এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৯ এপ্রিল ২০১৫ ২২:২৩286141
  • এই লিংকটা কেউ উপযুক্ত কোনো টইয়ে তুলে রাখতে পারো? তার আগে অবশ্য আবার সবাই মিলে চৈতালীর জয়ধ্বনি গাও। ভাটে আমি সেই কবে হীরের প্রজাপতি (লীলা মজুমদারের বকধার্মিক নিয়ে যে সিনেমাটা হয়েছিল) সিনেমাটার কথা বলেছিলাম, চৈতালী সে কথা মনে রেখে আমাকে খুঁজে দিয়েছে। এই লিংকের সিনেমাটা যদিও হিন্দিতে ডাব করা, কিন্তু তবুও এতেই আমি খুব খুব খুশি। এটাই আমার সেই ছোটোবেলায় টিভিতে দেখা হীরের প্রজাপতি।


    এরকম যদি কখনও পদিপিসির বর্মিবাক্স সিনেমাটারও লিংক পেয়ে যাই! (চৈতালী শুনল নিশ্চয়ই ঃ) )
  • একক | ০৯ এপ্রিল ২০১৫ ২২:২১286139
  • আমাদের কেও কস্মিনকালে হিউম্যানিটিস এর সাবজেক্টে সত্তরের ওপরে পায়নি :/ ফার্স্ট বয় ওই সত্তর বাহাত্তর পেত টেস্ট অবধি। বাকিরা কেঁদে কঁকিয়ে ষাট বাষট্টি। ফাইনালে ফার্স্ট এক লাফ দিয়ে পঁচাশি-নব্বই। আর বাকি লেড়ে বিস্কুট রা একটা টিপিকাল ৭৫-৭৮ ঘেঁষা নাম্বার। স্কুল মানেই বিকট প্রশ্ন আর চেপে খাতা দেখা।
  • san | ০৯ এপ্রিল ২০১৫ ২২:২০286138
  • ক্যানো সোসেনদি ক্লিনিকের ওয়েবসাইটেই তো ক্যাটালগ থাকে। রং দেখে ক্লিক কল্লে পিংক স্পাইস, ব্ল্যাক ভায়োলেট এইসব মজার মজার নাম আসে।

    আমার দুটি বিদিশি লিপিস্টিক প্রাপ্তি হয়েছিল কিন্তু সেই গোলাপি আর লালের চক্করে পড়ে দান করে দিয়ে এলাম !
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৯286137
  • টিম - হ্যাঁ, ইতিহাসে ভালো নম্বর মানে ঐ পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যেই বলছি।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৮286136
  • নাহ, আমাকে জিওগ্রাফির বাইরে কখনও ম্যাপ আঁকতেও হয় নি, পয়েন্টও করতে হয় নি। মধ্যশিক্ষা পর্ষৎ।
  • kk | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৭286135
  • ভালো মাস্টারমশাইও থাকেন। আমি ৮৪ পেয়েছিলাম, এইট থেকে নাইনে ওঠার সময়।
  • দ্রি | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৫286133
  • বাবা, শাজাহানের সৌন্দর্য্যপ্রিয়তায় তাজ মহল ছাড়া আর কী লেখার আছে অত? সুন্দর করে ছাঁটা দাড়ি?
  • Tim | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৫286134
  • ইতিহাসে ভালো নম্বর মানে কত? আমাদের এক হাড় কেপ্পন স্যার ছিলো নম্বরই দিত না। ষাট ফাট হায়েস্ট উঠতো।
  • Tim | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১২286131
  • এতোজের কি অ্যাম্বিশান, কয়েক ঘন্টা তাজমহল বানিয়ে ফেলতে চায়
  • একক | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১২286132
  • আরে একে আমার লেখার স্পিড কম তার ওপর মিশনের পাকামির অন্ত নেই। বেশিরভাগ প্রশ্নের উত্তরে ম্যাপ এঁকে পয়েন্টিং করে দেখাতে হত। রাজ্যের বিস্তার, টাইম ফ্রেম হাবোজ গাবজ। ওই করতে গিয়ে শেষের দিকে গোটা গোটা প্রশ্ন বাদ :/
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১০286129
  • আচ্ছা, ইতিহাসের পরীক্ষায় পাতার পর পাতা লিখে না ভরালে নম্বর পাওয়া যায় না - এটা কি আমাদের সময়ের সানি ছিল? মানে, আমি কোনওদিন পাতার পর পাতা ভরাই নি ইতিহাস পরীক্ষায়, তাও তো ভালোই নম্বর পেতাম। ইন ফ্যাক্ট, ইতিহাস আমার বেশ ভালোই লাগত তো!
  • sosen | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১০286130
  • জুন জুলাই মাসে। জানাবো তবে ওদিক্পানে যাবো না ঃ)
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৫ ২২:০৩286128
  • ইতিহাসের উত্তর? ওরে বাবা, সে যে সাংঘাতিক ব্যাপার। একবার শাহজাহানের সৌন্দর্যপ্রিয়তা বিষয়ে প্রশ্ন এসেছিলো, তাজমহল অবধি আর পৌঁছতেই পারলাম না, ঘন্টা পড়ে গেল।
  • Nina | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৯286127
  • কবে আসবি ? কোথায় আসছিস
  • Nina | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৮286122
  • উফ এই মুঠোফোন বড্ড বদ নিজের মনে কান লিখতে ধান করে দেয়
  • sosen | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৮286123
  • নামটাই তো খুঁজে পাচ্ছি না। ক্যাটালগ নেই।
    আমি যাবো তো ঃ) নিনাদি। কোনো চাপ নেই
  • একক | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৮286124
  • আমি কোনদিন ইতিহাস এর আনসার লিখে শেষ করতে পারিনি :( ওই বড় লেখার চক্করে। তবে বাংলা শেষ হত কারণ অপছন্দের পীস পড়তুম না,উত্তর ও লিখতুম না :/ "শুনহ মানুষ ভাই " ইয়াকস :/
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৮286125
  • একক,
    গোল গোল ঘুরে ঘুরে যে জাতির লোকেরা বছরের পর বছর তক্কো বিতক্কো চালায়, তাদের লজিক শিখে কী হবে? গোলপোস্ট সরানোর কায়্দা আর কাকতাড়ুয়া খাড়া করার কায়্দা শিখলে বরং কাজে লাগবে। ঃ-)
  • dd | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৮286126
  • বছোর ত্রিশেক আগের ঘটনা।আমার এক বন্ধু, একসিডেন্টে পাঁজরে ব্যাথা পেয়েছিলো। বেশ অনেকদিন ওখানে ছুঁলেই হাউ মাউ করে চেঁচাতো। ইদিকে আপিস করতে হবে - প্লাস বাসে ট্রামে গতায়াত। আমরা সবাই বলেছিলেম বুকে একটা "ফ্র্যাজাইল" স্টিকার সেঁটে রাখতে। শোনেনি।

    এখন মনে হচ্ছে খুব ভালো এডভাইস দিলেও গ্রেমেটিকেলি বোধহয় ঠিক উপদেশ হয় নি। "ব্রিটেল" লেখাই উচিৎ ছিলো।

    ভবিষ্যতে খ্যাল রাখবো।
  • sosen | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৭286121
  • ফ্লিপকার্ট এ মোটে গোটাকয় ঃ( পিংক, লাল
    যাগ্গে দুবাইয়ে ছিলো দেখিছি। ঃ) ভাগী, কিনে দিবি?
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৬286120
  • লিস্টিক না লিস্পিক? ঃ-)
  • Nins | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৫286118
  • আমাকে নামটা বল পাঠিয়ে দেব
  • একক | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৫286119
  • কিছুটা খুঁতখুঁতেমি দরকার। অন্যের ঘাড়ে চাপার জন্যে না, নিজের লেখা ঠিক রাখার জন্যে। তবে কোথাও বেশি বাড়াবাড়ি হলে আবোলতাবোল লিখে তাদের নিট পিকিং এর টেইল ডকিঙ করে দেওয়া কর্তব্য।

    লজিক তো পড়াতে হয়। লজিকাল রীসনিং স্কুলস এস আ সাবজেক্ট। এমনি এমনি মানুষ লজিক শেখে না। আমাদের দেশে বাঙালি বলে নয় .......ইন জেনেরাল ধারণা হলো বুদ্ধি বলে একটা ইনট্যানজিবল মহৎ পসেষণ থাকলে মানুষ নিজেই লজিকাল হয়ে যায় ::(( তাই লজিক এখানে সাবজেক্ট নয়। অথচ আগে নীচুক্লাস থেকে পড়ানো হত।
  • | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৪286117
  • ফ্লিপকার্ট, স্ন্যাপডিল
  • sosen | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫২286116
  • কোলকাতায় একখানা লাশের দোকান খুলিছে ঃ)
  • sosen | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫০286115
  • ধুস হার্বাল লিপস্টিক কেমন সোনার পাথরবাটি টাইপ।
    ফুটকিকে জিগাবার ছিলঃ ক্লিনিকের লিস্পিক দেশে কোথায় মেলে? ক্যাটালগই বা কোথা পাবো? আমার একটা ব্রাউন শেড খুব পছন্দ হলো ছবি দেখে কিন্তু সেটার ডিটেইল্স পাই না।
  • S | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৪৪286114
  • হ্যাঁ বাঙ্গালীদের চিরকালই ভাষা নিয়ে একটা পাকামো আছে - বানান, উচ্চারন ফালতু না প্ফালতু), লেখার ভাষা (মানে কতটা ইনিয়ে বিনিয়ে লিখে বড় করা যায়)। কিন্তু যেটা আসল প্রব্লেম সেইটা নিয়ে কেউ মাথা ঘামায় না - লজিকাল ফ্লো।

    ইস্কুলে বাঙ্গলা আর ইতিহাসে (মাঝে মাঝে লাইফ সায়েন্সেও!!!) নম্বর আসতো কত পাতা লিখলাম তাই দিয়ে। আমরাও তার জন্যে বিভিন্ন ইনোভেটিভ উপায় বের করেছিলাম - আমার আবার বাঙ্গলা লেখার স্পিড কম ছিলো।

    আমি এক্জনকে চিনতাম - খুব ভালো ছাত্রী। ক্লাস থ্রির হাফ ইয়ারলিতে রচনা এসেছিলো - পুজোর ছুটি কেমন কাটালে? সে লিখে এসেছিলো - ভালো।
  • একক | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৩৪286113
  • এখানে ভালো লেখক আছেন ইংরিজিতে। কলাম-নভেল রাইটার। কিন্তু ইন জেনেরাল মানুষের মধ্যে রাত্রদিন ইংলিশ এ কথা -লেখা চালালেও রিটেন ল্যাংগুএজ স্ট্যান্ডার্ড বাঙালি দের চে পুওর। ব্যতিক্রম আছে। আমার দুই কান্নাদিগা বন্ধু উচ্চারণে অবধি ভুল ধরে বেড়ায় :) কিন্তু তারা বাই প্রফেশন একজন ইন্টারপ্রেটার আরেকজন কন্টেন্ট রাইটার। কাজেই জেনেরাল পাবলিক না।
  • S | ০৯ এপ্রিল ২০১৫ ২১:২৫286112
  • আমার দক্ষিনী প্রফেসার কিন্তু হেব্বি খুঁতখুঁতে। এটা মনে হয় ট্রেনিঙ্গ/ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে। টেকনলজিতে ভাষাটা সেকেন্ডারি, সোশাল সায়েন্সে সেটাই প্রাইমারি।
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৫ ২১:২৩286110
  • একক, ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত