এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ২০:০৭286440
  • "মারামারি করে কটা ক বাগানো গেল।"
    একটা আকার বাদ পড়েছে আর তার বদলে একটা স্পেস বেশি পড়েছে।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ২০:০৪286438
  • ব্লু ডার্ট দিয়ে একসময় টাকা (মানে ডিমান্ড ড্রাফট পাঠিয়েছি অনেক), আমার এক্সপি খুব খারাপ। একবার প্রাপককে পুলিশ কেসও করতে হয়েছিল কারণ কর্মচারী ভেবেছিল সে-ই ড্রাফটটা জমা দিতে পারে :)

    DHL বা ফেডেক্স সেম বা নেক্সট ডে ডেলিভারি সার্ভিস থাকলে আমি বলব ওটাই ব্যবহার করতে।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ২০:০৪286439
  • ইয়ে, সিকি কি আবার অন্ধকার কোন কিছুর ধারে আছেন? আজ তো আবার উইকএন্ডের শুরু কিনা!
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ২০:০২286437
  • সেন্ট অন মানে আমেরিকায় হলে ঐ দিনে ইউ এস পি এসের স্ট্যাম্প থাকলেই চলবে। দেশে কিন্তু সেটা নয়, পৌঁছতে হবে, আমি যদ্দূর জানি। আর ক্যুরিয়ারের উপর ভরসা করলে সবচেয়ে বড় আউটলেটে যাবেন, ছোটো দোকান হলে সেখানেই তিন দিন পড় থাকতে পারে। আমি DHL প্রেফার করি।
  • সিকি | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৫৮286436
  • আমি আজ বাড়িতে নেই।
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৫৭286434
  • ওকে, অনেক ধন্যবাদ।
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৫৭286435
  • যাক বাবা! মারামারি করে কটা ক বাগানো গেল।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৫১286432
  • ব্লু ডার্ট বা ফেডেক্স করে দিন, সেম বা নেক্সট ডে ডেলিভারি সার্ভিস হবে কিনা খোঁজ করে নিন। দাম বেশী পড়বে আর ডেলিভারির গ্যারান্টি দেবে।
  • aka | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৫১286433
  • আমাদের বাড়িতে ইয়ার্ডের কাজ করত, মানে গাড়ি চালিয়ে ঘাস কেটে দিত কিথ - হাট্টাখাট্টা জোয়ান। গেল শুক্কুরবারেও টেক্সট আদান প্রদান হয়েছে কিছু কাজের জন্য। আজ কিথ নেই, ম্যাসিভ হার্ট অ্যাটাক, কাল মারা গেছে। এই তো জীবন। মনটা খারাপ।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৪৯286431
  • না না হুচিকে ক। ঃ))
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৪৬286430
  • পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যত্র ব্লু-ডার্ট। 'রবিবারে ডেলিভারী হয় না। অন্য ছুটির দিন বেশ কম, তবে আছে কিছু।
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৪৪286429
  • দুই নংএর উত্তর সেটাই তো স্বাভাবিক মনে হয় আমার। তিক্ততার তো দোষ নেই।
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৪২286428
  • খেয়েছে।
    এবার দ্বিতীয় প্রশ্ন ভারতের যেকোন প্রান্ত থেকে দিল্লিতে কোন অ্যাপ্লিকেশন একদিনে পৌঁছানোর কোন সুবন্দোবস্ত আছে ?
    আর ছুটির দিন থাকলে কুরিয়ারে কি তার প্রভাব পড়ে ?
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৪০286427
  • নাঃ আমি যদ্দুর জানি ঐ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৮286425
  • এবার দুটো রিলেটেড প্রশ্ন
    (১) দুই ছেলের ক্ষেত্রে এরকম কোনো ট্রেন্ড আছে?
    (২) সেই সব মেয়েরা, যাঁরা মা বাবার আর্থিক ও অন্যান্য দায়িত্ব নিয়ে থাকেন, কিন্তু জানেন যে মা বাবা সব সময়েই প্রেফার করবেন যদি ছেলেই তাঁদের দেখাশোনা করে, মাঝে মধ্যেই তা প্রকাশ-ও করে ফেলেন, তা হলে কি বিটারনেস থাকা যৌক্তিক, না কি মা-বাবাই তো! এই বলে তা উড়িয়ে দেওয়া যৌক্তিক? আমি যে কয়টি মেয়ের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই এ বিষয়ে তিক্ত।
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৮286426
  • হুচির 7:26 এ আমি একটা ক দিলাম।

    মেয়ে বিবাহিত হলে তার ওপরে ন্যুনতম আর্থিক নির্ভরতাই খুব লজ্জর মনে করা হত। এখনও অনেক্ল ক্ষেত্রেই হয়। ঠিক এই কারণে মেয়ের বিয়েতে প্রচন্ড অনীহা নানাভাবে বাধা দেওয়া এ-ও নিজের চক্ষে দেখেছি, বাস্তব একেবারে, 'মেঢাতা'র মায়ের মত সিনেমায় নয়।
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৭286424
  • আচ্ছা, একটা কথা জানার ছিল। একটু জরুরি। কোথাও কোন অ্যাপ্লিকেশন সেন্ট অন অর বিফোর অমুক ডেট হতে হবে বলা আছে, তার মানে সেই ডেটে পোস্ট করলেও চলবে তো ? সেই ডেটের মধ্যেই পৌঁছতে হবে, এমন কোন ব্যাপার আছে কি ? কেন্দ্রীয় সরকারি ব্যাপারস্যাপার।
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৫286421
  • এক সন্তানের ক্ষেত্রেও অনেকটা রেলিভ্যান্ট, সোসেনদি। মেয়েদের আস্ত একটা "অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল " হিসেবে দেখতে অনেক বাপ-মায়ের ( সবার না) প্রচুর চাপ হয়, এ নিয়ে জাস্ট কোনো দ্বিমত নেই। স্বাধীনচেতা মেয়ে হলে পদে পদে সংঘাত। ছেলে হলে, হাইলি অতটা হতনা।
    কিন্তু যেটা তফাৎ হয়, প্রথমত এক সন্তানের ওপর বাপ-মা নির্ভর করেন বেশি। তারওপর দিনের শেষে এই ফিলিং টা কাজ করে আমি ছাড়া এদেরও কেউ নেই। হার্ড ট্রুথ। বিটারনেস উড়েও যায়।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৫286422
  • একটা দুটো অবজার্ভেশনে কিসু প্রমান হয় না, তবে আমার মেজজেঠুর প্রতাপে আমাদের বাড়িতে বয়স নির্বিশেষে সবাই তটস্থ। প্যাম্পারিং ইত্যাদির যা নমুনা এমনকি আমিও দেখেছি, কহতব্য নয়। ঃ-))
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৫286423
  • যাই খিচুড়ি রাঁধি। সানিই বল আর কাঁবাই বল - আমার বাড়িতে আমিই বেটার রাঁধুনী।
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৪286420
  • আবার সেমি দিল। ক্ষিইইইইই অকমান!!!
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৩286418
  • মেয়ে বলেই আমার ওপর এমন হতচ্ছেদ্দা। আমি কি কিছু বুঝি না!! (অভিমান)
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩৩286419
  • হুচিকে সেমি ক।
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ১৯:৩১286417
  • একি রে! আমাকে কেউ খ গ বা ঙ ও দিচ্চে না! কি একচোখো!!
  • kk | ১০ এপ্রিল ২০১৫ ১৯:২৯286416
  • আমি নিজের দুটো অবসার্ভেশনের কথা একটু বলবো।

    ১। মেজোমেয়ে - আমরা তিন বোন। আমার মেজোবোন হলো বাড়ির সবচেয়ে আদুরে,প্যাম্পার্ড ও আল্হাদী ( যা বলতে চান)। তার মুখ থেকে কোনো কথা খসতে না খসতে সবাই দৌড়োদৌড়ি শুরু করে দেয়। তার রাগ হয়ে যেতে পারে ভেবে সবাই ভেবেচিন্তে কথা বলে বা কাজ করে।

    ২। কাজুর বক্তব্য -বাবা মা তোমাকে সত্যি করে চেনেন বা সবথেকে বেশি চেনেন, এর থেকে ভুল ধারণা অন্তত আমার জীবনে দেখিনি। আমার বাবা মা আমাকে ১০-১৫% এর বেশি চেনেননা। বোঝেনওনা। বুঝবার খুব চেষ্টা করেন বলেও মনে হয়না। তার জন্য সম্পর্কে কোনো তিক্ততা আছে তা নয়। তবে তার পেছনে আমার অনেক ডুইং আছে। এই বাবা মায়ের খারাপ লাগবে ভেবে ভেবেই আমি নিজের অনেক কিছুই জলাঞ্জলি দিয়ে দিয়েছি। কেন যে করেছি তা এখন ভাবলে নিজেকে 'বোকার হদ্দ' বলে ঠাসিয়ে একখানা চড় কষাতেই ইচ্ছে করে। কিন্তু টূ লেট!
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ১৯:২৮286415
  • তিমির ৬ঃ৫৮ এই দেখলাম, তাতেও ক।

    তবে বোঝাবুঝির ব্যাপারে জেনেরালাইজেশনে যেতে না চাইলেও একটা ব্যাপার বোধহয় বলা যায়, বাপ মা ছেলেমেয়ের ব্যাপারে শুভাকাঙ্খী হয়। এবার সেই শুভ আকাঙ্খার সব কিছুই ছেলেমেয়ের নিজেদের পছন্দের নাও হতে পারে, তাই নিয়ে গুচ্ছ খটাখটিও লাগতে পারে, লাগেও। এখানেও ব্যতিক্রম থাকতে পারে , আবার এখানেও কোন জেনেরাইলেজেশন সম্ভব নয়, সেটাও উড়িয়ে দিতে পারিনা।
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ১৯:২৬286414
  • আমার উত্তরও হ্যাঁ। তবে এই প্রশ্নের উত্তরটা যে ছেলেদের দিদি বা বোন আছে তারা দিলে ভালো হয়।

    মেয়ের কাছে হাত পাতা, জামাই-বাড়ি থাকা - এই ব্যাপারগুলো কিছু বছর আগেও খুব নিচু চোখে দেখা হত। এখনও সেটা পুরোপুরি যায়নি। যেক্ষেত্রে সরাসরি অর্থনৈতিক নির্ভরতা নেই সেখানেও কোন স্বীদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছেলের অধিকার বেশি এটা আগের প্রজন্মেও মানা হত। এই প্রজন্মে মুছে গেছে বলে মনে হয়্না।
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৯:২৫286413
  • টিমির 6:58 পাতাজোড়া ক
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ১৯:২৩286412
  • টিমের ৬ঃ৫২ এই দেখলাম। ক্ক।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৯:২২286411
  • সেই জন্যই সার্ভের কারণে প্রশ্নটা এখানে রেখেছিলাম। মনে আছে ব্যাংদি, দমুদি বা রিমিদির লেখায় এই রকম কিছু ছাপ দেখেছি আর অবশ্যই আমিও বেশ কিছু লোকের কাছে এরকম শুনেছি। একই সঙ্গে, এক মেয়ে বা দু মেয়ে মা বাবার ভীষণ ক্লোজ, যাকে সত্যি বন্ধু বলে এবং মা বাবার মেয়ের কন্ট্রোল মেনে নিতে কোনো দ্বিধা নেই সেরম দেখেছি। আমার কোনো ওপিনিয়ন নাই, জেনারালাইজ করতে চাই না, কিন্তু এরকম কতটা পরিমাণে ঘটে, কোনো ট্রেন্ড আছে কিনা তাই একটু জানতে চেয়েছি মাত্র।

    অবশ্যই সব মা বাবারা সন্তানের বিরাট বন্ধু হন, এটা মানিতে আমার অসুবিধা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত