এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৫৬285570
  • নানা দেখে ফ্যাল, দেখেই ফ্যাল। মাধুরীকে ভয় পাসনা :-) কিছু করবেনা
  • hu | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৫৪285568
  • এই সিনেমাটা টিম অনেকদিন ধরে আমাকে ভুলিয়ে ভালিয়ে দেখানোর চেষ্টা করছে। মাধুরী আছে বলে ভয়ের চোটে দেখতে পারছি না।
  • san | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৫৪285569
  • তা হতে পারে। মেজাজটা ভালই ধরেছে।
    আসলে আমার নিজেরই দু ঘন্টার বেশি দেখার ধৈর্য থাকেনা ঃ-)
  • T | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৫৩285567
  • বিবিসির শার্লকটা অসাম।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৫১285566
  • স্যান, ঐ পুরনো নবাবী খানদানের মধ্যে একটা চরম ল্যাদ খাওয়া ব্যপার আছে, সেটা ছেঁটে দিলে ফিল্মটা দাঁড়াত না।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৪৮285565
  • নতুন শার্লক (গাই রিচিরটা) আমার দিব্যি লেগেছে।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৪৬285564
  • ইয়েস - এক ও একমাত্তর রজিত কাপুর
  • hu | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৪৪285563
  • ব্যোমকেশ তো একজনই। রজিত কাপুর। নতুন ব্যোমকেশটা দেখব। শার্লকের মত হয়েছে মনে হচ্ছে। জগাখিচুড়ি বাট এনজয়েবল।
  • san | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৪২285562
  • ইসে, সিনিমা ছেঁটে দিলে বেশ হত, হুমা রে নয় ঃ-)

    আর উত্তমবাবুকে আদপেও মানায়নি। এক ও একমাত্তর রজিত কাপুর। হায় ! তার মত আর কেউ হলনি।
  • san | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৩৯285561
  • এসব কি কথা ? ব্যোমকেশ মোটেও কেবলু না :-( অজিত বরং গোলগাল নিপাট বাঙালি।
    পরাশর বর্মা কে নিয়ে কেউ সিনিমা করেনা ক্যান ?
    আমি কাল দের ইশকিয়া ও হুমা কুরেশিরে দেখিছি, অপ্পনের কথা শুনে, বেজায় লংবা, পোচুর লংবা উফ। একটু ছেঁটে দিলে বেশ খাসা হত।
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৩২285560
  • ঐযে ছোকরা কী যেন নাম যে শাক দিয়ে টাক ঢাকে আর সারারাত করিনার সঙ্গে গাড়ি খারাপ হয়ে ভিজছিলো ......ওর মধ্যেও একটা ক্যাবলাকাটিং ব্যাপার আছে। ব্যোমকেশ ব্যোমকেশ।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৩০285558
  • কুমুদি, এনিটাইম।

    ব্যাংদি, পাথরটাকে উড়িয়ে দাও।
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ১০:৩০285559
  • অজ্জিত কে ক। ব্যোমকেশ একটু বাঙালি কেবলু আছে। ওটাকে শার্প করার চেষ্টা করলেই মাঠে মারা যাবে। যেকারণে উত্তমবাবুকে অনেকটা মানিয়েছিল।
  • Spaceman Bells Bump | ০৬ এপ্রিল ২০১৫ ১০:২৬285557
  • লোকে গুজরাট বলতে অজ্ঞান, অথচ কলকাতা থেকে আমেদাবাদ এবং উল্টোদিকে ডিরেক্ট ফ্লাইট দিনে একখান, বাকি সবকটা অসভ্য সময়ে পৌঁছয়, দশ এগারো ঘন্টার ডিউরেশন!!!
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ১০:২১285556
  • সিনেমা দ্যাখো ব্যাঙদি
  • Tim | ০৬ এপ্রিল ২০১৫ ১০:২০285554
  • হ্যাঃ রান্না তো হামেশাই কচ্ছি। এই সেদিন অদ্ভুৎ একটা সুজি করলাম, পুরো সলিড হয়েছিলো। একটু বাসি কেকের মত, কষ্ট করে কেটে নিতে হচ্চিলো বলে কমই খাওয়া হলো। চিনিও কম, ডাবল ডায়েটিং। পুরো উইন উইন কেস।

    ব্লু চিজ খুব ভালো জিনিস। অন্তত দুদিন টানা পরে থাকা নীল মোজা (সিন্থেটিক হলেই ভালো, ফ্লেভার পায়ের আর্দ্রতার ওপর নির্ভর করছে, যার যেমন পছন্দ), প্রচুর নুন আর ফ্যাট একসাথে সেদ্দ করে ফ্রিজ করে নিন। তারপর খান। অসাধারণ জিনিস, তবে পয়সা দিয়ে কিনবেন্না, বানিয়ে খান।
  • | ০৬ এপ্রিল ২০১৫ ১০:২০285555
  • একটু দৌড়োদৌড়ি করে এসো না বাপু। পাথরটা দেখবে আস্তে আস্তে হাল্কা হচ্ছে।
  • | ০৬ এপ্রিল ২০১৫ ১০:১৬285553
  • মাথায় পাথর চেপে বসে থাকলে বিপদ। হিহি করে হাসো, হোহো করে গান গাও, দরকার মনে করলে দুইচারটে বালিশ, বাসনকোসন.....
    মোট কথা মন ভালো করো।
  • | ০৬ এপ্রিল ২০১৫ ১০:১৩285552
  • এখানে ধৃতিমান ব্যোমকেশ আর প্রদীপ অজিত। দেখে অভিভূত হয়ে পড়েছি।
  • Spaceman Bells Bump | ০৬ এপ্রিল ২০১৫ ১০:১০285550
  • নতুন ব্যোমকেশ? যেটাতে "সরফরাজ" আছে? নাঃ, ওই ছেলেটার কথা মনে হলেই আমার ওই গানটা মাথায় ঘোরে - "বিন কুছ কহে, বিন কুছ সুনে", ওইটাতেই ছোকরাকে ভালো লেগেছিলো। ব্যোমকেশ আদতে একটু কেবলু টাইপ, সেখানে ওই ছোঁড়াকে মানাবে না হরকিস।
  • aka | ০৬ এপ্রিল ২০১৫ ১০:১০285551
  • রান্না হল নেসেসারি এভিল। কন্ট্রোল নিজের হাতে নিন, নইলে সমূহ বিপ্দ।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ১০:০৭285549
  • নাঃ মাথায় পাথর চেপে আছে।
  • | ০৬ এপ্রিল ২০১৫ ১০:০৪285548
  • সামনে গোল্লা দিয়ে হাসছেঃ( সব দাঁত পড়ে গেছে বোধহয়।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ১০:০৩285547
  • ঃ)
  • | ০৬ এপ্রিল ২০১৫ ১০:০০285546
  • কি বাজে রুচি- ব্যোমকেশ না দেখে রিঃ রাঃ দেখে!:(
  • Spaceman Bells Bump | ০৬ এপ্রিল ২০১৫ ০৯:৫৯285545
  • "রিভলভার রাণী" দেখছিলুম, কিন্তু শেষ হলনি। আহা, কী দার্দুন্ত (বানান ভুল নয়) সিনিমা, অবশ্যই দেখবেন।
  • shatadal | ০৬ এপ্রিল ২০১৫ ০৯:৫৭285544
  • রান্না না করলেই বা ক্ষতি কি? আদিম মানুষের দাঁত পড়ে যেত, তাই আগুনে নরম না করে খেতে পারত না। এখন পাড়ায় পাড়ায় ডেন্টিস্ট, আশি বছরের বুড়োরও ঝকঝকে দাঁত। এখন তো স্যালাড, কাঁচা মাছ/মাংস এই সব খেলেই হয়। রান্নার ঝামেলা থাকে না।
  • | ০৬ এপ্রিল ২০১৫ ০৯:৫৫285543
  • ঘটি মতে হলে আরো চিনি অভাবে গুড়।

    সিনেমা দেখে ঘুম উড়ে গেছে।আজ মনে হয় রাত্রি জাগরণঃ(
  • aka | ০৬ এপ্রিল ২০১৫ ০৯:৫৩285542
  • রান্না একটি ওভারহাইপড অ্যাক্ট। তেল দিন, প্যাজ দিন, রসুন দিন, সমস্ত মশলা ওয়ান্বিজ টু ওয়ান রেশিওতে দিন, শেষে নুন ও মিষ্টি দেখে নিন। আর বাঙ্গাল মতে হলে বেশ কিছু লন্কা দিয়ে দিন। রান্না হয়ে গেল।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৯:৪৯285541
  • নাঃ হচ্ছে না। হওয়ার চান্স কম। তুই বরং রান্না কর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত