এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১০ এপ্রিল ২০১৫ ১৮:০৫286380
  • /রাখতেই নেই
  • Kaju | ১০ এপ্রিল ২০১৫ ১৮:০৪286379
  • সেটাই তো। এই তো দেড় হাত লম্বা ফিতের মত জীবন, শেষ হলে দেড় সের ছাই। নিজের দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি অভিমান রাকহ্তেই নেই, যেভাবে পারো মিটিয়ে নাও। বাবা মা-র সাথে তো মিটে যাবেই, সেটা নিশ্চিন্ত। যার সাথে মিটবে না, তাতেও যেন তোমার নিজের দিক থেকে হাত বাড়াতে কোনো ভুল না থাকে।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৮:০৩286378
  • রান্নাবান্না কচ্চিও তো কম। বাড়ি বদলাচ্ছি যে।
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১৮:০১286377
  • ভাল আছি। তুমি আজকাল আর নতুন রান্নাবান্না লিখছ না !
  • জলপাই | ১০ এপ্রিল ২০১৫ ১৮:০০286376
  • দুদিনের তামাশা তার মধ্যেও ভুল বোঝাবুঝি ( ঝগড়া বলে কিছু হয় না) পুষে রাখার কোন মানেই হয়না।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৫৬286375
  • যাগ্গে স্যান তো আজকাল খবরই করে না। কেমন আছিস? নতুন কি কচ্ছিস?
  • Kaju | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৪৯286374
  • দিনান্তে বিটারনেস? আমি তো বিটারনেস আসতেই দোবো না। যদি অভিমান থাকেও, বাড়ি ফিরে এমন পায়ের তলায় গিয়ে বসবো 'আমার তো কোনোই চুলো নেই তুমি ছাড়া' ভাব করে, খানিকক্ষণে রাগ পড়তে বাধ্য। মানে আমার জননী বসুন্ধরা-র কথা বলছি আর কি। বাবা-র সাথে এই খটামটি, পরমুহূর্তেই সব ঠিকঠাক।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৪৩286373
  • একক যেমন বললেন, দুই বা তার বেশী ছেলেমেয়ে, এরকম তিনটে পরিবারের কথা বলি।

    আমার কলকাতায় একটা বন্ধু আছে, ওর মা-বাবা ওর সাথেই থাকে। ওর বড়ো ভাই আমেদাবাদে থাকে। দু ভাই মিলে বাড়ী বানিয়েছে, মা-বাবা ছোট ছেলের সাথে থাকে। দু ভায়েরই বিয়ে হয়ে গেছে, সব্বাই মিলে বেশ ভালো আছে।

    আমার স্ত্রী তিন ভাই-বোন, বড়ো দুজন মেয়ে, ছোটজন ছেলে। আমার স্ত্রী মধ্যম। ওরা তিনজনেই মা-বাবার এতো ক্লোজ যে এরকম খুব বেশী দেখিনি। ওদের পরিবার সংক্রান্ত প্রায় যেকোন ডিসিশন সবাই মিলে আলোচনা করে নেয়।

    আমি যেখানে থাকি সেই পাড়ায় একজন বাঙ্গালি থাকে, ওরা দুই ভাই, আরেক ভাই কলকাতায় থাকে। যদ্দূর বুঝেছি দুই ভাই আর মা-বাবার মধ্যে প্রবল অশান্তি, বিষয়সম্পত্তি নিয়েও ঝামেলা আছে।

    আমার মনে হয় একেক পরিবার একেকরকম, সার্ভে করে ট্রেন্ড হয়তো পাওয়া যাবেনা।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৪০286372
  • কেন রাগ হলে তুই ফ্রিজের দরজা ভাঙিস না বা গাছে উঠে জল দিস না?
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৩৮286370
  • রক্তের সম্পর্ক ছাড়া যায়না এইটা সানি। বা ছেড়ে যায়না, খারাপ করতে পারেনা এই ধারণা গুলোও।
  • জলপাই | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৩৪286369
  • রক্তের সম্পর্ক সানি হবে কেন, বিশুদ্ধ কাঁ বা।
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৩০286367
  • রাগ হলে ঝগড়া না করে কিকরে থাকা যায় ? :-(
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:৩০286368
  • রক্তের সম্পর্ক সব ক্ষেত্রে জেতে না।
    আর মেজো মেয়েদের মতো অবহেলিত শ্রেণী খুব কম আছে ঃ)
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৯286366
  • আমার থাকে। ঝগড়া আদৌ হয় না। রাগ হয়। ভোঁতা বিশ্রী, ভিতরে কুরে কুরে ঢুকে যাওয়া রাগ, গিলতে থাকা রাগ। আরো রাগ কারণ জানি একটা কথা বললেই কারোকে না কারোকে হার্ট করা হবে। সুতরাং বিটারনেসের উপরে বিটারনেস। জমতে থাকে। আরো। আরো।

    আমার একার না। অনেকের, অনেকের।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৮286365
  • এডপটেড চাইল্ড দের মধ্যে স্যাম্পল নিন। বা মেজ ছেলে, মেজ মেয়ে এদের ক্ষেত্রে। বিটারনেস কিভাবে স্টে করে তার অনেক পয়েন্টস পাবেন এইসব স্পেকট্রাম এ।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৬286363
  • দিনান্তে, মাসান্তে, বছরান্তে বিটারনেস অন্য ব্যাপার। ওসব বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বা স্বামী-স্ত্রীর মধ্যে হয়।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৬286364
  • এহে, দিনান্তে বিটারনেস ততটাই থাকে যতটা আমরা রাখতে চাই। যদি চাই থাকবেনা তাহলে থাকেনা। নইলে সমস্ত সম্পর্কে থাকে। "রক্তের সম্পর্ক" বলে একটা সিকীয়রিটি ফিলিং যা একেবারেই সা-নি কাজ করে আমাদের মাথায় যেটা বোঝায় "হাজার হোক রক্তের সম্পর্ক বাবা-মা", তাই বিটারনেস কমে আসে। অন্য ক্ষেত্রে সেটা থাকেনা বলে বিটারনেস টিঁকে যায়।
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৫286361
  • দিনান্তে কি আবার, ঘন্টান্তেই থাকেনা :-) সেম হিয়ার !
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৫286362
  • দমুদি ঃ) তুমি কিনা নিজের কথা বলোনাই সলিউশন দিচ্ছিলে ঃ) তাই ভাবলাম--
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৪286359
  • বাবা মার সাথে ঝগড়া করলে দিনান্তে বিটারনেস আবার থাকে নাকি? আমার তো ঘন্টান্তেও থাকে না :d তবে হ্যাঁ ছোটবেলায় বাবা অনেক সময়ে মেরে পাট করতো, তখন দিনান্তে বেশ গায়ে ব্যথা থাকত।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৪286360
  • ওসব আবার কি? ঃ))
    আমি আলাদা করে স্যাম্প্লিং করি নাই। এইরকম শুনে শুনে এবং নিজের অভিজ্ঞতায় মিলে যাওয়ায় জিগালাম।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২৩286358
  • অন্ততঃ ইন্টার পেনিট্রেটিং সাবস্যাম্পলিং করে দেখত...
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২২286357
  • ইকি আমিও আছি তো। আমার এখন আর হয় না, কারণ বহুবিধ। কিন্তু তোমাদের সেটেই পড়ি তো।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২১286356
  • ঐ তো, সাবজেক্টিভ স্যাম্প্লিং করেছে নিশ্চয়। স্ট্র্যাটিফায়েড স্যাম্প্লিং করে হার্ভিস-থম্পসন এস্টিমেট বার করতে হত।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২০286354
  • কিন্তু দিনান্তে বিটারনেসটা কতটা থাকে?
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ১৭:২০286355
  • একমাত্র সন্তান যেখানে মেয়ে সেখানেও বিকট ফাটাফাটি হয়। ভাই /দাদা না থাকলেও।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১৯286353
  • তাহলে আমি আর ব্যাংদি, আর এই ধরুন গোটা ষোলো মেয়ের কাছ থেকে এই রকম ফিডব্যাক পেয়েছি। এদের সবার ভাই কিম্বা দাদা আছে। আমরা মাইনরিটি? বাকিদের বিসম্বাদ হয়না?
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১৬286352
  • আর আমার অবজার্ভেশন - মা মেয়ের বন্ধুত্ব যদি হয়, যখন হয়, দুনিয়ায় অত স্ট্রং বন্ডিং আর হয় না।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১৪286350
  • Kaju র সাথে একেবারে একমত। বাবা-মার সাথে সম্পর্ক অন্যরকম।

    আর আলাদা বা একসাথে থাকার ব্যাপারে বলতে পারি, আমি বিয়ের পর থেকেই মা-বাবার থেকে আলাদা থেকেছি। কলকাতা ছেড়ে আসার পর অন্য শহরে মা-বাবা আমাদের সাথে থাকতে আসত, অনেক সময়ে দু-তিন-চার মাস থেকে আবার ফিরে যেত। কখনো অসুবিধে হয়নি। আর বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাদের সাথেই থাকে, তাতেও তো কোন অসুবিধে হয়না। মা আমাকে আগেও বকতো আর এখনো বকে, কোন ফারাক হয়নি। চারজন মিলে দিব্যি আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত