এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৮ জুলাই ২০১২ ১৯:৩৫28620
  • হ্যাঁ, এলসিএম
  • lcm | ২৮ জুলাই ২০১২ ১৯:৩৪28619
  • বাহ! ফুটবল সংক্রান্ত। দু কি এখন ভারতে।
  • Du | ২৮ জুলাই ২০১২ ১৯:৩৩28618
  • বাঘু, ওর নাম শৌণক। তান বাড়ির নাম।
  • Du | ২৮ জুলাই ২০১২ ১৯:২৭28617
  • অভ্যু, গল্পটা এখনো কিছুই হয়নি। দেশের ষোলোটা সিটিতে এয়ারটেল একটা ফুটবল U-16 প্রতিযোগিতা করছে, কলকাতার প্রথম রাউন্ড আজ ছিলো হাওড়া ময়দানে। সারারাত প্রচুর বৃষ্টি শেষে সকালে একটু ধরলে প্রতিযোগীরা লাইন দিয়ে নাম লেখালো (আগে ফেসবুকে রেজিস্টার করতে হয়েছিলো)। ছজনের টীম করে খেলালো আজকের সারাদিনে ১২০ জন সিলেক্টেড। কোন কারন দেয় নি, সিলেকশন টীম খেলা দেখে পিক করেছে। এবার সোমবারে ১২০ র থেকে তিন জন সিলেক্ট করবে। এইভাবে সারা দেশের ৪৮ টা ছেলে লুরুতে গিয়ে একমাস ট্রেনিং করবে সুনীল ছেত্রীর সঙ্গে এবং সেখান থেকে ১২ জন বাছই হবে যারা ম্যানিউর ক্যাম্পে যাবে। তো হোক না হোক সোমবারে ক্লাসটেস্ট বাদ দিয়ে যাওয়া হবে ট্রায়ালে। লুরু অব্দি যেতে পারলেও ভালো কিছু শেখা হবে আশা করছি, কিন্তু অন্যদিকে পড়াশোনাটা কিভাবে সামলানো যাবে সেটা একটা বড় চিন্তার বিষয়।
    ওকে ক্লাস এইটের বাংলা নিয়ে হিমশিম খেতে দেখে আমি ভীষণ গিল্টি ফীল করি, তাই ওর ভালোলাগা জগতে ও কিছুক্ষণও যে কাটাতে পারছে সেটা আমার ভালো লাগছে। বহু বহুদিন বাদে ও একটা সবুজ ঠিকঠাক মাঠে (দুদিন যেন একটু কম বৃষ্টি হয়) খেললো যেখানে নিয়ম আছে, লাইন্সম্যান, রেফারী আছে।
  • lcm | ২৮ জুলাই ২০১২ ১৯:২৪28616
  • দু-র ছেলের কি খবর, আমি মিস করে গেলাম।
  • kk | ২৮ জুলাই ২০১২ ১৯:২৩28615
  • দু'দি কি ভালো খবর দিলে গো ! ওর ভালোনাম ঋজু না? খুব ভালো লাগলো, ওকে বলে দিও।
  • lcm | ২৮ জুলাই ২০১২ ১৯:২২28614
  • আমার ম্যাকবুক (ল্যাপটপ) এবং আই-ম্যাক এ প্রবলেম নাই। তবে, ওএস আপগ্রেড করার পরে ম্যাকবুকে শুধু ফায়ারফক্সে।
  • aka | ২৮ জুলাই ২০১২ ১৯:২১28613
  • ম্যাক মনে হয় ব্ল্যাংকিকে কাটমানি দেয়।
  • Abhyu | ২৮ জুলাই ২০১২ ১৯:১২28612
  • ম্যাকে আমারো একই প্রবলেম। কোনো সলিউশন নেই বলেই মনে হয়। ওদিকে বুনানের নাকি প্রবলেম হয় না।
  • pi | ২৮ জুলাই ২০১২ ১৯:১০28611
  • একজন জানতে চেয়েছে, ম্যাকবুক প্রো থেকে কীকরে গুরু পড়া ও লেখা যাবে ? আগে পারতো, এখন কি, মাউন্টেন লায়ন না কি নামানোর পরে ফন্ট ঘেঁটে যাচ্ছে।

    দুদি, ওটিসির মেডিকেটেড ওরাল ক্লিনসার দিয়েই চালাচ্ছি আপাততঃ।
  • Abhyu | ২৮ জুলাই ২০১২ ১৮:৫৩28610
  • কলেজ স্ট্রীটের উড়ের দোকানের কথা মনে পড়ছে। :(
  • Abhyu | ২৮ জুলাই ২০১২ ১৮:৪৫28609
  • আমি আবার সারাক্ষণ ভেবে গেলাম যে আসল উদ্বোধনটা কখন হবে এই সব বোরিং জিনিস শেষ হলে। যাক কালকে আবাপ পড়লেই জানা যাবে উদ্বোধন কতো ভালো হয়েছিল।
  • lcm | ২৮ জুলাই ২০১২ ১৮:৪৪28608
  • দু-র ছেলে চমৎকার ফুটবল (সকার) খেলে, পায়ে ভালো ড্রিবল আছে।
  • lcm | ২৮ জুলাই ২০১২ ১৮:৪২28607
  • টিভিতে অলিম্পিক উদ্বোধন চালাতেই কিছুক্ষণের মধ্যেই এমন তেড়ে ঘুম এলো না... এখন, শনিবার ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে... খেলাধূলা চার বছর অন্তর অন্তর হোক, কিন্তু উদ্বোধনটা তো ঘন ঘন করতে পারে, এত ভালো ঘুম...
  • Abhyu | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৯28606
  • দুদির ছেলেকে অনেক আদর। আচ্ছা ওর গল্পটা একটু ডিটেলে লিখবে? ও কি এয়ারটেলের অ্যাডও করে? লিঙ্ক পাবো? ইউটিউবে আছে?
  • Du | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৩28605
  • ঋভুকে আমিও অনেক অনেক অদৃশ্য চটকে দিলাম আর ব্যাংএর লেখায় ওর মুখটা পরিস্কার দেখতেও পেলাম। শুধু খুশি নয়, আমাদের সকলের চেয়ে সে মুখটায় আশাও আঁকা থাকবে সবচেয়ে বেশি ঃ)। ওকে বলো ওর আর বন্ধুদের গুডলাক আমি বাব্বাউয়ের সমস্ত কিটে ছড়িয়ে দিচ্ছি সোমবারের জন্য।

    পাই, যতক্ষণ কিছু টিটমেন্ট হচ্ছে অন্ততঃ নুনজল দিয়ে বরবার মুখ ধুয়ে দেখতে পারো।
  • kiki | ২৮ জুলাই ২০১২ ১৮:১১28604
  • দুএর ছানাকে অনেক আদর।ঃ)

    সত্যি, আজ কুমুর পোষ্ট পড়েই মনে হলো ছানা পোনা গুলো ও বড় হয়ে গেলো। এই সেদিন হাসপাতাল থেকে পোঁটলা করে আনা হলো! সেদিন বোধায় মিঠু ও বলছিলো।
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১৮:০৪28603
  • ডাক্তার খোঁজার ব্যাপারটা মশামেসোর ওপর ছেড়ে দিয়ে তুমি ফুল রেস্টে থাকো।
  • pi | ২৮ জুলাই ২০১২ ১৭:৫৬28602
  • আবার খুঁজতে বসতে হবে। কিন্তু শনি রবি তো বেশিরভাগ ই বন্ধ, দেখি। তাছাড়া আমাকে মনে হাড়মুড়মুড়ি ব্যারামে ধরেছে। নিত্যি নতুন উপসর্গ। আপাতত পাল্সের দৌড়ানো বন্ধ করতে পারলে আরাম পাই।
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১৭:৪৯28601
  • পাই,তুমি সব ফেলে আগে ডেন্টিস্ট দেখাও,এটা হয় না যে এক মাসের আগে কারো অ্যাপো পাওয়া যাবে না।
  • pi | ২৮ জুলাই ২০১২ ১৭:৪৩28600
  • দু দি, মনে মনেই অনেক কনগ্র্যা দিয়ে দিলাম নাহয় ঃ)

    লালশাক দিয়ে ম্যাগি ? ভালোই হবে মনে হয়। এদিকে আমি কয়েক পাতা পিছনে পড়তে গিয়ে অবাক হয়ে দেখি কয়েকটা পোস্টের মধ্যে লাইন ব্রেক নাই ! টইতেও তাই দেখলাম। এখনো ঘুমোচ্ছি কি ?
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১৭:৩৭28599
  • আকাকে ক,খ সব।
    এমতাবস্থায় হনুর বৌ ডাইভোসের নোটিশ দিতেই পারে-

    হে,হে,ঠিক এটাই ভেবেছিলাম,ব্যাং ছেলেকে আদর করতে যাবে আর বকা খাবে।
  • aka | ২৮ জুলাই ২০১২ ১৭:৩৩28598
  • দুদি ক্ষুদে ফুটবলারকে কনগ্র্যা।

    আর হানুর অসমান্য, যুগান্তকারী রান্নার চয়েজ ও স্কিল দেখে অবাক। চাইনিজ নুডুল দিয়ে লাউশাক সার্ভ করার মতন রান্নার স্কিল ও কনফিডেন্স দুনিয়ায় দু একজনেরই আছে। ঃ)
  • ব্যাং | ২৮ জুলাই ২০১২ ১৬:৩৬28597
  • কুমুদি, তোমার কথা শুনে তাকে একটু চটকাতে গেলাম। সে বিরক্ত হয়ে বলল "অ্যাই আমাকে ডিস্টার্ব করবে না তো। এখান থেকে যাও"
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১৬:২৬28596
  • তোমার ছেলেকে আদর কল্লাম তো,দুএর ছেলেকে সকালেই করেচি।
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১৬:২৫28595
  • এই পুঁচিগুলো একদিন বড় হয়ে পড়তে/চাকরি করতে দূরে চলে যাবে।এখন তাই খুব ঘুঞ্চুমুঞ্চুপুঞ্চুপুঞ্চু করে দাও।
  • ব্যাং | ২৮ জুলাই ২০১২ ১৬:২৪28594
  • ও কুমুদি, গুলিয়ে ফেলেছ। দুয়ের ছেলের নাম ঋভু নয়।
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১৬:১৬28593
  • ঋভুকে অনেক আদর,চুল ঘেঁটে দেয়া।
  • ব্যাং | ২৮ জুলাই ২০১২ ১৬:০৫28592
  • দু, দু কোথায় গেলে! আমি তো তখন টইতে বিবিকে কড়া করে বকুনি দিয়ে লোকের বাড়ি বাড়ি থেকে শুকনো আবর্জনা সংগ্রহে বেরিয়ে গেছিলাম, সেখান থেকে বাজার দোকান করে এই ফিরলাম। আর ফিরেই ভাট খুলে পাতা উল্টে পড়ে কী যে আনন্দ হল বলে বোঝাতে পারব না। ওকে বোলো, খুব খুব খুশি হয়েছি। আর আজকে সকালেই টিভিতে এয়ারটেলের অ্যাড দেখতে দেখতে ঠিক ওর কথাই ভাবছিলাম, আর এখন এসে এই ভালো খবরটা পেলাম। অনেক অনেক কনগ্র্যচুলেশনস। তবে আমার থেকেও বেশি খুশি আরেকজন। নিজের ভালো লাগাটা তো ভাষায় তেমন প্রকাশ করতে পারছি না। আরেকজনের রিঅ্যাকশনটা বরং লিখে দিই।

    ঋভু ঋভু, শিগ্গির আয়। দেখে যা কী হয়েছে!!
    "কী হয়েছে? ডাকছ কেন? ভালো কিছু হয়েছে?"
    তুই আয় তো আগে!
    "আসছি"
    এই দ্যাখ, তোকে সেদিন ফেসবুকে ওর প্রোফাইলটা দেখাচ্ছিলাম না, তোকে বলেছিলাম না ও ম্যানইউতে খেলতে যেতে চায়, ঐ এয়ারটেলের অ্যাডটা! ও ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে ফেলেছে!
    "ইএস্স্স্স্স্স!" ছোট্ট মুঠোটা বন্ধ হয়ে কনুই ভাঁজ হয়ে একবার উপর থেকে নীচে নামল।
    কীরে! কী মজা না!
    "মা ওদের সিলেকশন কী কোলকাতায় হচ্ছে?"
    তাই হবে নিশ্চয়ই।
    "মা, মা, শোনো না তুমি আমার জন্য সেদিন যে ম্যানইউয়ের জার্সিটা কিনলে, সেটা ওকে পাঠিয়ে দেবে প্লিজ। আমি জার্সির পিছনে গুডলাক সাইন করে দেব। বিক্রম, করনরাও করবে। ওকে পাঠিয়ে দেবে?"
    ঠিক আছে। আমি ওর মায়ের থেকে ঠিকানা জেনে নেব।
    "ইয়েস্স, ইয়েস্স" বলতে বলতে নাচতে নাচতে টিভি দেখতে বসলেন।
  • sch | ২৮ জুলাই ২০১২ ১৫:৫৭28591
  • ইসে - তাহলে ঋদ্ধির কথা শুনে আমি একাই "দাঁত ক্যালাইনি" - শুধু শুধু গালি খেলাম - আরো কেউ কেউ মজা পেয়েছেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত