এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১১ এপ্রিল ২০১৫ ০০:৪৮286502
  • ওহো এবেলা না বিজেপি সমর্থকদের কথা বললাম। তারা কোন দেশের ঐতিহ্যের কথা বলছে?
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৫ ০০:৪৭286499
  • না রে, ওটা ****দের দেশ :)
  • Tim | ১১ এপ্রিল ২০১৫ ০০:৪৬286498
  • ভারত তো বুঝলাম, কিন্তু "আমাদের দেশ" বলতে? এবেলার দেশ কি ভারত না?
  • > | ১১ এপ্রিল ২০১৫ ০০:৪৫286497
  • গুরু তো নক্শালদের বটেই- তাতে কোন ভুল তো নেই, বাকি অংশটা ওদের নিজেদের মত।
  • Atoz | ১১ এপ্রিল ২০১৫ ০০:৩১286496
  • কী!!!!!!!!

    /////" .....একটি বামপন্থী নকশাল গ্রুপের সদস্যা যার নাম 'গুরুচন্ডালী', সেখানে নিয়মিত ভাবে ভারত ও আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে হেয় করা হয়। " ////

    এ হে এহে, বামপন্থী নকশাল গ্রুপ? এটা কি শুধু ফেবুগুরু নাকি মূল গুরুচন্ডালীও?

    ঃ-) ঃ-) ঃ-)
  • pi | ১১ এপ্রিল ২০১৫ ০০:২৫286495
  • এটা শেয়ার না করে পারলাম নাঃ)
    বিশেষ করে শেষ লাইনটার জন্য ঃ)

    বাংলায় বিজেপিই লক্ষ্য
    'আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি রিয়া দত্তের কাছে, তার অনুমতি না নিয়ে তার ছবি ব্যাবহার করার জন্য। আমরা জানতাম ও না যে উনি এস.এফ.আই করেন। আমরা সাধারণত সমমনোভাবাপন্ন পেজ বা গ্রুপ থেকে বিভিন্ন পোস্ট শেয়ার করি।
    এই ছবিটিও আসানসোল বিজেপির পেজ থেকে সংগৃহীত। আমাদের এক শুভান্যুধায়ী এই ছবিটি রিয়া দেবীর জানানোর পর, এবং তিনি এস.এফ.আই করেন তা জানানোর পর সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয়। আশা করি রিয়া দেবী আমাদের ক্ষমা করবেন।
    আর সাংবাদিক মধুমিতা দেবীকে অনুরোধ করি আমাদের এই ক্ষমা প্রার্থনা যেন উনি ওনার এবেলাতে কালকে প্রকাশিত করার ব্যবস্থা করেন।
    প্রসঙ্গত উল্লেখ্য, মধুমিতা দেবী একটি বামপন্থী নকশাল গ্রুপের সদস্যা যার নাম 'গুরুচন্ডালী', সেখানে নিয়মিত ভাবে ভারত ও আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে হেয় করা হয়। মধুমিতা দেবী ও সায়ন্তনী দেবী বন্ধু স্থানীয়। ওনারাও অংশগ্রহণ করেন বিভিন্ন ভারতবিরোধী আলোচনাতে। আশা করি সেগুলিও মধুমিতা দেবী আপামর পাঠক সাধারণের সামনে তুলে ধরবেন, যদি ওনার কোনো নিজ স্বার্থ না থেকে থাকে।

    আমরা ভুল করেছি, এ কথা স্বীকার করি। এই ভুলের শাস্তি কি দেবেন আপনারাই ঠিক করুন মধুমিতা দেবী, ফাঁসি না দশ বছরের হাজতবাস। আমরা হাজির হয়ে যাব।

    আর বিজেপির সমর্থক আমরা, নিজেদের মত পেজ চালাই। আমাদের কোনো ভাবে রাজ্য বা জাতীয় নেতারা কোনো ভাবেই জড়িত নন। অপরাধের শাস্তি একান্ত আমাদেরই প্রাপ্য। আমরা দেশকে মা বলে সম্বোধন করি, আমাদের মতাদর্শে মা-এর স্থান সবার ওপরে। এই কারণেই আশা রাখি আমাদের মতাদর্শ মেনে রিয়া দেবী আমাদের পুত্রস্থানীয় ভেবে আমাদের ক্ষমা করে দেবেন।'

    ---রেফাঃ এবেলার এই খবরটি ঃ
  • pi | ১১ এপ্রিল ২০১৫ ০০:২৪286494
  • লোকজনকে খুব বাড় খাওয়াচ্ছি, লিখতে বলে :P
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ২৩:৫৯286493
  • পাই এইগুলো এত ছোট করে লিখলে কেন? এতো বড়ো লেখা হওয়ার কথা।

    আর যাই করো বাপু সাবধানে কোরো। তবে অনন্ত ফিল্ডের যা নমুনা পেলাম, সাবধানে থাকা সম্ভব নয় হয়ত।
  • Div0 | ১০ এপ্রিল ২০১৫ ২৩:৩৬286492
  • শুক্কুরবার মাঝরাত্তিরে একা প্রডাকশন আউটেজ সামলাই আমি। হ্যায় কোঈ!
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২৩:১২286491
  • ভুঁড়ি থাকলেও থাকতে পারে। ইন্ডিয়ান সুপুরুষ দের বর্ণনায় সিক্স প্যাক্স এর ধারণা পাইনি কোথাও। তিব্বতী দেবতারা কিন্তু সকলেই অল্পবিস্তর ভুঁড়িওয়ালা। ইন্ডিয়ান দেবতাদের সঙ্গে ঠিক ওয়ান টু ওয়ান ম্যাপিং করাও মুশকিল। ছানা কে যেমন অনেকে ইন্দ্রের সঙ্গে যুক্ত করেন। কারণ এনার আরেক নাম বজ্রপানি। এদিকে কেঁদ বাঘ আছে সঙ্গে। চারপাশে সাপখোপ। গুরু দ্রল্হ যিনি মহাযান দের পুরনো গুরু তিনিও ভুঁড়িওয়ালা এবং বজ্রপানির আরেক রূপ বলা হয়। শাওলিন টেম্পল এ গুরু দ্রল্হ র মূর্তি পাওয়া যায়। মোদ্দা কথা ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন এবং প্রচুর জনতাকে মেরে পাট করে ধম্ম স্থাপন করেন। এইযে:
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২৩:১১286490
  • *নিদান এল
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২৩:০৭286489
  • এখানে সিনিয়র লোক্জনের কাছে শুনি, এই নর্থ ইস্টের সব নানা ফিল্ড ট্রিপের সে কী চিত্রবিচিত্র অভিজ্ঞতা সব ! উপজাতিদের মধ্যে কাজ করার সে কত সব সে গল্প ! কোথাও কোথাও কেউ অপহরণ, কোথাও বন্দুক ঠেকিয়ে কোন জঙ্গীদের ( জঙ্গী শব্দটা ব্যবহার করতে চাইছিলাম না যদিও) দ্বারা সাময়িক অপহরণ, কোনো সহযোদ্ধার ম্যালেরিয়ার চিকিৎসার জন্য, সেরে গেলে আমিরী খাতিরদারি, ম্যালেরিয়ার রক্তপরীক্ষা করবে বললে এই মারে তো সেই সেই মারে, সেখানকার গাঁওবুড়োকে প্রচুর বুঝিয়ে বাঝিয়ে গ্রামে ক্যাম্প করার অনুমতি পাবার পর মাসের পর মাস কাজ করে যখন সত্যি ম্যালেরিয়া কমলো তখন নিদাদ এল গাঁয়ের বাড়ি বাড়ি গিয়ে নেমন্ত খেতে হবে, আর খেতে হবে মানে খেতেই হবে, কাউকে বাদ দেওয়া চলবে নি, কোথাও আবার মেহমানদারি কুকুরের মাংস দিয়ে, কপাল খুব ভালো থাকলে সেটা খাবো না বল্লে রক্ষা পেয়ে যাওয়া, রক্ষা পেয়ে যাওয়া মানে বিকল্প কিন্তু মাস্ট টেক কচু দিয়ে সেদ্ধ মুর্গী ভক্ষণ এবং খেয়ে দেয়ে সব কিছুর বমন, কোথাও ভোটের মুখে ফিল্ডে গেলে রোজ সকাল বিকেল দুই দল প্রার্থীর জবরদস্তি ছাগল, মুর্গী, মদ ভেট দিয়ে যাওয়া নিয়ে অস্বস্তি থেকে শুরু করে ম্যালেরিয়া কমানো নিয়ে দু'দলের প্রচারেই ব্যবহার হয়ে যাওয়া, কোথাও হেলিকপ্টারে করে নেমে সাতদিনের জন্য গিয়ে দু'মাসের জন্য আটকে যাওয়া, নিজেদের সব খাবর দাবার ফুরিয়ে সেইসব মানুষের সাথে তাদের ভরসায় পর দিন কাটানো, যেসব জনজাতি কিনা তখনো কোন আদমসুমারিতেই নাম তোলেনি, কোথাও ফিল্ড থেকে ভোর ছটায় সারা রাত মশা ধরে ফেরার পথে গোলাগুলির মধ্যে পড়ে যাওয়া, রাস্তার ধারের পাহাড়ের জঙ্গলের আড়াল থেকে ছুটে আসা গুলিতে সামনের গাড়ি দুজনকে সেশ হয়ে যেতে দেখা .... এইরকম আরো কত কী ! আমি তো শুধু কয়েক মাস ধরে পার্বত্য চট্টগ্রামে অপহৃত ও বন্দী হয়ে থাকা সদ্য মুক্তিপণ প্রদান বাবদ ফেরত আসা লোকজনের রক্ত নিতে গিয়েই কী বিষম রোমাঞ্চিত হয়ে পড়লুম, আর দোকানে ওষুধের ক্রেতার হাল হাকিকত জানতে গিয়ে জেনে ফেলা তারা আসলে উগ্রপন্থী ( এই শব্দটাও ব্যবহার করতে না পারলেই ভালো ছিল), এসবেই কেমন নিজেই নিজের গা ছমছমিয়ে ফেল্লাম। এদের মত অভিজ্ঞতা হলে কী জানি কী হত। তবে কিনা সামনে অনন্ত ফিল্ড ... ঃ)
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২৩:০০286488
  • বাঙালি শিবকে বদলে বদলে মনে হয় নিজেদের চেনা মতন করে নিয়েছে। এদিকে আদতে শিব তো অনেক কড়া টাইপ, জটিল জটা, সিংহকটি, পাহাড় থেকে পাহাড়ে লাফিয়ে লাফিয়ে চলেন আর আকাশ জুড়ে জটা ওড়ে মেঘের মতন। বাঙালি কবিরা যেরম ভুড়িয়ালা বুড়ো টাইপ শিব এর কথা বলেন, মোটেও সেরকম নন।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২২:৪৮286487
  • সাপের মালা তিব্বতী শিব ও পরেন। ওটা কমন। বাংলার শিবে মড়ার খুলি কিভাবে বিদায় নিল খোঁজখবর করা যেতে পারে। আসলে আগে শিব মানে তো রুদ্র। তারপর মহাকাল। সেও একচুয়ালি শিব। বাঙালি শিব এট্টু ভালোমানুষ গোছের। তিব্বতী শিব একদম পারফেক্ট রুদ্রমূর্তি।
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২২:৪৫286486
  • হুঁ।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ২২:৪৪286485
  • pi আপনার দেওয়া লিংকটা পড়ছিলাম। এখানে তো তাও অ্যাঞ্জিওপ্লাস্টির কথা লিখেছে, যেটা মোটামুটি অপারেশন বলা যায়। সেই তুলনায় অ্যাঞ্জিওগ্রাম বলে স্রেফ একটা টেস্ট মতো। কিন্তু অনেক জায়গাতেই পড়ছি, এখানেও আলোচনা হয়েছিল, ডাক্তাররা শুধু হাসপাতালের কোটা মিট করার চাপে বিনা দরকারে অ্যাঞ্জিওগ্রাম করাচ্ছেন। মা'র পুরো রিপোর্ট পাওয়ার পরে এখন আমার সন্দেহ হচ্ছে আদৌ অ্যাঞ্জিওগ্রাম করানোর দরকার ছিল না। অথচ ডাক্তার বললে করাতেই হবে, কারন পরে কিছু হলে আফশোষের সীমা থাকব না।

    আর ঐ ভদ্রলোকের কথা ভাবুন, অ্যাঞ্জিওগ্রাম করাতে এসে মারা গেলেন। ওনার কি কন্ডিশন ছিল জানিনা, কিন্তু কি ভয়ংকর পরিনাম!
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২২:৪১286484
  • একক, থ্যাংকু। ঐ স্কালের মালা তাহলে শিবও পরেন! আমার ধারনা ছিল কালী ঐ মালা পরেন আর শিব পরেন সাপের মাফলার-মালা। ঃ-)
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২২:৩৪286483
  • সাত ছেলেপুলেওলা সংসারে দেখেছি যে ছেলে করিতকর্মা, দায়িত্বশীল, চ্যালেঞ্জ নিতে জানে---তার ভক্ত সবাই। মা বাবা থেকে শুরু করে ভাইবোনেরা সবাই। এই ছেলে ঘটনাচক্রে বড়োছেলে যদিও তার এক দিদি ছিল। সেই দিদির বিয়ে হয়ে যায় কিশোরীবয়সেই, ঐ গ্রামে লেখাপড়ার চল ছিল না মেয়েদের, ঘরে অ আ ক খ শিখতো মেয়েরা। এই সংসারে মেয়েরা সব জাস্ট পরায়া ধন, কোনোক্রমে বিয়ে দিয়ে দায়িত্ব কর্তব্য সমাপন। এই সংসারের অন্য ভাইয়েরা সব বড়দার ভক্ত, অনুগত। তা সত্ত্বেও কিন্তু এটাও ঠিক যে বাবামা এই ছোটো ছেলেদের অনেক নিজ পক্ষপুটে আড়াল করতেন, অনেক দোষ ঢাকতেন, ইত্যাদি ইত্যাদি। ঐ বড়ওছেলের ভক্ত বটে সবাই, কিন্তু ক্লোজ বলা যায় কিন সন্দেহ ছিল। বড়োছেলে নিজেই নিজের দায়িত্ব বুঝে অন্যের দায়িত্ব নিয়ে চলতো। সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু সেই বড়োছেলের নিজস্ব ক্লান্তি ও ভয়ের সময়ে এর কেউ আশ্রয় হতে পারতো না, উনিও কোনোদিন সেই জিনিস মনে হয় এক্সপেক্ট করেন নি।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৯286482
  • পাই
    দুর্দান্ত অভিজ্ঞতা :D !!
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৮286480
  • আমার এককালে বেশ কিছু কঙ্কাল দুল ছিল। এখন এক জোড়ায় এসে ঠেকেছে ঃ( আর কিছু বিজোড় ঃ( ঃ(।
    এত দুলের জুড়ি হারিয়েছে, এবার সিরিয়াসলি এক কানে দুল পরা ধরবো ভাবছি।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৭286479
  • "ছোটো ছোটো স্কালের পুঁতি গাঁথা মালা পাওয়া যায়?"

    হ্যা যায়। তিব্বতী শপ এ পাবেন। একচুয়ালি ইয়াকের হাড় থেকে তৈরী। 'ছানা দর্জে' মানে আমাদের শিব -এর গলার মালা। হার-দুল সবই পাওয়া যায়। এসব তিব্বতী গয়নার আরেকটা জায়গা হলো থমেল। কাঠমুন্ডু তে। ওরা ইয়াক-বোন এর অসাধারণ সব বুদ্ধমূর্তি ও রাখে।
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৬286478
  • বম্বেতে কোলাবার রাস্তার ফুটপাথ হল জান্ক গয়নার স্বর্গরাজ্য।
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৫286477
  • আন্দোলনের টই টা কি ডুবে গেল? কাঞ্জিভরমে?
  • | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৪286476
  • না পুনে।
    বম্বে যাই না।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২২:২৩286475
  • দ বম্বেনিবাসী না ? দাঁড়ান মোহর কে জিগাবো। মোহর দুনিয়ার জান্ক জুএলারির খোঁজ রাখে। মুম্বাই তে তো প্রচুর পাওয়া যায়। তবে স্কাল রিং একটু কম সুলভ।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ২২:২২286474
  • কয়েকদিন আগে অ্যাঞ্জিওগ্রাম নিয়ে কথা হচ্ছিল।

    মা'র অ্যাঞ্জিওগ্রাম গতকাল হয়ে গেছে, ভালো আছে। রিপোর্ট এসেছে অলমোস্ট নর্মাল, ব্লকেজ প্রায় নেই। এখন প্রশ্ন হলো, তাহলে ডাক্তাররা অ্যাঞ্জিও করার জন্য ইনসিস্ট কেন করলেন। সত্যিই করা দরকার ছিল, নাকি কোটা মিট করার জন্য?

    অ্যাপোলোতে সকাল থেকে পরপর একেকজনের অ্যাঞ্জিও হতে থাকে (নিশ্চয়ই অন্য হাসপাতালেও তাই)। আমার মা'র ঠিক আগের জন, বয়স চল্লিশ থেকে পঞ্চাশ, অ্যাঞ্জিও করতে গিয়ে মারা গেলেন। ইন ফ্যাক্ট গতোকাল বেশ কিছুক্ষন এই কেসটা নিয়ে ডাক্তাররা ব্যস্ত হয়ে পড়েছিলেন, ফলে বাকি সবার রিলিজ দেরি হয়েছে। আমার মাকে রাত্রি নটার সময়ে রিলিজ দিয়েছে, একমনিতে চারটে থেকে পাঁচটার মধ্যে রিলিজ করার কথা ছিল। ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি বল্লেন ওই লোকটির নর্মালি অ্যাঞ্জিও প্রসিডিওর শুরু করেছিলেন, তারপর হঠাত করে স্টম্যাক এরিয়ায় ব্লিডিং শুরু হয়। ডাক্তাররা সবাই মিলে চেষ্টা করেও সেটা আর কন্ট্রোল করতে পারেননি। সেই লোকটির কেস হিস্টরি জানিনা, কেন ওনাকে অ্যাঞ্জিও করতে বলা হয়েছিল তাও জানিনা। তবে কিনা কোটার কেস হলে ভয়ংকর ব্যাপার।
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২২:২১286472
  • নাঃ, ইন্স্টি থেকে একটা গাড়ি পাঠিয়েছিল, সেটাতেও আবার মাঝরাস্তায় গড়বড় ঃ), কিন্তু সেটা গ্যারেজ অব্দি পৌঁছতে পেরেছিল, সেখান থেকে ট্রাক নিয়ে এসে আমাদের গাড়িকে টো, তো তারপর মোটামুটি গরুর গাড়ির গতিতে যাওয়া এবং প্রতি মিনিট পনেরো অন্তর সেই টো এর বাঁধন কেটে যাওয়া। এভাবে গাড়ি গড়াতে গড়াতে একসময় গ্যারেজ পৌঁছালো, সেখান থেকে সারিয়ে রাখা অন্য গাড়ি করে বাড়ি।তখন রাতের আলো নিবু নিবু, সুয্যি উঠি উঠি ঃ)
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২২:২১286473
  • কিংবা ধরুন গোল গোল খুলির কানের দুল। দুই কানে দুই মুন্ডু ঝুলছে উল্টো হয়ে। ঃ-)
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২২:২০286471
  • ছোটো ছোটো স্কালের পুঁতি গাঁথা মালা পাওয়া যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত