একটু খোঁজ দিতে পারে? শুনেছি বাই ল গাইডেড ট্যুর কম্পানীর সঙ্গেই যেতে হয়?
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:২৭285445
  • আর স্বীকার করতে দ্বিধা নেই, আমার শকের প্রাণ গড়ের মাঠ। বেড়াতে যাওয়ার নাম করে আপনাদের মতন মিলিটারি ট্রেনিংয়ের মকশো করা ওসব আমার পোষাবে না বাপু।
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:২৫285444
  • কদিনের ছুটি ? তারপর ফ্লাইটে করে পারো গিয়ে নাব্বেন ধরে পারো টু পারো হিসেব করব নাকী ফুনছোলিং টু ফুনছোলিং ?
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:২২285443
  • তা আপনিই বলে দিন না, কোথায় কোথায় যাওয়া উচিত? আমি শুধু জানি ভুটান বড় ভালো জায়গা। আমার একটু শরীর জুড়ানো ঠান্ডা চাই, কুয়াশা চাই।
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:২০285442
  • ভুটান এ কোথায় যাবেন সেটা বলুন, প্রচুর বেড়ানোর জায়গা :(
    এ যেন সব ছাতাই ব্যাঙের ছাতা। একটা হলেই হলো :)
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:১৫285441
  • সেই কবে কাশ্মীর যাওয়ার জন্য খোঁজখবর চেয়েছিলুম, তা আজ অব্দি কেউ দিল না। আমারও যাওয়া হল না। আজ ভুটান যাওয়ার জন্য খোঁজখবর চেয়ে গেলুম। দেখি এবার কে দেয়, কবে দেয়।
  • আচ্ছা | ০৬ এপ্রিল ২০১৫ ০০:১৮285440
  • আরে না জোঁক-কাদা-জল ঠিক আছে, তবে লাগেজ বেড়ে যাবে। ফাইন।
    আর রেলরোডটারও ধরতাই দিয়ে রাখলাম -

  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ০০:১২285439
  • জঙ্গলে ভরা বর্ষা টাই প্রেফার করি। একটু জোঁক-কাদা সইতে হয় কিন্তু জঙ্গলকে এনজয় করা যায় বেশি। এপ্রিল এন্ডে ছুটিছাটা র প্ল্যান বুঝে যাবো। খোঁজপত্র এগোলে এখানেই জানাবো খন।
  • টাইমিং | ০৬ এপ্রিল ২০১৫ ০০:০৪285438
  • জুনের শেষ বা জুলাইয়ের শুরু কিন্তু পশ্চিমঘাটের সানুদেশে ভরা বর্ষা :)
    তবে ইদানিং এই বেল্টে কমার্শিয়াল ট্যুরিজমের হিড়িক সত্বেও অফ-সীজন মানে এক্কেবারে আনটাচ্‌ড গ্রীনারি :)
    এটা নিয়ে এগোলে আমাকে লুপ্‌ড ইন রেখো।
    আমি ক্যাস্‌লরকটা দেখছি। দুধসাগর। ইন্টারেস্টেড থাকলে জানিও।
  • potke | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৫১285437
  • ভদ্রা ওয়াইল্ড লাইফে ভরপুর!
  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৪৮285436
  • পারমিশন নিয়ে সমস্যা হওয়ার কথা না। ব্রিটিশ এস্কেপ রুট টা কী কারনে পারমিশন দিতে ভোগাচ্ছিল তখন সেটা আমরা রুট কমপ্লিট করতে গিয়ে বুঝেছিলুম। এখানে সেরকম প্রবলেম হওয়ার কথা না। ঘটনা হচ্ছে রিসার্ভ ফরেস্ট এরিয়াতে কন্সার্ভেতর বা রেঞ্জার লেভেলে একটু যোগাযোগ থাকলে ভালো হয়। নইলে চলাফেরা রেস্ত্রিক্তেদ থাকে। টুরিস্ট দের মত ঘুরে ফিরে আসতে হয়। জঙ্গলের আমেজ পাওয়া যায়না। দেখছি এটা খোঁজ লাগিয়ে জুন লাস্ট-জুলাই ফার্স্ট উইক টার্গেট করে।
  • চিকমাগালুর | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৪১285435
  • এই রেঞ্জগুলো বাবাবুডানগিরির। সেরকম আঁটঘাট বেঁধে নামলে পারমিশন করিয়ে নেওয়া যাবে। তবে অন্য সবরকমের প্রেপারেশন চাই। খুব অ্যাকটিভিটিপূর্ণ জঙ্গল এটা।
  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৩৫285434
  • এই সবুজ ভ্যালিটা খুব টানে। ভেলভিয়া ফিফটি বাঁচিয়ে রেখেছি কবে থেকে এরকম ভ্যালির ছবি বানাবো বলে। রাত্তিরে ক্যাম্প করে থাকা এলাও করে নিশ্চই। নইলে ভোরের আলোটা পাওয়া যাবেনা।
  • চিকমাগালুর | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৩০285433
  • এই যে -

    http://en.wikipedia.org/wiki/Bhadra_Wildlife_Sanctuary

    আরও ওপরে উঠলে জঙ্গলের বিস্তারটা বোঝা যায়। তবে এন্ট্রী পয়েন্টে বলে দেয় যখনই ঢোকো না কেন, বিকেল চারটের মধ্যে না বেরিয়ে এলে নিজের দায়িত্ব। আর একটা 4X4 থাকলে ভালো।

  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:২৭285432
  • আবার লিখবো কোনো এক সময়। চিকমাগালুর টা আমার ট্রেকিং গ্রুপের বন্ধুরা ঘুরে এসেছে। যাবার ইচ্ছে আছে বর্ষা নাগাদ।
  • হুমম | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:১৭285431
  • ওখানে তাগাদা দিয়ে এসে তারপরে ডিসক্লেইমার পড়লাম। ইচ্ছে হলে লিখো। নো চাপ।

    আর একটা আন্ডাররেটেড জায়গা, চিকমাগালুর, ভদ্রা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে, বর্ষার ঠিক পরেই -
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:০৬285429
  • আমিও আছি। তবে লং উইকেন্ড না প্লিজ। ড্যাঞ্চিবাউরা গিয়ে নরক গুলজার করে ছাড়ে।
  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:০৪285428
  • পটকে, যাওয়াই যায়। একটু নিরিবিলি ঠেক খুঁজতে হবা।
  • ইনফো | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:০১285426
  • এই ট্রেইলটা নিয়ে অনেক লেখা পড়েছি, সবকিছু মিলিয়ে একটা প্যাকেজের মত। তুমি লিখলে মন্দ হয় না। টই খুলে লিখে ফেলো। শুনেছি গাঁজার ক্ষেতগুলোয় এখন গাজর চাষ হয় :p
  • potke | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:০১285427
  • কিকি, ঋভু কি এখনো শ্রী শ্রী তে পড়ে? ফিস জানাবেন একটু, একটু দরকার ছিল এক বন্ধুর জন্য।
  • potke | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫৯285425
  • ডিডিদার কথা শুনবেন না! শীতের কুর্গ অসাধারন, কফি প্ল্যানটেশনের মধ্যে, বারান্দায় কফি খেতে খেতে কুয়াশা ঘেরা পাহাড় দেখা।

    যাবি একক, এই শীতে?
  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫৬285424
  • হ্যা, করেছি। দুর্দান্ত এনজয় করেছি :) শুধু ট্রেইল না। মানুষজন, ঝামেলা-ঝন্ঝাট সব মিলে হ্যাভক মস্তি !
  • একক | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫৪285421
  • পিরানহা কলকাতায় পাওয়া যায় ? রেড বেলি পাক্যু বিক্কিরি হয় দেখেছি পিরানহা বলে। পাকু কিন্তু একইসঙ্গে একোরিয়াম + ফুড ফিশ। বাংলায় যাকে রূপচাঁদা বলে তার ই ভেরাইটি।
  • হুমম | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫৪285422
  • রাইট, টপ স্টেশন পর্যন্ত, ওইটেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত