এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১২ এপ্রিল ২০১৫ ১১:৩৫286620
  • এখন কিন্তু অনেক দরিদ্র পরিবারও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। টাকার চাইতেও জিনিসটা যদি পৌঁছনো যায়---কুড়ি টাকায় এখন কেয়ারফ্রি বা হুইস্পার এর শস্তার প্রোডাক্ট মেলে। এক এক জেনারেশনে পুরো ডায়নামিক্সটাই বদলে যায়।
    ভিখিরিদের মধ্যে কাজ করতে গিয়ে দেখেছিলাম হাসপাতাল থেকে কমদামে চোরাপথে তখন তুলোর মোটা মোটা ন্যাপকিন বিক্রি হতো, স্টেশনবাসীরা অনেকেই কিনতো, ভিক্ষের পয়সা দিয়েই। আবার আমরা প্যাকেট দিলে বেচে দিতো।
    দারিদ্র্যর সঙ্গে এটাকে গুলিয়ে ফেলা একটা বোকা বোকা ব্যাপার।
    ডিঃ নিজস্ব মতামত
  • একক | ১২ এপ্রিল ২০১৫ ০৯:২৭286619
  • নেট নিউত্রালিতি বলতে এখন যা বোঝানো হচ্ছে এই স্কোপ টা থাকবেনা। এটা এভাবে নিয়ম করে আটকানোও সম্ভব না। পাতি রোড ট্যাক্স চাইছে আরকি :)
    বা তুমি পয়সা দিয়ে আপলোড করলে ডাউন করার ফী কম। ফ্রি তে আপলোড করলে ডাউন করার ফী বেশি। কারো কাছ থেকে একটা পয়সা নেবে এই আর কী। টেলিকম সেক্টর টা ওপেন হলে এটা পুরো সমর্থন করতুম। কারণ এটা জাস্ট পোস্ট এন্ড টেলিগ্রাফ মডেলের মত। টিকিট কেটে পাঠাও বা পয়সা দিয়ে ছাড়াও। কিন্তু একদিকে টেলিকমে ঘুঘুর বাসা চলবে আরেকদিকে ফ্রি সার্ভিস দেবেনা এটা ব্যালান্সলেস ব্যাপার। এনিওয়ে মজার উদ্যোগ। বেশ ডিসরাপ্তিভ কেস স্টাডি হবে।
  • dc | ১২ এপ্রিল ২০১৫ ০৯:১৭286618
  • পড়েছিলাম, লেখাটা খুব যথার্থ মনে হয়েছিল। টইতে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, ধাক্কা দেওয়ারও দরকার আছে।
  • pi | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৪১286615
  • এটা দেখেছেন ? এতো অতি সাঙ্ঘাতিক জিনিস হতে চলেছে !!

    'This is how telecom service providers are going to invade your social net life. !!! From whatsapp to skype via youtube.. strangle you and releasing the chain once you produce money !!!
    SAVE THE INTERNET before 24th April .. Lets show TRAI our resistance .
    Go to http://www.savetheinternet.in/ and do the needful .

  • pi | ১২ এপ্রিল ২০১৫ ০৮:২৮286612
  • সরি, ভুল পোস্ট।
  • সিকি | ১২ এপ্রিল ২০১৫ ০৮:০৭286610
  • পাঠিয়ে দিলাম। ইউনির মেল দ্যাখ।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৫ ০৮:০২286609
  • বেশ লাগল

  • সিকি | ১২ এপ্রিল ২০১৫ ০৮:০০286608
  • অ্যাজ ইউজুয়াল। দাঁড়া পাঠাচ্ছি।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৫ ০৭:৫৪286607
  • তোকে কদিন আগে একটা মেল করেছিলাম, ভুলে গেছিস তো? :)
  • সিকি | ১২ এপ্রিল ২০১৫ ০৭:৪৪286606
  • বাংলাদেশের বাংলা আম্মো বুঝি না। ঐজন্য ন্যাড়াদা আমায় যখন ভেজাল ঘটি বলে, আমার ভাবাবেগে প্রচণ্ড আঘাত লাগে।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৫ ০৭:৪০286605
  • একটা গান শুনুন
  • একক | ১২ এপ্রিল ২০১৫ ০৬:১৪286604
  • বাংলাদেশের চলিত বাংলায় একটু আরবি প্রভাব বেশি। তাও না বোঝার মত না তো। 'ইছলামী বাংলা' যেটাকে বলে সেটা বাংলাদেশে তেমন পড়িনি। ওদের অনেকটা বাংলা ভাষায় লম্বা আরবি ফ্রেস গুঁজে গম্ভীর করার চেষ্টা। এপারে যেমন অনেকে তত্সম গুঁজে চেষ্টা করেন। জামাতিরা অবশ্য একটু বেশিই আরবি ফ্রেজ গোঁজে।
  • cb | ১২ এপ্রিল ২০১৫ ০৫:৩৪286603
  • কামরুজ্জামান কে টাঙ্গিয়ে দিয়েছে কাল বাংলাদেশ।

    সে ভাল কথা, আজ ও দেশের খবরের কাগজগুলি দেখছিলাম। সত্যি বলছি, আর্ধেক ভাষাই বুঝতে পারলাম না। এ কি সত্যি ই বাংলা ভাষা? আমার তো মনে হল, উর্দুতে লেখা বাংলা হরফে,মাঝে মাঝে কয়েকটা বাংলা শব্দ। কেউ বলতে পারবেন, এ কি রিসেন্ট ট্রেন্ড? নাকি সেই ৭১ থেকেই এরকম ভাষার ব্যবহার চলে আসছে
  • Atoz | ১২ এপ্রিল ২০১৫ ০০:৪৭286602
  • ব্যাংদি, তুমিও লেখো না! নতুন টই খুলে।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩৭286601
  • চেয়ারে বসিয়ে বেশ কষকষিয়ে নাইলনের কর্ড দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে দিলেও হয়। সামনে টেবিল আর তার উপরে কীবোর্ড। ব্যস। চেয়ারসমেত তো আর দৌড়ে পালাতে পারবে না।
    ঃ-)
  • achintyarup | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩৬286600
  • এই হিংস্রতাকে কেবলমাত্র ক্ষমাই করা যায়
  • byaang | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩৪286599
  • আর দু পায়ের পাতার উপরে দুটো থান ইঁট ফেলে দিলেই টই শেষ না করে আর কোত্থাও যাওয়ার উপায় থাকবে না।
  • Atoz | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩৩286598
  • বত্রিশটা তো ম্যাক্সিমাম, খুব বেশী সময়ও লাগবে না। ঃ-)
  • byaang | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩২286597
  • দাঁতগুলো উপড়ে নিলেই আর পায়েরিয়া হওয়ারও জায়গা থাকবে না।
  • achintyarup | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩১286596
  • না না, চিন্তার কিছু নেই। তা ছাড়া লুরু অতি ভাল জায়গা, জল হাওয়াও ভাল। তুই বরম আপাতত সেখেনেই থাক। আমিও ওদিকে যাচ্ছি না
  • সিকি | ১২ এপ্রিল ২০১৫ ০০:৩০286595
  • পায়ে পায়োরিয়া? পায়ে তো মাথেরিয়া হয়!

    দিল্লিও কেমন লুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক ঝলক বিষ্টি হয়ে ফুরফুরে ঠান্ডা আবার।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৫ ০০:২৯286594
  • আছে তো, পা দিয়ে তো আর লিখতে বলছে না ব্যাঙদি।
  • achintyarup | ১২ এপ্রিল ২০১৫ ০০:২৬286593
  • আমার পায়ে পায়োরিয়া হয়েচে, সেদিকে কারও হুঁশ নেই
  • byaang | ১২ এপ্রিল ২০১৫ ০০:২৫286592
  • চিন্টুবাবু, আবার হেঁচকি উঠলে জানাবেন, কেমন?
  • kiki | ১২ এপ্রিল ২০১৫ ০০:২৩286590
  • ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত